06/06/2026
⏹️ রয়ে যাবে কথা, রয়ে যাবে মূহুর্ত,
শত পথ হবে উন্মোচিত সুরাহা পেতে,
আবার কি হবে যাওয়া দপ্তরে তবে,
শব্দগুলো নিঃশব্দে রবে স্মৃতির পাতাতে!
একজন মানুষ, যিনি পরিপূর্ণ নন সৃষ্টিকর্তার বিধানানুসারেই। মহান প্রতিপালকের কৃপার বদান্যতা তবুও প্রস্ফুটিত হয়ে থাকে কিছু কিছু মুখের প্রচ্ছদে। তাদের মাঝে মরহুম কফিল উদ্দিন স্যার একজন। একজন প্রথিতযশা দেশের পরিবহন সেক্টরের পিতা হিসেবে খ্যাত মরহুম জয়না মহাজনের জেষ্ঠ্য পুত্র, একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন নৈতিকতার ধারক, একজন নিরহংকারী, একজন ভালোবাসায় ডুবন্ত পিতা, একজন পেশাদারিত্বের দৃষ্টান্ত তিনি আমাদের সদ্য সাবেক চেয়ারম্যান স্যার।
✒️ থেমে থাকা নয়, আরও প্রগাঢ় হয়ে ছুঁটে চলা 💯
🖋️ আমাদের সদ্য সাবেক চেয়ারম্যান মরহুম কফিল উদ্দিন স্যারের বিদায়ে আমরা শোকাহত, নিস্তব্ধ। তবে নিভৃত নই। আলহামদুলিল্লাহ' আমাদের ধারাবাহিক পরিসেবা সুচারুভাবেই পরিচালিত হচ্ছে।
পরিবহন জগতে আপনার ঋণ কোনোদিন ভুলবার নয় স্যার🥹❤️🩹
★মরহুম কফিল উদ্দিন স্যারের বিদায়ে আমরা শোকাহত। শোকাহত শেরপুর কাউন্টার।