Travel By Siyam

Travel By Siyam ভ্রমণ পিপাসু...🥰

 #বিষয়_সেইন্ট_মার্টিনসেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।অনেক নক আসতেসে, ফোন আসতেসে, ফেসবুকেও গ...
06/10/2024

#বিষয়_সেইন্ট_মার্টিন

সেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।

অনেক নক আসতেসে, ফোন আসতেসে, ফেসবুকেও গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে এই ব্যাপারে।
সংখ্যাপে কিছু তথ্য দিচ্ছি। এর বাইরেও প্রশ্ন থাকলে জানাবেন।

* কবে শিপ চালু হবে?
-- নভেম্বরের ১ তারিখ থেকে অফিসিয়ালি শিপ চলবে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কক্সবাজার ইনানি জেটি থেকে শিপ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি শিপ। কর্ণফুলী, বারো আউলিয়া, বে ওয়ান।

* কিভাবে যেতে হবে?
-- ঢাকা থেকে কক্সবাজারের বাসে চড়ে কলাতলী বা ডলফিন মোড়ে নেমে সেখান থেকে সি এন জি/ অটোতে করে শিপ ঘাটে চলে যেতে হবে।
সেইন্ট মার্টিন থেকে ফেরার ক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করলেই হবে।

* কখন ছাড়বে?
-- সকাল ৯ টায় শিপ ছাড়বে।

* খরচ কেমন শিপের?
-- কর্ণফুলী আর বারো আউলিয়া শিপে স্ট্যান্ডিং ১৮০০ টাকা এবং সিটিং ২৫০০ থেকে শুরু।
বে ওয়ান স্ট্যান্ডিং ২২০০ টাকা এবং সিটিং ৩৫০০ টাকা থেকে শুরু।
অন্যান্য শিপ চালু হয়ে গেলে তথ্য সংযোজন করা হবে।

* শিপ ছাড়ার আগে যাওয়ার কোন উপায় আছে?
-- অফিসিয়ালি পর্যটক ঢোকা নিষেধ। সেক্ষেত্রে ইউনো অফিস থেকে অনুমতি নিয়ে যাওয়া যাবে। এছাড়া সেইন্ট মার্টিন এর স্থানীয় পরিচিত থাকলে বা রিসোর্ট গুলোর সাথে যোগাযোগ করে যাদের রিসোর্ট এখন খোলা আছে তাদের মাধ্যমে ব্যবস্থা করা যেতে পারে।

* সেইন্ট মার্টিন এ কোন রিসোর্ট এর কেমন দাম?
-- ১৫০০ থেকে শুরু করে ১৫০০০ পর্যন্ত রয়েছে মান এবং লোকেশন ভিত্তিতে।
আপনি দাম অনুযায়ী মান খুঁজে নিতে পারবেন।
এক্ষেত্রে ছুটির দিন বা শুক্রবার শনিবার এভয়েড করলে তুলনামূলক খরচ কম হবে।

* নিরাপত্তা কেমন?
-- ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে সেইন্ট মার্টিন খুবই নিরাপদ এবং মিস্ট্রিয়াস। এখানে প্রশাসন এবং সামরিক বাহিনীর জোরদার নিরাপত্তার পাশাপাশি স্থানীয় সরকার এবং স্থানীয় মানুষজন পর্যটন বান্ধব।

* কতদিন থাকা উচিৎ?
-- সেইন্ট মার্টিন আমার মতে কমপক্ষে দুই রাত থাকা উচিৎ , কিংবা এর বেশি। যেহেতু লম্বা জার্নি করে সেইন্ট মার্টিন যেতে হয়, তাই এক রাত থেকে চলে আসলে শরিরের ক্লান্তি দূর হবে না, বরং অনেক ক্ষেত্রে বেড়ে যাবে।

* প্রস্তুতি কি নিয়ে যাওয়া উচিৎ?
-- সেইন্ট মার্টিন এখন মোটামুটি সকল কিছুই পাওয়া যায়। খাবার থেকে শুরু করে পরিধেয় সবই পাওয়া যায়।
তবে যেহেতু সাগর কেন্দ্রিক পর্যটন স্পট, তাই পানিতে কমফোর্টেবলি নামার জন্য কাপড় সাথে রাখবেন।

