সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা

সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা হজ্ব, ওমরাহ্‌, টিকেট , ভিসা প্রসেসিং

মসজিদে নববীতে নামাজ পড়েছেন…কিন্তু কখনো কি ভেবেছেন—এর নিচে কী আছে?অনেকেই প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যান, অথচ জানেনই না নি...
07/03/2026

মসজিদে নববীতে নামাজ পড়েছেন…
কিন্তু কখনো কি ভেবেছেন—এর নিচে কী আছে?

অনেকেই প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যান, অথচ জানেনই না নিচে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস!

মসজিদের নিচতলায় — বেইসমেন্ট লেভেল (P2) এ রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে:

- ২০০ বছরেরও বেশি পুরোনো সহীহ আল-বুখারীর কপি
-প্রায় ৬০০ বছরের পুরোনো একটি হাদিসের পাণ্ডুলিপি
- হযরত উসমান (রা.)-এর যুগের মুসহাফের কপি
- উটের হাড়ে লেখা কুরআন
- খেজুর গাছের ডালে লেখা কুরআন

কাগজ প্রচলিত হওয়ার আগে এভাবেই সংরক্ষণ করা হতো আল-কুরআন!

কীভাবে যাবেন?

- গেট ৩৬৮ দিয়ে প্রবেশ করুন
- লিফট নিয়ে নিচে P2 তে নামুন
- দ্বিতীয় প্রবেশপথ ব্যবহার করুন

মদিনায় পরের সফরের আগে এটি সেভ করে রাখুন

আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী! প্রিয় সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীগণ! আমরা সাফা ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা পর...
05/03/2026

আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী!

প্রিয় সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীগণ!
আমরা সাফা ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা পরিবার গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো জানাচ্ছি।

সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার কারণে আমরা আমাদের কিছু সম্মানিত যাত্রীকে নির্ধারিত সময়ে ওমরাহ ভিসা ও ফ্লাইটের টিকেট বুঝিয়ে দিয়ে পাঠাতে পারিনি যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও দুঃখজনক।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই
▪️ এগুলো আমাদের ইচ্ছাকৃত বা অসৎ উদ্দেশ্যের ফল নয়
▪️ প্রতারণা বা ধোঁকাবাজির বিন্দুমাত্র অসৎ উদ্দেশ্য নয়
▪️ বরং সাম্প্রতিক সময়ে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আমরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি

এর মধ্যে উল্লেখযোগ্য;
▪️ উমরাহ ভিসায় পাঠানো কিছু হাজী নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে না আসায় আমাদের উপর বড় অংকের আর্থিক চাপ ও জরিমানা এসেছে৷
▪️ বড় কিছু উমরাহ গ্রুপ ভিসা "কনসুলেট রিভিউ" হয়ে পরবর্তীতে পুরো গ্রুপ রিজেক্ট হয়েছে এবং নির্দিষ্ট তারিখে তাদের ফ্লাইট মিস হয়েছে যার কারণে আমাদের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে৷
▪️এয়ারলাইন্সের গ্রুপ টিকিট বাতিল হওয়া সংক্রান্ত জটিলতায় আমাদের জমাকৃত বড় কিছু অর্থ আটকে গেছে৷
▪️এছাড়া অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ফাইভ স্টার ও প্রিমিয়াম প্যাকেজ গুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু বড় বড় লোকসান হয়েছে৷
▪️ এসব মিলিয়ে আমরা হঠাৎ করে একটি কঠিন তারল্য সংকটে পড়ে যাই

তবে এটাও সত্য যে,
📌 "আমাদের প্রতিষ্ঠালগ্ন ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১ যুগেরও বেশি সময় সুনামের সাথে হজ্ব ও ওমরাহ সাভিস দিয়ে আসছি, ছোট ছোট দু'একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ বা অপ্রীতিকর কোন রেকর্ড কখনো ছিল না। প্রতি বছর বড় হজ্বে হাজী যাচ্ছে এবং প্রতি মাসেই শত শত ওমরাহ যাত্রী আমাদের মাধ্যমে নিরাপদে হজ ও উমরাহ সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

আমাদের অসংখ্য সম্মানিত মেহমানগণ নির্বিঘ্নে, নিশ্চিন্তে ও আস্থার সাথে আমাদের সাথে লাখ লাখ টাকার লেনদেন সম্পন্ন করেছেন৷ এবং অধিকাংশ মেহমানগণ কোম্পানির ভালো রেপুটেশনের কারণে কোন প্রকার দ্বিধা ছাড়াই চোখ বন্ধ করে অগ্রিম টাকা পেমেন্ট করেছেন৷

সম্প্রতি আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়ি এবং কিছু সময়ের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই।

