খন্দকার ট্রাভেল এন্ড হজ্ব গ্রুপ

খন্দকার ট্রাভেল এন্ড হজ্ব গ্রুপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খন্দকার ট্রাভেল এন্ড হজ্ব গ্রুপ, Tour Agency, শম্ভুপুর খন্দকার মোড়, নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন, Bhairab Bazar.

🇮🇹আলহামদুলিল্লাহ 🇮🇹ইতালি ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের ক্লিক ডে তে ইতালি ভিসা যারা আবেদন করেছিলেন তাদের জন্য বিশাল সুখবর আসত...
27/02/2026

🇮🇹আলহামদুলিল্লাহ
🇮🇹ইতালি ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের ক্লিক ডে তে ইতালি ভিসা যারা আবেদন করেছিলেন তাদের জন্য বিশাল সুখবর আসতে যাচ্ছে।
💌প্রায় আবেদন কোঠায় পড়ে গেছে খুব শীঘ্রই সুসংবাদ পাবেন।
👉🏼ইতালিতে আগামী দিনে যারা নতুন আসবেন ইতালির নিয়ম কানুন ও ভাষাগতভাবে কিছুটা অভিজ্ঞতা নিয়ে আসবেন।
🇮🇹ইতালিতে আসলে কোন সমস্যা পড়বেন না নিজেকে অর্থনৈতিকভাবে সম্বোধন করতে পারবেন। নতুন যারাই আসবেন তাদের জন্য শুভকামনা ও অভিনন্দন রইল।
🇮🇹এই হল ইতালির মানচিত্র ইতালি প্রতিটা শহরের নাম লেখা আছে।
ইতালি স্পনসর /এগ্রিকালচার /ফ্যমিলি ভিসা প্রসেসিং
করতে চাইলে আপনারা যোগাযোগ করুন
খন্দকার ট্রাভেলস এন্ড হজ্জ গ্রুপ
শম্ভুপুর খন্দকার মোড়
ভৈরব, কিশোরগঞ্জ
মোবাইল =০১৭২২৪৮৭১৯৬

06/01/2026

বিমানবন্দর মানেই এক বুক উত্তেজনা আর নতুন গন্তব্যে যাওয়ার আনন্দ। কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নেয় যখন লাউডস্পিকারে ভেসে আসে— "Your flight has been cancelled." গত কয়েকদিন ধরে বিশেষ করে উমরাহ ফেরত যাত্রী, প্রবাসী এবং ইউরোপগামী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

অনেকেই অভিযোগ করছেন, এমনকি আমরা খোঁজ নিয়ে দেখেছি— জেদ্দা থেকে ফেরার পথে -সৌদি এয়ারলাইন্স- ইউএস-বাংলা এয়ারলাইন্সের (US-Bangla) ফ্লাইটগুলো (BS361/362) গত কয়েকদিন ধরে বারবার ক্যান্সেল ও রি-শিডিউল হয়েছে। উমরাহ পালন করে ক্লান্ত বয়স্ক মানুষগুলো ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত এমন কি ৭২ ঘন্টা পযন্ত এয়ারপোর্টে আটকে ছিলেন। একই চিত্র দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রেও, বিশেষ করে মালয়েশিয়া থেকে ফেরার পথে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শুধু তাই নয়, যারা ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন বা কানেক্টিং ফ্লাইট ধরবেন, তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। গতকাল ৪ জানুয়ারি ২০২৬-এর তথ্য অনুযায়ী, ইউরোপের প্রধান হাবগুলোতে (লন্ডন, আমস্টারডাম, মিউনিখ, প্যারিস) প্রায় ৫৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। KLM, SAS, এবং Ryanair-এর মতো এয়ারলাইন্সগুলো তুষারঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

টাকা দিয়ে টিকিট কেটে কেন এই নাজেহাল অবস্থা? এর পেছনে কিছু রূঢ় বাস্তব কারণ আছে:

✅ ইউরোপের প্রবল তুষারপাত ও 'উইন্টার ক্যাওস'
ইউরোপের দেশগুলোতে এখন ভয়াবহ তুষারঝড় (Snowstorm) চলছে। আমস্টারডাম শিপল বা লন্ডন হিথ্রোর মতো ব্যস্ত বিমানবন্দরে রানওয়ে পরিষ্কার করা এবং প্লেনের বরফ ছাড়ানো (De-icing) অসম্ভব হয়ে পড়ছে। ফলে নিরাপত্তার স্বার্থে শত শত ফ্লাইট গ্রাউন্ডেড করা হচ্ছে। এর ইমপ্যাক্ট পড়ছে সারা বিশ্বের কানেক্টিং ফ্লাইটগুলোর ওপর।

