HR Global Travels

  • Home
  • HR Global Travels

HR Global Travels Traveling is the medicine for a lot of diseases. HR Global Travels is a Air ticketing Tour Operator and Travel Agency being managed by a team of professionals.

23/05/2026

এক নজরে হজ ♥️
আসুন, নিজে শিখি ও অন্যকে শিখাই।

23/05/2026
11/05/2026

Hajj Arafat Eid

আরাফাতের দিন শেষে, সূর্য ডোবার পরহাজিরা এসে থামেন মুযদালিফায়১০ জিলহজের রাতটা কাটাতে। 🌙এখানে নেই মিনার মতো তাঁবুর সারি,নে...
08/05/2026

আরাফাতের দিন শেষে, সূর্য ডোবার পর
হাজিরা এসে থামেন মুযদালিফায়
১০ জিলহজের রাতটা কাটাতে। 🌙

এখানে নেই মিনার মতো তাঁবুর সারি,
নেই হোটেল, নেই আলাদা কোনো ব্যবস্থা।
খোলা আকাশের নিচে
লাখো মানুষ একসাথে রাত কাটান। 🤍

মুযদালিফা (مزدلفة) মিনার দক্ষিণ-পূর্বে,
মিনা ও আরাফাতের মাঝামাঝি একটি খোলা ময়দান।

মুহাসসির উপত্যকা থেকে মা’যামাইনের পাহাড় পর্যন্ত মুযদালিফা বিস্তৃত।
প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এবং এর আয়তন প্রায় ১২.২৫ বর্গকিলোমিটার।

এই স্থানকে কুরআনেও উল্লেখ করা হয়েছে।
আল্লাহ ﷻ বলেন,

“তোমরা যখন আরাফাত থেকে ফিরে আসবে,
তখন মাশ‘আরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো।”
~ [সূরা বাকারা]

ইবনে উমর (রাঃ)-এর ব্যাখ্যা অনুযায়ী
“মাশ‘আরুল হারাম” বলতে এখানে মুযদালিফাকেই বোঝানো হয়েছে।

বিদায় হজে
রাসূল ﷺ এখানে মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করেছিলেন।
বর্তমান মসজিদে মাশ‘আরুল হারামের কিবলামুখী অংশে
তিনি অবস্থান করেছিলেন।

আর তিনি বলেছিলেন

“আমি এখানে অবস্থান করছি,
তবে তোমরা মুযদালিফার যেকোনো স্থানে অবস্থান করতে পারো।”
~ [মুসলিম]

হজে মাগরিব ও ইশার সালাত
ইশার ওয়াক্তে একসাথে আদায় করা ওয়াজিব।

মুযদালিফায় অবস্থান (উকুফ) করাও ওয়াজিব।
এর সময় শুরু হয় সুবহে সাদিক থেকে
এবং শেষ হয় সূর্যোদয়ে।

এই সময়ের মধ্যে
অল্প সময়ের জন্য হলেও এখানে অবস্থান করলে
ওয়াজিব আদায় হয়ে যাবে।
তবে সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকা উত্তম।

এখান থেকেই অনেক হাজি
জামারাতে শয়তানকে নিক্ষেপ করার জন্য ছোট পাথর সংগ্রহ করেন।
যদিও পাথর অন্য জায়গা থেকেও নেওয়া যায়,
তবে মুযদালিফা থেকেই নেওয়া উত্তম।

মুযদালিফার আরেক নাম “জাম’ ”
কারণ এটা এমন এক স্থান
যেখানে মানুষ একত্রিত হয়।

আর গভীরভাবে ভাবলে
এই রাতটা শুধু খোলা আকাশের নিচে কাটানো কোনো রাত না…

এটা সেই রাত,
যেখানে আরাফাতের দোয়াগুলো হৃদয়কে বদলে দিতে শুরু করে। 🤍

হাজি যখন একেকটা পাথর তুলে নেন,
তখন যেন নিজের একেকটা গুনাহ,
একেকটা খারাপ অভ্যাস,
একেকটা দুর্বলতার কথাও মনে করেন।

