12/06/2026
"ড্রাইভার" শব্দটার মানে শুধু স্টিয়ারিং ধরা না।
ড্রাইভার মানে -
যে রাত ২টায়ও জেগে থাকে, শুধু তোমাকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে।
যে নিজের ঘুম, খাওয়া ভুলে যায়, শুধু তোমার সময়মতো পৌঁছানোর জন্য।
গাড়ির ইঞ্জিনের শব্দের আড়ালে লুকিয়ে থাকে তার পরিবারের গল্প।
তার স্টিয়ারিংয়ে থাকে হাজারো দায়িত্ব, আর চোখে থাকে একটু শান্তির স্বপ্ন।
আমরা হয়তো শুধু ভাড়া মিটিয়ে নেমে যাই...
কিন্তু বুঝি না, এই মানুষটা প্রতিদিন নিজের জীবনকে রাস্তায় বাজি রেখে চলে।
তাই পরেরবার যখন কোনো ড্রাইভারের গাড়িতে উঠবে,
একটু হেসে বলো - "ভাই, ধীরে চালান। আপনি ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।"
❤️ স্যালুট সকল ড্রাইভার ভাইদের।