Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকার্স

Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকার্স Stay Wild, Stay Bohemian

13/08/2026

Next tour kobe hobe ko!

11/08/2026

ইকোনোমিকাল আইরনি নাকি মোরাল টেনশন?🥹

🍃🍃
09/08/2026

🍃🍃

ছুঁয়ে দিলে তুমি সজীবতা ফিরে পায় চারিপাশ,,,,,,
09/08/2026

ছুঁয়ে দিলে তুমি সজীবতা ফিরে পায় চারিপাশ,,,,,,

🍃🍃
09/08/2026

🍃🍃

থানচিতে পর্যটক ও ট্রাভেল লিডারদের ওপর বর্বরোচিত হামলা, গাইড সিন্ডিকেটের 'মোরাল পুলিশিং' এবং প্রশাসনের নীরবতার তীব্র নিন্...
09/08/2026

থানচিতে পর্যটক ও ট্রাভেল লিডারদের ওপর বর্বরোচিত হামলা, গাইড সিন্ডিকেটের 'মোরাল পুলিশিং' এবং প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে থানচিতে পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন এলাকায় গাইডদের সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে আজ ‘এটব’ (ATTOB)-এর সকল সদস্যের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় থানচিতে পর্যটকদের ওপর চলা ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্থানীয় কিছু অসাধু গাইডের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে উঠে এসেছে যে, গাইড মোহাম্মদ মামুন, সই সোঁ মারমা (Soi So Marma), তৌহিদ এবং তাদের সহযোগীরা থানচিতে দীর্ঘদিন ধরে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা নিজেদের আইন প্রণেতা ভেবে পর্যটকদের ওপর বেআইনি 'মোরাল পুলিশিং' চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই চক্রের বিরুদ্ধে বারবার সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও তাদের স্থায়ীভাবে অপসারণ না করা এবং প্রশাসনের রহস্যজনক নীরবতা দেখে আমাদের সংগঠনের সকলের মনে তীব্র সন্দেহ দানা বেঁধেছে যে, এই সন্ত্রাসী সিন্ডিকেটের পেছনে খোদ স্থানীয় প্রশাসনেরই প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন রয়েছে।

সম্প্রতি থানচিতে ঘটে যাওয়া এক বর্বরোচিত ঘটনায়, আমাদের সংগঠনের সাথে সরাসরি নিবন্ধিত না হলেও আমাদেরই পর্যটন পরিবারের একজন সদস্য নাজমুল ও তার দলের ওপর নৃশংস হামলা চালানো হয়। তার স্ত্রীসহ নারী পর্যটকদের অত্যন্ত অমানবিক ও লজ্জাজনকভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি গাইড মামুন প্রকাশ্যে নাজমুলকে সাঙ্গু নদীতে ভাসিয়ে দেওয়ার মতো সরাসরি প্রাণনাশের হুমকি দেয়, যা যেকোনো সভ্য সমাজে সম্পূর্ণ অকল্পনীয় ও ভীতিকর। পর্যটন শিল্পকে বাঁচানোর খাতিরে আমরা এতদিন ধৈর্য ধারণ করলেও, গাইডদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।

এমতাবস্থায়, আমাদের সংগঠন থেকে প্রশাসনের সাথে প্রশাসনিক যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এর মাধ্যমে যদি দ্রুত ও সন্তোষজনক কোনো সুরাহা না হয়, তবে আমাদের এই সহযোদ্ধা নাজমুল ও তার পরিবারের পাশে ‘এটব’ সর্বশক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়াবে।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্পষ্টভাবে দাবি জানাচ্ছি— অভিযুক্ত মামুন, সই সোঁ মারমা, তৌহিদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, ন্যায়বিচারের স্বার্থে আমরা 'এটেম্পট টু মার্ডার' (হত্যাচেষ্টা), প্রাণনাশের হুমকি, নারী পর্যটক হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগে আদালতে কঠোর আইনি পদক্ষেপ বা মামলা দায়ের করতে বাধ্য হব।
থানচির পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

বিনীত নিবেদক,
এটব (ATTOB) পরিবার ও নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে।

08/08/2026

🌼🌼

07/08/2026

Nikal Jao Bhai....

Address

Chawkbazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian Trekkers - বোহেমিয়ান ট্রেকার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category