The Policy Journal

The Policy Journal The Policy Journal is an international based analytical news portal.

*** Domestic, International & Indian Domestic Air Ticket
*** Domestic & International Bus Ticket
*** Package Tour
*** Medical Tour Assistance in India
*** Visa Assistance
*** Worldwide Hotel Booking
*** Indian Domestic Rail Ticket.

03/04/2026
কলকাতার রবীন্দ্র স‌রোবর এলাকার সাউদার্ন এভি‌নিউয়ে লেক কালীবা‌ড়ির পা‌শেই এই বিড়লা একা‌ডে‌মি অব আর্ট এন্ড কালচার। ভারতব‌র...
03/04/2026

কলকাতার রবীন্দ্র স‌রোবর এলাকার সাউদার্ন এভি‌নিউয়ে লেক কালীবা‌ড়ির পা‌শেই এই বিড়লা একা‌ডে‌মি অব আর্ট এন্ড কালচার। ভারতব‌র্ষের ইতিহাস সি‌ঞ্চিত ক‌য়েকশ' বছর আগেকার সব মূ‌র্তি এবং অন‌্যান‌্য শিল্পকলা গ‌চ্ছিত আছে এখা‌নে। মাত্র ২০ টাকা টি‌কেট। ইতিহাস অ‌নুস‌ন্ধিৎসু হ‌লে ঘু‌রে দে‌খে আস‌তে পা‌রেন। ছ‌বি তো‌লা‌তেও কো‌নো বাধা নেই। বাংলা থে‌কে শুরু ক‌রে কেরালা, তা‌মিলনাড়ুর নানা ঐতিহা‌সিক মূ‌র্তি ও শিল্পকলা এখা‌নে পা‌বেন। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ শতাব্দীর হিন্দু ও বৌদ্ধ নিদর্শন পা‌বেন এখা‌নে।

01/04/2026

Not News,
Will serve news analysis...

খবর নয়, খব‌রের বি‌শ্লেষণ;প‌লি‌সি লে‌ভেল ডিসকাসনএবং আরও অ‌নেক কিছু নি‌য়ে আস‌ছে...THE POLICY JOURNALPolicy beyond headline...
01/04/2026

খবর নয়, খব‌রের বি‌শ্লেষণ;
প‌লি‌সি লে‌ভেল ডিসকাসন
এবং আরও অ‌নেক কিছু নি‌য়ে আস‌ছে...

THE POLICY JOURNAL
Policy beyond headlines.

নতুন ধারার গণমাধ‌্যম,
যা গণমানু‌ষের সা‌থে প‌লি‌সি লে‌ভে‌লের সং‌যোগ ঘটা‌বে।

যুক্ত থাকুন।

The Policy Journal[Policy Behind Headlines]Coming soon...Stay Tuned.
31/03/2026

The Policy Journal
[Policy Behind Headlines]

Coming soon...

Stay Tuned.

১৯৮১ সালের মার্চে শিবির ক্যাডাররা চট্টগ্রাম সিটি কলেজের নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে কলেজ ক্যাম্পাসেই কির...
29/05/2020

