Benapole Travel Point

Benapole Travel Point "Benapole Travel Point" confidently offers top-notch "Benapole Emigration" assistance to our esteemed tourist. It is a complete travel management company.

"Benapole Travel Point" established in 2021 and was the first listed Travel Company in Benapole.

27/04/2026

📢📢জরুরী ঘোষনা📢📢

ভারত ভ্রমনকারী সকল বাংলাদেশী ভাইবোনদের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে,
বেনাপোল - পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট আজ ২৭.০৪.২৬ তারিখ রোজ সোমবার হতে ২৯.০৪.২৬ তারিখ রোজ বুধবার পর্যন্ত বাংলাদেশী প্যাসেঞ্জার যাতায়াত বন্ধ, আবার ৩০.০৪.২৬ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে আগের মতই যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

✅ শুধুমাত্র বাংলাদেশে অবস্থানরত ইন্ডিয়ান প্যাসেঞ্জার ভারতে ফিরতে পারবে

বর্ডার সংক্রান্ত বিস্তারিত আরো কিছু জানতে পেজে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন







রামপাল পাওয়ার প্লান্ট, বাগেরহাট থেকে অনিমেশ মিত্র দাদা দিল্লিতে একটি জরুরী অফিশিয়াল কনফারেন্স এ অংশগ্রনের জন্য পরিবার নি...
04/04/2026

রামপাল পাওয়ার প্লান্ট, বাগেরহাট থেকে অনিমেশ মিত্র দাদা দিল্লিতে একটি জরুরী অফিশিয়াল কনফারেন্স এ অংশগ্রনের জন্য পরিবার নিয়ে ভারতে যাচ্ছে আজ বেনাপোল ও পেট্রাপোল বর্ডার দিয়ে। ভাইয়ের ভারতে যাবার জন্য সকল ডকুমেন্টস চেক করে দিয়েছি, আমাদের পেট্রাপোল অফিসের পক্ষ থেকে দাদাদের কোলকাতা এয়ারপোর্টে যাবার জন্য ট্যাক্সি বুক করে দিয়েছি, সিম এর ব্যবস্থা করেছি। সেই সাথে টাকা থেকে রুপি পরিবর্তন করতে সহযোগিতা করলাম।

বাংলাদেশের দিগরাজ, মোংলা, বাগেরহাট জেলা থেকে আগত নিক্কন রয় ভাই পরিবার নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্য ভারতে যাচ্ছে আজ বেন...
02/04/2026

বাংলাদেশের দিগরাজ, মোংলা, বাগেরহাট জেলা থেকে আগত নিক্কন রয় ভাই পরিবার নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্য ভারতে যাচ্ছে আজ বেনাপোল ও পেট্রাপোল বর্ডার দিয়ে। ভাইয়ের ভারতে যাবার জন্য সকল ডকুমেন্টস চেক করে দিয়েছি সেই সাথে টাকা থেকে রুপি পরিবর্তন করতে সহযোগিতা করলাম।

বেনাপোল বর্ডার এর সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেল সেবা প্রতিষ্ঠান "Benapole Travel Point"  এখন আরও বড় পরিসরে!👉 Visa | Ticket | C...
30/03/2026

বেনাপোল বর্ডার এর সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেল সেবা প্রতিষ্ঠান
"Benapole Travel Point" এখন আরও বড় পরিসরে!

👉 Visa | Ticket | Car | Money Exchange | Immigration Support– সব এক জায়গায়

📞 Call Now: 01724-820904

📢 জরুরী ঘোষণা ভারত ভ্রমণকারীদের জন্য📢আগামী ১/১/২০২৬ তারিখ থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য ভারতের ...
31/12/2025

📢 জরুরী ঘোষণা ভারত ভ্রমণকারীদের জন্য📢

আগামী ১/১/২০২৬ তারিখ থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের পোর্ট ট্যাক্স এর মতো একটি Passenger Facilitation Fee প্রযোজ্য হবে।

