Taaj by

Taaj by Beneath the calm exterior lies a storm of creativity and passion. �

21/07/2025

যেসকল ছবি আর ভিডিওগুলো পাওয়া যাচ্ছে সেগুলো স্রেফ দেখার মতো নয়। কী মর্মান্তিক!!

সকালবেলা কতো পরিপাটি করে বাবা-মায়েরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠালেন। কয়েক ঘণ্টা পরেই এমন দুর্ঘটনা! বাংলাদেশের ইতিহাসে একটা শোকাবহ দিন হয়ে থাকবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহতদের দ্রুত শিফা দিন৷ নিহতদের জান্নাতের উঁচু মাকাম দিন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে দিন সবরুন জামিল।

কতো সুন্দর শুরু হওয়া দিন কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাচ্চাগুলোর কথা ভাবতেই মনটা ভারী হয়ে উঠছে। ঠিক আমার বাচ্চার বয়েসী।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যারা আশেপাশে আছেন, বার্ণ ইউনিটগুলো সহ, যেখানে আহতদের নেওয়া হচ্ছে সেসকল হাসপাতালগুলোর খোঁজখবর রাখবেন দয়া করে। প্রচুর ব্লাড লাগবে অনেকের৷ মানুষের জন্য এগিয়ে আসার সুযোগ সবসময় আসে না৷ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যবদ্ধভাবে এই শোক এবং এই দুর্যোগ কাটিয়ে উঠার তাউফিক দিন।

17/04/2025
সময়ের যিনি সৃষ্টিকর্তা তার জন্য যদি আপনি সময় না করতে পারেন; আপনার চাইতে চরম অকৃতজ্ঞ তখন আর কে হতে পারে?আরিফ আজাদ Pic co...
13/04/2025

সময়ের যিনি সৃষ্টিকর্তা তার জন্য যদি আপনি সময় না করতে পারেন; আপনার চাইতে চরম অকৃতজ্ঞ তখন আর কে হতে পারে?

আরিফ আজাদ
Pic collected

রামাদানকে এখনও গভীরভাবে অনুভব করতে পারেননি?শেষ রাতে জাগছেন, তাহাজ্জুদেও দাঁড়াচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনোকিছুই গোছানো...
25/03/2025

রামাদানকে এখনও গভীরভাবে অনুভব করতে পারেননি?

শেষ রাতে জাগছেন, তাহাজ্জুদেও দাঁড়াচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনোকিছুই গোছানোভাবে চাইতে পারছেন না? কোনোকিছু গোছানোভাবে বলতে পারছেন না?

আপনার মন বলছে, যদি জায়নামাযে হুঁ হুঁ করে কাঁদতে পারতেন, তাহলেই হয়তো অশান্ত মনটা শান্ত হয়ে যেত। কিন্তু হায়, আপনার চোখের মাঝে যেন ভর করেছে চৈত্রের খাঁ খাঁ করা দুপুর৷ সেখানে কোথাও মেঘ নেই, অঝোর ধারার বর্ষণ নেই। আপনি খুব করে আল্লাহর ভয়ে কাঁদতে চান, গভীর অনুতাপে ব্যথিত হতে চান রবের সামনে, কিন্তু পারছেন না?

চারদিকে কতো লোক কতো আমলমুখর করে রামাদান কাটাচ্ছে। ডুবে আছে তিলাওয়াত, যিকির, আযকার আর নিমগ্ন ইবাদাতে। আপনার রামাদান কাটছে যেনতেনভাবে। না বাড়তি আমল, না বাড়তি কোনো আয়োজন। ভাবছেন, রামাদান তো ফুরিয়েই গেল। এবারও ঠিক সেভাবে গুছিয়ে কিছু করা হলো না, আমি কি তবে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত হতে ব্যর্থ হয়ে গেলাম?

এসবকিছুই যদি আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেয়, এই অপ্রাপ্তি আর ব্যর্থতার দহন যদি আপনাকে এই মুহূর্তে কুরে কুরে খায়, তাহলে এই লেখাটা আপনার জন্য।

আজ পঁচিশে রামাদানের রাত। পবিত্র লাইলাতুল ক্বদরের সম্ভাব্য একটা মুহূর্ত। এটা এমন এক পবিত্র রাত যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে হলো প্রায় ৮৪ বছরের সমান। অর্থাৎ, এই রাতে যদি একটা সিজদাহ দেয় কেউ, ৮৪ বছর সিজদাহ দেওয়ার সমান সওয়াব পাওয়া যাবে৷ কেউ যদি এই রাতে দুই রাকআত সালাত আদায় করে, ৮৪ বছর দুই রাকআত সালাত আদায় করলে যা সওয়াব, সেই পরিমাণ তার আমলনামায় যুক্ত হয়ে যাবে।

বিশ্বাস করুন, রামাদান এখনও ফুরিয়ে যায়নি আর ফুরিয়ে যায়নি আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের সুযোগও।

যদি আমরা রামাদানের রাত হিশেব করি, এখনও গুনে গুনে ৫-৬ টা রাত অবশিষ্ট আছে। আর, যদি বেজোড় রাতের হিশেব করি, আজকের রাত সহ সেটা অবশিষ্ট আছে আরও ৩ রাত।

এখনও অবারিত সুযোগ, সুবহানাল্লাহ!

