14/11/2020
Hello Friends
We are glad to announce that Sheikh Ishtiaque will be with us on our first adventure trip. This time we are going travel to BANDARBAN, BOGALAKE and KEOKRADONG on 22th of November. So change the way you travel and we promise to make your travel experience to be remembered.
Notes: Due to Covid Situation Our Seats are limited. Make sure that You are in!
Last confirmation date : 19-11-2020.
🌍 Event detail -
- বগালেক
বগাকাইন লেক বা বগালেক (Bogalake) বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় ২০০০ বছর আগে প্রাকৃতিক ভাবে সৃষ্ট এক হ্রদ। ভূ-তত্ত্ববিদগনের মতে এটি মৃত কোন আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরী হয়েছে। বগালেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন শোভায় মোহিত হয় এখানে আসা পর্যটকরা। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় লেকে শান্ত শীতল জল। পাহাড়ের কোলে প্রায় ১৫ একর জায়গা জুড়ে আকাশ, পাহাড় আর নীল জলের পসরা সাজিয়ে বগালেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য।
- কেওক্রাডং
কেওক্রাডং (Keokradong) পাহাড় বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। প্রায় ৩১৭২ ফুট উঁচু এ পর্বতকে এক সময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে এর অবস্থান পঞ্চম। কেওক্রাডং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওক্রাডাং এর চূড়া শূন্যে মিলিয়ে আছে বলে মনে হয়। আর চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালী আপনাকে আন্দোলিত করবে মায়াবী আকর্ষনে।
ট্যুর প্লান
ঢাকা/ চট্টগ্রাম -বান্দরবান-রুমা বাজার-বগালেক-কেওক্রাডং-----ঢাকা/ চট্টগ্রাম
বিস্তারিতঃ
২২/১১/২০২০
রাতে বাসে করে ঢাকা/চট্টগ্রাম টু বান্দরবান যাবো
২৩/১১/২০২০
পরদিন ভোরবেলা চাঁদের গাড়ি করে রুমা বাজার যাবো।রুমা বাজারে আর্মি চেকপোস্টে এন্ট্রি নেবো এবং দুপুরের খাবার সারবো।সেখান থেকে আবার চাঁদের গাড়ি করে বগালেক পৌঁছে এর অসাধারণ সৌন্দর্য প্রাণভরে দেখবো। রাতে থাকা হবে সবার প্রিয় রবার্ট দাদার কটেজে! বারবিকিউ এর পাশাপাশি থাকছে আমাদের স্পেশাল Tourholic Unplugged আয়োজন।
***** স্পেশাল সেগমেন্ট -
পাহাড়ি অভয়ারণ্যে ক্লান্তির অবসাদ কাটাতে গান এর ব্যাতিক্রম হয়না!
বগালেক এ রবার্ট দা আমাদের জন্য বার বি কিউ করতে করতে আমরা চলে যাবো গানের মোহে! শত শত ফুট উচ্চতায় প্রকৃতির মূর্ছনায় সবাই গাইবো হারিয়ে যাওয়ার গান! ভাবতেই কি অদ্ভুত ভালো লাগছে!