আর জামারাতে সেই পাথর নিক্ষেপের সময়
শুধু শয়তানকে না,
নিজের ভেতরের মন্দকেও দূরে ছুঁড়ে ফেলার নিয়ত করেন।
HR Global Travels

আলহামদুলিল্লাহ! 🤲আজ সৌদি এয়ারলাইন্সের SV5799 ফ্লাইটে (৩:৪৫ মিনিট) আল-গানি ট্রাভেলস ইন্টারন্যাশনাল-এর ২০২৬ সালের প্রথম হ...
06/05/2026

আলহামদুলিল্লাহ! 🤲
আজ সৌদি এয়ারলাইন্সের SV5799 ফ্লাইটে (৩:৪৫ মিনিট) আল-গানি ট্রাভেলস ইন্টারন্যাশনাল-এর ২০২৬ সালের প্রথম হজ্বযাত্রী কাফেলা পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এই শুভক্ষণে আমাদের প্রিয় হাজীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা—
মহান আল্লাহ তাআলা যেন তাদের হজ্ব কবুল করেন, প্রতিটি আমল সহজ করে দেন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসার তাওফিক দান করেন। আমীন।
আল-গানি ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এইচ. আর. গ্লোবাল ট্রাভেলস্
— আপনার হজ্ব ও ওমরাহ যাত্রার বিশ্বস্ত সঙ্গী।

হজ মানেই আরাফাত…এই জায়গাটা বাদ গেলে হজই পূর্ণ হয় না। 🕋জাবাল আরাফাত (Mount Arafat)আরাফাতের ময়দানে অবস্থিত একটি ছোট গ্রানা...
04/05/2026

হজ মানেই আরাফাত…
এই জায়গাটা বাদ গেলে হজই পূর্ণ হয় না। 🕋

জাবাল আরাফাত (Mount Arafat)
আরাফাতের ময়দানে অবস্থিত একটি ছোট গ্রানাইট পাহাড়,
কাবা শরীফ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এই পাহাড়টিই পরিচিত জাবালুর রাহমাহ নামে
অর্থাৎ রহমতের পাহাড়।

হজের দ্বিতীয় দিনে (৯ জিলহজ)
হাজিরা মিনার থেকে এখানে এসে সমবেত হন।
এখানে অবস্থান করা হজের একটি মৌলিক শর্ত।

‘আরাফাত’ শব্দের অর্থ কী?
‘আরাফাত’ শব্দের অর্থ; জানা, পরিচিত হওয়া।

বর্ণনা রয়েছে,
জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর
এই আরাফাতেই পুনরায় মিলিত হয়েছিলেন
আদম (আ.) ও হাওয়া (আ.)।

এখানে একটা বিষয় মনে রাখা জরুরি,
‘আরাফাহ’ (عرفة) হলো দিনের নাম
আর ‘আরাফাত’ (عرفات) হলো এই স্থানের নাম।

হজে আরাফাতের গুরুত্ব
রাসূল ﷺ বলেছেন,
“হজ হলো আরাফাত।”
~ (আল-হাকিম)

যে আরাফাতে দাঁড়াতে পারেনি
তার হজই সম্পন্ন হয়নি।

আরাফাতের দিনের ফজিলত

রাসূল ﷺ বলেছেন,
আরাফাতের দিনের মতো এমন কোনো দিন নেই,
যেদিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।
সেদিন আল্লাহ বান্দাদের নিকটবর্তী হন
এবং ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন—
“আমার এই বান্দারা কী চায়?”
~ (সহিহ মুসলিম)

আরেক হাদিসে এসেছে:
বদরের দিন ছাড়া এমন আর কোনো দিন নেই,
যেদিন শয়তান এত বেশি অপমানিত, হতাশ ও ক্রুদ্ধ থাকে
যেমনটা থাকে আরাফাতের দিনে।
কারণ সে দেখে
আল্লাহর রহমত নেমে আসছে
এবং বান্দাদের বড় বড় গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে।
~ (মিশকাতুল মাসাবিহ)

আরাফাতের দিনের রোজা

আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত;
এক ব্যক্তি জিজ্ঞেস করলেন,
“হে আল্লাহর রাসূল ﷺ, আরাফাতের দিনের রোজা সম্পর্কে আপনার কী মত?”

