Tour Valley BD - TVB

Tour Valley BD - TVB Book National-International Tours, Experiences, Hotels, Airtickets, Visa Services from our TVB agency
(2)

SANGU MATAMUHURI RESERVE FOREST EXPEDITION 2026“The Wildest Trail of Bangladesh”এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড | একটি অ্যাডভ...
03/03/2026

SANGU MATAMUHURI RESERVE FOREST EXPEDITION 2026

“The Wildest Trail of Bangladesh”

এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড | একটি অ্যাডভেঞ্চার | একেবারে প্রকৃতির গভীরে হারিয়ে যাওয়ার আহ্বান।

বাংলাদেশের সবচেয়ে বুনো, অচেনা ও ভয়ংকর জঙ্গলের অভিজ্ঞতা নিতে চাইলে এই এক্সপেডিশন আপনার জন্য।

Sangu Reserve Forest এবং Matamuhuri Reserve Forest এর গভীরতম বনাঞ্চল, পাহাড়, ঝিরি, জুম ও পাহাড়ি পাড়ার ভেতর দিয়ে এক কঠিন কিন্তু স্মরণীয় যাত্রা।

🗺️ যেসব স্পট এক্সপ্লোর করা হবেঃ

▪ ঙাঁসাই হুং সামিট।
▪ সাঙ্গু রিজার্ভ ফরেস্টের বন‍্য গভীর।
▪ মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট।
▪ লিক্রি জঙ্গল।
▪ আন্নুম জঙ্গল।
▪ সাঙ্গু ও মাতামুহুরি রিজার্ভের সবচেয়ে সুন্দর পাহাড়ি পাড়াসমূহ।
▪ রিজার্ভের শেষ পাড়া ম্যানহাট পাড়া।
▪ লাগপাই ঝিরি।
▪ দুলু ঝিরি।
▪ সাঙ্গু রিজার্ভের সবচেয়ে ওয়াইল্ড ঝিরি ঙাঁসাই হুং ঝিরি।
▪ সাঙ্গুর ঐতিহাসিক হাতির ট্রেইল।
▪ অসংখ্য অজানা পাড়া, জুম, বন্যপ্রাণীর আবাসস্থল ও রিমোট ট্রেইল।

🗓️ ট্যুর ব্যপ্তিকাল: ৭ দিন ৬ রাত। ( আসা-যাওয়া সহ মোট ৮ রাত ৭ দিন )

📌 ট্রেক আইটেনারি: এ বিষয়ে কেবলমাত্র কনফার্মকারীদের জানিয়ে দেওয়া হবে।

🏠 অ্যাকোমোডেশন: পাহাড়ি পাড়া ও জুমঘর।
( একেবারে লোকাল লাইফস্টাইল প্রকৃতির খুব কাছে, খুব সাধারণ কিন্তু বাস্তব অভিজ্ঞতা। )

👩‍❤️‍👨 কাপল পলিসি নেই।

👥 টিম সাইজ: ৮ জন।

🕒 যাত্রা শুরু: ২২ মার্চ রবিবার রাত ৮ টায় ঢাকা থেকে ও চট্টগ্রাম রাত ১ টায় রওনা।

🕒 ফেরত: ৩০ মার্চ সোমবার ভোরে ঢাকা পৌঁছাবো।
ও ২৯ মার্চ রবিবার রাতে চট্টগ্রাম থাকবো।

💰 ট্রিপ ফি
ঢাকা থেকে: ১৪,০০০৳
চট্টগ্রাম থেকে: ১২,৫০০৳
চকরিয়া থেকে: ১২,০০০৳
আলীকদম থেকে: ১১৫০০৳

🌄 যারা ভিড় নয়, বরং নির্জন পাহাড়, অচেনা জঙ্গল আর প্রকৃত এক্সপেডিশন খুঁজছেন এই ট্রিপ তাদের জন্য।
বন্য সাঙ্গু মাতামুহুরি আপনাকে ডাকছে।

📞 যোগাযোগ: 01710945315
🎒 হোস্ট: Jewel Tanvir
🎀 অর্গানাইজেশন: Tour Valley BD

⚠️ সতর্কতামূলক পোস্ট ⚠️পাহাড়, ঝর্ণা ও খুমের সুন্দর সুন্দর ছবি ভিডিও দেখে যারা সামনে ঈদের ছুটিতে পাহাড়ে যাওয়ার প্ল্যান...
23/02/2026