🔹 বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের জন্য ২০০ ভারতীয় রুপি ফি যাত্রী প্রতি।
🔹 ১০ বছরের কমবয়সীদের জন্য ৫০ ভারতীয় রুপি।
🔹তৃতীয় কোন দেশের নাগরিকদের জন্য ৪০০ ভারতীয় রুপি অথবা ৫ মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।
🔹 জমা দেওয়ার স্থান: ভারতীয় বর্ডার/ইমিগ্রেশন পয়েন্টে
🔹 প্রযোজ্য: ভারতে প্রবেশকারী সকল যাত্রীর জন্য

তাই ভারত ভ্রমণের আগে বিষয়টি জেনে ও প্রস্তুতি নিয়ে যাত্রা করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও বেনাপোল-পেট্রাপোল বর্ডার সংক্রান্ত সকল প্রকার আপডেট পেতে আমাদের পেজে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন।

ধন্যবাদান্তে,
বেনাপোল ট্রাভেল পয়েন্ট

সহজ ট্রেন টিকিট বুকিংট্রেনে যেতে চান? টিকিট পাচ্ছেন না? চিন্তা বাদ দিন!"Benapole Travel Point" এখন দিচ্ছে দেশের যেকোনো গ...
02/07/2025

সহজ ট্রেন টিকিট বুকিং

ট্রেনে যেতে চান? টিকিট পাচ্ছেন না? চিন্তা বাদ দিন!

"Benapole Travel Point" এখন দিচ্ছে দেশের যেকোনো গন্তব্যের ট্রেন টিকিট বুকিং সুবিধা।

✅ এসি / নন-এসি সিট
✅ অগ্রিম বুকিং সুবিধা
✅ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ সব রুট
✅ ১০০% নির্ভরযোগ্যতা

📞 এখনই কল করুন: 01724820904 (হোয়াটসঅ্যাপ)
📍অফিস: চেকপোষ্ট, বেনাপোল-7431, যশোর।

Benapole Travel Point এর সাথে আপনার ট্রেন যাত্রা হোক ঝামেলাহীন!


বিদেশ থেকে আসার সময় পণ্য আনার কাষ্টমস এর নতুন ব্যাগেজ নিয়ম-2025🟢 ব্যক্তিগত ব্যাগেজে এখন আরও বেশি সুবিধা, কম ট্যাক্স, স...
01/07/2025

বিদেশ থেকে আসার সময় পণ্য আনার কাষ্টমস এর নতুন ব্যাগেজ নিয়ম-2025

🟢 ব্যক্তিগত ব্যাগেজে এখন আরও বেশি সুবিধা, কম ট্যাক্স, সহজ নিয়ম।

🎁 মোবাইল ফোন
✅ নিজ ব্যবহারের জন্য ২টি মোবাইল
✅ + ট্যাক্স ছাড়া নতুন ১টি মোবাইল ফোন আনা যাবে

🪙 স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার
✅ বছরে ১বার ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ট্যাক্স ছাড়া আনার অনুমতি
✅ চাইলে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন (প্রতি ভরিতে শুল্ক ৫,০০০ টাকা)

🛄 ব্যাগেজ রুল সুবিধা
🔹 ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা:
➡ ৬৫ কেজি পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে আনতে পারবেন
🔹 ১২ বছরের নিচে যাত্রীরা:
➡ ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে

✅ বিনা শুল্কে আনার অনুমতি (১৯ পণ্য):
📱 ২টি ব্যবহৃত + ১টি নতুন মোবাইল ফোন
📺 ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
💻 ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার
📷 ভিডিও/ডিজিটাল ক্যামেরা
🍳 কিচেন অ্যাপ্লায়েন্স (রাইস কুকার, গ্যাস ওভেন, কফি মেকার ইত্যাদি)
🧵 সেলাই মেশিন, ফ্যান, খেলাধুলার সামগ্রী
💍 ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
🔊 মিউজিক সিস্টেম
🧼 এক কার্টন সিগারেট
🪑 ৫ বর্গমিটার আয়তনের কার্পেট

💰 শুল্ক দিয়ে আনতে পারবেন (১১ পণ্য):
🏅 ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে ট্যাক্স: ৫,০০০ টাকা)
📺 ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
❄ ফ্রিজ, ডিপ ফ্রিজ, এসি
💡 ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা
🧺 ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার
🥈 ২৩৪ গ্রাম রুপার বার

