Pakshi Transport Agency

Call Website

Pakshi Transport Agency PAKSHI TRANSPORT AGENCY

🚨 ঢাকা–কুমিল্লা মহাসড়কে যানজটের আপডেট 🚨আজ নিমসার বাজার থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে যানজট দেখা...
08/08/2026

🚨 ঢাকা–কুমিল্লা মহাসড়কে যানজটের আপডেট 🚨

আজ নিমসার বাজার থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে যানজট দেখা দিয়েছে। ঢাকা থেকে কুমিল্লাগামী ও কুমিল্লা থেকে ঢাকাগামী—উভয় দিকেই যানবাহনের ধীরগতি ও যানজট রয়েছে। 🚗🚚

📍 যানজটের প্রধান পয়েন্টগুলো:
➡️ নিমসার বাজার
➡️ কাবিলা
➡️ ক্যান্টনমেন্ট
➡️ আলেখার চর
➡️ কোটবাড়ি
➡️ পদুয়ার বাজার বিশ্বরোড

⏰ তাই এই পথে যাতায়াতকারীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তায় বের হওয়ার আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নিন এবং নিরাপদে চলাচল করুন।

📢 আপনার পরিচিত কেউ যদি এই পথে যাতায়াত করেন, পোস্টটি শেয়ার করে তাকে জানিয়ে দিন।

#কুমিল্লা #ঢাকা #বাড়ি_কুমিল্লা
#এশিয়ার_বাড়ি_কুমিল্লা

বাংলাদেশ থেকে রপ্তানির অপেক্ষায় থাকা কনটেইনারের বুকিং ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানিগুলো। এতে রপ্তানিকারক ও ফ্রে...
01/08/2026

বাংলাদেশ থেকে রপ্তানির অপেক্ষায় থাকা কনটেইনারের বুকিং ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানিগুলো। এতে রপ্তানিকারক ও ফ্রেইট ফরোয়ার্ডারদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

আমদানিকারক, বায়িং হাউস, শিপিং এজেন্ট ও রপ্তানিকারকদের প্রতিনিধিরা জানান, কিছু ক্ষেত্রে বুকিং নেওয়া হলেও লিড টাইম (ক্রয়াদেশ থেকে পণ্য সরবরাহ পর্যন্ত সময়) তিন সপ্তাহ পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ফ্রেইট রেটও দ্বিগুণের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে এক মাস আগে যেখানে প্রতি কনটেইনারের ফ্রেইট রেট ছিল ৪ হাজার ৫০০ ডলার, তা এখন ১১ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

তাদের অভিযোগ, মেইনলাইন অপারেটর (এমএলও) হিসেবে পরিচিত শিপিং কোম্পানিগুলো ফ্রেইট রেট বাড়ানোর জন্য কনটেইনারের জায়গার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।

এক মাসে ফ্রেইট খরচ দ্বিগুণ

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়িং হাউস লিয়াং ফ্যাশনের ঢাকা লিয়াজোঁ অফিস যুক্তরাষ্ট্রগামী পোশাপণ্যবাহী ১০টি কনটেইনারের বুকিং নিশ্চিত করতে প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টা করছে। তারা হ্যাপাগ-লয়েড ও এমএসসিসহ বেশ কয়েকটি এমএলওর সঙ্গে যোগাযোগ করেও বুক দিতে পারেনি।

গত সপ্তাহে এমএসসি ইমেইলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জানায়, 'দুঃখিত, বর্তমানে আমরা আপনার বুকিং গ্রহণ করতে পারছি না। আগামী কয়েক সপ্তাহের জন্য আমাদের জাহাজগুলো পুরোপুরি বুক হয়ে গেছে।'

লিয়াং ফ্যাশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এমএলওগুলোতে বুকিং দিতে না পারায় তাদের প্রায় ১০টি কনটেইনার জমে যায়। পরে বাধ্য হয়ে বাড়তি রেটে বুকিং দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, 'এক মাস আগেও নিউইয়র্কগামী একটি কনটেইনারের জন্য দিতে হতো ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ডলার, এখন দিতে হচ্ছে ১১ হাজার ৪০০ ডলার। আমাদের কনটেইনারগুলো ক্রেতাদের কাছ পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ বা তারও বেশি দেরি হবে। এই ঘটনা আমাদের পরবর্তী অর্ডার পাওয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি আমাদের খরচও বেড়ে যাচ্ছে।'

লিয়াং ফ্যাশনের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপগামী বেশিরভাগ কনটেইনারের ক্ষেত্রেই বুকিং পেতে দেরি হচ্ছে এবং অতিরিক্ত ফ্রেইট রেট গুনতে হচ্ছে।

