SA Cliva Travel & Tours

SA Cliva Travel & Tours Greatest Moments Delivered

Your trusted travel partner for Cox’s Bazar, beyond. ✈️🌊”


Whatsapp 01831555888

21/09/2026

🇲🇾 আলহামদুলিল্লাহ | অপেক্ষার অবসান! 🇧🇩❤️🇲🇾

দীর্ঘ অপেক্ষার পর BOESL-এর মাধ্যমে ৫৯ জন কর্মী অবশেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন। ✈️

📅 ফ্লাইট: ২১ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: দুপুর ১২টা
🇲🇾 গন্তব্য: মালয়েশিয়া

দীর্ঘ অপেক্ষার পর নতুন স্বপ্নের পথে যাত্রা।
🤲 আল্লাহ সবাইকে নিরাপদ যাত্রা ও সফল কর্মজীবন দান করুন।

সকলের জন্য দোয়া ও শুভকামনা। 🇧🇩❤️🇲🇾
SA Cliva Travel & Tours

15/09/2026

রেডি হয়ে যাও মালেশিয়া যাওয়ার জন্য????

12/09/2026

মালেশিয়া এর জন্য

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার ট্যুরিজম  বিজনেস সোসাইটি অফিস উদ্বোধন
11/09/2026

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার ট্যুরিজম বিজনেস সোসাইটি
অফিস উদ্বোধন

11/09/2026

অনেক সুন্দর সময়
কক্সবাজার বিজনেস সোসাইটির

10/09/2026

মালেশিয়া যাওয়ার জন্য একটু অপেক্ষা করুন

একটি ছোট্ট সত্যিকারের গল্প—যেখানে ব্যবসার চেয়েও বড় হয়ে উঠেছে সম্পর্কগত ২৭ তারিখ আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের ৬জন ছাত্রী ও...
09/09/2026

একটি ছোট্ট সত্যিকারের গল্প—যেখানে ব্যবসার চেয়েও বড় হয়ে উঠেছে সম্পর্ক
গত ২৭ তারিখ আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের ৬জন ছাত্রী ও তাদের পরিবার কক্সবাজারে এসেছিলেন।

তারা আমার কাছ থেকে হোটেল বুকিং ও ট্রান্সপোর্ট সার্ভিস নিয়েছিলেন।

কক্সবাজারে আসার পর পরিবারের একজন আমাকে বললেন—

|
“আপনার কথার সাথে কাজের মিল আছে। আরেকটু কষ্ট করেন, আমাদের জন্য একটু সময় দেন। কোথায় যাবো, কোথায় খাবো, কোথা থেকে ভালো আচার, ঝিনুক আর শুঁটকি মাছ কিনবো—এসব একটু দেখিয়ে দেন।”

আমি বললাম—
“আপনারা শুধু সময় করে আমাকে স্মরণ করবেন। বাকিটা আমার দায়িত্ব। আমি আপনাদের সাথে থেকেই করে দেবো।”

সত্যি বলতে, এরপর তাদের জন্য শুধু সার্ভিস দেওয়ার কথা মাথায় ছিল না—তাদের যেন ভালো একটা অভিজ্ঞতা হয়, সেটাই ছিল আমার লক্ষ্য।

দাম নিয়ে যতটা সম্ভব দরদাম করেছি, তবে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি পণ্যের মান ও ভালো জায়গা বেছে নেওয়ার দিকে।

আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি হয়েছেন।
তাদের মুখের প্রশংসা, আন্তরিকতা আর কিছু কথা—সত্যি বলতে, লিখে পুরোটা বোঝানো সম্ভব নয়।

কিন্তু গল্পটা এখানেই শেষ নয়।

ফেরার সময় তারা আমাকে বললেন—
“একটু রেলস্টেশনে আসবেন?”

আমি মনে মনে ভাবলাম, হয়তো কোনো সমস্যা হয়েছে। তাই বাইক নিয়ে ছুটে গেলাম।

আমি যখন স্টেশনে পৌঁছালাম, ঠিক তখনই তাদের ট্রেন ছেড়ে দিয়েছে! 😅
পরে জানতে পারলাম, আমার জন্য তারা দুইটি গিফট ক্রয় করেছে তা দেওয়ার জন্য আমাকে আসতে বলেছিলো , পরে সেই ট্রেনের স্টাফের মাধ্যমে। পরের দিন সেই উপহার আমার কাছে পৌঁছাল।

গিফটটা হাতে পেয়ে আমি অবশ্যই খুশি হয়েছি।
কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়েছি একটা কারণে—
আমার সেবাকে তারা এতটা আন্তরিকভাবে অনুভব করেছেন যে, যাওয়ার সময় আমাকে মনে রেখেছেন।

এটাই আমার কাছে ব্যবসার সবচেয়ে সুন্দর দিক।
আমি বিশ্বাস করি—
ব্যবসায় টাকা উপার্জন করা যায়,
কিন্তু আন্তরিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়।