১৯৮১ সালের মার্চে শিবির ক্যাডাররা চট্টগ্রাম সিটি কলেজের নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে কলেজ ক্যাম্পাসেই কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। কিরিচের এলোপাথাড়ি কোপে মুমূর্ষু তবারক যখন ‘পানি পানি’ করে কাতরাচ্ছিলেন তখন এক শিবিরকর্মি তার মুখে প্রস্রাব করে দেয়। সেই থেকে শুরু। এরপর ১৯৮২ সালের ১১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন বাস ভর্তি বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। এই সহিংস ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৮৪ সালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে শিবির কর্মিরা ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে। ১৯৮৬ সালে নতুন বাংলা ছাত্র সমাজের প্রভাবশালী নেতা আব্দুল হামিদের ডান হাতের কবজি কেটে নেয়। কর্তিত হাতটি বর্ষার ফলায় গেঁথে তারা উল্লাস প্রকাশ করে প্রকাশ্যে। এরপর ১৯৮৮ সালের ৩১ মে রাজশাহী মেডিকেলে জামিল আক্তার রতন খুন। এর কিছুদিন পরেই চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা জালালকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে। ওই বছরেরই ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসএম হলে হামলা চালিয়ে সিনেট সদস্য ও জাসদ ছাত্রলীগের সহ সভাপতি আইয়ূব আলী খান, সিনেট সদস্য ও জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল এবং হল সংসদের ভিপি নওশাদের হাত-পায়ের রগ কেটে দেয়। একই বছরের ২৪ সেপ্টেম্বর সিলেটে জাসদ ছাত্রলীগের তিন নেতা মুনির-ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে হত্যা করে। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের বিজয় মিছিলে হামলা চালিয়ে ছাত্র মৈত্রীর সহ সভাপতি ফারুকুজ্জামান ফারুককে জবাই করে। ২৪ ডিসেম্বর তিনি মারা যান। ১৯৯২ সালের ১৯ জুন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাসদের মিছিলে হামলা চালিয়ে জাসদ নেতা মুকিমকে হত্যা করে। ১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে হামলা করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বিশ্বজিৎ, সাধারণ ছাত্র নতুন এবং ছাত্র ইউনিয়নের তপনসহ ৫ জনকে হত্যা করে। একই বছরের ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে হামলা চালিয়ে ছাত্র মৈত্রী নেতা জুবায়ের চৌধুরী রীমুকে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে। ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় ছাত্র মৈত্রী নেতা প্রদুৎ রুদ্র চৈতীর হাতের কব্জি কেটে নেয় এবং সারা শরীরে কুপিয়ে জখম করে। ১৯৯৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী চৌদ্দপাই নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল-সন্ধ্যা বাসের ভিতর হামলা চালিয়ে ছাত্র মৈত্রী নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপমকে যাত্রীদের সামনেই কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে। ১৯৯৫ সালের জুলাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মিদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ফরহাদের হাতের কবজি কেটে নেয় এবং অন্তত ২৫ জনের রগ কেটে দেয়। ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জাসাসের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে কুপিয়ে হত্যা করে এবং ছাত্রদল নেতা ডুপ্লের হাত-পায়ের রগ কেটে দেয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও তাদের হত্যা-সন্ত্রাস-রগকাটা বন্ধ করা যায়নি। বরং সমানতালেই তা চলে। এমনকি ওই আমলে চট্টগ্রামের বহদ্দারহাটের ছাত্রলীগের ৮ নেতাকর্মিকে মাইক্রোবাসের মধ্যেই ব্রাশফায়ার করে হত্যা করার ঘটনাটি তো বেশ আলোচিত। এর বাইরেও অসংখ্য হত্যা-সন্ত্রাস-রগকাটার বর্বর নজির স্থাপন করে তারা। শিবিরের হত্যা-সন্ত্রাসের আরো বিবরণ দিতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠার লেখা যাবে।

৩১ মে শহিদ ডা. জামিল আক্তার রতনের ৩২তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ ৩২ বছরে সংখ্যাগরিষ্ঠের বিস্মৃতির অতলে নিশ্চয় তলিয়ে ...

সমাজের অন্যান্য ক্ষেত্রে যেমন এগিয়ে যাওয়া নারীদের পুরুষতন্ত্রের কটুকথা ও কটু আচরণের শিকার হতে হয়, রাজনীতিতেও তার ব্যতিক্...
24/05/2020

সমাজের অন্যান্য ক্ষেত্রে যেমন এগিয়ে যাওয়া নারীদের পুরুষতন্ত্রের কটুকথা ও কটু আচরণের শিকার হতে হয়, রাজনীতিতেও তার ব্যতিক্রম ঘটে না, বরং ক্ষেত্রবিশেষে রাজনৈতিক কর্মি নারীরা আরো বেশি নোংরা আক্রমণের শিকার হন। কোনো নারী কর্মি যদি রাজনীতিতে একটু এগোতে থাকেন, তাকে প্রথম আক্রমণটাই করা হয় চরিত্র হননের চেষ্টার মাধ্যমে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়া পুরুষেরা এমনকি অন্য নারীকর্মিদেরও একটা অংশ শুরুতেই বলে দেবে- ও তো অমুক নেতার সাথে শোয়।

২০২১ সালের মধ্যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সকল স্তরের কমিটিতে অন্তত ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত...

