Shᥲhᥲnᥲ Aktᥱr ρoρყ

Shᥲhᥲnᥲ Aktᥱr ρoρყ Digital marketing professional with a creative spirit and a passion for exploring the world. Obsessed with beauty, travel, and making the most of every moment.

Let's connect and share our adventures! "Follow me on Instagram!" or "Visit my website!"

17/08/2026

আজকের ভিডিওতে ফাতেমা আর ইকরার সেই সুন্দর দিনটির এক ঝলক শেয়ার করলাম। নানা-নানুর আদরের আবদার, একসাথে দুষ্টুমি, আর মুখে লেগে থাকা মিষ্টি হাসি—সব মিলিয়ে দিনটা ছিল একদম ভালোবাসায় ভরা।
​ছোট ছোট এই স্মৃতিগুলোই তো বড় হয়ে মনের মধ্যে জমা থাকে, তাই না?
​ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জানান ফাতেমা-ইকরার মিষ্টি জুটি আপনাদের কেমন লাগলো! ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ❤️ Nursha Anjum

29/07/2026

কখনো নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা করবেন না।

আপনার জীবনের গল্প, আপনার সংগ্রাম, আপনার সময়—সবকিছুই আলাদা।

আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো সেটা আপনার স্বপ্নের জায়গা নয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে।

ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। আর যে মানুষ চেষ্টা করতে থাকে, তার জন্য সাফল্য শুধু সময়ের অপেক্ষা।

মানুষ কী বলবে, সেটা ভেবে নিজের স্বপ্ন থামিয়ে রাখবেন না। কারণ আপনার স্বপ্নের দায়িত্ব অন্য কারও নয়—এটা আপনার।

প্রতিদিন নিজেকে মাত্র ১% উন্নত করার চেষ্টা করুন। একদিন ফিরে তাকিয়ে দেখবেন, আপনি অনেক দূর এগিয়ে গেছেন।

তাই আজই সিদ্ধান্ত নিন—ভয় নয়, সাহসকে বেছে নেবেন।অজুহাত নয়, কাজকে বেছে নেবেন।হাল ছাড়া নয়, শেষ পর্যন্ত লড়াই করবেন।

মনে রাখবেন:"আপনার ভবিষ্যৎ বদলাবে তখনই, যখন আপনি আজকের সিদ্ধান্ত বদলাবেন।"

💙 যদি এই কথাগুলো আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে পোস্টটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন: "আমি পারব।"

10/03/2025

জীবনে যতবার ব্যর্থ হবেন মনে রাখবেন আপনার সাফল্যের পথ ততো সহজ হচ্ছে ❤️

Happy women's day 🥹🥹🥹আমারও দুটি কন্যা সন্তান প্রথমে খুশি থাকলেও মেয়েদের জন্য কিন্তু বর্তমান অনেক ভয় কাজ করে মনের মধ্যে...
08/03/2025

Happy women's day 🥹🥹🥹
আমারও দুটি কন্যা সন্তান প্রথমে খুশি থাকলেও মেয়েদের জন্য কিন্তু বর্তমান অনেক ভয় কাজ করে মনের মধ্যে । এরকম হাজারো মেয়ের মায়েদের মনে অনেক ভয় কাজ করে জানি 🥹
আমাদের মেয়েরা কি স্বাধীন ও সুন্দর একটি জীবন পেতে পারেনা?
ওরা কি স্বাধীন ভাবে কোনদিনই চলতে পারবে না এই দেশে, সমাজে , পৃথিবীতে।

ধর্ষকের শাস্তি এমন হওয়া উচিত যে শাস্তি দেখে কোনদিন আর কেউ ধর্ষণের চিন্তাও করতে পারবে না। সকলের সামনে ধর্ষকের শাস্তি হওয়া উচিত ।এদের একমাত্রই ও উত্তম শাস্তি মৃত্যু, যন্ত্রণাদায়ক মৃত্যু। এমন যন্ত্রণাদায়ক যে কেউ কোনদিন আর এ কাজ করার চিন্তাও করতে পারবে না।

08/03/2025

তোমার স্ত্রীকে মূল্য দাও এবং মনে রেখো, তিনি তোমার প্রথম অগ্রাধিকার...

তিনি একমাত্র ব্যক্তি যিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবেন। যিনি তোমার সঙ্গে জীবন ভাগ করে নিচ্ছেন।
তিনিও তোমার মতোই নিজের বাবা-মার কাছ থেকে দূরে এসে তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন...

পরাজয়, বিজয়, দুঃখ, সুখ, কষ্ট—সবকিছু একসঙ্গে ভাগ করে নেওয়ার মানুষ তিনি।
মনে রেখো, তোমার জীবনে যার আনন্দ নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি, তিনি তোমার স্ত্রী।
বিশ্বাস করো, তোমার ভালোবাসা তোমার জন্যই লাভজনক হবে।

কারণ তিনি তোমার সঙ্গী এবং জীবনের সবকিছুর সহযোগী। তাকে সুখী করো। ❤️
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

07/03/2025

রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দিনে সর্বমোট ৩০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমান বেড়ে ৫১ লাখ টাকা হয়ে যেতে পারে, কিভাবে?

আল্লাহ এই দান কে সর্বনিম্ন ১০ গুন থেকে ৭০০ গুন বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে, তাহলে ৩০ দিন এ হয়ে গেলো সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ২১ লক্ষ টাকা সমপরিমাণ।

আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাবো লাইলাতুল কদর এর রাত, যেখানে আমরা ১০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি।

তাহলে লাইলাতুল কদর এ আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব।

তাহলে ৩০ দিন প্রতিদিন ১০০ টাকা হয়ে গেলো ৫১ লাখ টাকা দান করার সমপরিমাণ সওয়াব।

আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান, আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা। আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। (আপনারা চাইলে পোস্ট টি কপি পেস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই।)

হাদিসের আলোকে পুরস্কারের পরিমাণ:

- নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোযা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব।’"
(সহিহ মুসলিম ১১৫১)

- নবী ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে।
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন।” (সহিহ বুখারী ৬)
লাইলাতুল কদরের ফজিলত:

- রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর।
এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) ইবাদত করার সমান সওয়াব দেয়! (সূরা কদর ৯৭:৩)

- রামাদান মোবারাক সবাইকে ❤️

07/03/2025

অন্যের ভালো চাইতে শিখুন আল্লাহ আপনার ভালো করবে ইনশাআল্লাহ 👍

07/03/2025

First Friday Ramadan ❤️

Address

Azimpur
Azimpur

Telephone

+8801990300299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shᥲhᥲnᥲ Aktᥱr ρoρყ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shᥲhᥲnᥲ Aktᥱr ρoρყ:

Shortcuts

Share