⚠️ সতর্কতামূলক পোস্ট ⚠️

পাহাড়, ঝর্ণা ও খুমের সুন্দর সুন্দর ছবি ভিডিও দেখে যারা সামনে ঈদের ছুটিতে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন বিশেষ করে নতুনরা তাদের জন্য কিছু জরুরি কথা -

পাহাড় সিজনভেদে বদলে যায়। বর্ষা, শীত আর গরমের পাহাড় এক নয়। রমজানের পর থেকেই পাহাড়ে গরম থাকবে, অনেক ঝিরিতে পানি কম বা শুকিয়ে যাবে, জুম প্রস্তুতির কাজ চলছে। মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুতে জুমে আগুন দেওয়া হয়, ফলে পরিবেশ থাকে রুক্ষ ও ধুলাবালি।
আমরা বর্ষার সবুজ পাহাড়ের এক্সপেক্টেশন দেখিয়ে কাউকে এই সময়ে পাহাড়ে নিতে চাই না। কারণ বাস্তবতা আলাদা, ভিউ না পেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক।

🔎 যে বিষয়গুলো মাথায় রাখবেন:

✅ প্রচণ্ড গরম ও পানিশূন্যতা -
( পর্যাপ্ত পানি, স্যালাইন ও ইলেক্ট্রোলাইট রাখুন )।

✅ ঝিরিতে পানি নাও থাকতে পারে -
( রুট সম্পর্কে আগে জেনে নিন, অতিরিক্ত পানি বহনের মানসিকতা রাখুন )।

✅ জুমে আগুন ও ধোঁয়া -
( রুট পরিবর্তন হতে পারে, শ্বাসকষ্ট থাকলে বাড়তি সতর্কতা জরুরি )।

✅ হিট স্ট্রোকের ঝুঁকি -
( দুপুরের রোদ এড়িয়ে চলুন, হালকা ফুল স্লিভ পোশাক ব্যবহার করুন, মাথায় ক‍্যাপ বা টুপি ব‍্যাবহার করুন )।

✅ শারীরিক ও মানসিক প্রস্তুতি -
( গরমে ট্রেকিং অনেক বেশি কষ্টকর। আগে থেকে হাঁটার প্র্যাকটিস করুন এবং পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতা রাখুন )।

🏔 পাহাড় সব সময় সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করতে হলে সিজন বুঝে, বাস্তবতা মেনে, প্রস্তুতি নিয়ে যেতে হয়।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন, প্রকৃতিকে সম্মান করুন।

📍ছবি - মার্চের মাঝামাঝি সময়ে ক্লিক করা সাকা হাফং থেকে।

পবিত্র ঈদুল ফিতর ছুটিতে ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Tour Valley BD এর রয়েছে বর্ণিল আয়োজন। এবারের "ঈদ ট‍্যুর" আয়োজনে বান্...
20/02/2026

পবিত্র ঈদুল ফিতর ছুটিতে ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Tour Valley BD এর রয়েছে বর্ণিল আয়োজন। এবারের "ঈদ ট‍্যুর" আয়োজনে বান্দরবান ঘিরে ট‍্যুর প্লান তৈরি করা হয়েছে। আমাদের এবার চারটি প্যাকেজ রাখা হয়েছে। নিন্মে বিস্তারিত দেওয়া হয়েছে -
__________________________________________
❑ ইভেন্টঃ সাকা হাফং, তাজিংডং, আমিয়াখুম, নাফাখুম।

▪ সময়ঃ ৪ রাত ৫ দিন। ( আসা যাওয়া সহ ৬ রাত ৫ দিন )

▪ ট্যুর ফিঃ ১২,৫০০৳ ঢাকা থেকে | ১১,০০০৳ চট্টগ্রাম থেকে। | ১০,০০০৳ আলীকদম থেকে।
__________________________________________

❑ ইভেন্টঃ আমিয়াখুম, নাফাখুম।

▪ সময়ঃ ৩ দিন ২ রাত। ( আসা যাওয়া সহ ৪ রাত ৩ দিন )

▪ ট্যুর ফিঃ ৯,৫০০৳ ঢাকা থেকে | ৮,০০০৳ চট্টগ্রাম থেকে। | ৭,০০০৳ আলীকদম থেকে।

__________________________________________
❑ ইভেন্টঃ আন্দারমানিক নারিষ‍্যাঝিরি।

▪ সময়ঃ ৪ দিন ৩ রাত। ( আসা-যাওয়া সহ মোট ৫ রাত ৪ দিন )