আমাদের ২ জন ওমরাহ যাত্রী ফেইসবুকের বিভিন্ন গ্রুপে আমাদের মানহানীর উদ্দেশ্যে ও উস্কানীমূলক পোস্ট করে (যদিও ইতোমধ্যে ওনাদের পাওনা টাকা ফেরত দেয়া হয়েছে)
উক্ত পোস্টটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বিষয়টি বিভিন্ন যাত্রী ও আমাদের অন্যান্য ক্লায়েন্টের মাঝে ভিন্নভাবে উপস্থাপিত হয়, যার ফলে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা প্রতিষ্ঠানের সুনাম হঠাৎ করেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে।

আমরা মনে করি, এই পরিস্থিতি আরও সংযত ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ ছিল। তবুও আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিদ্বেষ পোষণ করছি না বরং আমরা পুরো বিষয়টিকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবেই বিবেচনা করছি।

তবে, আমরা সমস্যার কথা কোনভাবেই এড়িয়ে যাচ্ছি না। অবশ্যই আমাদের কিছু সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনায় ঘাটতি ছিল এবং অবশ্যই কিছু সিদ্ধান্তে আমাদের দুর্বলতা ছিল।
তবে আল্লাহ সাক্ষী, এই সবগুলোই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত!

আমাদের যেসব সম্মানিত যাত্রীর নিকট আমাদের আর্থিক দায় রয়েছে, ইতোমধ্যে আমরা সকলের সাথেই আলোচনা করেছি এবং সবার সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে৷
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ইন শা আল্লাহ ধাপে ধাপে আমরা সকলের সাথেই সমাধানের প্রক্রিয়ায় যাবো ইনশাআল্লাহ!

আমরা আশা রাখি খুব শীঘ্রই আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো এবং আপনাদের সহযোগিতায় এবং আমাদের সুন্দর কাজ ও প্রতিশ্রুত সেবা প্রদানের মাধ্যমে আবারো আমাদের আগের আস্থাশীল অবস্থানে ফিরে যাবো ইনশাআল্লাহ!

আমাদের যেসব সম্মানিত যাত্রীর নিকট আমাদের আর্থিক দায় রয়েছে, আমরা তাদের নিকট বিনীতভাবে সহযোগিতা কামনা করছি৷ আপনারা আমাদের কিছুটা সময় দিয়ে উপকৃত করবেন এবং আমাদের অতীত কর্মপরিচালনা বিবেচনা করে আমাদের প্রতি আস্থাশীল থাকবেন৷

আমরা আপনাদের সাথেই রয়েছি,
আমরা আবারো ঘুরে দাঁড়াতে চাই৷
এবং আবারও আপনাদের আস্থাভাজন হতে চাই।

আল্লাহ তায়ালার কাছে দোয়া করি,
তিনি যেন আমাদের এই কঠিন সময় থেকে উত্তরণের উত্তম পথ খুলে দেন এবং আমাদের দ্বারা যেন কারো হক নষ্ট না হয় সেই তাওফিক দান করেন৷
আমিন!

আপনাদের দোয়া, ধৈর্য ও সহযোগিতা একান্ত কাম্য..
সাফা ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা'র আরও একটি ওমরা কাফেলা চট্টগ্রাম থেকে এয়ার আরাবিয়া...
05/02/2026

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা'র আরও একটি ওমরা কাফেলা চট্টগ্রাম থেকে এয়ার আরাবিয়া ফ্লাইটে গতকাল সকালে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে, আলহামদুলিল্লাহ্‌।

বর্তমানে আমাদের ২টা কাফেলা মক্কায় ও আর ১টা কাফেলা মদিনায় অবস্থান করছে।

✅ ✅ রমজান মাস ও রমজান পরবর্তী ওমরাহ গ্রুপে
বুকিং চলছে।

আল্লাহ্‌ তায়ালা সকলের মনের ইচ্ছা পূরণ করুক,

এই ছবিটা শুধু একটা দৃশ্য নয়—এটা কোটি কোটি মুসলমানের হৃদয়ের ঠিকানা।পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষগুলো—ভাষা আলাদা, রঙ...
30/01/2026

এই ছবিটা শুধু একটা দৃশ্য নয়—
এটা কোটি কোটি মুসলমানের হৃদয়ের ঠিকানা।

পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষগুলো—ভাষা আলাদা, রঙ আলাদা, পরিচয় আলাদা;
কিন্তু সবার সামনে একটাই কিবলা, একটাই কেন্দ্র—কাবা শরিফ।

সাদা ইহরামে মোড়ানো এই মানুষগুলোর ভিড়ে কোনো রাজা নেই, কোনো গরিব নেই,
নেই কোনো অহংকার—
আছে শুধু বান্দা আর তার রবের মাঝে নিঃশব্দ কান্না, দোয়া আর আত্মসমর্পণ।