* যা মাথায় রাখতে হবে!
-- কোনভাবেই অতিরিক্ত উৎসাহী হয়ে শিপ থেকে বা বোট থেকে পানিতে লাফিয়ে পড়বেন না কিংবা আচমকা দৌড়ে সাগরে নামতে যাবেন না। যেহেতু কোরাল দ্বীপ, পাগলামো করতে গিয়ে হাত পা কেটেছেন, ভেঙ্গেছেন এমন নজীর অনেক। যেই রিসোর্টে থাকবেন তাদের সাথে কথা বলে সময় বুঝে পানিতে নামবেন। কোনভাবেই ভাটার সময় পানিতে নামবেন না। সেই সাথে উচ্চ শোরগোল কিংবা বড় স্পিকার ছেড়ে গান বাজনা থেকে বিরত থাকবেন। সেইন্ট মার্টিন একটি নিরিবিলি নিরব পর্যটন গন্তব্য যেখানে মানুষ ঘুরতে যায় কম শব্দ, কম আলোর মাঝে শুধুই সাগরের গর্জনের সাথে আলাপন করতে।
তাই সেভাবেই থাকবেন, সেভাবেই রাখবেন।
আর অবশ্যই অপচনশীল দ্রব্য সাগরে বা বিচে ফেলে নিজের দেশ নোংরা করে আসবেন না।
বরং ঘুরতে গেলে গাছ নিয়ে যেতে পারেন, এবং সেই গাছ বিচের পাড়ে বা যেই রিসোর্টে থাকবেম সেখানেও লাগিয়ে আসতে পারেন।এতে সেইন্ট মার্টিন এর সবুজায়নে আপনারও ভূমিকা থাকলো।

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/09/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Cox's Bazar Day’s...❤️
14/05/2024

Cox's Bazar Day’s...❤️

আসছে আগামী ২৬শে মে বড়সড় বিপ্লব ঘটতে যাচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীক রেল ব্যবস্থায়....... 😘খুবই জনপ্রিয় ট্রেন তূর্ণা এক্সপ্রেস...
14/05/2024

আসছে আগামী ২৬শে মে বড়সড় বিপ্লব ঘটতে যাচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীক রেল ব্যবস্থায়....... 😘

খুবই জনপ্রিয় ট্রেন তূর্ণা এক্সপ্রেস এবং মহানগর গোধূলি/ প্রভাতী এক্সপ্রেস নতুন কোরিয়ান রেক নিয়ে চলাচল করবে।

কোরিয়ান রেকে চলা চার ননস্টপ সোনার বাংলা, সুবর্ন, কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনে যুক্ত হবে এসি/ননএসি কেবিন।

আগামী ২৬ তারিখ থেকে কোরিয়ান কোচ দিয়ে চলাচল করার অপেক্ষায় থাকা ৭৪১/৭৪২ তূর্না এক্সপ্রেস এবং ৭০৩/৭০৪ মহানগর গোধূলি/ প্রভাতী এক্সপ্রেসে থাকবে ২টা গার্ডব্রেক, ১টা ননএসি কেবিন, ১টা পাওয়ার কার, ৩টা এসি কেবিন, ০৫টা স্নিগ্ধা এবং ৬টা শোভন চেয়ার কোচ৷

চট্টগ্রাম- ঢাকা রুটের জনপ্রিয় দুই ননস্টপ ৭০১/৭০২ সুবর্নে এক্সপ্রেস এবং ৭৮৭/৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ১টি ননএসি এবং ০৩টি এসি কেবিন যুক্ত হবে। এবং রেক কম্পোজিশন তূর্ণা এবং এবং মহানগর গোধূলি/ প্রভাতী এর মতো সেইম হবে।

এছাড়া কক্সবাজার- ঢাকা রুটে চলাচল করা ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এবং ৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেসে ০৩টি করে এসি কেবিন যুক্ত হবে।

এই সকল পরিবর্তন গুলো একই দিনে ঘটবে। এবং সেটা ২৬/০৫/২০২৪ তারিখে। ❤️

এছাড়া, অবমুক্ত হওয়া ৭৪১/৭৪২ এবং ৭০৩/৭০৪ এর দুই রেক দিয়ে চালু হতে পারে ৮১৭/৮১৮ সুবর্নচর এক্সপ্রেস এবং রেক পরিবর্তন হতে পারে ৮০১/৮০২ চট্টলা এক্সপ্রেস এর। 💞

এছাড়া যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে ঢাকা- কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালানো হতে পারে। তবে স্পেশাল ট্রেনটিতে কোনো ননএসি সুবিধা থাকবে না৷ 😊🤗

© Ahmed Faysal vai

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania.go.t...
12/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

১৪০ রুপির হামসাফার এক্সপ্রেস এর লাঞ্চ.... #হামসাফার_এক্সপ্রেস- আগরতলা টু বেঙ্গালুরু
11/05/2024

১৪০ রুপির হামসাফার এক্সপ্রেস এর লাঞ্চ....

#হামসাফার_এক্সপ্রেস- আগরতলা টু বেঙ্গালুরু

11/05/2024

প্রকৃতি তার নিজ সৌন্দর্য্যে বিভোর ✨


Address

Akhaura
Dakshin Akhaura
3450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel By Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share