আমাদের একজন নেককার পূর্বসূরি বলেছেন, ‘কবরের বাসিন্দাদের যদি শুধুমাত্র দুনিয়ার জীবনে একটা রাতের জন্য ফেরার সুযোগ দেওয়া হতো, তারা নিঃসন্দেহে রামাদান মাসের একটা রাতকেই বেছে নিতো।’

রামাদান মাসের একটা রাতেরই আছে অঢেল অঢেল মর্যাদা, সেখানে আমাদের হাতে থাকছে আরও ৫-৬ টা পূর্ণাঙ্গ রাত। দিনগুলো তো আছেই।

সুতরাং, যারা এখনও পূর্ণ উদ্যমে রামাদানকে কাজে লাগাতে পারেনি, তাদের জন্য এটাই সর্বশেষ সুযোগ।

01/02/2025

কোনো কিছু চাওয়ার পর না পেলে কখনো আফসোস করবেন না, হতাশ হবেন না। কেনো পেলেন না এ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন না। আপনার রব জানেন আপনার জন্য কোনটি উত্তম।

রবের ফায়সালায় সর্বদা সন্তুষ্ট থাকুন।

কথা : সংগৃহীত

31/01/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

31/01/2025

21/01/2025

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, 'ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম।'

(মুসলিম, হাদিস: ১৫৭৩)

বই পড়ুয়াদের জন্য 20 টি পরামর্শ:১.বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না। ২...
16/01/2025

বই পড়ুয়াদের জন্য 20 টি পরামর্শ:

১.বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না।

২.পড়ার মজা বাড়ানোর একটি কার্যকরী উপায় হলো, বোরিং টপিকের বইগুলো আগে না পড়া।

৩.একটি বই পড়লেই জীবন হয়ত পাল্টে যাবে না। কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবে ইনশাআল্লাহ।

৪.নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন, যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়ছে।

৫.জীবনে আপনি কয়টা বই পড়েছেন, সেটা দেখার বিষয় না। দেখুন কয়টা বই আপনার ভিতরে রেখাপাত করতে পেরেছে।

৬.পড়ার সময় মনোযোগ থাকে না? মোবাইল অন্য রুমে রেখে আসুন। মনোযোগ আসতে বাধ্য।

৭.একটি ভালো বই যদি একবার পড়তে হয়, তাহলে সেরা বইগুলো বার বার পড়তে হবে।

৮. বই পড়া শুরু করতে চাইলে 'পড়ুয়া' হওয়া জরুরী না। বরং বই পড়তে পড়তেই একদিন আপনি পড়ুয়া হয়ে উঠবেন।

৯.পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটা খারাপ বই ছেড়ে দেওয়া ভালো।

১০.কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন।

১১. যে বই আপনার ভালো লাগেনি, সেটা নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দেওয়া ভালো।

১২. বই পড়ার মোক্ষম সময় হলো, যখন আপনি মোবাইল নিয়ে অহেতুক পড়ে থাকেন।

১৩. সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো হবে।

১৪. ওপরের সমস্যাটার সমাধান হলো, সঙ্কোচ না করে বড়দের সহায়তা নেওয়া। তাহলে অনেক সময়, শ্রম দুটোই বেঁচে যাবে।

১৫. একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হলো, আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না। কারণ, সে আপনাকে বার বার থামিয়ে দেবে, ভাবাবে।

১৬. বই পড়ার মূল উদ্দেশ্য হলো কাজে পরিণত করা। মুখস্থ নয়। সুতরাং তথ্য-উপাত্ত মনে রাখার বদলে কাজেকর্মে বাস্তবায়নে বেশি মনোযোগ দিন।

১৭. বই পড়ার অভ্যাস গড়তে চান? তাহলে প্রতিদিন ২ মিনিট করে পড়ার টার্গেট নিন। জি এত ছোট টার্গেট, যাতে আপনার মন অজুহাত দেখানোর সুযোগই না পায়।

১৮. একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে, তার চাইতে দশ গুণ বেশি উপকার পায় সেই ব্যক্তি, যে সারাংশটা লিখে। কাজেই বই পড়া শেষে সারাংশ লিখতে ভুলবেন না।

১৯. কোনো বই পড়ার পর যদি আপনার আচার-ব্যবহারে, চিন্তাভাবনায় পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিবেন হয় বইটি ভালো নয় অথবা আপনি কিছুই শিখতে পারেন নি।

২০. প্রচুর বই কিনলেই পাঠক হওয়া যায় না। কথা সত্য।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taaj by posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taaj by:

Share