03/10/2016
জীবনের প্রতিটি পরতে পরতে মানুষের অবস্থান পাল্টে যায়। সবার জীবন সব সময় অগ্রসর হয় না। একেকজন একেকটি পর্যায়ে অগ্রসরমান থাকে। তাই তোমার ক্ষনিকের সাফল্যে বন্ধুদের ছোট করে দেখা বোকমি বৈকি। এসব প্রতিযোগিতার আড়ালে বন্ধুত্ব যে উকি দেয়।
আর প্রকৃত বন্ধু কখনো নিজের অবস্থান উপরে উঠে গেলেও অন্য বন্ধুকে,বন্ধুত্বকে এড়িয়ে যায় না।
বরং কাছে এসে অন্যদের সাহস যোগায়। আর যারা অবহেলা,অবজ্ঞা করে তারা হয়তো জানে না আজ যে বন্ধুকে সে অবহেলা করছে একদিন সে বন্ধু কোন একদিক দিয়ে অবশ্যই টপকাবে। তখন পুরনো অবহেলা গুলোই বারবার নাড়া দিবে। একেই বলে নিয়তি।
বন্ধু ছাড়া তো আর চলে না। আর তা যদি হয় পুরনো বন্ধু তাহলে তো কথাই নেই।