Saif Vlogs

Saif Vlogs I'm Saif from Bangladesh, motorcycle adventure traveller and video creator. Hoping to inspire people

03/08/2026

⛽️ দেশের জ্বালানির মান নিয়ে সত্যিই চিন্তার সময় এসেছে।
মাত্র ১–১.৫ মাস আগে ফুল সার্ভিসিংয়ের সময় আমার বাইকের ফুয়েল ট্যাংক সম্পূর্ণ পরিষ্কার করিয়েছিলাম। তাই পুরোনো তেল বা ময়লার কোনো সুযোগ ছিল না। কিন্তু গত এক মাস ধরে বাইক ঠিকমতো টান পাচ্ছিল না। পরে দেখা গেল ফুয়েল ফিল্টার পুরোপুরি জ্যাম হয়ে গেছে। আরও অবাক করার বিষয়, মাত্র ১–১.৫ মাসের মধ্যেই ট্যাংকের ভেতরে প্রচুর জং ধরে গেছে!
আজকের তেল দেখে মনে হয়েছে এতে ইথানল বা অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকতে পারে। আমি কোনো চূড়ান্ত দাবি করছি না—শুধু নিজের বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করছি, যেন সবাই সচেতন থাকেন।
আপনাদের কারও কি এমন অভিজ্ঞতা হয়েছে? 👇

One dream. One team. One more victory. 🇦🇷🏆Best of luck, Argentina! Vamos Campeones! 💙🤍
19/07/2026

One dream. One team. One more victory. 🇦🇷🏆
Best of luck,
Argentina! Vamos Campeones! 💙🤍

🌴 সাদা বালি বিচ রিসোর্ট : আমাদের দারুণ এক অভিজ্ঞতা! 🤍গত ১ম জুলাই আমাদের ৫ জনের টিম নিয়ে ঘুরে এলাম চমৎকার সাদা বালি - Sha...
08/07/2026

🌴 সাদা বালি বিচ রিসোর্ট :
আমাদের দারুণ এক অভিজ্ঞতা! 🤍

গত ১ম জুলাই আমাদের ৫ জনের টিম নিয়ে ঘুরে এলাম চমৎকার সাদা বালি - Shada Bali Beach Resort প্রথমে ৪ জনের একটা রুম পছন্দ হলেও আমরা ৫ জন থাকায় একটু দ্বিধায় ছিলাম। কিন্তু রিসোর্টের সামনের অসম্ভব সুন্দর বিচ ভিউ, শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস আমাদের মন এমনভাবে কেড়ে নেয় যে, আমরা ৫ জন মিলেই সেই রুমটি বুক করার সিদ্ধান্ত নিই! এক রাত থাকার সেই সিদ্ধান্তটিই ছিল আমাদের সেরা সিদ্ধান্ত।

✨ রিভিউ হাইলাইটস:
খাবার: আমাদের দুপুরের লাঞ্চটা ছিল এক কথায় অসাধারণ—বেস্ট লাঞ্চ এক্সপেরিয়েন্স!

স্পেশাল মোমেন্ট: রাতে পুরো বিচজুড়ে লাখো লাল কাঁকড়ার মেলা দেখা ছিল আমাদের সফরের অন্যতম সেরা প্রাপ্তি।

বাজেট ফ্রেন্ডলি: খাবারসহ পার পার্সন মাত্র ১৫০০ টাকার প্যাকেজে রুম পেয়েছি অ্যান্ড ২ বেলার খাবার ১ বেলা নাস্তা পেয়েছি , যা বেশ চমৎকার ও সাশ্রয়ী।

অন্যরকম অভিজ্ঞতা: স্থানীয়দের মাছ ধরার দৃশ্য দেখা আমাদের দারুণ একটা ন্যাচারাল ফিল দিয়েছে।
Mr. Imran Nazir ভাইকে তহ সবাই চিনেন রিসোর্টটা ওনারই। উনার অসাধারণ আপ্যায়ন ও আন্তরিকতার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার মতামত: গরমের দিনে হয়তো কিছুটা গরম লাগতে পারে, তবে বর্ষা বা শীতকালে প্রকৃতির একদম কাছাকাছি একটা ন্যাচারাল ফিল পাওয়ার জন্য এটি নিঃসন্দেহে বেস্ট অপশন!
রেটিং: ৪/৫ ⭐⭐⭐⭐

বুকটা ফেটে যাচ্ছে।  😭😭😭যদি পারতাম এতার মাথাটা আলাধা করতে। 😤😤এই সেই জাকির হোসেন ও তার স্ত্রী৷ যারা কি না ছোট্ট রামিসার জী...
20/05/2026

বুকটা ফেটে যাচ্ছে। 😭😭😭
যদি পারতাম এতার মাথাটা আলাধা করতে। 😤😤

এই সেই জাকির হোসেন ও তার স্ত্রী৷ যারা কি না ছোট্ট রামিসার জীবন কেড়ে নিয়েছে৷

স্কুলে যাওয়ার জন্যে সাত বছরের রামিসাকে মা ডাকাডাকি করে৷ কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা এদিক সেদিক খুঁজতে থাকে৷ পরে পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে তার মা দেখে দরজার সামনে রামিসার জুতা পড়ে আছে।

রামিসার মা অনেক ধাক্কাধাক্কি করলেও কেউ ভেতর থেকে দরজা খোলেনি৷ মূলত জাকির ও তার স্ত্রী তখনই এমন নির্মম ঘটনা চালাতে থাকে৷ রামিসাকে অনেক আগ থেকেই টার্গেট করে রাখে জাকির৷ এরপর সুযোগ বুঝে রামিসাকে জোর করে নিয়ে যায় তার বাসায়৷

জাকির ছোট রামিসার সাথে যা করছে সেটা ভাষায় প্রকাশ করার মতন না৷ যখন দেখলো রামিসা চিৎকার করছে, তখন সে নিকৃষ্ট এক সিদ্ধান্ত নেয়। এরপর নিজের কাজ আড়াল করতে আরও বিভৎস পথে এগোয়। ছোট্ট রামিসার পুতুলের মতো মিষ্টি মুখটা মনে পড়লেই বুকটা ভার হয়ে আসে।

রামিসার মায়ের দরজায় ধাক্কাধাক্কিতে বাকি কাজ করতে পারে না৷ তখন জাকির বাসার গ্রীল কেটে পালায়৷ যতক্ষন না পালায় ততক্ষন তার স্ত্রী স্বপ্না দরজা খোলেনি৷

ঘটনা গুলো লিখতে গিয়ে হাতটা কাপছিল আমার৷ এরা কি আসলে মানুষ? প্রতিদিনই এমন ঘটনা ঘটে যাচ্ছে৷ কয়টার সঠিক বিচার হচ্ছে৷

এই জাকিরের নামে নাটোরে আগেও একটা মামলা ছিলো৷ জাকির জানে এই দেশে তার বাল্ডাও হবে না৷ সে জানে এ দেশে সঠিক বিচার নাই৷ সে জানে দুদিন পর সে বের হয়ে আসবে৷ তারপর অন্য কোনো রামিসাকে টার্গেট করবে৷ লজ্জা থাকা উচিত এ রাষ্ট্রের।

19/05/2026

🐂
ফেরা হবে না আর সেই চেনা গোয়ালে…
সবাই যাবে মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। 🤍
কোরবান হবে, রয়ে যাবে শুধু স্মৃতি আর মায়া। 🌙

Address

Chittagong

Telephone

+8801626372024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saif Vlogs:

Shortcuts

Share