তিনি বললেন,
এই রোজা পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে।
~ (সহিহ মুসলিম)

👉 এই রোজা যারা হজে নেই তাদের জন্য মুস্তাহাব
👉 যারা হজে আছেন তাদের জন্য এই দিনে রোজা রাখা সুন্নাহ নয় কারণ রাসূল ﷺ নিজে আরাফাতে অবস্থানকালে রোজা রাখেননি।

আরাফাতের দিনের দোয়া

রাসূল ﷺ বলেছেন,
আরাফাতের দিনের সর্বোত্তম দোয়া হলো—
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ
~ (তিরমিযি)

অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই।
সকল রাজত্ব তাঁর, সকল প্রশংসা তাঁর,
এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

জাবাল আরাফাত
এটা এমন একটা জায়গা,
যেখানে দোয়া করা হয় আর সেই দোয়া কবুলের প্রতিশ্রুতি আছে।

এই জায়গাতেই দোয়া করেছেন
আমাদের প্রিয় নবী ﷺ
এবং ইবরাহিম (আ.)।

এখানে দাঁড়িয়ে
হৃদয়টা ভরে উঠবে একটাই অনুভূতিতে
পূর্ণ প্রয়োজন… সম্পূর্ণ নির্ভরতা আল্লাহর উপর।

যেদিন চাওয়ার দরজা সবচেয়ে বেশি খোলা
সেদিন যদি আমরা না চাই,
তাহলে ক্ষতিটা শুধু আমাদেরই।

আরাফাত…
একটা দিন, একটা জায়গা—
কিন্তু এখানেই ঠিক হয়
আপনার হজের আসল মূল্য। 🤍

---- HR Global Travels

হাজীদের কমন সমস্যা!! হজের সফরে এসে প্যাকেজে জেতা-ঠকা নিয়ে আলোচনা করবেন না।আমাদের বাংলাদেশি হাজীদের মধ্যে একটি খুব সাধারণ...
02/05/2026

হাজীদের কমন সমস্যা!!

হজের সফরে এসে প্যাকেজে জেতা-ঠকা নিয়ে আলোচনা করবেন না।

আমাদের বাংলাদেশি হাজীদের মধ্যে একটি খুব সাধারণ অভ্যাস হলো—হোটেলে উঠার পর নিজ এজেন্সি বা একই হোটেলে থাকা অন্য এজেন্সির হাজীদের সঙ্গে পরিচয়ের পর “কেমন আছেন” বলার পরই প্রশ্ন করা হয়, “কত দিয়ে আসলেন?” তারপর চেষ্টা করা হয় কে ঠকেছে আর কে জিতেছে তা বোঝার। বেশি শুনলে স্বস্তি লাগে যে জিতেছি, আর কম শুনলে আফসোস হয় এবং মুয়াল্লেম, গাইড বা যে পাঠিয়েছে তাকে দোষারোপ করা হয়। আস্তাগফিরুল্লাহ! হজে এসে এমন করা উচিত নয়।

কারণ বিষয়টি এমন হতে পারে যে, হজ সিজন প্রায় শুরু হয়ে গেলেও কোনো কারণে একটি হোটেলের সব সিট ভাড়া হয়নি। শুরুতে হয়তো সেই হোটেলের সিট ১৫০০ রিয়ালে ভাড়া ছিল, কিন্তু শেষ মুহূর্তে খালি থাকায় ৪০০–৫০০ রিয়াল পেলেও দিয়ে দেওয়া হয়। ফলে যারা শেষ মুহূর্তে বুকিং করে তাদের খরচ কম হয়, আর যারা আগে বুক করেছে তাদের খরচ বেশি হয়। এখন একই হোটেলে থেকেও যদি সবাই একই দামের সঙ্গে তুলনা করে, তা কি যৌক্তিক?

