Coxside Booking

Coxside Booking Providing maximum service within the budget to the tourists visiting the world's longest beach with integrity gives that warm feeling.

নাফ
17/05/2025

নাফ

সবাইকে বসন্তের শুভেচ্ছা
15/02/2025

সবাইকে বসন্তের শুভেচ্ছা

বাঁকখালী নদীর তীরে অবস্থিত কক্সবাজার শহর। শহরের অর্থনীতি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এ নদীর গুরুত্ব অপরিসীম। ভারতের ম...
23/12/2024

বাঁকখালী নদীর তীরে অবস্থিত কক্সবাজার শহর। শহরের অর্থনীতি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এ নদীর গুরুত্ব অপরিসীম।

ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড় থেকে উৎসারিত কিছু স্রোতধারা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মিলিত হয়ে সম্মিলিত ধারায় বাঁকখালী নদীর সৃষ্টি করেছে। নদীটি নাইক্ষ্যংছড়ি উপজেলা ও কক্সবাজার জেলার রামু উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। এই নদী খরস্রোতা ও প্রায় ৬৭ কিলোমিটার দীর্ঘ। বাঁকখালী নদীর মোহনা থেকে ৬০ কিমি উত্তরে মাতামুহুরী মোহনা এবং মাতামুহুরী মোহনা থেকে আরো ৬০ কিমি উত্তরে শঙ্খ নদীর মোহনা। এখান থেকে আবার ২০ কিমি উত্তরে কর্ণফুলী নদীর মোহনা। আরাকান মহাসড়কের উপর কর্ণফুলী সেতু, শঙ্খ সেতু, মাতামুহুরী সেতু ও বাঁশখালী সেতু রয়েছে।

অষ্টাদশ শতকের শেষ দিকে বার্মা (বর্তমান মিয়ানমার) আরাকান দখল করে উৎপীড়ন-নির্যাতন শুরু করলে হাজার হাজার শরনার্থী বাঁকখালী নদী তীরবর্তী রামু ও কাক্সবাজারে আশ্রয় নেয়। ক্যাপ্টেন হিরাম কক্স এদের পুনর্বাসন করেন। তবে দুর্ভাগ্যবশত ক্যাপ্টেন হিরাম কক্সের সমাধী বাঁকখালী নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই নদী অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। নদীপথে এখানে এসেছে বহু আরব বণিক, পর্তুগিজ ও হার্মাদ-আরাকান জলদস্যু। পরে এসেছে ব্রিটিশ বণিক শাসকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কক্সবাজারে ব্রিটিশ-মার্কিন সৈন্যসহ মিত্র সৈন্যরা এসে বাঁকখালী নদীতে কাঠের তৈরী জেটি নির্মাণ করে। এখানে অস্ত্র-গোলাবারুদ সরবরাহের জন্য জেটিতে জাহাজ ভিড়ত।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৫ ডিসেম্বর ভারতীয় বিমানবাহী জাহাজ 'বিক্রান্ত'সহ অন্যান্য জাহাজ থেকে মিত্রবাহিনীর সৈন্যরা জলযানযোগে বাঁকখালী নদী হয়ে কক্সবাজারে অবতরণ করেন। নদীপাড়ে অবস্থানরত মুক্তিবাহিনীসহ স্থানীয় মানুষ তাদের স্বাগত জানায়

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥টিকিটের মূল্য:  ✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা ...
19/12/2024

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥

টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা
শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা

✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।
রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।

⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]

রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

📸 Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস

#কক্সবাজার #ট্রেন #রেল

(Collected)

সকলের সুবিধার্থে সেইন্টমার্টিনে এই সিজনে যাতায়াতকারী ৫ টি শিপ এর সময় এবং ভাড়ার মূল্য একসাথে কালেক্ট করে দেওয়া হল ।শীপ ছ...
18/12/2024

সকলের সুবিধার্থে সেইন্টমার্টিনে এই সিজনে যাতায়াতকারী ৫ টি শিপ এর সময় এবং ভাড়ার মূল্য একসাথে কালেক্ট করে দেওয়া হল ।
শীপ ছাড়ার স্হান:- সব শীপ-- কক্সবাজার নুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, বিআইডব্লিউ টিএ ঘাট থেকে চলাচল করবে।
>বার আউলিয়া শীপ-----
সকাল--১০:০০ টায় ছাড়বে-( কক্সবাজার থেকে)
বিকাল:৫:০০টায় ছাড়বে-( সেন্ট মার্টিন থেকে)
বিশেষ ঘোষনা:জোয়ার, ভাটার কারনে বার আউলিয়া এবং কর্ণফুলীর সময় পরিবর্তন হতে পারে।

ভাড়াঃ
সানডেক--২৫০০/-( আপ+ ডাউন)ভিউ দেখা যাবে।
মেইন ডেক-২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
মোজারাত--৩০০০/- (আপ+ ডাউন) সোফা।
প্যানারোমা--২৮০০/-( আপ+ ডাউন) বিজনেস।
রিভারেয়া---২৮০০/-(আপ+ ডাউন) বিজনেস।
ব্যাংকার বেড-৪৫০০/(আপ+ডাউন) ২জন-----কেবিন।
ডিলাক্স কেবিন--৭৫০০/- ( আপ+ ডাউন) ২ জন।
ফ্যামিলি ব্যাংকার-৮০০০/-( আপ + ডাউন) ৪ জন।
ভি এই পি কেবিন--১৫০০০/-( আপ + ডাউন)২জন।
ভি বি এই পি কেবিন-১৯০০০(আপ+ ডাউন) ২জন।

