Chandpur City

Chandpur City চাঁদপুর শহরের ঐতিহ্য, রূপালী ইলিশ আর মেঘনা-ডাকাতিয়ার মোহনার সব খবর ও গল্প নিয়ে আপনার প্রিয় আঙিনা।

16/08/2026
🏠 চাঁদপুর জেলার কোন উপজেলায় আপনার বাড়ি? 😊
24/07/2026

🏠 চাঁদপুর জেলার কোন উপজেলায় আপনার বাড়ি? 😊

20/07/2026

স্পেন নয় গোটা গাজাবাসী ফিলিস্থান জিতেছে।

আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
16/07/2026

আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।

কিংবদন্তী অভিনেত্রী" দিলারা জামান'" চাঁদপুরের পুত্রবধূ...দিলারা জামান হলেন একজন প্রখ্যাত এবং একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি ...
16/07/2026

কিংবদন্তী অভিনেত্রী" দিলারা জামান'" চাঁদপুরের পুত্রবধূ...

দিলারা জামান হলেন একজন প্রখ্যাত এবং একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী, যিনি গত ছয় দশক ধরে তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন.

🟩 জন্ম ও ব্যক্তিগত জীবন

জন্ম: তিনি ১৯৪৩ সালের ১৯ জুন তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন.

শৈশব: দেশভাগের পর তাঁর পরিবার স্থায়ীভাবে বাংলাদেশের যশোরে চলে আসে. তার শশুর বাড়ী চাঁদপুর জেলায়।

🟧 শিক্ষাজীবন:
তিনি ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলজীবন শেষ করে ইডেন মহিলা কলেজে পড়াশোনা করেন.

🟥 পেশাজীবন:
অভিনয়ে আসার পূর্বে তিনি শিক্ষকতা করতেন এবং বিএএফ শাহীন স্কুলের শিক্ষিকা ছিলেন।

🟪 পারিবারিক জীবন:
১৯৬৪ সালে তিনি চাঁদপুর জেলার কৃতি সন্তান সাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তার স্বামী ফখরুজ্জামান চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যত কবি, গল্পকার, অনুবাদক ও গবেষক।

অভিনেত্রী দিলারা জামানের দেবর হলেন প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক, চিত্রনাট্যকার ও গীতিকার আহমেদ জামান চৌধুরী

তার শশুর এর নাম প্রয়াত শিক্ষাবিদ নুরুজ্জামান চৌধুরী।শাশুড়ি বেগম হুরউন্নিসা চৌধুরাণী।

তিনি দু কন্যার গর্বিত জননী। বড় কন্যা তানিয়া (যিনি পেশায় একজন চিকিৎসক) এবং যুবায়রা (যিনি একজন আইনজীবী)। তাঁরা দুজনেই বর্তমানে বিদেশে (কানাডা ও যুক্তরাষ্ট্রে) বসবাস করছেন। তাহার আশফাক নামে একজন পালক পুত্রও রয়েছে।

🟫 অভিনয় জীবন ও উল্লেখযোগ্য কাজ

১৯৬৬ সালে 'ত্রিধরা' নাটকের মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিনয় জীবন শুরু হয়. বিশেষ করে নাটক ও চলচ্চিত্রে মায়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দেশব্যাপী তুমুল জনপ্রিয়. তাঁর অভিনীত কিছু স্মরণীয় কাজ:

🟦 টেলিভিশন ধারাবাহিক: '
সকাল সন্ধ্যা', 'এইসব দিনরাত্রি', 'অয়োময়', 'সংশপ্তক', 'রূপনগর' এবং 'নক্ষত্রের রাত'.

🟨 চলচ্চিত্র: '

চাকা' (১৯৯৩), 'আগুনের পরশমণি' (১৯৯৪), 'ব্যাচেলর' (২০০৪), 'চন্দ্রগ্রহণ' (২০০৮), 'মনপুরা' (২০০৯), এবং 'রাত জাগা ফুল' (২০২১).

🟦 পুরস্কার ও স্বীকৃতি

একুশে পদক (১৯৯৩): শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৮): 'চন্দ্রগ্রহণ' চলচ্চিত্রে 'ময়রা মাসী' চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এই পুরস্কার লাভ করেন।
সংগৃহীত

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share