📌 উল্লেখ্য:
আগে যতবার খুশি, ততবার ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারতেন।
এখন থেকে শুধুমাত্র বছরে একবার, ১০০ গ্রাম স্বর্ণ শুল্ক ছাড়া আনার সুযোগ থাকবে।

তথ্যটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করতে পারেন এবং কাষ্টমস ও ইমিগ্রেশন সংক্রান্ত নতুন তথ্য পেতে পেজটিতে লাইক👍 দিয়ে ফলো করুন।





বেনাপোল বর্ডারের ইমিগ্রেশনে নতুন ভ্রমণ তথ্য যাচাই প্রক্রিয়া শুরু: বর্তমানে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের মুখে একটি অতিরিক...
27/06/2025

বেনাপোল বর্ডারের ইমিগ্রেশনে নতুন ভ্রমণ তথ্য যাচাই প্রক্রিয়া শুরু:

বর্তমানে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের মুখে একটি অতিরিক্ত ডেস্ক বসানো হয়েছে যেখানে একজন অফিসার বাংলাদেশি যাত্রীদের তথ্য যাচাই করছেন। মূলত, যেসব যাত্রী দেশের বাইরে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা ওয়ারেন্ট আছে কিনা তা যাচাই করা হচ্ছে। এটি মূলত ৫ ই আগষ্ট এর পরে কোন আসামী যাহাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য চালু করা হয়।

যদি বর্তমানে কারো বিরুদ্ধে কোনো মামলা থাকে, অনলাইনে চেক করে সেটি তারা উল্লেখ করবেন। মনে রাখবেন এখন থেকে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আপনার অতীত মামলার তথ্যও ইমিগ্রেশনে সংযুক্ত রয়েছে।

এই প্রক্রিয়াটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। বিশেষ করে, যেসব যাত্রীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা, চলমান মামলা, ওয়ারেন্ট কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আছে — তারা এখন আর বাংলাদেশ থেকে সহজে বিদেশে যেতে পারবেন না। সম্প্রতি আমরা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব বা আলোচিত ব্যক্তিদের এয়ারপোর্টে আটকে দেওয়ার ঘটনাও লক্ষ্য করেছি।

তাই আমাদের পরামর্শ:
বিদেশে যাওয়ার আগে অবশ্যই আপনার নামের বিরুদ্ধে কোনো মামলা বা নিষেধাজ্ঞা আছে কিনা তা যাচাই করে নিন।
প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন।
যদি কোনো মামলা চলমান থাকে, তবে সেই অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র সংগ্রহ করে ভ্রমণ করুন এবং আপনার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ইমিগ্রেশন এর অনলাইন সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে কিনা তা যাচাই করে নিন।

আপনাদের সকলের প্রতি অনুরোধ – দয়া করে সচেতন থাকুন এবং বিদেশ ভ্রমণের সময় ইমিগ্রেশনে যেকোন ধরনের ঝামেলায় পড়ার আগেই প্রস্তুতি নিন।




📢📢📢জরুরী বিজ্ঞপ্তি 📢📢📢আগামীকাল সোমবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ  দাসের গ্রেফতার ইস্যুতে বিজেপি সমর্থক সুভেন্দু অধিকারী পেট্র...
01/12/2024

📢📢📢জরুরী বিজ্ঞপ্তি 📢📢📢

আগামীকাল সোমবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে বিজেপি সমর্থক সুভেন্দু অধিকারী পেট্রাপোল বর্ডার এর দিকে গনমিছিল করতে পারে। এসময় কিছু সময়ের জন্য দুদেশের ইমিগ্রেশন পরিষেবা বন্ধ থাকতে পারে। সেজন্য সকল বাংলাদেশী ভাইবোনদের বনগাঁ ও পেট্রাপোল বর্ডার এ সতর্কতা অবলম্বন করে চলার অনুরোধ করা হলো।

Address

Benapole

Telephone

+8801724820904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Benapole Travel Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Benapole Travel Point:

Share

Category