>কর্ণফুলী এক্সপ্রেস------ভাড়া:
মেরিগোল্ড--২৫০০/-(আপ+ ডাউন)।
লেবেন্ডার--২৫০০/-(আপ+ ডাউন)।
ওপেন ডেক-৩০০০/-( আপ+ ডাউন) ভিউ দেখা যাবে।
গ্লাডিয়াল্স--৩৮০০/-(আপ+ ডাউন)বিজনেস।
লিলাক লাউন্জ-৪০০০/-(আপ+ ডাউন)
কিসিয়ামোম---৪৩০০/-(আপ,+ ডাউন) ভিআই পি-সীট।
সিনগেল কেবিন--৫০০০/-( আপ+ ডাউন)১ জন।
টুইন কেবিন--১০,০০০/-(আপ+ ডাউন) ২জন।
ভি আই পি কেবিন--১৫০০০/-(আপ+ ডাউন) ২ জন।
ভি বিআই পি--১৯০০০/-( আপ+ ডাউন)২ জন।

>শীপ ছাড়ার সয়ঃ
সকাল-৭:০০ টায় কক্সবাজার থেকে।
দুপুর--২:০০ টায় সেন্টমার্টিন থেকে

(কেয়ারী সিন্দাবাদ/
কেয়ারী ক্রুজ ডাইন/
এবং বে- ক্রুজ---)৩ টা শীপ এক সময় যাবে---

>কেয়ারী সিন্দাবাদ--- ভাড়া:
মেইন ডেক---২২০০/-( আপ + ডাউন)
ওপেন ডেক--২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
ব্রিজ ডেক--৩০০০/--( আপ+ ডাউন)।

>কেয়ারী ক্রুজ এন্ড ডাইন--- ভাড়া:
এক্লোসিভ----২৪০০/-(আপ+ ডাউন)।
কোরাল লাউন্জ--৩০০০/-(আপ+ ডাউন)।
পার্ল লাউন্জ--৩৫০০/-( বপ+ ডাউন)।
>বে- ক্রুজ--- ভাড়া:
রজনীগন্ধা--২৫০০/-(আপ+ডাউন)।
হাসনা হেনা--৩০০০/-(আপ+ডাউন)।
কৃষ্ণচূড়া--৩৫০০/- ( আপ+ডাউন)।
-
শীপের টিকিটের সাথেই পাবেন ট্রাভেলস পাস।
অনলাইন থেকে শিপ টিকিট কালেক্ট করা যাবে।

11/12/2024

U cannot ignore the beauty of Bay of Bengal

সতর্কতাকক্সবাজার প্রথম যাচ্ছেন বা পরিবার নিয়ে যাচ্ছেন অথবা আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ✅বাস থেকে...
10/12/2024

সতর্কতা
কক্সবাজার প্রথম যাচ্ছেন বা পরিবার নিয়ে যাচ্ছেন অথবা আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ
✅বাস থেকে নামার সময় দেখে নিন আপনার ব্যাগ, মানিব্যাগ, হেডফোন, পাওয়ার ব্যাংক, ফোন এগুলো ঠিকঠাক নিলেন কি না দেখে নিন। অনেক সময় সিট থেকে পড়ে যেতে পারে সাবধান। গাড়ি থামা অবস্থায় জানালার পাশে ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন।
✅ বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।
✅বের হওযার সময় আপনার প্রয়োজনীয় ওষুধ, ব্যবহার্য জিনিসপত্র নিয়ে নিবেন। হালকা নাস্তা, পানির বোতল, ফোনের চার্জার, টিকেট, টিস্যু, পলিথিন, মাস্ক, সানগ্লাস, এগুলো নিতে ভুলবেন না।
✅ সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। কম টাকায় অফার করলেও না।
✅ হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন। না নিলেও সাথে রাখবেন।
✅ বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিশেষ করে মোবাইল সাগরের পানিতে খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধান।
✅ কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন নাহলে কিছুক্ষণ পরেই টাকা চেয়ে বসবে। ম্যাসেজ করতে চাইলে টাকা ফিক্সড করে নিবেন।
✅ কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
✅ বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। কিনলে দামাদামি করে নিবেন।
✅ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
✅ বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
✅ পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন। ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের নির্দেশনা মেনে চলুন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকন...
10/12/2024

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত গিয়েছে । এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ মে এটি উদ্বোধন করা হয়। নৈসর্গিক টেকনাফের সৌন্দর্য উপভোগ করতে মেরিন ড্রাইভ ভ্রমণ করুন

09/12/2024

গোধূলি লগ্নে

We promise to give you the best sunset of your life at the longest beach in the world
09/12/2024

We promise to give you the best sunset of your life at the longest beach in the world

Address

Motel Road
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coxside Booking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category