Euro Schengen International

Euro Schengen International A trusted agency for your career

❌ “ভিসার পরে টাকা” — বাস্তবতা ও আমাদের সিদ্ধান্ত“ভিসার পরে টাকা দেবো”—শুনতে সহজ হলেও বাস্তবে এটি একটি ঝুঁকিপূর্ণ ও বিভ্র...
22/02/2026

❌ “ভিসার পরে টাকা” — বাস্তবতা ও আমাদের সিদ্ধান্ত
“ভিসার পরে টাকা দেবো”—শুনতে সহজ হলেও বাস্তবে এটি একটি ঝুঁকিপূর্ণ ও বিভ্রান্তিকর কন্ডিশন। দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই শর্তে কাজ করলে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময়ে পেমেন্ট পাওয়া যায় না।
এই কন্ডিশনে কাজ করলে সাধারণত যা ঘটে—
1️⃣ ক্লায়েন্ট মনে করে হলে হলো, না হলে লস নাই—বিষয়টা গুরুতর নয়।
2️⃣ অনেকের আসলে বাজেট থাকে না; ভিসা হলে আত্মীয়ের সাপোর্ট নেবে এই আশায় ফাইল ওপেন করে।
3️⃣ সামান্য দেরিতেই চাপ ও হুমকি—“অন্য জায়গায় ফাইল জমা দেবো” 😃
4️⃣ এপয়েন্টমেন্ট আসার পর জমা না দেওয়ার অজুহাত শুরু।
5️⃣ জমার দিনেও আগ্রহ থাকে না—রুম থেকে ডেকে এনে ফাইল জমা দিতে হয়।
6️⃣ কোনো প্রফেশনাল গুরুত্ব থাকে না—ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবেই চলতে হয়।
7️⃣ এপ্রুভাল আসার পরও বলে—“ভিসার পরে টাকা” 😉
8️⃣ ভিসা এলে বলে—“ম্যানপাওয়ার হলে দেবো।”
9️⃣ ম্যানপাওয়ারের পর—“টিকিট করলে দেবো” 😄
🔟 টিকিটের পর শুরু হয় বাস্তব নাটক—জমি বিক্রি হয়নি, গরু/ফসল নষ্ট, বাবা-মা অসুস্থ, দাদি-নানি মারা গেছেন, কিস্তি চলছে, টাকা পাঠানো হয়েছে কিন্তু আসতে দেরি 😃
🔴 যারা বলে “ইন্ডিয়া সহ পর্তুগাল ফুল প্যাকেজ”—তাদের বেশিরভাগই বাটপার/চিটার; অন্যের টাকায় ঘোরাঘুরির ধান্ধা।
✅ আমাদের নতুন সিস্টেম (Client-Friendly Policy)
ক্লায়েন্টদের বোঝা কমানোর জন্য আমরা নতুন ও বাস্তবসম্মত সিস্টেম চালু করেছি—
✔️ এপয়েন্টমেন্ট আসার পরে সাপোর্ট দিতে হবে
✔️ এপ্রুভাল আসার পরেও সাপোর্ট দিতে হবে
👉 কারণ অনেক ক্লায়েন্টের জন্য একসাথে পুরো টাকা দেওয়া কষ্টকর হয়ে যায়।
এই সিস্টেমে ধাপে ধাপে সাপোর্ট দেওয়া যাবে, যাতে
ক্লায়েন্টের চাপ কমে
কাজের ধারাবাহিকতা থাকে
উভয় পক্ষ নিরাপদ থাকে
⚠️ মনে রাখতে হবে—
সাপোর্ট মানে দায়িত্ব ও কমিটমেন্ট।
এজেন্সি যেমন দায়বদ্ধ থাকবে, ক্লায়েন্টকেও তেমন দায়িত্বশীল হতে হবে।
⚠️ গুরুত্বপূর্ণ কথা (বি.দ্র.)
ভিসা প্রসেসে ক্লায়েন্ট ও এজেন্সি—দুই পক্ষেরই বিশ্বাস ও স্বচ্ছতা জরুরি।
কিছু এজেন্সি খারাপ, কিছু ক্লায়েন্টও খারাপ—এটা সত্য।
সবাই খারাপ হলে মানুষ কখনো বিদেশ যেতে পারতো না।
👉 একপাক্ষিক রিস্কে কোনো কাজ টেকসই হয় না।
📌 অফিস তথ্য (All in One)

সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনে রহমত, বরকত ও ক্ষমার বার্তা। প্রিয়জনদের সঙ্গে...
18/02/2026

সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনে রহমত, বরকত ও ক্ষমার বার্তা। প্রিয়জনদের সঙ্গে ভালোবাসায় তৈরি খাবারের উষ্ণ স্বাদে কাটুক রমজানের প্রতিটি দিন, প্রতিটি ইফতারের মুহুর্ত হোক আনন্দময় ।
সানশাইন-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রমজানুল মোবারক।।

সার্বিয়ায় আসার আগে জেনে রাখুন, শুরুটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। ভাষা নতুন, নিয়মকানুন আলাদা, কাজের পরিবেশে খাপ খাইতে ...
15/02/2026

সার্বিয়ায় আসার আগে জেনে রাখুন, শুরুটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। ভাষা নতুন, নিয়মকানুন আলাদা, কাজের পরিবেশে খাপ খাইতে সময় লাগতে পারে। কিন্তু যারা পরিশ্রমী, সৎ ও ধৈর্যশীল—তাদের জন্য এখানে সুযোগ আছে।

এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, তাই অল্প আয়ে চলাও সম্ভব। ধীরে ধীরে কাজের অভিজ্ঞতা বাড়লে অবস্থাও ভালো হয়। সার্বিয়ার মানুষ সাধারণত বন্ধুবৎসল এবং পরিশ্রমকে সম্মান করে।

তবে দালালের মিষ্টি কথায় না ভরসা করে সব তথ্য নিজে যাচাই করা খুব জরুরি। বৈধ কাগজপত্র, ভিসা ও কাজের বিষয়গুলো পরিষ্কার না হলে ঝুঁকি বেড়ে যায়।

সার্বিয়ায় আসা মানে শুধু টাকা রোজগার নয়—এটা ধৈর্য, সংগ্রাম আর নিজেকে গড়ে তোলার একটি অধ্যায়। যারা বাস্তবতা মেনে নিয়ে লড়াই করতে প্রস্তুত, তাদের জন্য সার্বিয়া হতে পারে নতুন সম্ভাবনার দেশ।

শেষ কথা:
স্বপ্ন দেখুন, কিন্তু চোখ খোলা রেখে। পরিকল্পনা নিয়ে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন, পরিশ্রম করতে পিছপা হবেন না—ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে।

অভিনন্দন, প্রিয় লিডার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ আপনার হাত ধরে এগিয়ে যাক বহু দূর—আলোকিত পথে, অদম্য গতিতে...
12/02/2026

অভিনন্দন, প্রিয় লিডার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ আপনার হাত ধরে এগিয়ে যাক বহু দূর—আলোকিত পথে, অদম্য গতিতে।

আপনার "I have a plan" শুধু একটি ঘোষণা নয়, হোক এক বিশ্বাসের নাম,
আপনার সেই পরিকল্পনায় বদলে যাক জনপদ, জাগুক স্বপ্নের বাংলাদেশ।

08/02/2026

ওয়ার্ক পার্মিট নিয়ে কোন দেশে যেতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবেন??☺️

জানুয়ারি ২০২৬ থেকে ইউরোপের জনপ্রিয় দেশগুলোতে ন্যূনতম বেতন (মাসিক) নিচে দেওয়া হলোঃ👇আপনার পছন্দের তালিকায় কোনটিকে বেছে নিব...
08/02/2026