কাবার দিকে তাকালে কেন জানি বুকের ভেতরটা ভারী হয়ে আসে।
যেন না বলা হাজারো দোয়া, চাপা দীর্ঘশ্বাস,
আর জীবনের সব ভুল-ত্রুটি একসাথে চোখের পানিতে গলে যায়।

প্রতিটা মুসলমানের মনে একটা না বলা স্বপ্ন লুকিয়ে থাকে—
“একদিন আমিও এই ভিড়ের অংশ হবো।
এই কাবার সামনে দাঁড়িয়ে হাত তুলবো,
আর আল্লাহর কাছে শুধু এটুকুই বলবো—
হে আল্লাহ, তুমি আমাকে ডেকেছ বলেই আজ আমি এখানে।”

কাবার প্রতি এই ভালোবাসা কোনো ছবি দিয়ে বোঝানো যায় না,
কোনো লেখায় পুরোটা প্রকাশ করা যায় না।

এটা অনুভব করতে হয়—হৃদয় দিয়ে, চোখের পানিতে, নীরব সিজদায়।

হে আল্লাহ,
যারা এই কাবার সামনে দাঁড়ানোর জন্য কাঁদে—
তাদের সবাইকে আপনি আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন।
আর যারা আজ এখানে আছে, তাদের ইবাদত ও কবুল করে নিন।

আমিন।

ট্রাভেল এজেন্সি থেকে আবার ফোন এল। ওপাশ থেকে একজন বলল, “স্যার, আপনার হোটেল বদলানোর ব্যাপারে কথা ছিল..."আমি বললাম, “ওই হোট...
11/01/2026

ট্রাভেল এজেন্সি থেকে আবার ফোন এল। ওপাশ থেকে একজন বলল, “স্যার, আপনার হোটেল বদলানোর ব্যাপারে কথা ছিল..."

আমি বললাম, “ওই হোটেল তো ছেড়ে এসেছি। থ্যাংকস।”

ওপাশের লোক বললেন, “স্যার বিষয়টা আসলে ওটা না। এই মাসে আপনাকে নিয়ে ৪ জন এরকম দামি হোটেল ছেড়ে শিফট করলেন।”

আমি থমকে গেলাম, "মানে?"

“গেস্টরা এসে কাবা ভিউ-সহ সবচেয়ে দামি রুম নিচ্ছে। তারপর হুট করে সেই রুম ছেড়ে দিয়ে দূরে কোথাও সস্তা রুম খুঁজছে। সবার মুখে একই কথা—বিলাসিতায় মন টিকছে না, একটু হাঁটতে চায়, একটু কষ্ট করতে চায়। আমরা ভাবছি আমাদের মার্কেটিংয়ের ধরনটাই পাল্টে ফেলব।"

***

উমরা করতে গিয়েছিলাম। ক্লক টাওয়ারে রুম বুক করেছি। এমন রুমে ছিলাম—পর্দা সরালেই কাবা শরীফ।

প্রথম দিন ভোরে জানলার পর্দাটা সরালাম। হাতে ধোঁয়া ওঠাই কফি। সামনে কাবা—ভিউটা জাস্ট পারফেক্ট।

কিন্তু ঠিক তখনই ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল।

এখানেই কি ইবরাহিম নবি নিজের ছেলেকে কোরবানি দিতে এসেছিলেন? শত-হাজার নবি-রাসুল কি এখানেই হেঁটেছিলেন পায়ে?

মানুষ তারা সারা জীবনের সঞ্চয় জমিয়ে একটিবার দাঁড়াতে চায় এই কাবার ছায়ায়।

আর আমি কি না আয়েশ করে কফি খাচ্ছি এখানে!

কাবা শরীফ নিচে—আমি ওপরে? আমি ওপর থেকে নিচে কাবার দিকে তাকাচ্ছি? এ তো রীতিমতো বেয়াদবি!

সাথে সাথে ফোন দিয়েছিলাম ট্রাভেল এজেন্সিতে, “ভাই, চিপ রুম দেন একটা আমাকে। এখান থেকে দূরে হলেও সমস্যা নাই।"

হারাম শরিফ থেকে ২০ মিনিটের হাঁটা পথ দূরে এক হোটেলে উঠলাম। জানালা দিয়ে কিছুই দেখা যায় না। পরিবারের লোকজন ভাবল, আমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে।

কিন্তু হাঁটতে হাঁটতেই বদলে গেল সব।

বাইরে কড়া রোদ। পিল পিল করে এগোচ্ছে মানুষ।

ওই যে এক থুত্থুরে বুড়ো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এক মা কোলে বাচ্চা নিয়ে ভিড় ঠেলে এগোচ্ছেন—এদের কাছে এই সফরটাই সব।

আমার কাছে যেটা সামান্য অসুবিধা, ওদের কাছে সেটাই রোজকার রুটিন। আমার কাছে যেটা 'স্যাক্রিফাইস', ওদের কাছে ওটাই স্বাভাবিক।