অনেকে ভাবতে পারেন, তাহলে শেষে কিনলেই তো লাভ। কিন্তু ভালো এজেন্সিগুলো কখনোই শেষ মুহূর্তের জন্য বসে থাকে না। তারা আগে থেকেই পরিকল্পনা করে প্যাকেজ তৈরি করে এবং কমিটমেন্ট অনুযায়ী হাজীদের জন্য হোটেল নিশ্চিত করে। আর যারা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে, তারা অনেক সময় বাজেট অনুযায়ী হোটেল পায় না এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দিতে পারে না। এজন্যই দেখা যায় আগে ৭০০ মিটারের মধ্যে রাখার কথা বললেও পরে ১ কিলোমিটার দূরে দেওয়া হচ্ছে।

এছাড়া প্যাকেজের খরচ শুধু হোটেলের উপর নির্ভর করে না। এর মধ্যে খাবার, বড় টিম দিয়ে ব্যবস্থাপনা, শরীয়াহ গাইডেন্সের জন্য আলেম রাখা, দেশে প্রশিক্ষণসহ নানা খাতে খরচ থাকে। যেমন আমরা হজে আসার আগে প্রায় ১২টি সেশন নিয়েছি এবং একটি হোটেলে ৬৬ জন হাজীর জন্য ৩ জন গাইড ও একজন লোকাল স্টাফ আছি। এখন এই খরচ কি সবার জন্য এক হবে?

তাই অযথা এসব তুলনা করে নিজের হজকে ক্ষতিগ্রস্ত করবেন না। হজ নষ্ট না হলেও এসব চিন্তা ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে এবং মনে বারবার আসে—আমি লস করে ফেললাম।

আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসীব করুন।

— in ‎Makkah Al-Mukarramah : مَـكَّـة الْـمُـكَـرَّمَـة‎.

মিনা: হজের সেই উপত্যকা, যেখানে রাত কাটে, আর ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। 🚩মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরেএকটা উপত্য...
02/05/2026

মিনা: হজের সেই উপত্যকা, যেখানে রাত কাটে, আর ভেতরের মানুষটা বদলাতে শুরু করে। 🚩

মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে
একটা উপত্যকা, মিনা।
হজের দিনগুলোতে এখানেই এসে থামে লাখো মানুষের সফর।

৮ জিলহজে হাজিরা এখানে আসেন,
আর থাকেন ১১, ১২…
অনেকে ১৩ তারিখ পর্যন্তও।

এই কয়েকটা দিন
এই জায়গাটাই হয়ে ওঠে তাদের অস্থায়ী ঠিকানা।

মিনার নামটা শুধু একটা জায়গার নাম না,
এর ভেতরেই একটা ইতিহাস, একটা অর্থ লুকিয়ে আছে।

“মিনা” শব্দের মূল অর্থের সাথে জড়িয়ে আছে
পরীক্ষা, চাওয়া, আশা।

হযরত ইবরাহিম (আ.)-এর সেই কঠিন পরীক্ষা
প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ
এই মাটির সাথেই সেই স্মৃতি জড়িয়ে আছে।

আবার এই জায়গাতেই
কুরবানির রক্ত প্রবাহিত হয়
ঈদুল আযহার দিন,
হাজার হাজার কুরবানির মাধ্যমে।

বিদায় হজে রাসূল ﷺ-ও
এখানেই কুরবানি করেছিলেন
নিজ হাতে ৬৩টি উট,
আর বাকি ৩৭টি কুরবানি করেছিলেন হযরত আলী (রা.)।

এই মিনাতেই আছে জামারাত,
তিনটি স্তম্ভ,
যেখানে হাজিরা পাথর নিক্ষেপ করেন।

দেখতে সহজ
কিন্তু এর ভেতরে আছে এক গভীর প্রতীক
নিজের ভেতরের শয়তানকে প্রত্যাখ্যান করা।

কুরআনে আল্লাহ বলেন,

“আর তোমরা গোনা দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যদি কেউ তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসে তবে তার কোন পাপ নেই এবং যে ব্যক্তি বিলম্ব করে আসে তারও কোন পাপ নেই। এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ যে, তোমাদেরকে তাঁর নিকট সমবেত করা হবে।”

~ সূরা আল-বাকারা (২:২০৩)

এই “নির্দিষ্ট দিন”—
সেটাই এই মিনার দিনগুলো।

এই উপত্যকায় আছে আরেকটা নীরব স্মৃতি
“গারে মুরসালাত”,
যেখানে অবস্থানকালে
রাসূল ﷺ-এর ওপর নাযিল হয়েছিল সূরা আল-মুরসালাত।

ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও
ঘটেছিল এই মিনাতেই—

মদিনা থেকে আসা ১২ জন সাহাবা
এখানেই প্রথম বায়আত করেছিলেন
শিরক না করা,
চুরি-ব্যভিচার থেকে দূরে থাকা,
সত্যের ওপর অটল থাকা।

এই প্রতিশ্রুতিই বদলে দিয়েছিল ইয়াসরিবকে
যা পরে হয়ে ওঠে মদিনা।

আজকের মিনাকে দেখলে
পুরোটা একটা তাঁবুর শহরের মতো লাগে।

প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকায়
এক লাখেরও বেশি এয়ার-কন্ডিশন্ড তাঁবু—
যেখানে প্রতি বছর কয়েক মিলিয়ন হাজি অবস্থান করেন।

সবকিছু মিলিয়ে
মিনা শুধু হজের একটি স্টপ না।

এটা এমন একটা জায়গা,
যেখানে ইবাদত, ইতিহাস আর ব্যক্তিগত অনুভূতি
একসাথে মিশে যায়।

এই কয়েকটা দিনেই
মানুষ শুধু আমল করে না
নিজের ভেতরের দিকেও তাকাতে শুরু করে।

🆘🆘 সর্তকবার্তা সকল সম্মানিত হাজীদের জন্য 🆘🆘NUSUK আইডি কার্ড সম্মানিত হাজি সাহেবদের জন্য।🚫এই আইডি কার্ড কোনো মতেই হারানো ...
01/05/2026

🆘🆘 সর্তকবার্তা সকল সম্মানিত হাজীদের জন্য 🆘🆘

NUSUK আইডি কার্ড সম্মানিত হাজি সাহেবদের জন্য।

🚫এই আইডি কার্ড কোনো মতেই হারানো যাবে না।🚫

এটা হারিয়ে গেলে কোনো মতেই হজ্জ এর আগ পর্যন্ত মক্কার মসজিদ উল হারামে ঢুকতে পারবেন না।🛐

যে কোনো মূল্যে এই Nusuk ID card আগলে রাখতে হবে সকল হাজি সাহেবদের এবং হোটেল থেকে বের হলেই এটা সাথে রাখতে হবে। 🪪

মুযদালিফাকে অনেকে “হাজার তারার হোটেল” বলেকারণ হাজীরা এখানে খোলা আকাশের নিচে রাত কাটান।আরাফায় (৯ জিলহজ) ওকুফ সম্পন্ন করা...
01/05/2026

মুযদালিফাকে অনেকে “হাজার তারার হোটেল” বলে
কারণ হাজীরা এখানে খোলা আকাশের নিচে রাত কাটান।

আরাফায় (৯ জিলহজ) ওকুফ সম্পন্ন করার পর,
হাজীরা মুযদালিফায় চলে আসেন 🤍
তারা ১০ জিলহজের ফজর পর্যন্ত —
অথবা অন্তত রাতের মাঝামাঝি পর্যন্ত এখানে অবস্থান করেন।

নবী ﷺ এখানে মাগরিব ও ইশার নামাজ
একত্রে ইশার সময়ে আদায় করেছিলেন,
এবং ইশার নামাজ ২ রাকাত (কসর) পড়েছিলেন।

তিনি একটি আজান এবং দুটি ইকামত দিয়েছিলেন,
মাঝখানে কোনো সুন্নত নামাজ পড়েননি।

এখানে কোনো তাঁবু নেই —
হাজীরা খোলা জায়গায় বিশ্রাম নেন।
এখান থেকেই মিনায় শয়তানকে নিক্ষেপ করার জন্য
পাথর সংগ্রহ করা হয়।

মুযদালিফায় রাত যাপন করা হজের ওয়াজিব।
এটি ছুটে গেলে দম (ক্ষতিপূরণ) দিতে হয়।

🤍
HR Global Travels

এক নজরে হজের সাত দিন
30/04/2026

এক নজরে হজের সাত দিন

Address


Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801815373439

Website

Alerts

Be the first to know and let us send you an email when HR Global Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HR Global Travels:

  • Want your business to be the top-listed Travel Agency?

Share