জানুয়ারি ২০২৬ থেকে ইউরোপের জনপ্রিয় দেশগুলোতে ন্যূনতম বেতন (মাসিক) নিচে দেওয়া হলোঃ👇

আপনার পছন্দের তালিকায় কোনটিকে বেছে নিবেন কমেন্ট করে জানান💖

🇧🇩 বাংলাদেশ থেকে নেপালে গিয়ে 🇸🇰 স্লোভাকিয়ার BLS-এ ভিসা জমা দেওয়া যাবে?➡️ এটা পুরোপুরি ভুল তথ্য।বাংলাদেশি নাগরিকদের জন্য ...
08/02/2026

🇧🇩 বাংলাদেশ থেকে নেপালে গিয়ে 🇸🇰 স্লোভাকিয়ার BLS-এ ভিসা জমা দেওয়া যাবে?
➡️ এটা পুরোপুরি ভুল তথ্য।
বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা আবেদন বাধ্যতামূলকভাবে শুধু New Delhi, India 🇮🇳 তেই জমা হয়। সুতরাং বিভিন্ন এজেন্সি যাই বলুক। সত্যটি জেনেই স্লোভাকিয়া ভিসা আবেদন করুন।

🇪🇸  #স্পেন পুলিশ ক্লিয়ারেন্স প্রসেসিং। নিশ্চিন্তে ও দ্রুত সময়ের মধ্যে স্পেন পুলিশ ক্লিয়ারেন্স প্রসেসিং করতে আমাদের সাথে ...
08/02/2026

🇪🇸 #স্পেন পুলিশ ক্লিয়ারেন্স প্রসেসিং।

নিশ্চিন্তে ও দ্রুত সময়ের মধ্যে স্পেন পুলিশ ক্লিয়ারেন্স প্রসেসিং করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় শতভাগ নির্ভুলভাবেঃ-

১. ফ্যামিলি ফাইল প্রসেসিং করা হয়
২. পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন
৩. ম্যারিজ রেজিষ্ট্রেশন
৪. মেডিকেল সার্টিফিকেট লিগালাইজেশন
৫. পাওয়ার অফ অ্যার্টনি লিগালাইজেশন
৬. এফিডেবিট লিগালাইজেশন
৭. ভিজিট ভিসা প্রসেসিং
৮. স্টুডেন্ট ভিসা প্রসেসিং
৯. ওয়ার্ক ভিসা প্রসেসিং
১০. রি-এন্ট্রি ভিসা প্রসেসিং

এছাড়া ভিসা সংক্রান্ত যে কোন তথ্য বা সহযোগীতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

📢 ভোটের দিন (১২ফেব্রুয়ারি) ফ্লাইট থাকলে এই পোস্টটা না দেখলে বি*পদ। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম জা...
08/02/2026

📢 ভোটের দিন (১২ফেব্রুয়ারি) ফ্লাইট থাকলে এই পোস্টটা না দেখলে বি*পদ।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে নির্বাচন কমিশন সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছেন। তবে এসময়ও বাংলাদেশের সকল বিমানবন্দর সচল থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

🚫 যানবাহন চলাচলের বিধিনিষেধ:
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী:
👉১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
👉 মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

💡ফ্লাইট মিস না হবার নিমিত্তে জরুরি পরামর্শ:

👉 যানবাহন চলাচলে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, তাই বিমানবন্দরে যাওয়ার জন্য বা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য আগে থেকেই পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করুন।
👉যাত্রী হিসেবে যে আসবেন আপনার বৈধ পাসপোর্ট এবং এয়ার টিকিট সাথে রাখুন।
👉নিরাপত্তার স্বার্থে তল্লাশির সম্মুখীন হলে আপনার বিমান ভ্রমণের বৈধ কাগজপত্র প্রদর্শন করুন।
👉বিদেশ থেকে আগত কাউকে রিসিভ করতে এয়ারপোর্টে আসলে সেই যাত্রীর টিকিট পাসপোর্ট ও বোডিং পাসের কাগজপত্রের ছবি আপনার ফোনে সংরক্ষিত রাখুন,তল্লাশির সম্মুখীন হলে প্রদর্শন করবেন।

