Aj Tours & Travels

Aj Tours & Travels Saidul Super Market, Checkpost, Benapole, Jashore, Khulna, Bangladesh.

28/08/2020
 #বেনাপোল_হয়ে_ভারত গমনাগমন বাংলাদেশীরা যেসব কারণে ভারত ভ্রমণ করেন: 📍ডাক্তার দেখানো📍ব্যাবসা বানিজ্য 📍বিনোদন ভ্রমণ 📍নিমন্ত...
02/08/2020

#বেনাপোল_হয়ে_ভারত গমনাগমন

বাংলাদেশীরা যেসব কারণে ভারত ভ্রমণ করেন:
📍ডাক্তার দেখানো
📍ব্যাবসা বানিজ্য
📍বিনোদন ভ্রমণ
📍নিমন্ত্রণ
📍নিকটাত্মীয় সাক্ষাত
ইত্যাদি উদ্দেশ্যে বেনাপোল হয়ে ভারতগামীদের জন্য তথ্যকণিকা~

📛ঢাকা-বেনাপোল📛

🔰দূরত্ব (কি.মি.)

১. বাসে ভ্রমণে
📍আরিচা -পাটুরিয়া ২৪৩
📍টাংগাইল- যমুনা সেতু হয়ে ৩৬৯
📍মাওয়া-ভাংঘা হয়ে ২২৯
২. ট্রেনে
📍ঢাকা থেকে যশোর ৩৭৮
৩.বিমানে
📍ঢাকা থেকে যশোর ১৪২

🔰সময়সূচি:

🚌বাস:
🕰সকালে ৭-১০টা
ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান থেকে
🕰রাতে
৯.৩০-১২টা
গাবতলী, কল্যানপুর, কলাবাগান, কমলাপুর, মহাখালি।

🚆ট্রেন
কমলাপুর থেকে

🕰 বেনাপোল এক্সপ্রেস:
বিরতিহীন আন্তনগর ট্রেন
- ঢাকা থেকে: রাত ১২:৪০ মি:
- বেনাপোল পৌছাবে: সকাল ৮.৪৫
- বেনাপোল থেকে: বেলা ১:০০ মি:
- ঢাকা পৌঁছাবে: রাত ৮.৪৫ মি.
🕰সকাল ৬টায় এ সুন্দরবন এক্সপ্রেস,
🕰 সন্ধ্যা ৭টায় এ চিত্রা এক্সপ্রেস

✈️ বিমানের বিভিন্ন ফ্লাইট
Biman, USbangla, Novoair বিভিন্ন ফ্লাইট
🕰 সকাল ৭.৩০মি: থেকে ১০-৩০মি: পর্যন্ত
🕰 বিকেল ৫টা রাত ৭-২০মি: পর্যন্ত

কলকাতাগামী বাস:
🚌 Shamoli, Green line, WBTC বাস প্রতিদিন কমলাপুর থেকে কলকাতার উদ্দেশ্য ছাড়ে।

🚊 মৈত্রী ট্রেন:
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রতি শুক্রবার, সোমবার, বুধবার সকাল ৮.১০এ কলকাতার উদ্দেশ্য ছাড়ে।

🚊 বন্ধন ট্রেন:
প্রতি বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট এ খুলনা থেকে বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশ্য ছাড়ে।

16/07/2019

এ, জে, ট্যুরস এন্ড ট্রাভেলস

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ও ট্রেনের টিকেট পাওয়া যায়।
#আমাদের সেবাঃ-24x7
#যোগাযোগঃ-
+8801736-283238
+8801610-969628 (bkash+Rocket)+(imo+whatsapp+viber)
#ঠিকানাঃ-সাইদুল সুপার মার্কেট,(২য় তলা)চেকপোস্ট,বেনাপোল,যশোর।

২০১৯ সালে রিপোর্ট প্রকাশ হয়েছে কোন পাসপোর্ট কত শক্তিশালী অর্থাৎ কোন কোন দেশের পাসপোর্ট কতটি দেশে যেতে শুধু Visa On Arriv...
10/07/2019

২০১৯ সালে রিপোর্ট প্রকাশ হয়েছে কোন পাসপোর্ট কত শক্তিশালী অর্থাৎ কোন কোন দেশের পাসপোর্ট কতটি দেশে যেতে শুধু Visa On Arrival গ্রহণযোগ্য; অর্থাৎ আগাম ভিসা নেয়ার প্রয়োজন নেই।
:
💠 BEST PASSPORTS
[In brockets number mentioned the visa free destinations]