রাজা-জ‌মিদারদের ইতিহাস‌ বিজ‌ড়িত বাংলাদেশে রাজবাড়ীর অভাব নেই। কিন্তু জেলা হি‌সেবে পদ্মাপাড়ের রাজবাড়ীই একমাত্র। আগে ফরিদপু...
18/05/2020

রাজা-জ‌মিদারদের ইতিহাস‌ বিজ‌ড়িত বাংলাদেশে রাজবাড়ীর অভাব নেই। কিন্তু জেলা হি‌সেবে পদ্মাপাড়ের রাজবাড়ীই একমাত্র। আগে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত থাকার কারণে একে অনেকেই ফরিদপুর রাজবাড়ী বলে ডাকেন।

এ নিয়ে এক মজার গল্প আছে। প্রখ্যাত নাট্যজন মাসুম আজিজের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। এই উপজেলা ফরিদপুরে একটি পুরনো রাজবাড়ী আছে। তার এক বন্ধু বেড়াতে যাবেন তাদের গ্রামের বাড়ি। সে আশির দশকের ঘটনা। মাসুম আজিজ তাকে ঠিকানা দিয়েছেন পাবনার ফরিদপুর উপজেলার রাজবাড়ী যেতে হবে। বেচারা বন্ধু গেলেন গাবতলি। বললেন- গন্তব্য ফরিদপুর রাজবাড়ী। বাসের লোকজন টেনে তুললো তাকে রাজবাড়ীর গাড়িতে। দুটোই তো পদ্মা পাড়ি দেবার ব্যাপার। পদ্মা পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন জেলা রাজবাড়ীতে। তখন তো আর মুঠোফোনের যুগ নয়। ফলে বন্ধুর কাছ থেকে বারবার জেনে নেওয়ার সুযোগও ছিলো না। বেচারার আর যাওয়া হলো না বন্ধুর বাড়ি। মাসুম আজিজ নিজেই মজার এই ঘটনা জানিয়েছেন। ভিন্ন ধামের অভিন্ন নামের বিড়ম্বনা বুঝি একেই বলে!

দেশ-কাল-পাত্র ভেদে স্থানের আলাদা আলাদা নাম হয়। বিভিন্ন ঐতিহাসিক কারণে, কখনো কোনো বরেণ্য ব্যক্তির নামে, এমনকি শাসক....

মু‌জিব বর্ষ ও অমর একু‌শে উপল‌ক্ষেবাঙলা স‌ম্মিলন২০-২৩ ফেব্রুয়া‌রি ২০২০ঢাকা-টু‌ঙ্গিপাড়া।উ‌দ্বোধনী অনুষ্ঠান:২০ ফেব্রুয়া‌রি...
12/02/2020

মু‌জিব বর্ষ ও অমর একু‌শে উপল‌ক্ষে
বাঙলা স‌ম্মিলন
২০-২৩ ফেব্রুয়া‌রি ২০২০
ঢাকা-টু‌ঙ্গিপাড়া।

উ‌দ্বোধনী অনুষ্ঠান:
২০ ফেব্রুয়া‌রি, বৃহস্প‌তিবার, সকাল ১০টা
‌বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়তন
প্রধান অ‌তি‌থি: জনাব ডা. মুরাদ হাসান, মাননীয় তথ্য প্র‌তিমন্ত্রী

সমাপনী অনুষ্ঠান:
২৩ ফেব্রুয়া‌রি, র‌বিবার, বিকাল ৪টা
‌বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়তন
প্রধান অ‌তি‌থি: জনাব কে এম খা‌লিদ, মাননীয় সংস্কৃ‌তি প্র‌তিমন্ত্রী
‌প্রধান আ‌লোচক: জনাব Mohibul Hassan Chowdhoury ম‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল, মাননীয় শিক্ষা উপমন্ত্রী

# ভাষাশ‌হিদ সালাম, বরকত, র‌ফিক, জব্বার, শ‌ফিউ‌রের প‌রিবারকে সম্মাননা প্রদান
# একু‌শের ভাষা‌সৈ‌নিক‌দের সম্মাননা প্রদান
# আসা‌মের শিলচর ভাষা আ‌ন্দোল‌নের ভাষা‌সৈ‌নিক‌দের সম্মাননা প্রদান

# বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়ত‌নে তিন‌টি সে‌মিনার
সে‌মিনার-১: বাংলা: বৈ‌চি‌ত্র্যে ঐ‌ক্যের আধার
সেমিনার-২: ভাষা আ‌ন্দোলন থে‌কে স্বাধীনতা: বাঙা‌লির আত্মপ‌রিচয় প্র‌তিষ্ঠার সংগ্রা‌মে বঙ্গবন্ধুর নেতৃত্ব
সে‌মিনার-৩: সাম্প্রদা‌য়িকতার বিরু‌দ্ধে বাঙা‌লির রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগ্রাম

