Sufi Air Travels

Sufi Air Travels " Let us make your travel better "
Traveling is the best way to see the beauty of the world.

We provide hassle-free visa processing, air ticket booking, hotel booking and land packages at the lowest cost and best service.

✈️ ইমিগ্রেশন ঝামেলা এড়াতে অনলাইন Arrival Card ফর্ম পূরণ করুনআন্তর্জাতিক ভ্রমণের সময় অনেক দেশেই ইমিগ্রেশন লাইনে যাওয়ার...
16/04/2026

✈️ ইমিগ্রেশন ঝামেলা এড়াতে অনলাইন Arrival Card ফর্ম পূরণ করুন
আন্তর্জাতিক ভ্রমণের সময় অনেক দেশেই ইমিগ্রেশন লাইনে যাওয়ার আগে Arrival Card অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক। অনেক যাত্রী এই বিষয়টি না জানার কারণে অপ্রয়োজনীয় ঝামেলা ও দেরির সম্মুখীন হন।
⚠️ কিছু ক্ষেত্রে এয়ারলাইন্স বোর্ডিং পাস ইস্যুর সময়ও এই ফর্ম চেক করা হয়।
আর ইমিগ্রেশন ডেস্ক থেকে ফেরত আসতে হলে সেটি সত্যিই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
✅ তাই ভ্রমণের আগে নির্ধারিত সময়ের মধ্যে Arrival Card পূরণ করা অত্যন্ত জরুরি।
🌍 নিচে কিছু জনপ্রিয় দেশের অফিসিয়াল Arrival Card লিংক দেওয়া হলো:
🔹 Singapore
https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🔹 Thailand
https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🔹 Malaysia
https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🔹 Indonesia
https://allindonesia.imigrasi.go.id
🔹 Philippines
https://etravel.gov.ph/
🔹 Maldives
https://imuga.immigration.gov.mv/traveller
🔹 Brunei
https://www.imm.gov.bn/
🔹 Nepal
https://www.immigration.gov.np/en/page/visa-on-arrival
🔹 China
https://s.nia.gov.cn/ArrivalCardFillingPC/
🔹 India
https://indianvisaonline.gov.in/earrival/
🔐 স্মরণ রাখুন:
✔️ সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন
✔️ ভ্রমণের ২৪–৭২ ঘণ্টা আগে ফর্ম পূরণ করা উত্তম
📢 সচেতন থাকুন, ঝামেলামুক্ত ভ্রমণ উপভোগ করুন

02/01/2026

*সর্তকতা নোটিশ*

- শীতকালীন ঘন কুয়াশা ও প্রাকৃতিক কারনে বিশ্বব্যাপী প্রচুর ফ্লাইট পরিবর্তন হচ্ছে।

সম্মানিত যাত্রী ও এজেন্ট সহকর্মী দের অনুরোধ করা যাচ্ছে আপনাদের ফ্লাইটের সময় ফ্লাইট পর্যন্ত ট্রাভেল এজেন্সি ও

*এয়ারলাইনসের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে কমপক্ষে ৫/৬ ঘন্টা পুর্বে এয়ারপোর্টে বোর্ডিং কাউন্টারে হাজির থাকতে অনুরোধ করছি,*

-বিশেষ করে ঘন কুয়াশার কারণে সকালের ফ্লাইট পরিবর্তন হয়ে ৫/৬ ঘন্টা আগে আবার কখনো কখনো পরে ছেড়ে যাচ্ছে।।

ধন্যবাদ,

02/11/2025

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এলকোহল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।

কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত।
= ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।

= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।

এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে। অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন।

যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।

ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।

06/10/2025
15/09/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ – সৌদি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্স।

সম্মানিত সকল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব যাত্রী সৌদি এয়ারলাইন্স ও কুয়েত এয়ারলাইন্স-এর টিকিট কনফার্ম করেছেন, তাদের জানানো যাচ্ছে যে,