রপ্তানিমুখী কনটেইনার বুকিংয়ের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান কনভেয়র লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ জানান, এক মাস আগেও জার্মানির হামবুর্গে যে কনটেইনার বুকিংয়ে ২ হাজার ৫০০ ডলারে দিতে হতো, এখন দিতে হচ্ছে প্রায় ৬ হাজার।

বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী ইফতেখার হোসেন সতর্ক করে বলেন, এই ব্যাঘাত দেশের রপ্তানি খাতকে আরও দুর্বল করে দিতে পারে।

তিনি বলেন, 'বাংলাদেশের রপ্তানি এমনিতেই চাপে আছে। নতুন এই সংকট দেশের রপ্তানিমুখী কনটেইনারের ট্রানজিট টাইম আরো বাড়িয়ে দেবে। ফলে রপ্তানিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে।'

তবে কতজন রপ্তানিকারক বা কতগুলো কনটেইনার এই সমস্যায় পড়েছে, অথবা এতে কী পরিমাণ অতিরিক্ত খরচ হয়েছে, সে বিষয়ে কোনো শিল্প সংগঠনই সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

আজ দেশের হাজারো গাড়ির মালিক ও অটোমোবাইল কমিউনিটি একসাথে দাঁড়িয়েছে। আমাদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়—আমরা চাই সবার জন...
25/07/2026

আজ দেশের হাজারো গাড়ির মালিক ও অটোমোবাইল কমিউনিটি একসাথে দাঁড়িয়েছে। আমাদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়—আমরা চাই সবার জন্য সমান আইন, নিরাপদ সড়ক এবং যৌক্তিক করব্যবস্থা।

📌 আমাদের প্রশ্ন ও দাবি

✅অযৌক্তিক AIT পুনর্বিবেচনা করুন।
রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, বীমা ও অন্যান্য সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত AIT কেন?
✅ শুধুমাত্র CC দেখে কর নির্ধারণ কতটা যৌক্তিক?
অনেক কম দামের পুরোনো ১৮০০–২০০০ সিসি গাড়িতে বেশি কর দিতে হয়, অথচ অনেক বেশি দামের নতুন প্রযুক্তির কম সিসি গাড়িতে তুলনামূলক কম কর। করব্যবস্থায় গাড়ির প্রকৃত মূল্য, বয়স ও ব্যবহারও বিবেচনা করা উচিত।

✅ নাম ট্রান্সফারে এত বেশি খরচ কেন?
একই গাড়ির ওপর একবার রেজিস্ট্রেশন ও কর দেওয়ার পর মালিকানা পরিবর্তনের সময় আবার বড় অঙ্কের চার্জ কেন? এই প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও যৌক্তিক হওয়া উচিত।

✅ ফিটনেসবিহীন যানবাহন এখনও রাস্তায় কেন?
প্রতিদিন দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। আগে অনিরাপদ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

✅ অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কোথায়?
অনেক সড়কে নিয়ম না মেনে চলা অটোরিকশা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যানবাহনের কারণে দুর্ঘটনা, যানজট ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ জানতে চায়—এসব নিয়ন্ত্রণে কার্যকর ও সমানভাবে আইন প্রয়োগ করা হচ্ছে কি?

✅আইন মেনে চলা ব্যক্তিগত গাড়ির মালিকরাই কেন বারবার আর্থিক চাপের মুখে?
যারা নিয়মিত ট্যাক্স দেন, ফিটনেস করেন এবং গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ করেন, তাদের ওপরই কেন নতুন নতুন কর ও চার্জ?

✅আমরা উন্নত দেশের মতো নিরাপদ সড়ক ও ন্যায্য নীতিমালা চাই।
নিরাপদ সড়ক, উন্নত গণপরিবহন, সবার জন্য সমান আইন এবং বাস্তবসম্মত করব্যবস্থাই হোক ভবিষ্যতের বাংলাদেশ।

✅ আমাদের দাবি

• AIT পুনর্বিবেচনা করা হোক।
• শুধুমাত্র CC নয়, গাড়ির প্রকৃত মূল্য ও অন্যান্য বাস্তব বিষয় বিবেচনায় নিয়ে কর নির্ধারণ করা হোক।
• নাম ট্রান্সফারের ফি ও প্রক্রিয়া সহজ ও যৌক্তিক করা হোক।
• ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
• সড়কে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হোক।
• নিরাপদ ও আধুনিক সড়কব্যবস্থা নিশ্চিত করা হোক।

আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই ন্যায্যতা, নিরাপত্তা এবং সবার জন্য সমান আইন।

12/07/2026
মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট কর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
26/06/2026

মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট কর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

দেশে কি চট্টগ্রামের বিকল্প আছে?১. সমুদ্রবন্দর ও বৈদেশিক বাণিজ্যচট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দর। বাংলাদেশের মোট আমদানি...
19/06/2026

