20/10/2026
Kualalampur shopping Guide.... 🇲🇾🇲🇾
মালয়েশিয়া কোথায় কি শপিং করবেন🤔
Kulalampur শপিং করতে গিয়ে বেশি টাকা খরচের কোনো প্রয়োজনই নেই।কোন জিনিস কোথায় তুলনামূলক কমে পাবেন ,ছোট্ট একটা ধারণা দিচ্ছি.....
1.Berjaya Time Square -জামা,জুতা ,নানা ধরনের জিনিস কিনতে পারবেন এখান থেকে খুব রিজনেবল প্রাইসে।Eco Shop এ তো মাস্ট যাবেন।বাসার প্রয়োজনীয় কিউট কিউট জিনিস সহ,গিফট আইটেম,চকোলেট সবকিছু পেয়ে যাবেন মাত্র ২.৬০ রিংগিতে।
2. Petaling Street(Chinatown)- ব্যাগ,ঘড়ি,সানগ্লাস এবং স্ট্রিট শপিং করতে পারেন। অবশ্যই দামাদামি করতে হবে।
3.Plaza Low Yat-মোবাইল,ক্যামেরা,ল্যাপটপ,গ্যাজেটস দেখতে পারেন এখানে।
4.Central Market(Pasar Seni)-যদি চান মালয়েশিয়ায় ঐতিহ্যবাহী কিছু নিয়ে আসবেন ,তাহলে ওদের নিজস্ব বাটিক,হস্তশিল্প এবং স্যুভেনির কালেক্ট করতে পারেন এখান থেকে।
5.Mydin kotaraya-বিদেশে ঘুরতে গেলে সবচেয়ে বেশি আবদার থাকে চকোলেট এর।মায়দিন এ গিয়ে সবার জন্য চকোলেট,বিস্কুট ,স্ন্যাক্স আইটেম কিনতে পারবেন।
6.Mitsui Outlet Park-এখানে গেলে অরিজিনাল সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে।এখানে সবসময়ই ডিসকাউন্ট চলে।
7.Sungei Wang Plaza-একটু বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চাইলে ,জামা ,জুতা ,ফ্যাশন এক্সেসরিজ পেয়ে যাবেন এখানে।
8.Watsons and Guardian -স্কিনকেয়ার,বিউটি প্রোডাক্ট,ব্যক্তিগত ব্যাবহারের নানানরকম জিনিস পাবেন এখানে।
9.Pavilion KL & Suria KLCC-International সব ব্র্যান্ড,প্রিমিয়াম এবং বিলাশবহুল শপিং করতে পারবেন।
10.Utma Shopping Centre-ফ্যাশন,লাইফস্টাইল,মাল্টিব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটার জন্য খুব জনপ্রিয় একটা শপিং মল এটা।
📍স্ট্রিট মার্কেটে অবশ্যই দামাদামি করবেন।
📍ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় ওয়ারেন্টি চেক করে নিবেন।
📍কসমেটিক্স কেনার সময় মেয়াদ আছে কি না দেখে নিবেন
📍সব দোকানেই সব জিনিসের দাম সেইম না,তাই কেনার আগে সম্ভব হলে কয়েকটি দোকান যাচাই করে কিনুন।
খুব ইচ্ছা ছিলো ছোট ছোট রিলস বানিয়ে আপনাদের কে কিছু ধারণা দিবো কিন্তু সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে।