আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels

আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels, Tour Agency, Daudkandi.

আল-কারীম হজ্ব কাফেলার অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।
২০২৭ সালের হজ্ব নিবন্ধন চলছে!
অভিজ্ঞ আলেম ও দক্ষ মোয়াল্লেম এর তত্ত্বাবধানে প্রত্যেক মাসে গ্রুপ ভিত্তিক ওমরা বুকিং চলছে!
আপনার পবিত্র হজ্ব ও ওমরা যাত্রা কে পরিপূর্ণ তৃপ্তিদায়ক করতে আজী বুকিং করুন।

আলহামদুলিল্লাহ, আজ আল-কারীম হজ্ব কাফেলার আমরা চার পরিচালক একসঙ্গে বেশ দীর্ঘ একটি সফরে রয়েছি। সফরটি যেমন দীর্ঘ, তেমনি অত্...
20/09/2026

আলহামদুলিল্লাহ, আজ আল-কারীম হজ্ব কাফেলার আমরা চার পরিচালক একসঙ্গে বেশ দীর্ঘ একটি সফরে রয়েছি। সফরটি যেমন দীর্ঘ, তেমনি অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দময়। পথের মাঝে অনেক নতুন নতুন হাজী সাহেবদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, পরিচয় হয়েছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ, বেশ কিছু হাজী সাহেবের পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্টের কাজও সম্পন্ন হয়েছে।

আল্লাহর ঘরের মেহমানদের খেদমতের এই পথ আমাদের জন্য শুধু একটি ব্যবসায়িক কার্যক্রম নয়—এটি আমাদের কাছে একটি আমানত, একটি দায়িত্ব এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুযোগ।

আলহামদুলিল্লাহ, অক্টোবর মাসের দুটি কাফেলা ইতোমধ্যে প্রস্তুত।
🕋 ৩ অক্টোবর — ৪৯ জন আল্লাহর ঘরের মেহমানের কাফেলা প্রস্তুত।
🕋 ২৭ অক্টোবর — ৪৬ জন আল্লাহর ঘরের মেহমানের কাফেলা প্রস্তুত।

এর পাশাপাশি আলহামদুলিল্লাহ, অক্টোবর মাসেই তৃতীয় কাফেলার বুকিং কার্যক্রমও চলমান রয়েছে।
ইনশাআল্লাহ, আরও অনেক প্রিয় ভাই-বোনকে আল্লাহর ঘর ও রাসূল ﷺ-এর রওজা মোবারক জিয়ারতের সুযোগ করে দেওয়ার প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি।

আজকের এই দীর্ঘ সফরে আমার সঙ্গে রয়েছেন—
মাওলানা জিয়াউর রহমান সাদী
মাওলানা মাজহারুল ইসলাম
মাওলানা ইব্রাহিম খলিল
মুহাম্মাদ সাইফুল্লাহ সাইফ

আমাদের এই মেহনত, সময়, শ্রম ও পথচলা—সবকিছু যেন মহান আল্লাহ তাঁর সন্তুষ্টির জন্য কবুল করেন।

আর সবচেয়ে বড় দোয়া চাই—
আল্লাহ তায়ালা যেন আমাদের ওপর অর্পিত আল্লাহর ঘরের মেহমানদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন। তাঁদের সফর যেন হয় নিরাপদ, স্বস্তিময়, বরকতময় ও কবুলিয়তের সফর।

হে আল্লাহ! আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং আপনার ঘরের মেহমানদের খেদমত করার তাওফিক বারবার দান করুন। আমিন।

আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels
আল্লাহর ঘরের মেহমানদের খেদমতে একনিষ্ঠ পথচলা।

19/09/2026

🕋 স্বল্প খরচে পবিত্র ওমরাহ হজ্ব পালনের সুবর্ণ সুযোগ! আল-কারীম হজ্ব কাফেলা এর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের বিশেষ ওমরা প্যাকেজ ঘোষণা করা হলো!

