24/11/2025
ইউরোপের বিভিন্ন দেশে প্রচলিত মূদ্রার নাম। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশিরভাগ দেশের মূদ্রার নাম ইউরো, মহাদেশের নাম থেকে নেয়া হয়েছে।
মূদ্রার ইতিহাস খুব মজার। সংক্ষেপে একটু বলি।
✔️ ইউরোপে বর্তমানে দুই দেশে “দিনার” মুদ্রা ব্যবহৃত হয়, সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়া (এটার উচ্চারণ নিয়ে বিতর্ক হবে)। দিনার (dinar) এসেছে প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি প্রাচীন রৌপ্য মুদ্রা Denarius (ডেনারিয়াস) থেকে।
✔️ তুরষ্কের লিরা এসেছে ল্যাটিন শব্দ libra থেকে, যার অর্থ ছিল একটি ওজন/তুলার একক। ইতালির মূদ্রার নামও ছিল লিরা। রোমান যুগে libra ছিল ওজনের মান, যেমন আজকের “গ্রাম–কিলোগ্রাম”। পরে বিভিন্ন ইউরোপীয় দেশে libra → lira, livre, pound–এর মতো রূপ নেয়। এ কারণেই ব্রিটিশ পাউন্ডের প্রতীক £ আসলে পুরনো libra-র সংক্ষিপ্ত রূপ।
✔️জ্লটি (Złoty) শব্দটি হলো পোলিশ ভাষার একটি বিশেষণ, যার অর্থ হলো: "সোনালী" (Golden). অর্থাৎ, পোলিশ মুদ্রার নাম জ্লটি-র আভিধানিক অর্থ হলো "সোনালী মুদ্রা" বা "গোল্ডেন"। ১৪শ এবং ১৫শ শতকের শুরুর দিকে, পোল্যান্ডে বিভিন্ন বিদেশি স্বর্ণমুদ্রা (যেমন ডাচ গুল্ডেন/গিল্ডার বা হাঙ্গেরিয়ান ফ্লোরিন) ব্যবহার করা হতো। সেই সময়ে স্থানীয় পোলিশ বণিকরা এই সমস্ত বিদেশি সোনার মুদ্রাকে পোলিশ ভাষায় "জ্লটি" (সোনালী) বলে উল্লেখ করতেন।
✔️ ইউরোপীয় দেশে ক্রোনা (Krona) বা এর সমোচ্চারিত নামে মুদ্রা প্রচলিত আছে বা ছিল। এই সমস্ত নামের এক এবং অভিন্ন উৎস রয়েছে, আর তা হল "মুকুট"। "ক্রোনা" বা এর বিভিন্ন রূপগুলি এসেছে লাতিন শব্দ "করোনা" (Corona) থেকে, যার আভিধানিক অর্থ হলো মুকুট (Crown)।
✔️ ফরিন্ট নামটি এসেছে মধ্যযুগীয় ইউরোপের অন্যতম বিখ্যাত স্বর্ণমুদ্রা থেকে। ১২৫২ সাল থেকে ফ্লোরেন্সে যে বিখ্যাত স্বর্ণমুদ্রা তৈরি করা হতো, তার নাম ছিল ফিয়োরিনো দি'ওরো (Fiorino d'oro), যার আক্ষরিক অর্থ হলো "সোনার ফিয়োরিন"। এই মুদ্রায় ফ্লোরেন্স শহরের প্রতীক ফ্লাওয়ার অফ লিলি (বা Fleur-de-lis, যা ফ্লোরেন্সের স্থানীয় ভাষায় fiorino) খোদাই করা থাকত। সময় ও ভাষার পরিবর্তনে, ইতালীয় ফিয়োরিনো হাঙ্গেরিয়ান ভাষায় হয়ে যায় ফোরিন্ট (Forint)।
✔️ পূর্ব ইউরোপের কয়েকটি দেশের মূদ্রার নাম লিও অথবা লেভ। রোমানিয়ান ভাষায় "লিউ" (Leu) শব্দের অর্থ হলো সিংহ (Lion)। সপ্তদশ শতাব্দীতে রোমানিয়ান রাজ্যগুলিতে (তখন ভ্লাচিয়া, মলদোভা ইত্যাদি নাম।