# ২০ ও ২৩ ফেব্রুয়া‌রি দুই‌দিনই দুই দে‌শের শিল্পী‌দের অংশগ্রহ‌ণে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান

# প‌শ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও নয়া‌দিল্লী থে‌কে আস‌ছেন ভার‌তের লোকসভা সদস্য, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ, বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক, সংস্কৃ‌তিজন, সাংবা‌দিক, যুব‌নেতা, ছাত্র‌নেতা

# আসা‌মের ভাষা আ‌ন্দোল‌নের জীবন্ত কিংবদন্তীরা প্রথমবা‌রের ম‌তো আস‌ছেন বাংলা‌দে‌শে। একম‌ঞ্চে দুই দে‌শের একই ভাষার দা‌বি‌তে সংগঠিত বাংলা ভাষা আ‌ন্দোল‌নের জীবন্ত কিংবদন্তীদের সা‌থে ভাষাশ‌হিদ‌দের প‌রিবারবর্গ মিল‌বেন প্রা‌ণের আ‌বে‌গে।

# বাঙা‌লি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতব‌র্ষে বিশ্ব বাঙা‌লির এ ঐ‌তিহা‌সিক স‌ম্মিলন আ‌য়োজন ক‌রে‌ছে ইয়ুথ ফর ডে‌মো‌ক্রে‌সি এন্ড ডে‌ভেলপ‌মেন্ট।

# আপ‌নি আম‌ন্ত্রিত।
সম্পূর্ণ বিনামূ‌ল্যে নিবন্ধন। ২০ ও ২৩ ফেব্রুয়া‌রির সমস্ত কর্মসূ‌চি‌তে অংশগ্রহ‌ণের সু‌যোগ। সা‌থে দুই‌দিনই মধ্যাহ্ন‌ভোজ।

# অংশগ্রহ‌ণের জন্য সরাস‌রি ফোন করুন: ০১৮২৭৫৪৪১০৭ নম্ব‌রে।

06/02/2020

সবারে করি আহ্বান
-----------------------

মুজিব বর্ষ এবং অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে
“বাংলা সম্মিলন”
২০-২৩ ফেব্রুয়ারি ২০২০, ঢাকা-টুঙ্গিপাড়া
আয়োজনে: ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট

অনুষ্ঠানসূচি
২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার
সকাল ১০টা: উদ্বোধনী অনুষ্ঠান
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর মোড়, ঢাকা
# সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
# প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন, সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গান
# সমবেত কণ্ঠে একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”
# অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের বরণ
# স্বাগত ভাষণ: বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক, ওয়াই.ডি.ডি
# ভাষাশহিদ বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউরের পরিবারের সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান
# বাংলাদেশের ভাষাসংগ্রামীদের সম্মাননা প্রদান
# আসামের শিলচরের ভাষাসংগ্রামীদের সম্মাননা প্রদান
# সম্মানিত অতিথিদের ভাষণ
প্রধান অতিথি: ডা. মুরাদ হাসান, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী
বিশেষ অতিথি: অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ
বিশেষ অতিথি: ভারতীয় অতিথিবৃন্দ
# সভাপতির ভাষণ: জয়নাব বিনতে হোসেন শান্তু, সভাপতি, ওয়াই.ডি.ডি.
(আরো কয়েকজন অতিথি যুক্ত হচ্ছেন, নাম চূড়ান্ত হলে পরে প্রকাশ করা হবে)

মধ্যাহ্ন বিরতি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার
দুপুর ২.৩০টা: সেমিনার-১
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
সেমিনারের বিষয়: বাংলা: বৈচিত্র্যে ঐক্যের আধার
(সভাপ্রধান, মূলপত্র উপস্থাপক এবং আলোচকদের নাম পরে প্রকাশ করা হবে।)

চা বিরতি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার
বিকাল ৪টা: সাংস্কৃতিক অনুষ্ঠান
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
অংশগ্রহণে: বাংলাদেশ ও ভারতের কবি ও শিল্পীবৃন্দ

