08/03/2026
রাত ২ টা। রুমমেট এখনো টেবিলে।
মনোযোগ দিয়ে পড়তেছে। খেয়াল করলাম, মাঝে মাঝে কলমটা মুখে দিচ্ছে, আবার খাতায় কিছু একটা লিখছে। আবার মনোযোগী হচ্ছে।
দেখে কিউরিওসিটি জাগলো,
জিজ্ঞেস করলাম 'বন্ধু পড়তেছো?'
বললো 'হ্যাঁ'
'এত পড়ে কি করবা? অনেক টাইম তো বাকি!'
'কই আর বাকি? এখনই তো পড়তে হবে। সামনে বিসিএস টিসিএস আছে। এক ভয়ানক কঠিন জীবন পাড়ি দিতে হবে'
কথা সত্য!
কথা আসলেই সত্য।
সামনের জীবন অনেক কঠিন।
আগেভাগে প্রিপারেশন না নিলে পিছিয়ে যেতে হবে।
মূলত বুদ্ধিমানরা এভাবেই চিন্তা করে। ফিউচার গাইডেড চিন্তাধারা। এই অভ্যাসটা যদিও হঠাৎ করেই আসে না। সাধারণত দেশের টপ ১% মানুষই এভাবে চিন্তা করতে পারে।
যাই হোক, বন্ধুকে তার চিন্তাধারার জন্য 'বাহবাহ দিলাম।'
এখন আবার ফোন টিপতে হবে, অনেকগুলো রিলস বাকি!