আরাম আর ত্যাগের মাঝখানের ওই রাস্তাটুকুতেই আমি আসলে খুঁজে পেলাম নিজেকে। উমরাহ তো পিকনিক না; উমরা মানেই তো এই খাটুনি।

আল্লাহ ইবরাহিম নবিকে পরীক্ষা করেছিলেন কোরবানি দিয়ে।

আর আমাদের পরীক্ষা করছেন আরাম-আয়েশ দিয়ে।

[সত্য ঘটনা অবলম্বনে লেখা]

06/01/2026

#রমজান_মাসের_বিশেষ_ওমরাহ্‌_প্যাকেজ
রমজান মাস মানেই ফজিলতের মাস
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন-
" #রমজান_মাসে_একটি_ওমরা,_একটি_হজ্বের_সমান"
রমজান মাসে আমল করলে অন্যান্য মাসের তুলনায় ৭০ গুণ বা তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। মক্কায় মসজিদুল হারামে (কাবা শরিফে) এক রাকাত নামাজ আদায় করলে এক লাখ রাকাতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। একই সঙ্গে মদিনার মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে বহুগুণ সওয়াব পাওয়া যায়।
এবারের রমজান মাসে আমাদের কাফেলা থেকে ৫টা ডিরেক্ট ফ্লাইট ও ৪টা ট্রানজিট ফ্লাইটে ওমরা গ্রুপের পরিকল্পনা করা হয়েছে।
আমাদের সবগুলো ওমরা গ্রুপ ১৫ দিনের,
তবে কেউ চাইলে ১০/২০/২৫ দিন বা পুরো রমজান মাস মানে ৩০ দিন থাকার ব্যবস্থা আছে।
মক্কা ও মদিনায় এতেকাফেরও ব্যবস্থা করার সুযোগ আছে আমাদের কাছে।
#রমজান_মাসে_ওমরার_সম্ভাব্য_তারিখ_সমূহ-
✅✅ ট্রানজিট ফ্লাইট- ১৮ ফেব্রুয়ারী ও ৮ মার্চ
✅✅ ডিরেক্ট ফ্লাইট- ১৯ ফেব্রুয়ারী, ৭ ও ১৪ মার্চ
(চাঁদের তারিখ ও পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইটের তারিখ গুলো কয়েকদিন আগে বা পরে হতে পারে।
🎯 ্তী_ওমরার_সম্ভাব্য_তারিখঃ
১) ২৬ মার্চ ও ৭ এপ্রিল চট্টগ্রাম থেকে ট্রানজিট ফ্লাইট
প্যাকেজ মূল্য - ১,৪৫,০০০/ টাকা
২) ২৫ মার্চ ও ৬ এপ্রিল বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে ডিরেক্ট ফ্লাইট
প্যাকেজ মূল্য - ১,৬৫,০০০/ টাকা
(টিকেট, ভিসা, হোটেল, ট্রান্সপোর্ট, মোয়াল্লেম, জেয়ারাহ, হেলথ ইন্সুরেন্স, ও খাবার সহ সবকিছুই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে)
✅ কম খরচে ওমরা করতে চাইলে ঈদ পরবর্তী ওমরা গ্রুপে আমাদের কাফেলার সাথে জয়েন হতে পারেন।
আমাদের সবগুলো প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন -
01910-831708 / 01877 584870
🔸 সাফা ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ও
🔸 Awesome Tourism & Travels
৯০৫/১৪৯৬, আরকান রোড, বিসমিল্লাহ্‌ টাওয়ার (৩য় তলা),
বাদুরতলা, চট্টগ্রাম।

 #রমজান_মাসের_বিশেষ_ওমরাহ্‌_প্যাকেজরমজান মাস মানেই ফজিলতের মাসমহানবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন-" #রমজান_মাসে_একটি_ওমরা,...
04/01/2026

 #নতুন_বছর_উপলক্ষ্যে_১০_দিনের_বিশেষ_অফার !! ্তী_সময়_কাটুক_মক্কা_ও_মদিনায় ্ষ_৩০_হাজার_টাকায়_ওমরাহ্‌_প্যাকেজ_শুরু🔴🔴 সবচেয়ে...
31/12/2025

#নতুন_বছর_উপলক্ষ্যে_১০_দিনের_বিশেষ_অফার !!