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার
(কেবলমাত্র ভারতীয় অতিথিদের জন্য)
# প্রথম প্রহর রাত ১২.০১টা: মহান ভাষাশহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
# সকাল ৯টা: আজিমপুর কবরস্থানে মহান ভাষাশহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
# সকাল ১০টা: ধানমণ্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি জাদুঘর পরিদর্শন
# বিকাল ৩টা: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শন

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার
# সকাল ১১টা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন
# সকাল ১১:৩০টা: টুঙ্গিপাড়া মুক্তমঞ্চ, সেমিনার-২
সেমিনারের বিষয়: “ব্যক্তি থেকে রাষ্ট্রনায়ক: বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রাম”
(সভাপ্রধান, মূলপত্র উপস্থাপক এবং আলোচকদের নাম পরে প্রকাশ করা হবে।)

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার
সকাল ১০টা: সেমিনার-৩
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
সেমিনারের বিষয়: “ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ: বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব”
(সভাপ্রধান, মূলপত্র উপস্থাপক এবং আলোচকদের নাম পরে প্রকাশ করা হবে।)

চা বিরতি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার
দুপুর ১২টা: সেমিনার-৪
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
সেমিনারের বিষয়: “সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম

মধ্যাহ্ন বিরতি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার
বিকাল ৩টা: সাংস্কৃতিক অনুষ্ঠান
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
অংশগ্রহণে: বাংলাদেশ ও ভারতের কবি ও শিল্পীবৃন্দ

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার
বিকাল ৪টা: সমাপনী অনুষ্ঠান
স্থান: ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা
# প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা
# অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের বরণ
# ধন্যবাদ জ্ঞাপন: বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক, ওয়াই.ডি.ডি
# আমন্ত্রিত অতিথিদের স্মারক উপহার প্রদান
# সম্মানিত অতিথিদের ভাষণ
প্রধান অতিথি: জনাব কে এম খালিদ, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রধান আলোচক: জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাননীয় শিক্ষা উপমন্ত্রী
বিশেষ অতিথি: গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট
বিশেষ অতিথি: ভারতীয় অতিথিবৃন্দ
# সভাপতির ভাষণ: জয়নাব বিনতে হোসেন শান্তু, সভাপতি, ওয়াই.ডি.ডি.
# সমাপনী ঘোষণা

ভারত থেকে যাঁরা আসছেন:

১। আসামের ভাষাসংগ্রামী নিশীথরঞ্জন দাস
প্রাক্তন সদস্য, আসাম বিধানসভা
ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন।

২। আসামের ভাষাসংগ্রামী সুকেশরঞ্জন বিশ্বাস
অবসরপ্রাপ্ত অধ্যাপক, করিমগঞ্জ কলেজ
আন্দোলনের সময় শিলচরের গুরুচরণ কলেজে পড়তেন, ছাত্রদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

৩। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
ভারতীয় লোকসভার উচ্চকক্ষ রাজ্যসভার নির্দল সদস্য।

৪। কাজী আব্দুর রহিম
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, ভারতীয় জাতীয় কংগ্রেস।

৫। সৌমিত্র দস্তিদার
প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও কলাম লেখক, কলকাতা।

৬। অনমিত্র চ্যাটার্জি
অ্যাসিসট্যান্ট এডিটর, দৈনিক আনন্দবাজার পত্রিকা, কলকাতা।

৭। শান্তনু দে
সিনিয়র জার্নালিস্ট, দৈনিক গণশক্তি, কলকাতা।

৮। দীপ্সিতা ধর
সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, ভারতের ছাত্র ফেডারেশন
দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নেত্রী।

(তালিকায় আরো অতিথি যুক্ত হবেন। তাঁদের নাম চূড়ান্ত হলে পরে প্রকাশ করা হবে।)

অংশগ্রহণের জন্য নিবন্ধন করুন। নিবন্ধিতদের আমন্ত্রণপত্র পাঠানো হবে। আমন্ত্রণপত্র প্রিন্ট করে নিয়ে আসতে হবে। আমন্ত্রিত সকল শুভানুধ্যায়ীদের জন্য ২০ ও ২৩ তারিখ বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুষ্ঠান উন্মুক্ত থাকবে। এ দুইদিনের দুপুরের খাবার আয়োজক সংগঠনের তরফ থেকে সরবরাহ করা হবে।