আল্লাহর ঘর দেখার স্বপ্ন এবার হোক বাস্তব।
বিশ্বস্ত কাফেলা, অভিজ্ঞ গাইড, আরামদায়ক হোটেল, দেশি খাবারসহ সম্পূর্ণ ওমরাহ সেবার নিশ্চয়তা।

প্যাকেজ সমূহ:
🔹রেগুলার স্ট্যান্ডার্ড ডিরেক্ট প্যাকেজ ➤ মাত্র ১,৪৫০০০/- টাকা
🔹 প্রিমিয়াম প্যাকেজ ➤ মাত্র ১,৬৫০০০/- টাকা

🔷 স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকছে
✅ ওমরাহ ভিসা
✅ ট্রানজিট/ডিরেক্ট এয়ার টিকিট
✅ হেলথ ইন্সুরেন্স
✅ হোটেল (মক্কা-মদীনায় ৬০০ মিটারের মধ্যে)
✅ ফুল ট্রান্সপোর্ট
✅ মক্কা ও মদীনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ জিয়ারাহ
✅ অভিজ্ঞ আলেম গাইড
✅ রিয়াজুল জান্নাহ সফর
✅ ৩ বেলা দেশীয় খাবার
🏨 সম্ভাব্য হোটেল: দার আল বয়ান, মিজাব আল মুনশিয়া, নুজুম আল মদিনা, কসর আল ঈমান ইত্যাদি।

🌟 প্রিমিয়াম প্যাকেজে থাকছে:
✅ ডিরেক্ট ফ্লাইট
✅ হোটেল (মক্কা-মদীনায় ১০০-১৫০ মিটারের মধ্যে)
✅ অন্যান্য সব সুবিধা
🏨 সম্ভাব্য হোটেল: নুর আল সালাহ, দুরাত আল সালাহ, মারজান ইন্টারন্যাশনাল টাওয়ার, বুরুজ আল রশিদ ইত্যাদি।

🕌 জিয়ারাহ স্পটস:
📍 মক্কা: হেরা গুহা, আরাফার ময়দান, জান্নাতুল মোয়াল্লা, জিন মসজিদ সহ অন্যান্য
📍 মদীনা: রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকী, উহুদ পাহাড়, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে বেলাল (রাঃ) এবং আরও বহু স্থান।

📌 বিশেষ দ্রষ্টব্য:
আমাদের নির্ধারিত জিয়ারাহ স্থান ছাড়াও অতিরিক্ত স্থানে যেতে চাইলে নিজ খরচে গাইডের সহযোগিতায় যাওয়া যাবে ইনশাআল্লাহ।

🔴বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
মুহাম্মাদ সাইফুল্লাহ সাইফ –
প্রধান পরিচালক আল-কারীম হজ্ব কাফেলা
📞 01813617713
📞 01977-617713

🏢 সরাসরি অফিসে এসেও যোগাযোগ করতে পারেন:
📍 আল-কারীম হজ্ব কাফেলা - এম আল-কারীম ট্যুরস এন্ড ট্রাভেলস!
সরকার মার্কেট, ৩য় তলা, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।
📍 হেড অফিস: ৬০/১ সৈয়দ ফজলুল করিম রহঃ ইসলামিক রিসার্চ সেন্টার পুরানা পল্টন, ৩য় তলা, বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে, ঢাকা।

আল্লাহর ডাকে সাড়া দিন…
আজই বুকিং নিশ্চিত করুন এবং শুরু করুন পবিত্র সফরের প্রস্তুতি।
আল-কারীম হজ্ব কাফেলা – বিশ্বাস, অভিজ্ঞতা ও আস্থার একটি নাম।

18/09/2026
💧 সম্পূর্ণ ফ্রি জমজমের পানি আর মাত্র ১০ জনের জন্য! ফাইজান কোম্পানির চমৎকার ও সুন্দর বোতলে করে সম্পূর্ণ ফ্রি জমজমের পানি ...
17/09/2026