ট্যুর ফিঃ ৮,৫০০৳ ঢাকা থেকে। ৭,৫০০৳ চট্টগ্রাম থেকে। | ৬,৫০০৳ আলীকদম থেকে।

________________________________________
❑ ইভেন্টঃ ক্রিসতং রুংরাং সামিট।

▪ সময়ঃ ০৩ দিন ০২ রাত। ( আসা যাওয়া সহ মোট ০৪ রাত ০৩ দিন )

▪ ট্যুর ফিঃ ৭,০০০৳ ঢাকা থেকে | ৫,৭০০৳ চট্টগ্রাম থেকে। | ৫,০০০৳ আলীকদম থেকে।

___________________________________________

এর বাইরে যে কোন ট্রেকিং ট‍্যুর, কর্পোরেট ট‍্যুর ও কাস্টমাইজ ট্যুরের জন্য অফিসে এসে অথবা আমাদের পেইজের ইনবক্সে বা ফোনে যোগাযোগ করতে পারেন।
__________________________________________
#অফিসঃ ৩/এ/১ - পাটুয়াটুলী লেন, ঢাকা - ১১০০

#যোগাযোগ :
জুয়েল 01710945315
ইব্রাহিম - 01608562366
শাফায়াত- 01876139356
আদনান – 0 1881-046018
সিরাজুল – 01839086491

📍ছবি সাকা হাফং থেকে ক্লিক করা

পবিত্র শবে বরাত উপলক্ষে Tour Valley BD পরিবারের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের সকল মানুষের জন্য রইলো আন্তরিক ...
03/02/2026

পবিত্র শবে বরাত উপলক্ষে Tour Valley BD পরিবারের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের সকল মানুষের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। এই মহিমান্বিত রজনীতে মহান আল্লাহ যেন আমাদের সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করেন, জীবনে শান্তি, নিরাপত্তা ও কল্যাণ দান করেন। হানাহানি, বিদ্বেষ ও অশান্তি থেকে মুক্ত হয়ে আমরা যেন মানবতার পথে চলতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।
আল্লাহ তায়ালা দেশ ও জাতিকে সকল সংকট থেকে হেফাজত করুন এবং সবার জীবনে সুদিন ফিরিয়ে দিন।
আমিন।

Tour Valley BD এর উদ্যোগে স্বর্গীয় খুমের স্বর্গরাজ্য থানচি ট্রেকিং ট্যুর। ৩ দিনের এই অভিযানে ট্রেকিং অভিজ্ঞ, মুটামুটি ট্...
18/01/2026

Tour Valley BD এর উদ্যোগে স্বর্গীয় খুমের স্বর্গরাজ্য থানচি ট্রেকিং ট্যুর। ৩ দিনের এই অভিযানে ট্রেকিং অভিজ্ঞ, মুটামুটি ট্রেকিং অভিজ্ঞ ও আগ্রহী ট্রেকারদের জন্য পরিকল্পিত।

🗓️ সময়কাল: ৩ দিন ২ রাত। ( আসা যাওয়া সহ মোট ৪ রাত ৩ দিন )
👥 টিম সাইজ: সর্বোচ্চ ১২ জন।
🏡 অ্যাকোমোডেশন: পাহাড়ি পাড়া।
💑 কাপল পলিসি: নেই।
🚶 ট্রেকিং ধরণ: মডারেট টু ডিফিকাল্ট।
🚌 যাতায়াত: নন-এসি বাস (শ্যামলী এন আর ট্রাভেলস / হানিফ পরিবহন / মারছা)
🎒 ভ্রমণশৈলী: ব্যাকপ্যাকিং ট্রেকিং।

🌟 প্রধান আকর্ষণ:
আমিয়াখুম | নাফাখুম | ভেলাখুম | সাতভাইখুম | মাথভরাখুম | দেবতা পাহাড় | নাইক্ষ্যংমুখ | রেমাক্রি ফলস | ডিম পাহাড় | অসংখ্য ঝিরি, খুম এবং ভিউ পয়েন্ট।

💰 প্যাকেজ ফি:
ঢাকা টু ঢাকা: ৯,০০০৳
চট্টগ্রাম টু চট্টগ্রাম: ৭,৫০০৳
আলীকদম টু আলীকদম: ৬৮০০৳