✅ এয়ারক্রাফট সংকট ও টেকনিক্যাল গ্লিচ
ইউএস-বাংলা বা বিমানের মতো এয়ারলাইন্সগুলো এখন এয়ারক্রাফট সংকটে ভুগছে। একটি বিমান যান্ত্রিক ত্রুটিতে পড়লে বিকল্প বিমান ম্যানেজ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, যা জেদ্দা বা কুয়ালালামপুরের মতো ব্যস্ত রুটের পুরো শিডিউলকে তছনছ করে দিচ্ছে। সেই সাথে সৌদি এয়ারলাইন্স গুলো আবহাওয়ার কারণে ল্যানড করতে পারবে না বরে অনেক ফ্রাইট ক্যানসেল বা ডিলে হচ্ছে।

✅ ঘন কুয়াশা ও রানওয়ে অপারেশন 🌫️
বাংলাদেশেও এখন কুয়াশার সিজন। ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইট নামতে না পারা বা ছাড়তে দেরি হওয়া এখন নিত্যনৈমিত্তিক। এই 'ব্যাকলগ' তৈরি হওয়ার কারণেই মূলত ফ্লাইট ক্যান্সেল হচ্ছে।

এই পরিস্থিতিতে আপনার জন্য কিছু অতি জরুরি টিপস:
ইউরোপ যাত্রীদের অধিকার (EU 261): মনে রাখবেন, ইউরোপ থেকে বা ইউরোপগামী কোনো ফ্লাইটে যদি এয়ারলাইন্সের দোষে ৩ ঘণ্টার বেশি দেরি হয়, তবে আপনি নিয়ম অনুযায়ী ৬০০ ইউরো (প্রায় ৮০ হাজার টাকা) পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এছাড়া হোটেল ও খাবারের খরচ বহন করা এয়ারলাইন্সের আইনি বাধ্যবাধকতা।

যাওয়ার আগে আপডেট নিন: এয়ারপোর্টে রওনা হওয়ার আগে অন্তত ১০/১২ ঘণ্টা আগে এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপে ফ্লাইটের স্ট্যাটাস চেক করুন।

🕋 মানসিক প্রস্তুতি ও ধৈর্য: বিশেষ করে যারা উমরাহ থেকে সাধারণ মানুষের এই ভোগান্তি সত্যিই কষ্টের। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। আমিন।
(সংগৃহিত)
খন্দকার ট্রাভেলস এন্ড হজ্জ গ্রুপ
শম্ভুপুর খন্দকার মোড়
ভৈরব, কিশোরগঞ্জ।
মোবাইল ০১৭২২৪৮৭১৯৬

19/12/2025

🔷 আপনার কি ইতালির ২০২৩/২৪ সালের Nulla Osta রয়েছে?
SUI থেকে আপডেট ইমেইল পেয়েছেন, কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না?

👉 তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন খন্দকার ট্রাভেলস –এর সাথে।

✅ আমরা দিচ্ছি
মাত্র ৪ কর্মদিবসে ১০০% জেনুইন অ্যাপয়েন্টমেন্ট সাপোর্ট
এবং সম্পূর্ণ ভিসা প্রসেসিং নিশ্চিতকরণ।

🔹 আমাদের ইতালির সেবাসমূহ:
✔️ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা প্রসেসিং
(ফ্যামিলি Nulla Osta সঠিকভাবে প্রসেস করে এম্বাসিতে সাবমিশন)
✔️ ওয়ার্ক Nulla Osta প্রসেসিং ও এম্বাসি সাবমিশন
✔️ LN Nulla Osta প্রসেসিং ও এম্বাসি সাবমিশন
✔️ ইতালিয়ান ডকুমেন্টস লিগালাইজেশন
✔️ ডকুমেন্টস রেজিস্ট্রেশন
✔️ ইতালিয়ান পাসপোর্ট ধারীদের জন্য ফ্যামিলি ভিসা প্রসেসিং

📍 সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে:
খন্দকার ট্রাভেলস এন্ড হজ গ্রুপ
শম্ভুপুর খন্দকার মোড়, ভৈরব, কিশোরগঞ্জ।
মোবাইল ০১৭২২৪৮৭১৯৬

