MarutiSajuti

MarutiSajuti সেঁজুতি আর মারুফের ছোট্ট সংসার ✨

২০২২ সালে যখন জিগাতলা থাকতাম তখন খুব পছন্দের একটা খাবার ছিলো লালবাগ তেহারি ঘরের বিফ ভুনা খিচুড়ি। উফ! খিচুড়ির ভেতরের নরম ...
10/05/2026

২০২২ সালে যখন জিগাতলা থাকতাম তখন খুব পছন্দের একটা খাবার ছিলো লালবাগ তেহারি ঘরের বিফ ভুনা খিচুড়ি।
উফ! খিচুড়ির ভেতরের নরম নরম গরুর মাংস, প্রতি লোকমায় একটু করে সরিষার স্বাদ এখনো মুখে লেগে আছে।

তো আজকের এই বৃষ্টিভেজা ঠান্ডা আবহাওয়ায় খুব করে এই খিচুড়িটা মিস করছিলাম। দেখলাম ফ্রিজে অল্প করে গরুর মাংস আছে। কিন্তু ইউটিউবে কোথাও রেসিপি পাচ্ছিলাম না। সবগুলাই ঝরঝরে বিফ ভুনা খিচুড়ি৷ ওই সরিষার ঝোল ঝোল ব্যাপারটা নাই।
অনেক খোজার পর পেলাম একটাই ভিডিও, Your lil cook এর। দেখে দেখেই রেধে ফেললাম!

খেতে যে কি অমৃত হইলো! হালকা করে জলপাই আচারও দিয়ে দিছি। হালকা আচারি আচারি বিফ ভুনা খিচুড়ি! 🤤

06/05/2026

Happy Birthday Maruf! 🎂🎂✨

28/04/2026

ধান কাটার মৌসুমে তুমি-আমি বারান্দায়, স্পিকারে অঞ্জন দত্ত, সাথে চা আর বনরুটি, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি, আধো খালি ধানক্ষেত আর সুপারি বাগানের ওপারে পাহাড়, পাহাড়ের গায়ে আটকে থাকা মেঘ আর একটি সুন্দর সন্ধ্যা!

26/04/2026

পুরুষ মানুষ যে কতো অবহেলিত সেটা বিয়ের ফটোশ্যুটেই সবচেয়ে ভালো বোঝা যায়! :)

23/04/2026

এই যে, আপনাদের রিকুয়েস্টে খিচুড়ি রান্নার ভিডিও দিয়ে দিলাম! 🔥

ছোটবেলায় আমরা সবাই মনে হয় বানরের তৈলাক্ত বাশ বাওয়ার অংক ভুল করে মার খেয়েছি। আজকে মানুষের তৈলাক্ত বাশ বাওয়ার খেলা দেখলাম।...
17/04/2026

ছোটবেলায় আমরা সবাই মনে হয় বানরের তৈলাক্ত বাশ বাওয়ার অংক ভুল করে মার খেয়েছি। আজকে মানুষের তৈলাক্ত বাশ বাওয়ার খেলা দেখলাম। কতোক্ষণ লাগে হিসাব করে পোষায় নাই। 😂

তো আমরা কক্সবাজারের যেখানে থাকি, এখান থেকে ভেতর দিয়ে টুশ করে বান্দরবান চলে যাওয়া যায়। বান্দরবানের এই সাইডটাতে টুরিস্ট একদমই আসে না।

তো আজকে গিয়েছিলাম আদিবাসীদের উৎসব সাংগ্রাইতে। অল্পের জন্য পান খেলাটা মিস হয়ে গেলো। বাট গিয়ে দেখি তৈলাক্ত বাস বাওয়ার খেলা চলে।

আশেপাশের ৭ এলাকার ৭টা দল। একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে যাচ্ছে। একদম বাশের আগায় অনেকগুলো টাকা বাধা। যে দল সাকসেসফুলি উপরে উঠে টাকা নিতে পারবে তারাই জিতবে। এই এলাকায় প্রতি বছর পহেলা বৈশাখে এই খেলা হয় বিভিন্ন জায়গায়।

আপনার এলাকার এরকম পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খেলা কি জানিয়ে যাবেন!

সকলকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষ! ❤️

06/04/2026

দীর্ঘ ২৫ বছরের শহুরে জীবন ও কোলাহল ছেড়ে দেড় বছর আগে আমাদের ছোট্ট সংসার শুরু করেছিলাম বাংলাদেশের সর্ব দক্ষিণের ছোট্ট এই গ্রামে।
বাড়িটা যার, তিনি বেশ শৌখিন মানুষ। ছাদে সুন্দর বাগান। বিল্ডিং এর আশেপাশে সুপারি বাগান। সামনে বিশাল ফসলি জমি। মূলত ধান চাষ হয় জমিগুলোতে।
আর দূরে বান্দরবানের পাহাড়গুলো মনে হয় খুব কাছে, খুব আপন। বর্ষাকালে যখন পাহাড় বেয়ে ঝর্ণার মতো মেঘ নেমে আসে, তখন দেখতে সত্যিই অপূর্ব লাগে। হঠাৎ হঠাৎ বিশাল রঙধনু দেখা যায় এখান থেকে। আবার আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যায় মিল্কিওয়ে।
তো, এখানেই আমাদের সব খুনসুটি, কাজকর্ম জীবন যাপন সবকিছু!

03/04/2026

মাছ আর ভাত রান্না তো শিখে ফেললেন!
এবার সহজেই মজার ডাল রান্নাটাও শিখেন! 🔥

Address

Ukhiya
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when MarutiSajuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share