CPU Travels SPS LLC

CPU Travels SPS LLC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPU Travels SPS LLC, Travel Company, Karama Road, Nakhel-1, Ajman, UAE, Dubai.

সূত্র :  #আমিরাত_সংবাদ
27/07/2026

সূত্র : #আমিরাত_সংবাদ

আপনি কি সংযুক্ত আরব আমিরাতের ভিসা আবেদনের প্রস্তুতি নিচ্ছেন? তবে এই নতুন সরকারি আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!...
24/06/2026

আপনি কি সংযুক্ত আরব আমিরাতের ভিসা আবেদনের প্রস্তুতি নিচ্ছেন? তবে এই নতুন সরকারি আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নতুন ইমিগ্রেশন (ICP) নিয়ম জারি করেছে:
✅ ৪৫টি নির্দিষ্ট দেশের নাগরিকদের এখন থেকে "গুড কন্ডাক্ট সার্টিফিকেট" (পুলিশ ক্লিয়ারেন্স) জমা দিতে হবে।
✅ এই সার্টিফিকেটটি অবশ্যই নিজ দেশের সংশ্লিষ্ট UAE দূতাবাস বা কনস্যুলেট থেকে প্রত্যায়িত (Attested) হতে হবে।

🗓 বাংলাদেশের নাগরিকদের জন্য:
এই নতুন নিয়মটি আগামী ১৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

আপনি যদি ভিসা সংক্রান্ত যেকোনো ডকুমেন্টেশন বা প্রসেসিং নিয়ে চিন্তিত থাকেন, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে প্রস্তুত।

সংযুক্ত আরব আমিরাত (UAE) তে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার আপডেট!🇧🇩🇦🇪ঈদুল ফিতরের মাত্র দুই দিন আগে দুবাইসহ সংযুক্ত আরব আমি...
28/03/2026

সংযুক্ত আরব আমিরাত (UAE) তে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার আপডেট!🇧🇩🇦🇪

ঈদুল ফিতরের মাত্র দুই দিন আগে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে (UAE) বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার কার্যক্রম চালু হয়েছিল। অনেক প্রবাসী ইতিমধ্যে ভিসা এপ্রুভও পেয়ে গিয়েছিলেন।

কিন্তু ঈদের পর লেবার ও ইমিগ্রেশন দফতরের কাজ পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই কার্যক্রম আবারও বন্ধ হয়ে গেছে। বর্তমানে দুবাইসহ অন্যান্য প্রদেশে নরমাল ক্যাটাগরিতে ভিসা ট্রান্সফারের জন্য আবেদন করা যাচ্ছে না।

উল্লেখ্য, আউটসাইড ভিজিট, ফ্যামিলি এবং লেবার ভিসাও বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর পরও কিছু অনভিজ্ঞ বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভিসা চালু আছে বলে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারি কুটনৈতিক আলোচনার মাধ্যমে ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত কেউ ভিসা ট্রান্সফার সংক্রান্ত কোনো লেনদেনে জড়াবেন না।

সতর্কতা: নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করতে পোস্টটি শেয়ার করুন।
----
পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে ভিসার নতুন কোনো আপডেট এলে তা সাথে সাথে আপনি পেয়ে যাবেন।

📢 ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইস...
28/02/2026

📢 ইরান–ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

সাম্প্রতিক নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরানে ইসরায়েল কর্তৃক হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকেও ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে।

🏢 বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে বলা হয়েছে—ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানাতে হবে।

এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে।

পুনঃনির্ধারিত ফ্লাইটের স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি না হয়।

📌 যাত্রীদের জন্য বিশেষ অনুরোধ
উক্ত রুটসমূহে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তারা অনুগ্রহ করে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কাম্য।

🙏 যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।

#বাংলাএভিয়েশন #বাংলা_প্রবাস #বাংলা_এভিয়েশন

Address

Karama Road, Nakhel-1, Ajman, UAE
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when CPU Travels SPS LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CPU Travels SPS LLC:

Shortcuts

Share

Category