নিবন্ধনের জন্য কোনো ফি নেই।

নিবন্ধন করুন এই লিঙ্কে প্রবেশ করে:
https://forms.gle/9PVf4LTmrMNewqrK6

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01827544107

21/01/2020

ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট (ওয়াই.ডি.ডি.) এর পরবর্তী কর্মসূচিসমূহ:

১। মুজিব বর্ষ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা সম্মিলন’। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খন্ড, নয়াদিল্লীর বাঙালি রাজনীতিক, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মি ও যুব সংগঠকদের অংশগ্রহণে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, উত্তরাধিকার, বাঙালির অসাম্প্রদায়িক সার্বজনীন চেতনা, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইত্যাদি বিষয়ক অনুষ্ঠান। ২০-২৩ ফেব্রুয়ারি ২০২০, ঢাকা ও টুঙ্গিপাড়া, বাংলাদেশ।

২। মুজিব বর্ষ ও ভিজিট নেপাল ২০২০ উপলক্ষে বাংলাদেশের যুব ও ছাত্র প্রতিনিধিদের নেপাল ভ্রমণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, কর্ম বিষয়ক সেমিনার, হিমালয় থেকে বঙ্গোপসাগর বেল্ট পর্যটন বিষয়ক সেমিনার, যুব নেটওয়ার্কিং ও যুব বিনিময়, সাংস্কৃতিক বিনিময়। আবাসিক ক্যাম্প, মতবিনিময় বৈঠক, ভ্রমণ, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালন। মার্চের শেষ সপ্তাহ, কাঠমান্ডু-পোখারা, নেপাল।

৩। মহাসাগর ও যুব সম্মেলন। স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রায় সমুদ্র, সমুদ্র সম্পদ ও নীল অর্থনীতি রক্ষা ও বিকাশ এবং যুব সমাজের করণীয় বিষয়ক চারদিনের সম্মেলন। ১৭-২০ এপ্রিল ২০২০, ডাইনেস্টি হোটেল, কুয়ালালামপুর, মালয়েশিয়া।

৪। মুজিব বর্ষ উপলক্ষে বিমসটেক ইয়ুথ কনক্লেভ। বিমসটেকভুক্ত দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের আড়াই শতাধিক তরুণ প্রতিনিধির অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন। মে মাসের মাঝামাঝি, ঢাকা, বাংলাদেশ।

অংশগ্রহণে আগ্রহীরা যোগাযোগ রাখুন। নিয়মিত আপডেট পেতে আমাদের পেজ লাইক ও ফলো করুন। ফোনে যোগাযোগ করতে পারেন ০১৮২৭৫৪৪১০৭ নম্বরে।

Next Programs of Youth for Democracy & Development (YDD):

1. 'Bangla Union' Marking Mujib 100 & International Mother Language Day. A four day conference on Bangla Language, Culture, Heritage, Inheritance, secular & universal ideology of the Bangalee, Language Movement and Role of Bangabandhu in Language Movement. Bangalee Politicians, Members of Parliament & Ministers, Intellectuals, Cultural Activists from Bangladesh and West Bengal, Tripura, Assam, Jharkhand & New Delhi of India will attend the conference.
Date: 20-23 February 2020
Venue: Dhaka-Tungipara, Bangladesh.

2. Nepal Tour of Bangladeshi youth & students marking Mujib 100 & Visit Nepal 2020. Seminar on Bangabandhu's life, struggle & ideology, Seminar on Belt Tourism from Himalayan to Bay of Bengal, Youth Networking, Youth Exchange and Cultural Exchange. Residential Camp, Interaction Meeting and Sight Seeing, Observing Independence Day at Bangladesh Embassy in Kathmandu.
Date: Last week of March.
Venue: Kathmandu-Pokhara, Nepal.

3. Ocean & Youth Conference. A four day conference on saving and developing ocean & blue economy and role of youth.
Date: 17-20 April 2020.
Venue: Dynasty Hotel, Kuala Lumpur, Malaysia.

4. BIMSTEC Youth Conclave marking Mujib 100. An international conference of 250+ youth from BIMSTEC countries like Bangladesh, India, Nepal, Bhutan, Sri Lanka, Myanmar and Thailand.
Date: Mid of May 2020.
Venue: Dhaka, Bangladesh.

Interested people may keep in touch. To get regular update, please like and follow our page. You may contact us over telephone and whatsapp on +88-01827544107.

Address

Dhaka
Dhaka
1000

Telephone

+8801979060622

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Policy Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Policy Journal:

Share