17/09/2026
একদিন ঘুরে আসুন চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলায় অবস্থিত দর্শনীয় কিছু পর্যটন কেন্দ্র থেকে।
বাঁশখালী উপজেলার দর্শনীয় কিছু পর্যটন কেন্দ্র হচ্ছে।
১.চানপুর/চাঁদপুর বেলগাও চা বাগান
২. বাঁশখালী ইকো পার্ক
৩.বাহারছড়া সমুদ্র সৈকত
৪.খানখানাবাদ সমুদ্র সৈকত
ভ্রমণ গাইডলাইন :-
একদম সকাল সকাল চলে আসবেন চট্টগ্রাম শাহ আমানত সেতু / নতুন ব্রিজ। নতুন ব্রিজ এসে বাঁশখালী চাঁদপুর যাওয়ার জন্য পাবেন। বাসে করে চলে আসবেন চাঁদপুর বাজার, ভাড়া পড়বে জনপ্রতি ৪৫/৫০ টাকা। সময় লাগবে ১ ঘন্টা মতো। তারপর সেখান থেকে লোকাল সিএনজি করে যেতে হবে পুকরিয়া বাজার, ভাড়া পরবে ২০ টাকা। তারপর সেখান থেকে আবারও লোকাল সিএনজি পাবেন বেলগাও চা বাগান যাওয়ার জন্য ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা, সময় লাগবে ২০/২৫ মিনিট। বেলগাও চা বাগান ঘুরে আবারও একই ভাবে চলে আসবেন চাঁদপুর বাজার, সেখান থেকে সিএনজি অথবা বাসে করে চলে আসবেন বাঁশখালী ইকো পার্কের মেইন রাস্তার গেইটের সামনে, ইকু পার্কটি বাঁশখালী গুনাগারি বাজা থেকে কিছুটা সামনে,বাসে গেলে ৫০ টাকা দিয়ে চলে যেতে পারবেন তবে সিএনজি করে গেলে ৮০-১০০ টাকা নিবে। মেইন রাস্তায় গাড়ি থেকে নেমে আবারও একটা রিকশা নিয়ে যেতে হবে ইকু পার্কের মেইন গেইট, ইকু পার্কে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৫০ টাকা, পার্কটি প্রতিদিন সকাল ৯-৫ টা পর্যন্ত খোলা থাকে। এবং প্রতি মঙ্গলবার এটা বন্ধ থাকে।
বাঁশখালী ইকো পার্ক ঘুরে চলে আসবেন আবারও গুনাগরি বাজার, গুনাগরি বাজার থেকে আপনি চাইলে বাহাছড়া অথবা খানখানাবাদ সমুদ্র সৈকতে যেতে পারেন তবে বাহারছড়া সমুদ্র সৈকতে গেলে সেখান থেকে হেটে হেটে খানখানাবাদ সমুদ্র সৈকতে যেতে পারবেন।
বাহাছড়া সমুদ্র সৈকতে যেতে চলে আপনাকে ইকু পার্ক থেকে আসলে নামতে হবে বশির উল্যাহ মিয়াজির বাজার, আপনি চাইলে পালেগ্রাম ও নামতে পারেন। বশির উল্যাহ মিয়াজির বাজার থেকে ১০ টাকা দিয়ে চলে আসতে পারবেন বাহার ছড়া সমুদ্র সৈকতে,
তো মোটামুটি এই হলো বাঁশখালী উল্লেখযোগ্য একদিনে ৩ টা পর্যটন কেন্দ্র ঘুরে দেখার ভ্রমণ গাইড।