09/10/2026
সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে আমাদের কাছে নিয়মিত কিছু প্রশ্ন আসে। আজকের পোস্টে সেই কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
এর বাইরে সৌদি ফ্যামিলি ভিসা সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ, সঠিক তথ্য দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
১. আমি সৌদি আরবে থাকি। বাংলাদেশ থেকে আমার স্ত্রী ও সন্তানদের একসঙ্গে সৌদি আরবে নিতে কী কী ডকুমেন্টস লাগবে?
উত্তর:
* প্রথমত, যিনি সৌদি আরবে থাকেন, তাঁর পক্ষ থেকে ইনভাইটেশন দিতে হবে।
* তাঁর ইকামার কপি লাগবে।
* তাঁর পাসপোর্টের স্ক্যান কপি লাগবে।
* স্ত্রীর জন্য নিকাহনামা লাগবে।
* এনআইডি কার্ডের কপি লাগবে।
* সন্তানদের জন্য জন্মনিবন্ধন লাগবে।
* সবার পাসপোর্টের কপি ও ছবি লাগবে।
২. সৌদি ফ্যামিলি ভিসার জন্য বিয়ের সনদ ও সন্তানের জন্মনিবন্ধন কি আরবি অনুবাদ, নোটারি এবং অ্যাটেস্টেশন করাতে হয়?
উত্তর: হ্যাঁ, সব প্রয়োজনীয় ডকুমেন্টস আরবি ভাষায় অনুবাদ, নোটারি, অ্যাটেস্টেশন এবং ই-অ্যাপোস্টিল করতে হবে।
৩. আমার ইকামার মেয়াদ ৩ মাসের কম। আমি কি স্ত্রী ও সন্তানদের সৌদি আরবে নিতে পারব?
উত্তর: ইকামার মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে। অন্যথায়, আপনি আপনার পরিবারকে সৌদি আরবে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
৪. সৌদি ফ্যামিলি ভিসার আবেদন করতে গিয়ে ডকুমেন্টসে ভুল থাকলে বা নামের বানান না মিললে কী সমস্যা হতে পারে?
উত্তর:যেকোনো ভিসার ক্ষেত্রে ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডকুমেন্টসে কোনো ভুল থাকলে বা নামের বানানে অমিল থাকলে, প্রথমে তা সংশোধন করতে হবে। এরপর আবেদন করতে হবে। অন্যথায়, ফ্যামিলি ভিসার আবেদন করতে সমস্যা হবে।
৫. সৌদি ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশ থেকে ডকুমেন্টস প্রস্তুত, অনুবাদ ও অ্যাটেস্টেশনসহ পুরো প্রসেসিং কীভাবে সম্পন্ন করতে হয়?
উত্তর: প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্টস আরবি ভাষায় অনুবাদ ও নোটারি করতে হবে। এরপর এগুলো ইসলামী ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করাতে হবে এবং সর্বশেষে ই-অ্যাপোস্টিল সম্পন্ন করতে হবে।
Send a message to learn more