্তী_সময়_কাটুক_মক্কা_ও_মদিনায়
্ষ_৩০_হাজার_টাকায়_ওমরাহ্‌_প্যাকেজ_শুরু
🔴🔴 সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি সবচেয়ে সেরা সার্ভিস 🔴🔴
অভিজ্ঞ মোয়াল্লেমের সুনিবিড় তত্ত্ববধানে, শরীয়ত সম্মত নিয়মে ওমরাহ পালন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
মহান আল্লাহ তায়ালার ঘরের সামনে বসে ইবাদত করার মধ্যে যে কি এক অসাধারণ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মত না।
✅✅ বর্তমানে ওমরা প্যাকেজে আমাদের ২টি ওমরা গ্রুপ মক্কায় ও
২টি ওমরাহ্‌ গ্রুপ মদিনায় অবস্থায় করছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ২টা ওমরা গ্রুপ যাবে, ইনশাআল্লাহ্‌।
✅ ওমরা প্যাকেজ শুরু মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকায়
✅ ওমরা ও হজ্জের জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:
01910-831708 / 01877-584870
বারবার ওমরা করা, তাওয়াফ করা, আসুয়াদ পাথরকে চুম্বন করা, মাকামে ইব্রাহীমে বসে নামাজ পড়া, কাবা শরীফ স্পর্শ করে মনের কথা গুলো মহান রবের দরবারে পেশ করার মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হয়।
🎯 ্তী_ওমরাহ_গ্রুপের_সম্ভাব্য_তারিখ
১) ২৬ মার্চ ও ৭ এপ্রিল চট্টগ্রাম থেকে ট্রানজিট ফ্লাইট
প্যাকেজ মূল্য - ১,৪০,০০০/ টাকা
২) ২৫ মার্চ ও ৬ এপ্রিল বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে ডিরেক্ট ফ্লাইট
প্যাকেজ মূল্য - ১,৫৫,০০০/ টাকা
(বিমানের সিডিউল বা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তারিখগুলো কয়েকদিন আগে পরে হতে পারে)
=====🟠🟠 ওমরা প্যাকেজ - A - ট্রানজিট ফ্লাইট 🟠🟠=====.............................................................
🟩🟩 A ECONOMY PACKAGE.............................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,৩০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার সহ).........................................................
🟩🟩 A PREMIUM PACKAGE..........................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে দুবাই/শারজাহ/কুয়েত
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে দুবাই/
শারজাহ/কুয়েত ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ খরচ: ১,৪০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৫০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
=====🟠🟠ওমরা প্যাকেজ - B - ডাইরেক্ট ফ্লাইট 🟠🟠======..................................................................................
🟩🟩 B ECONOMY PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব। (মিডিয়াম মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার +হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৫৫,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৬৫,০০০/= টাকা। (খাবার সহ)..................................................................................
🟩🟩 B PREMIUM PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(৩ তারকা মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব। (৩ তারকা মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৩/৪ জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার +হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ খরচ: ১,৬৫,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ খরচ: ১,৭৫,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
✅✅ সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও শুধুমাত্র ওমরা ভিসা ও টিকেট করে দেয়ার ব্যবস্থা আছে ✅
🔹 শিশুদের খরচ বয়সভেদে কম-বেশি হয়ে থাকে৷
বিঃদ্রঃ বিমান ভাড়া কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তনশীল৷
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
⬛⬛ আমাদের প্যাকেজের বৈশিষ্টসমূহ ⬛⬛
✔ প্যাকেজের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে ওমরা পরিচালিত হয় ।
✔ ৩ মাসের ওমরা ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ ৩ তারকা থেকে ৫ তারকা পর্যন্ত যে কোন হোটেলের প্যাকেজ নেয়ার ব্যবস্থা আছে ।
✔ আধুনিক যানবাহনে মক্কা, মদিনা ও জেদ্দার অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন সেবা দেয়া হয় ।
✔ যে কোন দিন যে কোন সংখ্যক ব্যক্তি প্যাকেজ নিতে পারবেন অথবা চাইলে গ্রুপের সাথেও ট্রাভেল করতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ইচ্ছেমতো মক্কা, মদিনা অথবা জেদ্দায় অবস্থানকালীন সময় বাড়াতে কমাতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ১৫ দিন, ১ মাস বা ৩ মাস অবস্থান করার ব্যবস্থা করে দেয়া হয়।
✔ উমরাহ্ করতে যাওয়া বা আসার সময় আপনি অন্য দেশেও ভিজিট করতে পারবেন, যেমন- দুবাই, তুরস্ক, মিশর ইত্যাদি।
✔ ট্রাভেলের পূর্বে প্যাকেজ এর সম্পূর্ণ আইটিনেরারি প্রদান করা হয়। যেখানে উল্লেখ থাকে-
▶ কে এয়ারপোর্টে রিসিভ করবে এবং তার ফোন নাম্বার কি ?
▶ কোন হোটেলে বুকিং করা হয়েছে এবং তার বুকিং কনফার্মেশন নাম্বার কত ?
▶মক্কা এবং মদিনায় কবে জিয়ারা (ট্যুর) করানো হবে এবং কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ?
▶প্যাকেজ চলাকালীন সময়ে অপ্রত্যাশিত কোন বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং তার ফোন নাম্বার কত ?
▶মক্কা, মদিনা অথবা জেদ্দা থেকে এয়ারপোর্টে ফেরার দিন কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ইত্যাদি ।
🟢 ওমরা এজেন্টদের জন্য বিশেষ সুবিধা দেয়া হচ্ছে।
✅ ২০২৬ ও ২০২৭ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন --

🔸 সাফা ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ও
🔸 AWESOME TOURISM & TRAVELS
৯০৫/১৪৯৬, আরকান রোড, মদিনা মোটর্স এর উপরে (৩য় তলা),
বাদুরতলা, চট্টগ্রাম।
01910-831708 / 01877-584870
স্বপ্নের মক্কা যাত্রা হোক নিশ্চিন্তে, নিরাপদে ।
আপনার উমরাহ হজ্জ যাত্রা সফল করতে আমরা আছি আপনার পাঁশে.

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা'র আরও একটি ওমরা কাফেলা চট্টগ্রাম থেকে এয়ার আরাবিয়া...
25/12/2025

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা'র আরও একটি ওমরা কাফেলা চট্টগ্রাম থেকে এয়ার আরাবিয়া ফ্লাইটে আজ সকালে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে, আলহামদুলিল্লাহ্‌।

বর্তমানে আমাদের ২টা কাফেলা মক্কায় ও আর ১টা কাফেলা মদিনায় অবস্থান করছে।

✅ ✅ জানুয়ারি, ফেব্রুয়ারী
ও রমজানের মাসের ওমরাহ বুকিং চলছে।

আল্লাহ্‌ তায়ালা সকলের মনের ইচ্ছা পূরণ করুক,

নতুন বছরটা শুরু হোক ওমরাহ্‌ পালনের মাধ্যমে  #জানুয়ারি_মাসের_ওমরা_প্যাকেজে_বিশেষ_অফার !!!আপনি কি ওমরাহ্‌ করার পরিকল্পনা ক...
23/12/2025