আমি শুধু হোটেল বুকিং বা ট্রান্সপোর্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি না।
আমি চেষ্টা করি—একজন অতিথি যেন কক্সবাজার থেকে ফেরার সময় মনে করেন,
“জসিম ভাই আমাদের জন্য সত্যিই আন্তরিকভাবে সময় দিয়েছেন।”

কারণ—
“টাকা মানুষ একসময় ভুলে যায়,
কিন্তু ভালো ব্যবহার, আন্তরিকতা আর সুন্দর স্মৃতি মানুষ অনেকদিন মনে রাখে।”
আলহামদুলিল্লাহ—এমন কিছু সম্পর্কই আমার ব্যবসার সবচেয়ে বড় প্রাপ্তি।

08/09/2026
মালয়েশিয়ার অপেক্ষায় হাজারো স্বপ্ন—এবার অপেক্ষার সঙ্গে থাকুক প্রস্তুতিও আসসালামু আলাইকুম।মালয়েশিয়ার Calling Visa আবার খুল...
03/09/2026

মালয়েশিয়ার অপেক্ষায় হাজারো স্বপ্ন—এবার অপেক্ষার সঙ্গে থাকুক প্রস্তুতিও

আসসালামু আলাইকুম।

মালয়েশিয়ার Calling Visa আবার খুলবে—এই আশায় কত মানুষের কত স্বপ্ন, কত অপেক্ষা! 🇧🇩❤️🇲🇾

কেউ নতুন করে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন দেখছেন,
কেউ পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন,
আবার কারও পাসপোর্ট প্রস্তুত, কাগজপত্র প্রস্তুত, BMET Registration ও Training সম্পন্ন—শুধু অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত সুখবরের জন্য।

কিন্তু এই অপেক্ষাটা যে কতটা কঠিন—
তা শুধু অপেক্ষায় থাকা মানুষগুলোই জানেন।

প্রতিদিন একই প্রশ্ন—

❓ কবে খুলবে Malaysia Calling Visa?
❓ কবে শুরু হবে নতুন কর্মীদের যাত্রা?
❓ কবে শেষ হবে দীর্ঘ অপেক্ষা?

🇲🇾 তবে সাম্প্রতিক সময়ে এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি

আগে মালয়েশিয়ার FWCMS-এ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি recruiting agency তালিকাভুক্ত হওয়ার খবর আসে। পরবর্তীতে ২৮ আগস্ট ২০২৬ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, মোট ৩৩৮টি বাংলাদেশি recruiting agency এই প্রক্রিয়ায় কাজের সুযোগ পাবে—এর মধ্যে ২৫টি সরাসরি নির্বাচিত, ৩১২টি associate recruiting agency এবং BOESL-ও প্রক্রিয়ায় থাকবে।

এটি নিঃসন্দেহে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক অগ্রগতি। 🇲🇾🤲

তবে একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কর্মী পাঠানোর পূর্ণাঙ্গ প্রক্রিয়া ও আনুষ্ঠানিক নির্দেশনা এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। তাই মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত টাকা প্রদান, নতুন করে Medical করা কিংবা কারও কাছে Passport জমা দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

❤️ তাই যারা অপেক্ষা করছেন—

হতাশ হবেন না।
অপেক্ষা করুন, তবে বসে থাকবেন না—নিজেকে প্রস্তুত রাখুন।

📌 পাসপোর্টের মেয়াদ যাচাই করুন
📌 প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
📌 BMET ও Training সম্পর্কে প্রস্তুত থাকুন
📌 নিজের কাগজপত্রের Status নিয়মিত যাচাই করুন
📌 কোনো গুজব বা দালালের কথায় সিদ্ধান্ত নেবেন না

মনে রাখবেন—আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার বহু বছরের সঞ্চয় নষ্ট করে দিতে পারে।

ইনশাআল্লাহ, সঠিক সিদ্ধান্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার আবার নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। 🤲🇲🇾

যারা পরিবারের ভবিষ্যতের জন্য মালয়েশিয়ার অপেক্ষায় আছেন—
আপনাদের অপেক্ষা হোক সফলতার অপেক্ষা। ❤️

আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুন এবং হালাল রিজিকের দরজা খুলে দিন। আমিন। 🤲

👇 আপনিও কি মালয়েশিয়ার Calling Visa-এর অপেক্ষায় আছেন?
আপনার জেলা + কতদিন ধরে অপেক্ষা করছেন কমেন্টে লিখে জানান।

🇲🇾 SA CLIVA TOURS AND TRAVEL

সঠিক তথ্য • সঠিক প্রস্তুতি • নিরাপদ বিদেশযাত্রা

📍 অফিস: বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে,
বায়তুশ শরফ রোড, কক্সবাজার সদর, কক্সবাজার।

📞 যোগাযোগ: ০১৮৩১-৫৫৫৮৮৮

Md Jashim Uddin

#প্রবাসী #মালয়েশিয়া #কলিংভিসা

Address

Baitush Sharaf Road, Baitush Shafar Hospital Beside, Cox’s Bazar
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Cliva Travel & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share