📞 যোগাযোগ ও কনফার্মেশন:
Tour Valley BD - TVB / Jewel Tanvir
📱 01710-945315

📝 নোট: ট্রেক আইটিনারি কেবলমাত্র আগ্রহী ও কনফার্মড অংশগ্রহণকারীদের জানানো হবে।

১৫ জানুয়ারি আমাদের চারটি ট্রিপ রয়েছে। কে কোনটাতে যাবেন দ্রুত রেজিষ্টেশন করে নিন। ➡ সাকা হাফং, আমিয়াখুম, নাফাখুম,  সাতভাই...
08/01/2026

১৫ জানুয়ারি আমাদের চারটি ট্রিপ রয়েছে। কে কোনটাতে যাবেন দ্রুত রেজিষ্টেশন করে নিন।

➡ সাকা হাফং, আমিয়াখুম, নাফাখুম, সাতভাইখুম, ভেলাখুম, মাথভরাখুম, নাইক্ষ‍্যংমুখ, রেমাক্রি ফলস। ( ৫ দিনের ট্রিপ ) আর মাত্র ৪ জন যেতে পারবেন এটাতে।

ফি= 12500৳ ঢাকা টু ঢাকা।
= 11000৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 10500৳ চকরিয়া টু চকরিয়া।
= 10000৳ আলীকদম টু আলীকদম।

➡ আন্দারমানিক নারিষ‍্যাঝিরি। ( ৪ দিনের ট্রিপ )
এই ইভেন্টে আর মাত্র ৬ জন যেতে পারবেন।

ফি= 8500৳ ঢাকা টু ঢাকা।
= 7500৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 7000৳ চকরিয়া টু চকরিয়া।
= 6300৳ আলীকদম টু আলীকদম।

➡ আমিয়াখুম, নাফাখুম, সাতভাইখুম, ভেলাখুম, মাথভরাখুম, নাইক্ষ‍্যংমুখ, রেমাক্রি ফলস। ( ৩ দিনের ট্রিপ ) এই ইভেন্টে আর মাত্র ৪ জন যেতে পারবেন।

ফি= 9000৳ ঢাকা টু ঢাকা।
= 7500৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 7000৳ চকরিয়া টু চকরিয়া।
= 6800৳ আলীকদম টু আলীকদম।

➡ নাফাখুম, রেমাক্রি ফলস। ( ২ দিনের ট্রিপ )

ফি= 7500৳ ঢাকা টু ঢাকা।
= 6000৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 5000৳ চকরিয়া টু চকরিয়া।
= 5300৳ আলীকদম টু আলীকদম।

আরো বিস্তারিত জানতে ইনবক্সে নক দিন অথবা কল দিন- 01710945315 বা Jewel Tanvir কে নক দিন।

সবগুলো ইভেন্টে মাত্র ১২ জন করে টিম করা হবে।

ঙাঁসাই হুং, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, আন্নুম জঙ্গল সহ অসংখ্য স্পট দেখবো এক ট্রিপে!! এক সপ্তাহের ...
08/01/2026

ঙাঁসাই হুং, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, আন্নুম জঙ্গল সহ অসংখ্য স্পট দেখবো এক ট্রিপে!!
এক সপ্তাহের প্লান। টিমে আরো কয়েকজন যুক্ত হতে পারবেন। বিস্তারিত জানতে ইনবক্সে নক দিন অথবা কল দিন 01710945315

৮ জানুয়ারি থানচি আমাদের তিনটি ট্রিপ রয়েছে। কে কোনটাতে যাবেন দ্রুত রেজিষ্টেশন করে নিন। ➡ সাকা হাফং, আমিয়াখুম, নাফাখুম,  স...
03/01/2026

৮ জানুয়ারি থানচি আমাদের তিনটি ট্রিপ রয়েছে। কে কোনটাতে যাবেন দ্রুত রেজিষ্টেশন করে নিন।

➡ সাকা হাফং, আমিয়াখুম, নাফাখুম, সাতভাইখুম, ভেলাখুম, মাথভরাখুম, নাইক্ষ‍্যংমুখ, রেমাক্রি ফলস। ( ৫ দিনের ট্রিপ )

ফি= 12500৳ ঢাকা টু ঢাকা।
= 11000৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 10500৳ চকরিয়া টু চকরিয়া।
= 10000৳ আলীকদম টু আলীকদম।