👉নির্বাচনী পরিস্থিতির কারণে রাস্তায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগতে পারে, তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হোন।

আপনার ভ্রমণ হোক ঝা/মেলাহীন ও নিরাপদ 🤝
👉সো কারো ফ্লাইট মিসের ভ*য় নেই—এই পোস্টটা এখনই সেভ করুন ও বেশি করে শেয়ার করুন! ✈️


08/02/2026

বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনের এর আপডেট ভিডিও।
অনেকের অনেক প্রশ্ন ছিলো এটা নিয়ে এখানে তা বিস্তারিত বলে দিয়েছি। আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন।

১- অনলাইনে জমার ক্ষেত্রে কোথাও থেকে কোনো ফর্ম নিতে হবে না ২০ টাকা দিয়ে, কোথাও কিছু করতে হবে না।

ফাইনাল কপি এই পোর্টাল এই দিবে। এটা কে শুধু ই এপোস্টাইল করতে হবে এর পর এই পুলিশ ক্লিয়ারেন্স আর এপোস্টাইল এর কপি স্পেনিশ ভাষায় ট্রান্সলেশন করতে হবে। এখানেই কাজ শেষ।

নোটারি, সত্যায়ন এসব এর কাজ এখানে নাই।
প্রথমে এই লিংক এ যেয়ে জিমেইল দিয়ে লগিন করবেন।

https://ssd.gov.bd/.../static-pages/6940329335ce18e1c055ec6e

নতুন রেগুলারাইজেশন এর কি কি নিয়ম বা রিকুয়ারমেন্ট চেয়েছে তা খুব তারাতারি নিয়ে আসবো।

স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের নির্দেশনা
08/02/2026

স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের নির্দেশনা

🇪🇦 স্পেন সরকার ৩১ ডিসেম্বরের আগে যারা দেশে প্রবেশ করেছে তাদের কাগজ বৈধ করার যে ঐতিহাসিক সুযোগ দিয়েছে, তা প্রায় ৫ লাখ মান...
08/02/2026

🇪🇦 স্পেন সরকার ৩১ ডিসেম্বরের আগে যারা দেশে প্রবেশ করেছে তাদের কাগজ বৈধ করার যে ঐতিহাসিক সুযোগ দিয়েছে, তা প্রায় ৫ লাখ মানুষের জীবনে নতুন দরজা খুলে দিচ্ছে। আমাদের বাংলাদেশি আছি ২০–২৫ হাজারের মতো। এই সুযোগ যদি কেবল পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্সের জটিলতায় হারিয়ে যায়, তাহলে সেটা হবে চরম দুর্ভাগ্য।
মাসের পর মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য। অথচ পাশের দেশের দূতাবাসগুলো ৪৮ ঘণ্টায় পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে, আর আমাদের ক্ষেত্রে অযথা দেরি চলছে। সামনে এপ্রিল থেকে কাগজ জমা শুরু, জুনের মধ্যে শেষ। সময় খুব কম।
আমাদের দাবি স্পষ্ট,
পাসপোর্ট ১০–১৫ দিনের মধ্যে এবং পুলিশ ক্লিয়ারেন্স ৩–৫ দিনের মধ্যে প্রদান নিশ্চিত করতে হবে।
এটা কারও ব্যক্তিগত সুবিধার প্রশ্ন নয়। এটা হাজারো প্রবাসী পরিবারের নিরাপত্তা, স্থিতি আর সম্মানের বিষয়। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিক এবং এই বিশাল সুযোগ যেন কোনো প্রবাসী ভাইবোনের হাতছাড়া না হয়।

Address

20, Mehedibag, Holding# 973/A, Beside Embassy Building
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Euro Schengen International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category