💧 সম্পূর্ণ ফ্রি জমজমের পানি আর মাত্র ১০ জনের জন্য! ফাইজান কোম্পানির চমৎকার ও সুন্দর বোতলে করে সম্পূর্ণ ফ্রি জমজমের পানি নিয়ে যান আমাদের অফিস থেকে।

আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের কাছে আর মাত্র ৫ লিটার জমজমের পানি অবশিষ্ট আছে।
ছোট্ট এই বোতলটিতে ৫০০ মিলিলিটার পানি ধারণ করে। তাই ইনশাআল্লাহ আর মাত্র ১০ জনকে এই জমজমের পানি দিতে পারব।

ঠিকানা:
সরকার ফার্মেসি, ৩য় তলা
গৌরীপুর বাজার
আল-কারীম হজ্ব কাফেলা অফিস
📞 প্রয়োজনে যোগাযোগ: 01813-617713

আল্লাহ তায়ালা আমাদের এই সামান্য খেদমত কবুল করুন। আমিন।

💧 আলহামদুলিল্লাহ! আজ অথেন্টিক জমজমের পানি এসেছে যারা জমজমের পানি নিতে আগ্রহী, তারা সরাসরি আমাদের অফিসে এসে সংগ্রহ করতে প...
15/09/2026

💧 আলহামদুলিল্লাহ! আজ অথেন্টিক জমজমের পানি এসেছে যারা জমজমের পানি নিতে আগ্রহী, তারা সরাসরি আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবেন! সম্পূর্ণ ফিসাবিলিল্লাহ।

📍 ঠিকানা:
আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels
সরকার ফার্মেসির ৩য় তলা
গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

📞 যোগাযোগ: 01813-617713

আল-কারীম হজ্ব কাফেলা আপনার হজ্ব ও ওমরাহ সফরের বিশ্বস্ত সঙ্গী।

14/09/2026

আলহামদুলিল্লাহ আগস্ট মাসের ৩১ তারিখ যাওয়া কাফেলার সম্মানিত হাজী সাহেবগণ পবিত্র ওমরা হজ্ব পালন করে নিরাপদে সবাই দেশে যার যার বাড়িতে পৌঁছেছেন।
আল-কারীম হজ্ব কাফেলা

আলহামদুলিল্লাহ!আল-কারীম হজ্ব কাফেলার নতুন অফিসজামি'আতুস সুন্নাহ কারিমিয়া মাদ্রাসা, নৈয়ার বাজার, দাউদকান্দি, কুমিল্লা।অ...
11/09/2026

আলহামদুলিল্লাহ!
আল-কারীম হজ্ব কাফেলার নতুন অফিস
জামি'আতুস সুন্নাহ কারিমিয়া মাদ্রাসা, নৈয়ার বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

অফিস ও মাদ্রাসার কর্ণধার আমাদের বন্ধুবর
মাওলানা মুহাঃ ছফিউল্লাহ ফরাজী । নৈয়ার, বিটেশ্বর ও দাউদকান্দির দক্ষিণাঞ্চলের সম্মানিত ভাই-বোনেরা এই অফিস থেকে যেকোনো দেশের বিমান টিকিট এবং হজ্ব-ওমরা সেবা নিতে পারবেন।
01886-174361

আলহামদুলিল্লাহ, আজ বেশ কিছুটা সময় কাটালাম আমাদের আল-কারীম হজ্ব কাফেলার নৈয়ার বাজার অফিসে।

এছাড়াও অল্প কয়েক দিনের মধ্যেই আমাদের নতুন যে শাখা অফিসগুলো চালু হচ্ছে—

📍 চান্দিনা অফিস — আল-আমিন কামিল মাদ্রাসা মসজিদ সংলগ্ন
📍 মুরাদনগর সদর অফিস
📍 কচুয়া–সাচার বাজার অফিস
📍 ইলিয়টগঞ্জ বাজার অফিস
📍 নায়েরগাঁও বাজার অফিস — দাউদকান্দি দক্ষিণাঞ্চল এবং মতলব উত্তর-দক্ষিণ এলাকার মানুষের জন্য।