15/09/2025

বিমানবন্দরে সন্দেহ বসতো বেআইনি অফলোড – জানুন আপনার করণীয় !
অনেক বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেট নিয়েও ইমিগ্রেশন থেকে অফলোডের শিকার হন। অথচ কোনো লিখিত কারণ বা সুনির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া অফলোড করা সম্পূর্ণ বেআইনি এবং নাগরিক অধিকার লঙ্ঘন।
🛑 কেন এটি বেআইনি?
👉 বাংলাদেশ সংবিধানের Article 36 অনুযায়ী – প্রত্যেক নাগরিকের বিদেশ ভ্রমণের অধিকার আছে।
👉 Article 31 ও 32 – প্রত্যেকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে।
👉 বৈধ নথি থাকা সত্ত্বেও অফলোড করা হলে এটি সরাসরি Fundamental Rights Violation।
⚖️ আইন কী বলে?
🔹 দণ্ডবিধি ধারা 166 → কোনো সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে, এবং তাতে নাগরিক ক্ষতিগ্রস্ত হলে, সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
🔹 দণ্ডবিধি ধারা 220 → বেআইনিভাবে আটকানো বা ভ্রমণ বাধা দিলে, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড + জরিমানা হতে পারে।
🔹 সংবিধানের Article 102 → নাগরিকরা সরাসরি High Court Division-এ রিট মামলা করতে পারেন। এর মাধ্যমে বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা যায় এবং ক্ষতিপূরণ দাবি করা যায়।
🚨 নাগরিকের করণীয় (Step by Step)
1️⃣ প্রমাণ সংগ্রহ করুন – বোর্ডিং পাস, টিকেট, ভিসা, পাসপোর্টের কপি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, ডিউটি শিফট, এবং সম্ভব হলে সাক্ষীর তথ্য নিন।
2️⃣ অভিযোগ করুন –
ইমিগ্রেশন শিফট ইনচার্জ বা ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ দিন।
পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেলে লিখিত আবেদন করুন।
3️⃣ ফৌজদারি মামলা করুন –
ধারা 166 ও 220 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যায়।
4️⃣ হাইকোর্টে রিট করুন –
Article 102 অনুযায়ী Mandamus (বেআইনি কার্যক্রম বন্ধ), Certiorari (সিদ্ধান্ত বাতিল), Compensation (ক্ষতিপূরণ) দাবি করা যায়।
5️⃣ মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহায়তা নিন –
যেমন ASK, BLAST, HRPB ইত্যাদি। এতে জনমত সৃষ্টি হবে এবং প্রশাসনের জবাবদিহি বাড়বে।
🏛️ বাস্তবে কী দাবি করা যায়?
✔️ বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা।
✔️ ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করা।
✔️ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করা।
✊ আমাদের দাবি
আমরা চাই –
🔸 ইমিগ্রেশনে স্বচ্ছতা ও জবাবদিহি
🔸 নাগরিক অধিকার রক্ষা
🔸 বেআইনি হয়রানির অবসান
কারণ, ইমিগ্রেশন আমাদের জন্য নিরাপত্তা, কিন্তু তা যেন কখনো হয়রানির জায়গা না হয়।
(সংগৃহীত)

যারা বলেন অনলাইনে  বিমান টিকেট এর দাম কম। এই বাটপার গুলো টাকা নিয়ে উধাও।
02/08/2025

যারা বলেন অনলাইনে বিমান টিকেট এর দাম কম। এই বাটপার গুলো টাকা নিয়ে উধাও।

29/04/2025
21/10/2023
আলহামদুলিল্লাহ গত তিন দিনে খন্দকার ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপ থেকে ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, এয়ার টিকেট করে দুইজন ওমান,...
14/10/2023

আলহামদুলিল্লাহ গত তিন দিনে খন্দকার ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপ থেকে ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, এয়ার টিকেট করে দুইজন ওমান, আর তিনজন কাতার গিয়ে পৌছেছেন।আপনারা যারা ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, এয়ার টিকেট নিতে চান তারা চলে আসুন, খন্দকার ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপ। খন্দকার মোড়, শম্ভুপূর, ভৈরব। ০১৭২২৪৮৭১৯৬

Address

শম্ভুপুর খন্দকার মোড়, নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন
Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when খন্দকার ট্রাভেল এন্ড হজ্ব গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share