নতুন বছরটা শুরু হোক ওমরাহ্‌ পালনের মাধ্যমে

#জানুয়ারি_মাসের_ওমরা_প্যাকেজে_বিশেষ_অফার !!!
আপনি কি ওমরাহ্‌ করার পরিকল্পনা করছেন ?
অথবা মা বাবাকে ওমরাহতে পাঠানোর কথা ভাবছেন ?
তাহলে আমাদের সাথে রমজানের আগে জানুয়ারি মাসে কম খরচে আপনার ওমরাহ্‌ সম্পন্ন করার প্রস্তুতি নিতে পারেন।
.
🔴🔴 সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি সবচেয়ে সেরা সার্ভিস 🔴🔴
অভিজ্ঞ মোয়াল্লেমের সুনিবিড় তত্ত্ববধানে, শরীয়ত সম্মত নিয়মে ওমরাহ পালন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
মহান আল্লাহ তায়ালার ঘরের সামনে বসে ইবাদত করার মধ্যে যে কি এক অসাধারণ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মত না।
✅ ওমরা প্যাকেজ শুরু মাত্র ১ লক্ষ ৩৫ হাজার টাকা থেকে
✅ ওমরা ও হজ্জের জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:
01910-831708/ 01877-584870
বারবার ওমরা করা, তাওয়াফ করা, আসুয়াদ পাথরকে চুম্বন করা, মাকামে ইব্রাহীমে বসে নামাজ পড়া, কাবা শরীফ স্পর্শ করে মনের কথা গুলো মহান রবের দরবারে পেশ করার মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হয়।
🎯 জানুয়ারি মাসের ওমরাহ্‌ গ্রুপের সম্ভাব্য তারিখ সমূহ--
✅ জানুয়ারি মাসের
৪, ১৮ ও ২৮ তারিখ ডাইরেক্ট ফ্লাইট
৫, ১৫ ও ২৮ তারিখ ট্রানজিট ফ্লাইট
ফেব্রুয়ারী মাস, রমজান মাস ও ঈদ পরবর্তী
ওমরাহ্‌ প্যাকেজে বুকিং নেয়া হচ্ছে
(বিমানের সিডিউল বা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তারিখগুলো কয়েকদিন আগে পরে হতে পারে)
=====🟠🟠 ওমরা প্যাকেজ - A - ট্রানজিট ফ্লাইট 🟠🟠=====.............................................................
🟩🟩 A ECONOMY PACKAGE.............................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব।
(স্টার মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(স্টার মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন। (পুরুষ ও মহিলা আলাদা রুম)
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে ওমান বা শারজাহ
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে ওমান বা শারজাহ ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ মূল্য : ১,৪০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ মূল্য : ১,৫০,০০০/= টাকা। (খাবার সহ).........................................................
🟩🟩 A PREMIUM PACKAGE..........................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(থ্রী স্টার মানের হোটেল)
 মদিনা হোটেল:মসজিদে নববী থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(থ্রী স্টার মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন। (পুরুষ ও মহিলা আলাদা রুম)
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল +খাবার+পরিবহন
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: যাওয়ার সময় চট্টগ্রাম/ঢাকা থেকে ওমান বা শারজাহ
ট্রানজিট হয়ে জেদ্দা ফ্লাইট। আসার সময় মদিনা থেকে ওমান বা শারজাহ ট্রানজিট হয়ে চট্টগ্রাম/ঢাকা ফ্লাইট
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
 প্যাকেজ মূল্য: ১,৫০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ মূল্য: ১,৬০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
=====🟠🟠ওমরা প্যাকেজ - B - ডাইরেক্ট ফ্লাইট 🟠🟠======..................................................................................
🟩🟩 B ECONOMY PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৫০০-৬০০ মিটার দূরত্ব।
(স্টার মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(স্টার মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন। (পুরুষ ও মহিলা আলাদা রুম)
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার +হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ মূল্য: ১,৬০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ মূল্য: ১,৭০,০০০/= টাকা। (খাবার সহ)..................................................................................
🟩🟩 B PREMIUM PACKAGE -..................................................................................
 সময়কাল: ১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে ৩০০-৪০০ মিটার দূরত্ব।
(থ্রী স্টার মানের হোটেল)
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
(থ্রী স্টার মানের হোটেল)
 রুম: প্রতি রুমে ৪/৫ জন। (পুরুষ ও মহিলা আলাদা রুম)
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট +খাবার + হোটেল +পরিবহন।
 জেয়ারাহ : মক্কায় ১ দিন ও মদিনায় ১ দিন জেয়ারার সুব্যবস্থা
 বিমান: চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।
 খাবার: প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবারের সু-ব্যবস্থা
 প্যাকেজ মূল্য: ১,৭০,০০০/= টাকা। (খাবার ছাড়া)
 প্যাকেজ মূল্য: ১,৮০,০০০/= টাকা। (খাবার সহ)
 বিশেষ উপহার: এহরামের কাপড়, কোমরের বেল্ট, কাঁধের ব্যাগ, পিঠের ব্যাগ, মহিলাদের হিজাব।
✅✅ সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও শুধুমাত্র ওমরা ভিসা ও টিকেট করে দেয়ার ব্যবস্থা আছে ✅
🔹 শিশুদের খরচ বয়সভেদে কম-বেশি হয়ে থাকে৷
বিঃদ্রঃ বিমান ভাড়া কম-বেশি হলে প্যাকেজের রেট পরিবর্তনশীল৷
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
⬛⬛ আমাদের প্যাকেজের বৈশিষ্টসমূহ ⬛⬛
✔ প্যাকেজের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে ওমরা পরিচালিত হয় ।
✔ ৩ মাসের ওমরা ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ ৩ তারকা থেকে ৫ তারকা পর্যন্ত যে কোন হোটেলের প্যাকেজ নেয়ার ব্যবস্থা আছে ।
✔ আধুনিক যানবাহনে মক্কা, মদিনা ও জেদ্দার অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন সেবা দেয়া হয় ।
✔ যে কোন দিন যে কোন সংখ্যক ব্যক্তি প্যাকেজ নিতে পারবেন অথবা চাইলে গ্রুপের সাথেও ট্রাভেল করতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ইচ্ছেমতো মক্কা, মদিনা অথবা জেদ্দায় অবস্থানকালীন সময় বাড়াতে কমাতে পারবেন ।
✔ প্যাকেজ বুকিং এর সময় ১৫ দিন, ১ মাস বা ৩ মাস অবস্থান করার ব্যবস্থা করে দেয়া হয়।
✔ উমরাহ্ করতে যাওয়া বা আসার সময় আপনি অন্য দেশেও ভিজিট করতে পারবেন, যেমন- দুবাই, তুরস্ক, মিশর ইত্যাদি।
✔ ট্রাভেলের পূর্বে প্যাকেজ এর সম্পূর্ণ আইটিনেরারি প্রদান করা হয়। যেখানে উল্লেখ থাকে-
▶ কে এয়ারপোর্টে রিসিভ করবে এবং তার ফোন নাম্বার কি ?
▶ কোন হোটেলে বুকিং করা হয়েছে এবং তার বুকিং কনফার্মেশন নাম্বার কত ?
▶মক্কা এবং মদিনায় কবে জিয়ারা (ট্যুর) করানো হবে এবং কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ?
▶প্যাকেজ চলাকালীন সময়ে অপ্রত্যাশিত কোন বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং তার ফোন নাম্বার কত ?
▶মক্কা, মদিনা অথবা জেদ্দা থেকে এয়ারপোর্টে ফেরার দিন কয়টার সময় গাড়ী হোটেলে আসবে ইত্যাদি ।
🟢🟢 ওমরা এজেন্ট, কাফেলার মালিক ও মোয়াল্লেমদের জন্য বিশেষ সুবিধা দেয়া হচ্ছে🟢🟢
আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, সর্বোত্তম সেবার নিশ্চয়তায় স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।
✅ ২০২৬ ও ২০২৭ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন --
🔸 সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা ও
🔸 Awesome Tourism & Travels
ইসলাম মোটরস এর উপরে (৩য় তলা), বাদুরতলা, (জহির এন্ড ব্রাদার্সের উত্তর পাঁশে), আরাকান রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম
01910-831708 / 01877-584870
স্বপ্নের মক্কা যাত্রা হোক নিশ্চিন্তে, নিরাপদে.
আপনার উমরাহ হজ্জ যাত্রা সফল করতে আমরা আছি আপনার পাঁশে...