🛑 যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে পৌঁছাতে হবে।

🔺 বর্তমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ ফ্লাইট ওভারবুকড অবস্থায় রয়েছে। এ কারণে যাত্রীরা যদি সময়মতো বোর্ডিং-এর জন্য না যায়, তবে তাদের বোর্ডিং ডিনাই (deny) করার সম্ভাবনা রয়েছে।

☎ সৌদি এয়ারলাইন্স থেকে এবং কুয়েতে এয়ারলাইন্স বিষয়ে যাত্রীদের সতর্ক করতে বলেছেন।

অনুরোধ রইলো সকল এজেন্ট যেন যথাসময়ে তাদের যাত্রীদের এই তথ্য জানিয়ে দেন।

ধন্যবাদ।

"সালাম এয়ার: ভ্রমণকারীদের জন্য বিশেষ নোটিশ"
26/06/2025

"সালাম এয়ার: ভ্রমণকারীদের জন্য বিশেষ নোটিশ"

সবাইকে Sufi Air Travels   এর পক্ষ থেকে ঈদ-উল- আযহার ভালোবাসা ও শুভেচ্ছা।ঈদ মোবারক
05/06/2025

সবাইকে Sufi Air Travels এর পক্ষ থেকে ঈদ-উল- আযহার ভালোবাসা ও শুভেচ্ছা।

ঈদ মোবারক

04/06/2025

নতুন রুলস -

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এত দিন শুল্ক ছাড়াই বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও এখন থেকে সেটি সীমিত করা হচ্ছে বছরে মাত্র একবার। একই সঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

আজ মঙ্গলবার এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নিয়ে অনুসারে যাত্রীরা সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। এ ছাড়া বিনা শুল্কে নতুন মোবাইল আনতে পারবেন একটি, তবে বছরে একবার।

জানা যায়, বর্তমান নিয়মে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারেন। এ ছাড়া শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি স্বর্ণের বার আনার সুযোগ রয়েছে, যার জন্য প্রতি ভরিতে দিতে হয় চার হাজার টাকা শুল্ক। তবে সে নিয়ম আর থাকছে না। নতুন নিয়মানুসারে, বিনা শুল্কে ১০০ গ্রাম ও শুল্ক দিয়ে ১১৭ গ্রাম সোনা আনা যাবে বছরে একবার।

নতুন নিয়ম অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামিকাল ৩জুন দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত অনিবার্য কারনে ঢাকা এয়ারপোর্টের চেক ইন কা...
02/06/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামিকাল ৩জুন দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত অনিবার্য কারনে ঢাকা এয়ারপোর্টের চেক ইন কাউন্টার এর ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে৷

তাই সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি কতৃপক্ষদেরকে অনুরোধ করা যাচ্ছে, আগামিকাল যাদের H9-679 ফ্লাইটে যাত্রী ভ্রমণ করতে যাচ্ছে, সকলকে দুপুর ১২টার মধ্যে কাউন্টারে চেক ইন সম্পন্ন করার জন্য৷

১ সেট ডকুমেন্ট দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কম্বো ভিসা অফার দিচ্ছে Sufi Air Travels মাত্র ১৬,৫০০ টাকায় প...
26/05/2025

১ সেট ডকুমেন্ট দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কম্বো ভিসা অফার দিচ্ছে Sufi Air Travels

মাত্র ১৬,৫০০ টাকায় পাচ্ছেন: ✅ তিন দেশের ভিসা একসাথে
✅ সহজ প্রক্রিয়ায় নিশ্চিন্ত ভিসা
✅ নির্ভরযোগ্য সার্ভিস

যা লাগবে ভিসার জন্য: ⭕ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ন্যূনতম ব্যালেন্স: ১,২০,০০০ টাকা)
⭕ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
⭕ ট্রেড লাইসেন্স/অফিস এনওসি
⭕ বিজনেস কার্ড
⭕ পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
⭕ টিন সার্টিফিকেট

যোগাযোগ করুন এখনই: 01913-008826

Address

Sholokbahar , Panchilish
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category