24/10/2026
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আল মারচুচ হজ কাফেলার ২০ অক্টোবর ২০২৬ সালের উমরাহ গ্রুপের পবিত্র মদিনা মুনাওয়ারার জিয়ারত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমাদের সম্মানিত উমরাহ যাত্রীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র রওজা মোবারকে সালাম পেশ এবং মদিনার ঐতিহাসিক ও পবিত্র স্থানগুলো জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছেন।
মহান আল্লাহ তাআলা সকলের ইবাদত, দোয়া ও জিয়ারত কবুল করুন। সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আল মারচুচ হজ কাফেলা
আপনার পবিত্র সফরে বিশ্বস্ত সঙ্গী।