হজ ও উমরায় একজন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা তার সচেতন মাহরাম।হজ বা উমরাহ সফর শুধু ইবাদতের নয়, এটি ভিড়, ক্লান্তি আর শা...
16/12/2025

হজ ও উমরায় একজন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা তার সচেতন মাহরাম।
হজ বা উমরাহ সফর শুধু ইবাদতের নয়, এটি ভিড়, ক্লান্তি আর শারীরিক চ্যালেঞ্জেরও একটি যাত্রা।এই সফরে একজন নারীর পাশে থাকা মাহরামের দায়িত্ব শুধু সঙ্গ দেওয়া নয় বরং তাকে নিরাপদ রাখা, স্বস্তি দেওয়া এবং ইবাদতে মনোযোগী হতে সাহায্য করা।

হজ ও উমরায় মহিলাদের নিরাপত্তা: মাহরামের দায়িত্ব ও করণীয়ঃ

১. সর্বদা সাথে থাকা ও নজরদারিঃ

তাওয়াফ, সাঈ, জমজম নেওয়া, বাস বা হোটেলে যাতায়াত সব সময় মাহরামকে সচেতন থাকতে হবে যেন মহিলাটি ভিড়ের মধ্যে একা হয়ে না যান। বিশেষ করে তাওয়াফের সময় ধাক্কাধাক্কি ও ভিড়ের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।

২. ভিড় ও ঝুঁকিপূর্ণ সময় এড়িয়ে চলাঃ
সম্ভব হলে কম ভিড়ের সময় ইবাদত আদায়ের পরিকল্পনা করা উচিত। জুমার দিন, রাতের নির্দিষ্ট সময় বা প্রচণ্ড ভিড়ের মুহূর্তে মহিলাকে অপ্রয়োজনে ঝুঁকির মুখে না ফেলাই মাহরামের দায়িত্ব।

৩. শালীনতা ও পর্দার বিষয়ে সহযোগিতাঃ

মহিলার পর্দা ঠিক আছে কিনা,বোরকা বা হিজাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখা। প্রয়োজনে অতিরিক্ত চাদর, পিন বা ঢিলেঢালা পোশাক বহনের ব্যবস্থা করা।

৪. শারীরিক অসুস্থতায় তাৎক্ষণিক সহায়তাঃ

দীর্ঘ হাঁটা, গরম, পানিশূন্যতা বা ক্লান্তিতে মহিলারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই পানির বোতল, প্রয়োজনীয় ওষুধ, ছাতা বা হালকা খাবার সাথে রাখা এবং অসুস্থ হলে দ্রুত বিশ্রামের ব্যবস্থা করা খুব গুরুত্বপূর্ণ।

৫. যোগাযোগ ও পরিচয় সংরক্ষণঃ

যদি কোনো কারণে ভিড়ে বিচ্ছিন্ন হয়ে যান, সে জন্য হোটেলের নাম, রুম নম্বর, ফোন নম্বর লেখা একটি কার্ড বা আইডি সাথে রাখা। মাহরামকে আগেভাগেই এসব ব্যবস্থা করে দিতে হবে।

৬. মানসিক সাপোর্ট ও ধৈর্যঃ

হজ ও ওমরার সফরে ক্লান্তি, আবেগ ও শারীরিক কষ্ট স্বাভাবিক। এমন সময় কঠোরতা নয়, বরং ধৈর্য, নম্রতা ও সহানুভূতিই একজন মাহরামের সবচেয়ে বড় দায়িত্ব।

হজ ও উমরায় একজন মহিলার নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু বাহ্যিক সুরক্ষা নয় বরং তার ইবাদত যেন শান্তি ও প্রশান্তির সাথে আদায় হয়, সেটাই মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে একজন সচেতন ও দায়িত্বশীল মাহরামই হতে পারেন সবচেয়ে বড় রহমত।

Address

905/1496, Arkan Road, Bismillah Tower, Badurtola
Chittagong
4221

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801910831708

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাফা ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা:

Share

Category