Deen Islam Khan

Deen Islam Khan From campus to country, the fight goes on. An aspiring JCD activist for justice, opportunity, and a better tomorrow. Bangladesh First

হামে আক্রান্ত হলে করণীয়
06/04/2026

হামে আক্রান্ত হলে করণীয়

04/04/2026

বিদেশি ফান্ডখোর এনজিওবাজ সুশীলরা নিরপেক্ষতার নাম করে গণমাধ্যমে গণতন্ত্রহীনতার বয়ান লেখার সেই পুরনো প্রজেক্ট শুরু করেছে। এসব সুশীলদের ভাবসাব দেখলে মনে হয় জনগণের ভোটে নির্বাচিত সংসদ গণতন্ত্র বুঝে না। এরাই সব বুঝে। এদেরকে বাংলাদেশের মানুষ চিনে এক-এগারোর গুন্ডা হিসেবে। সিপিডি, টিআইবি এবং সুজনের মত বিদেশি ফান্ডে চালিত এনজিওগুলো ধারাবাহিকভাবে সরকার, গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী ন্যারেটিভ করে তাদের বিদেশি মনীবদের খুশি করার প্রয়াস অব্যাহত রেখেছে। দীর্ঘ লড়াই সংগ্রামে ও গণঅভ্যুথানের ফলে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র তাদের যেকোন অপচেষ্টা রুখে দিবে।

01/04/2026

জাশির রাজনীতি ধর্মান্ধতা, নির্বুদ্ধিতা এবং অদক্ষতায় পরিপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে জাতি তাদের রাজনীতির স্টাইল ভালোই বুঝতে পেরেছে। জাশি ব্যাকড ইন্টেরিম সরকারের আমলে আমরা মব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে নিরঅপরাধ মানুষ হত্যা, মাজারে হামলা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ধর্মের দোহাইয়ে টার্গেট করে লাঞ্চিত করা প্রত্যক্ষ করেছি। জাশির এসব অপকর্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের নয় মাসে তাদের মানবতাবিরোধী এবং দেশবিরোধী ধ্বংসাত্মক ভূমিকার কথা মনে করিয়ে দেই। বাংলাদেশে জাশির জাহেলিয়াত আর না আসুক।

31/03/2026

অনেক সাংসদই প্রশ্নোত্তর পর্ব এবং রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ দিতে গিয়ে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন তন্মধ্যে আমার নজর কেড়েছে সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সাংসদ কামরুজ্জামান কামরুল ভাইয়ের দূরদর্শী বক্তব্য, সত্যিই প্রশংসার দাবিদার। হাওরবেষ্টিত সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ—এই চারটি উপজেলার সমন্বয়ে গঠিত এই আসনটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং সম্ভাবনাময় একটি অঞ্চল। বিশেষ করে হাওরের বিপুল মৎস্য সম্পদ, অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন শিল্পের সম্ভাবনা এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।

গতকাল জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সাংসদ কামরুল ভাই অত্যন্ত গুরুত্বসহকারে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের বিষয়টি তুলে ধরেছেন। তিনি নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কৃষকের ফসল রক্ষায় টেকসই ফসল রক্ষাবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে পর্যটন খাতের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে নতুন রাজস্ব উৎস তৈরি করার বিষয়েও তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও এই আসনে বিদ্যমান তিনটি স্থল বন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে। একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে স্থল বন্দর, মৎস্য সম্পদ ও পর্যটন খাতকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সাংসদ কামরুল ভাইয়ের এ ধরনের সময়োপযোগী ও উন্নয়নমুখী চিন্তা নিঃসন্দেহে এলাকার মানুষের প্রত্যাশাকে নতুন আশার আলো দেখায়। তার প্রস্তাব বাস্তবায়িত হলে সুনামগঞ্জ-১ আসন দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে।

30/03/2026

খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি না হওয়ার আহবান জানিয়েছেন। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতি গঠনে এভাবেই সমাজ এবং দেশকে নেতৃত্ব দিয়ে অসাধারণ সব নজির স্থাপন করে এগিয়ে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাইকে অভিনন্দন।
25/03/2026

বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাইকে অভিনন্দন।

ঈদ স্মৃতি ও অভিজ্ঞতার প্রকাশ আমার দেশের ক্যাম্পাস পাতায়।।
16/03/2026

ঈদ স্মৃতি ও অভিজ্ঞতার প্রকাশ আমার দেশের ক্যাম্পাস পাতায়।।

09/03/2026

বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষা ব্যবস্থা সংস্কারের যুগান্তকারী প্রজেক্ট। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি'র নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদান উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের বাছাইকৃত বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের পরিবারের নারী প্রধানদের নামে এই কার্ড ইস্যুর মাধ্যমে কর্মসূচির পাইলটিং শুরু হবে। সরকারের বিদ্যমান অসফল অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাদি এই ফ্যামিলি কার্ডে সমন্বয় করে অধিক সুবিধা সম্বলিত করা হবে।

আজকের প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানের বোয়িং ৭৮৭-৯ এয়ারক্রাফটের গুরুতর ক্রুটি জেনেও যারা...
07/03/2026

আজকের প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানের বোয়িং ৭৮৭-৯ এয়ারক্রাফটের গুরুতর ক্রুটি জেনেও যারা উড্ডয়নের অনুমতি দিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, মন্ত্রণালয়সহ সর্বোপরি ইন্টেরিম সরকারের সকল কর্তাব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জবাবদিহিতার আওতায় আনা জরুরি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ঢাকার ...
07/03/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্বাবধানে উচ্চগতির পাবলিক ওয়াইফাই রাউটার স্থাপন করা হয়েছে। এখন থেকে বিদেশগামী যাত্রীরা বিমানবন্দর থেকে সহজেই আত্নীয় স্বজনের সাথে ইন্টারনেট সংযোগে প্রয়োজনীয় যোগাযোগ ও অন্যান্য কাজ সেরে নিতে পারবেন।

"সবার আগে বাংলাদেশ"

05/03/2026

ইন্টেরিম সরকার মূলত জামাত ব্যাকড ছিল এটা সবাই জানত এবং ইন্টেরিম সরকারের নেপথ্য শক্তি ছিল জাশি। ইন্টেরিমের পুরোটা সময়কাল কিচেন কেবিনেট বিভিন্ন ইস্যু জিইয়ে রেখে জাশি-এনসিপি জোটকে হাতে রেখে মব এবং উগ্রবাদী কায়দায় দেশ শাসন করে গেছে। বাতাস যখন বদলাইছে ইন্টেরিমের উপদেষ্টা রিজওয়ানা বলতেছে তারা নাকি উগ্রবাদকে মেইনস্ট্রিমে আসতে দেই নাই। আরেহ ভাই ইন্টেরিম উগ্রবাদীদের ছক অনুযায়ীই দেশ শাসন শোষণ করে গেছে, এটা দিনের আলোর মত পরিষ্কার। বিগত আঠারো মাসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়, সামাজিক রাজনৈতিক সকল পরিসরে জাশি তথা উগ্রবাদকে বিভিন্ন স্তরে ক্ষমতায়িত করেছে রিজওয়ানারা।

সুতরাং সাধু সাবধান

15/12/2024

এ যেন এক নতুন বাংলাদেশ,
যেখানে মা মাটি মাতৃভূমি ভালোবাসে অনিঃশেষ
যেখানে স্বপ্ন আর সাহস চেয়ে থাকে নির্নিমেষ
সেখানে বাংলাদেশই প্রথম, বাংলাদেশই শেষ

মহান বিজয় দিবস এর শুভেচ্ছা, বাংলাদেশ জিন্দাবাদ।

মূল শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
পুণঃনির্মাণ পরিকল্পনাঃ সায়েম শাহনেওয়াজ
প্রযোজনাঃ আবু হাসনাত আলম
সার্বিক তত্ত্বাবধানেঃ অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
কথাঃ মনিরুজ্জামান মনির
সুরঃ আলাউদ্দিন আলী

Address

28, 1 VIP Road, Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Deen Islam Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share