1. Japan, Singapore (189)
2. Finland, Germany, South Korea (187)
3. Denmark, Italy, Luxembourg (186)
4. France, Spain, Sweden (185)
5. Austria, Netherlands, Portugal, Switzerland (184)
6. Belgium, Canada, Greece, Ireland, Norway, United Kingdom, United States (183)
7. Malta (182)
8. Czech Republic (181)
9. Australia, Iceland, Lithuania, New Zealand (180)
10. Latvia, Slovakia, Slovenia (179)

💠 WORST PASSPORTS
Several countries around the world have visa-free or visa-on-arrival access to fewer than 40 countries.
These include:
101. Bangladesh, Eritrea, Iran, Lebanon, North Korea (39)
102. Nepal (38)
103. Libya, Palestinian Territory, Sudan (37)
104. Yemen (33)
105. Somalia (31)
106. Pakistan (30)
107. Syria (29)
108. Iraq (27)
109. Afghanistan (25)

বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন ১৭ জুলাইআগামী ১৭ জুলাই চালু হচ্ছে যশোরের বেনাপোল-ঢাকা রুটের নতুন ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এ ...
10/07/2019

বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন ১৭ জুলাই

আগামী ১৭ জুলাই চালু হচ্ছে যশোরের বেনাপোল-ঢাকা রুটের নতুন ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ট্রেনে বগি থাকবে ১২টি।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন তত্ত্বাবধায়ক মো. শাহ নেওয়াজ বলেন, ‘১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করবেন। বেনাপোল রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকবেন। আজ–কালের মধ্যে অনলাইনসহ নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৮৯৬ আসনের এই ট্রেন প্রতিদিন বেনাপোল স্টেশন থেকে ছেড়ে যশোর, ঈশ্বরদী জংশন ও ঢাকা বিমানবন্দরে যাত্রী ওঠানো-নামানোর জন্য সাময়িক বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের শেষ গন্তব্যে গিয়ে থামবে। বেনাপোল এক্সপ্রেস নন এসি শোভন ৪৮৫ টাকা ,এসি চেয়ার ৯৩২ টাকা ,এসি কেবিন ১৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যাত্রীদের আর কোনো চার্জ দিতে হবে না। আধুনিক এই ট্রেনের কোচগুলো (বগি) ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ট্রেনটি ইতিমধ্যে চালানো হয়েছে। আসছে কোরবানির ঈদযাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। প্রতিদিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে রওনা হবে।

*ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
* আসনসংখ্যা ৮৯৬টি
* ঢাকায় পৌঁছানো যাবে সাড়ে সাত ঘণ্টায়
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন তত্ত্বাবধায়ক মো. শাহ নেওয়াজ বলেন, বেনাপোল-ঢাকা ট্রেনের নামকরণ করা হয়েছে বেনাপোল এক্সপ্রেস। এ ট্রেনে বিমানের মতো বায়ো-টয়লেট সুবিধা রয়েছে। আসনগুলোও আধুনিক। প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। সকাল আটটার মধ্যে ট্রেনটি বেনাপোল বন্দরে পৌঁছে যাবে।

বেনাপোল স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে যশোর-থেকে ঢাকার মধ্যে যে ট্রেন সার্ভিস চালু রয়েছে তা ঢাকায় পৌঁছানোর মধ্যে ১৪টি স্থানে বিরতি নেয়। এতে যশোর থেকে ঢাকায় পৌঁছাতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লেগে যায়। সেখানে চালু হওয়ার অপেক্ষায় থাকা বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেনটি ৭ ঘণ্টার মধ্যে যশোর ও ৮ ঘণ্টার মধ্যে বেনাপোলে পৌঁছে যাবে। বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে যশোর রেলওয়ে জংশনে পৌঁছে ১৫ মিনিটের বিরতি করবে। এ সময়ের মধ্যে যাত্রী ওঠানো ও রেলের ইঞ্জিন ঢাকামুখী ঘোরানো হবে। এরপর ঈশ্বরদী গিয়ে ট্রেনের চালকসহ অপারেশনাল কর্মী বদলের জন্য আরও ১৫ মিনিটের বিরতি থাকবে। পরে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে শেষ গন্তব্যে ছেড়ে যাবে। তবে এর আগে ঢাকা বিমানবন্দর স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেনটি থামানো হবে।

এদিকে যাত্রীদের বিশ্রামের জন্য বেনাপোল স্টেশনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশ্রামাগার সংস্কারের কাজ শেষের দিকেl

Address

Checkpost
Benapole
7431

Alerts

Be the first to know and let us send you an email when Aj Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category