Tourholic Unplugged আয়োজনে
আমাদের সাথে থাকছে সবার প্রিয় শেখ ইশতিয়াক।
❣️
তার সাথে গল্প, আড্ডা ও গানে গানেই কেটে যাবে এবারের কিওকারাডং সফর।
আপনাদের সকল কৌতুহল, প্রশ্নের উত্তর দিতে থাকছেন তিনি আমাদের এই সফরে।
সব এখানেই বলতে চাইনা! কিছু সাসপেন্স নাহয় রেখেই যাই! ❣️
২৪/১১/২০২০
পরদিন ভোরবেলা বগালেক থেকে কেওক্রাডং এর উদ্দেশ্যে হাইকিং শুরু।পথে চিংড়ি ঝরনার মোহে আবিষ্ট হয়ে ক্লান্তি দূর করে পাহাড়ের মাতাল হাওয়ার সাথে হেলে দুলে এর চুড়ায় পৌঁছাবো।কেওক্রাডংয়ের একচ্ছত্র অধিপতি লালা বমের কটেজের বেলকনিতে বসে পূর্নিমার আলো আর মেঘের মিতালীতে মুগ্ধ চোখে চেয়ে রবো। আর হারিয়ে যাবো গানের ভুবনে। কখন যে রাত পেরিয়ে ভোর হবে হয়তো টেরই পাবো না।
২৫/১১/২০২০
পরদিন ভোরবেলা বগালেক হাইকিং করে ফিরবো বগালেক। বগালেক থেকে চান্দের গাড়ি করে বান্দরবান। বান্দরবান থেকে রাতের বাসে ঢাকা/ চট্টগ্রাম।
****যা যা থাকছে
১)সমস্ত যাতায়াত খরচ
২)খাবার খরচ ও বার বি কিউ
৩)কটেজ এবং গাইড ভাড়া
৪) Tourholic unplugged.
****যা যা থাকছে না
১)ব্যক্তিগত খরচ
২) ঢাকা থেকে বান্দরবান আসবার ও যাওয়ার পথের যাত্রা বিরতির নাস্তা এবং রুমা থেকে বান্দরবান পৌঁছে রাতের খাবার।
৩)ব্যক্তিগত মেডিসিন
-গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র যা লাগবেই
১)আপনার জাতীয় পরিচয়পত্র এবং এর ৫ কপি ফটোকপি
২) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও
টেলিটক/রবি/এয়ারটেল সিম
****এছাড়াও যা নিতে পারেন
৩) মশা থেকে বাঁচার জন্য অডোমস
৪)গামছা যেন রোদে মাথা ঢেকে হাঁটা যায়
৫)সানগ্লাস ও সান্সক্রিম
৬)প্রয়োজনীয় ঔষধ
৭)ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
৮)পাওয়ার ব্যাংক
৯)ট্রেকিং বুট/জুতা/আরামদায়ক স্পোর্টস কেডস(ভালো গ্রিপ আছে এমন)
১০) ট্রেকিং প্যান্ট,জ্যাকেট
-কনর্ফাম করার শেষ সময়: ১৯/১১/২০২০
- ট্যুর খরচ- ৬৬৬৬ টাকা মাত্র। ( ঢাকা থেকে)
কনফার্ম করতে হলে ২৫৫০ টাকা (অফেরতযোগ্য) বিকাশ করে আমাদের জানাতে হবে।
বিকাশ নাম্বার-০১৭৯৫৯২৯৪০০ ( অর্ণব)
বিস্তারিত জানতেঃ
জুনায়েদ অর্ণব - ০১৮৬৬১২৫৫৭৩
বিঃদ্রঃ করোনা ভাইরাস এর এই প্যান্ডামিক সময়ে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সকলকে অবশ্যই মাস্ক ব্যাবহার ও হ্যান্ড স্যানিটাইজড্ রাখতে হবে। করোনা সিম্পটম আছে এমন কেউ ট্রিপ এ জয়েন করবেন না।
এছাড়া আমাদের প্রকৃতির প্রতি সদয় হতে হবে। ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবেনা। আদিবাসীদের সাথে সুন্দর আচরণ বজায় রাখতে হবে।
স্থান ও পরিবেশ বিবেচনা করে প্লান এর কিছুটা পরিবর্তন আসতে পারে। তা মেনে নেওয়ার মানসকতা আমাদের কাম্য। সর্বপরি সকলের সহযগিতা ও অনুপ্রেরণা পেলে আমরা সুস্থ সুন্দর ভাবে ইভেন্ট টি পরিচালনা করতে পারবো।
সকলকে ধন্যবাদ।
Stay Connected with TourHolic
- যোগাযোগ
অফিস - ৩১৪, শেখ মুজিব রোড, চট্টগ্রাম ৪১০০
মোবাইল - ০১৮৬৬১২৫৫৭৩
Inbox us for more information.