➡ আমিয়াখুম, নাফাখুম, সাতভাইখুম, ভেলাখুম, মাথভরাখুম, নাইক্ষ‍্যংমুখ, রেমাক্রি ফলস। ( ৩ দিনের ট্রিপ )

ফি= 9000৳ ঢাকা টু ঢাকা।
= 7500৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 7000৳ চকরিয়া টু চকরিয়া।
= 6800৳ আলীকদম টু আলীকদম।

➡ নাফাখুম, রেমাক্রি ফলস। ( ২ দিনের ট্রিপ )

ফি= 7500৳ ঢাকা টু ঢাকা।
= 6000৳ চট্টগ্রাম টু চট্টগ্রাম।
= 5000৳ চকরিয়া টু চকরিয়া।
= 5300৳ আলীকদম টু আলীকদম।

আরো বিস্তারিত জানতে ইনবক্সে নক দিন অথবা কল দিন- 01710945315

📍 ছবি- সাকা হাফং, আমিয়াখুম, রেমাক্রি খাল ও নাফাখুম।

নতুন বছরের শুভেচ্ছা। 🌄নতুন বছর মানে নতুন পথ,নতুন সূর্যোদয় মানে নতুন স্বপ্নের ডাক।পাহাড়ের চূড়া, খুমের নীল জল, অজানা গ্রাম...
01/01/2026

নতুন বছরের শুভেচ্ছা। 🌄
নতুন বছর মানে নতুন পথ,
নতুন সূর্যোদয় মানে নতুন স্বপ্নের ডাক।
পাহাড়ের চূড়া, খুমের নীল জল, অজানা গ্রামের পথ
সবকিছু যেন আবার ডাকছে আমাদের অভিযাত্রায়।
Tour Valley BD এর পক্ষ থেকে সকল ভ্রমণপিপাসু হৃদয়কে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে আপনার প্রতিটি যাত্রা হোক নিরাপদ, প্রতিটি গন্তব্য হোক স্মৃতিময়, আর প্রতিটি ভ্রমণ হয়ে উঠুক জীবনের গল্প।
চলুন নতুন বছরে আবার পথচলা হোক প্রকৃতির সাথে,
নিজের সাথে, আর অজানার দিকে।
ভ্রমণে ভ্রমণে সুন্দর হোক জীবন। 🌿🏞️

আলহামদুলিল্লাহ্!সব প্রতিবন্ধকতা আর প্রতিকূলতাকে পেঁছনে ফেলে ট‍্যুর ভ‍্যালি বিডি টিম নিয়ে সাকা হাফং আরেকটি সামিট সম্পূর্ণ...
30/12/2025

আলহামদুলিল্লাহ্!
সব প্রতিবন্ধকতা আর প্রতিকূলতাকে পেঁছনে ফেলে ট‍্যুর ভ‍্যালি বিডি টিম নিয়ে সাকা হাফং আরেকটি সামিট সম্পূর্ণ হলো।
পাহাড় আজ সাক্ষী, ক্লান্ত পা আর দৃঢ় মন একসাথে জয় ছুঁয়েছে। শিখরে ছিল দোয়ার নীরবতা, আর নামার পথে তৃপ্তির আলো।

আনন্দের খবর হচ্ছে সাকা হাফং রোড Tour Valley BD এর জন্য সহজ থাকবে বরাবরের মতোই। শীঘ্রই আবার যাচ্ছি সাকা সামিটে। পরবর্তী টিম ৮ জনের হবে। অলরেডি ৪ জন সিলেক্ট হয়ে আছে। ভাগ‍্যবাধ আরো ৪ জন সাকা হাফং, আমিয়াখুম ও নাফাখুম দেখতে যোগাযোগ করুন দ্রুত ইনবক্সে।
ইনবক্সে বিস্তারিত বলে দিবো পরবর্তী ট্রিপের ডিটেইলস।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জা...
16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।
আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড এবং লাল-সবুজের পতাকা।

বিজয়ের এই মহান চেতনা আমাদের হৃদয়ে চিরজাগরত থাকুক। এই চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি। আসুন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি উন্নত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

Tour Valley BD এর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। অমর হোক মহান বিজয় দিবস। 🇧🇩💚❤💚

#মহানবিজয়দিবস #১৬ইডিসেম্বর

Address

3/A/1 Patuatuli Lane
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Tour Valley BD - TVB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Valley BD - TVB:

Share