ইনশাআল্লাহ, খুব শীঘ্রই একে একে এসব শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ইনশাআল্লাহ, আপনাদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels এগিয়ে যাবে বহুদূর।

10/09/2026

মসজিদে নববীর পাশে মনমুগ্ধকর এই ঝর্ণার দৃশ্য সত্যিই হৃদয় শীতল করে দেয়।

ছোট্ট শিশুদের আনন্দমুখর হাসি আর হইহুল্লোড় যেন মনে করিয়ে দেয়—আমাদের প্রিয় নবীজি ﷺ-এর ছোট্টবেলার সেই মধুর স্মৃতিগুলো।
মদিনার বাতাসে এমন দৃশ্যও যেন হৃদয়ে ভালোবাসার এক অপূর্ব অনুভূতি জাগিয়ে তোলে।

আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels

মদিনা মুনাওয়ারা যিয়ারতকালে ভুলত্রুটি!মদিনা যিয়ারত হজ্জের অংশ বলে মনে করা।রাসূলুল্লাহ (ﷺ)এর কবর যিয়ারতকালে কবরের চারপাশে...
08/09/2026

মদিনা মুনাওয়ারা যিয়ারতকালে ভুলত্রুটি!

মদিনা যিয়ারত হজ্জের অংশ বলে মনে করা।রাসূলুল্লাহ (ﷺ)এর কবর যিয়ারতকালে কবরের চারপাশের দেয়াল বা লোহার জানালাগুলো স্পর্শ করা, চুম্বন করা এবং বরকত লাভের উদ্দেশ্যে জানালায় সূতা বা অনুরূপ কিছু বাঁধা।
অভাব পূরণের জন্য কিংবা বিপদ থেকে পরিত্রাণের জন্য রাসূল (ﷺ)এর কাছে দোয়া করা। কোনো কিছুর জন্য দোয়া কেবল মহান আল্লাহর কাছেই করার বিধান রয়েছে।
মসজিদে নববির ভেতর রাসূল (ﷺ)এর মিহরাব ও উসমানী মিহরাবে দু’রাকাত সালাত আদায় করা, ও একে বরকতময় মনে করা।
মসজিদে নববির দেয়াল, রাসূল (ﷺ)এর মিহরাব ও মিম্বার বরকতের উদ্দেশে স্পর্শ করা, কিংবা এতে চুম্বন করা।
উহুদ পাহাড়ের বিভিন্ন গুহায় যাওয়া এবং তাবারুক লাভের আশায় ছেঁড়া কাপড় বা নেকরা বাঁধা এবং সেখানে এমন-সব কাজ করা যাতে আল্লাহর ও রাসূলুল্লাহ (ﷺ)এর অনুমতি নেই।
এ ধারণা পোষণ করে কিছু স্থানের যিয়ারত করা যে, এগুলো রাসূল (ﷺ)এর নিদর্শন। যেমন উষ্ট্রীর বসার স্থান, আংটি কূপ(যে কূপে রাসূল (ﷺ)এর আংটি পড়ে গিয়েছিল) অথবা উসমান (রাঃ) এর কূপ। আর বরকত লাভের আশায় এ সমস্ত স্থান হতে মাটি সংগ্রহ করা।
রাসূলুল্লাহ (ﷺ)এর কবরের পাশে গিয়ে উচ্চস্বরে দোয়া পাঠ করা এবং এ ধারণা করে সেখানে দীর্ঘক্ষণ দোয়া করতে থাকা যে, এ স্থান দোয়া কবুলের বিশেষ স্থান। মসজিদে নববিতে নির্দিষ্ট সংখ্যায় সালাত আদায় ওয়াজিব মনে করা। বাকি কবরস্থান ও উহুদের শহীদদের কবরস্থানে গিয়ে তাদের কবর যিয়ারতকালে কবরে শায়িত ব্যক্তিদের আহবান করা এবং কল্যাণ-বরকত লাভের আশায় যেখানে টাকা পয়সা নিক্ষেপ করা।

Address

Daudkandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-কারীম হজ্ব কাফেলা M Al-Karim Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category