দেশে কি চট্টগ্রামের বিকল্প আছে?
১. সমুদ্রবন্দর ও বৈদেশিক বাণিজ্য
চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দর। বাংলাদেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯২% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। বাকি ৮% পরিচালিত হয় মোংলা ও পায়রা বন্দর, ২০টিরও বেশি স্থলবন্দর এবং ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে।
মোংলা ও পায়রা কি চট্টগ্রামের বিকল্প হতে পারবে? বাস্তবে তা চাইলেও সম্ভব নই। কারণ নামে সমুদ্রবন্দর হলেও এ দুটি মূলত নদীনির্ভর বন্দর। মোংলা বন্দরের চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ১৩১ কিলোমিটার! এবং পায়রা বন্দরের চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ৭৫ কিলোমিটার, যা প্রায় পুরোটাই নদীপথ। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের চ্যানেলের দৈর্ঘ্য মাত্র প্রায় ১৫ কিলোমিটার।
মোংলা বন্দরের নাব্যতা সাধারণত ৭.৫–৮.৫ মিটারের মধ্যে থাকে। পায়রা বন্দরের গভীরতা ১০ মিটারের কাছাকাছি হলেও এর প্রধান সমস্যা হলো দ্রুত পলি জমা হওয়া। ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কিছু অংশে গড় গভীরতা আবার প্রায় ৫.৮ মিটারে নেমে এসেছে। ফলে এই বন্দরগুলোর চ্যানেল রক্ষণাবেক্ষণ ও ড্রেজিং অত্যন্ত ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে বার্ষিক ড্রেজিং ব্যয় বন্দরের আয়ের তুলনায়ও বেশি হয়ে যায়।
এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল ছাড়া দেশে সমুদ্রবন্দর নির্মাণের জন্য উপযোগী স্থান খুবই সীমিত নেই বললেই চলে। শুধু সমুদ্র উপকূল থাকলেই বন্দর নির্মাণ করা যায় না (কারন অনেক ক্ষেত্রে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় সম্ভাব্য আয়ের তুলনায় কয়েকগুণ বেশি হয়।)
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরও চট্টগ্রাম অঞ্চলে নির্মিত হচ্ছে। এটি কোনো নদীর সঙ্গে সংযুক্ত নয়, বরং সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত। ফলে নদীবাহিত পলি জমার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। কারণ উপকূলীয় পলির অধিকাংশই নদী থেকে আসে।

২. পাহাড় ও পার্বত্য অঞ্চল
বাংলাদেশের ৯৫% পাহাড়ি ও পার্বত্য ভূমি চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলাতেই পাহাড়, পর্বতশ্রেণি রয়েছে। বিশাল পার্বত্য চট্টগ্রামের আয়তন একাই সিলেট, বরিশাল বা ময়মনসিংহ বিভাগের আয়তনের চেয়েও বড়। চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কেবল সীমিত পরিসরে কিছু টিলা ও ছোট পাহাড়ি এলাকা রয়েছে।

৩. লোহা ও ইস্পাত শিল্প
লোহা ও ইস্পাত ছাড়া আধুনিক নগরায়ন, শিল্পায়ন এবং অবকাঠামো নির্মাণ কল্পনা করা যায় না। বাংলাদেশের লোহা ও ইস্পাত শিল্প সম্পূর্ণ চট্টগ্রামনির্ভর। দেশের সিংহভাগ বড় স্টিল ও আয়রন মিল চট্টগ্রামে অবস্থিত। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের স্টিল কারখানার কাঁচামালও চট্টগ্রাম থেকেই সরবরাহ করা হয়।
চট্টগ্রামে বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজভাঙা শিল্প গড়ে উঠেছে, যা দেশের স্টিল ও আয়রন মিলগুলোতে ব্যবহৃত স্ক্র্যাপ লোহার বড় অংশ সরবরাহ করে।

৪. জ্বালানি তেল অবকাঠামো
চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার অবস্থিত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেলের আনলোডিং, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পাম্পিং এবং দেশব্যাপী সরবরাহের প্রধান অবকাঠামোও চট্টগ্রামকেন্দ্রিক।

সার্বিকভাবে, বন্দর, শিল্প, জ্বালানি, পাহাড়ি ভূপ্রকৃতি এবং কৌশলগত অবস্থানের কারণে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোর একটি অনন্য কেন্দ্র। তাই নিকট ভবিষ্যতে চট্টগ্রামের পূর্ণাঙ্গ বিকল্প তৈরি করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের হার্ট হল চট্টগ্রাম। ইতিহাস সাক্ষী চাটগাঁইয়ারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নই।

আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
31/05/2026

আমরা গভীরভাবে শোকাহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র কুরবানির ঈদ। এই ঈ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র কুরবানির ঈদ। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, নিরাপত্তা ও নতুন আশার আলো।

Address

Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801770485185

Alerts

Be the first to know and let us send you an email when Pakshi Transport Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share