Tanbin Tushar

Tanbin Tushar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanbin Tushar, Dhaka.

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।Turn Digital Communications Ltd.
25/03/2024

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

Turn Digital Communications Ltd.

03/07/2021

অসাধারণ কাজটির জন্য দাদা আপনাদের লাল সালাম... ❤️❤️❤️

27/06/2021

বাংলায় একটা কথা আছে, 'যত গুঁড়, তত মিষ্টি',
ঠিক তেমনই, বেতন যত, কাজের গতিও তত...

প্রথম আলোকে ধন্যবাদ আমাকে নিয়ে নিউজ করার জন্য... 😓
18/11/2020

প্রথম আলোকে ধন্যবাদ আমাকে নিয়ে নিউজ করার জন্য... 😓

তিতলি কি পারবে অনতিবিলম্বে ওই উপজেলার নাম পরিবর্তন করতে???
18/11/2020

তিতলি কি পারবে অনতিবিলম্বে ওই উপজেলার নাম পরিবর্তন করতে???

আসেন খুঁজে বের করি আর কি কি সু্স্থ-স্বাভাবিক বিষয় আছে যা নিয়ে বিতর্কের মাধ্যমে বাংলাদেশকে ২/৩ ভাগে বিভক্ত করা যায়। হত...
13/09/2020

আসেন খুঁজে বের করি আর কি কি সু্স্থ-স্বাভাবিক বিষয় আছে যা নিয়ে বিতর্কের মাধ্যমে বাংলাদেশকে ২/৩ ভাগে বিভক্ত করা যায়। হতে পারে,
১) পদ্মা শুধু নদীর নামই নয়, একটা রিসোর্টেরও নাম,
২) দুধের রং সাদা না, হরলিক্স দিলে বাদামীও হয় ইত্যাদি ইত্যাদি... 😡😠🤬

#পোষাক, #বোরকা, #ক্রিকেটঅনুশীলন, #মায়েরমমতা... ❤️❤️❤️

ছবিগুলোর মধ্যে প্রথম ছবিটি সম্ভবত ভারতের কিন্তু বোধকরি ঢাকার চিত্র এর বিপরীত নয় বরং সম্পূর্ণ একই। ঢাকার যেকোন রাস্তায় ...
21/07/2020

ছবিগুলোর মধ্যে প্রথম ছবিটি সম্ভবত ভারতের কিন্তু বোধকরি ঢাকার চিত্র এর বিপরীত নয় বরং সম্পূর্ণ একই। ঢাকার যেকোন রাস্তায় একটানা ১০ মিনিট দাঁড়িয়ে থাকলে যে কেউ দেখতে পারবেন কেউ না কেউ গাড়ির গ্লাস নামিয়ে অথবা রিক্সা থেকে অথবা হাঁটতে হাঁটতে পানি বা কোল্ড ড্রিংকসের বোতল রাস্তার ধারে ফেলছে। তারপর...??? এগুলো যাচ্ছে কোথায়?

ঢাকায় ২/৩ টা বক্সকালভার্ট আছে। কিন্তু এই বক্সকালভার্ট গুলোর প্রতিটায় এই বোতল, পলিথিন ব্যাগের বর্জ্য বা অপচনশীল বর্জ্যে ভরপুর, যার ফলে হালকা বৃষ্টি হলেও ধকল নিতে পারছে না এই শহর, পানি পারাপার না হতে পারায় হাঁটু, কোমর পর্যন্ত পানি উঠে যাচ্ছে। আর সকল দোষ আমরা সুনাগরিকের মত প্রশাসনকে দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ দূর্নীতি, অব্যবস্থাপনার জন্য অপার সম্ভাবনাময় একটি দেশ। এদেশে যে সরকারই আসুক প্রশাসন যে দূর্নীতিগ্রস্থ, অব্যবস্থাময় তা অস্বীকার করার কোন যুক্তি নাই। কিন্তু আমরা? আমরা কি করছি? একটা দেশ, শহরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুই প্রশাসনের?

উপলব্ধি ©️ Tanbin Tushar
ছবি: সংগৃহীত

 #স্বল্পমেয়াদিভ্রমণ...২০১৭ এর আজকের এইদিন মানে ২৮ জুন সম্ভবত ঈদের ৩য় দিন ছিল। আগের রাতে ভাইব্রাদার প্লান করলো আসেপাশে ...
28/06/2020

#স্বল্পমেয়াদিভ্রমণ...

২০১৭ এর আজকের এইদিন মানে ২৮ জুন সম্ভবত ঈদের ৩য় দিন ছিল। আগের রাতে ভাইব্রাদার প্লান করলো আসেপাশে কোথাও ঘুরতে যাবে। সকলের তীব্র তর্ক-বিতর্কের ভিত্তিতে ব্রাদার্স পার্লামেন্টের ভোটাভুটিতে বিল পাশ হয় নারায়ণগঞ্জ যাবার। এটাও ঠিক হলো যেহেতু প্রলয় দা সবার থেকে এই জোনটা ভালো চেনে এবং জানে, সব কিছু উনার নেতৃত্বে হবে।

কথা অনুযায়ী সকাল সকাল কমলাপুরে পৌছালাম সবাই। কারন, কারও কারও ট্রেন জার্নির ইচ্ছা, আর নারায়ণগঞ্জে যেহেতু ট্রেন যায় আর সবার বাসাও কমলাপুরের আশেপাশে সুতরাং সুযোগটা নেয়াই যায়। কমালাপুর থেকে চাষাড়া পর্যন্ত ট্রেনে গিয়ে শহীদ মিনারের ওখানে নাস্তা এবং ঐতিহ্যবাহী চা খেলাম।

তারপর ইজিবাইকে চড়ে প্রথম গন্তব্য ধরলাম হাজিগঞ্জ কেল্লার। ওখানে পৌছে রীতিমত সবাই অনুভূতি শূন্য হয়ে পরলো, কারন সবারই ধারণা ছিল কেল্লাটা ঢাকার লালবাগ বা আহসান মঞ্জিলের কাছাকাছি হবে। তবে হাজিগঞ্জ কেল্লার চারপাশে স্টেডিয়ামের মত দেয়াল এবং রীতিমত সেখানে ক্রিকেট খেলা হচ্ছে। স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানলাম এইটা স্থাপত্য শৈলী এমন কেন? একেকজন একেক কথা বললেও বেশিরভাগই বললেন, এই কেল্লার সাথে নাকি ঢাকার লালবাগ কেল্লার একটি সুরঙ্গ আছে এবং প্রাচীন সময়ে যুদ্ধকালীন অস্থায়ী আশ্রয়স্থল ছিল এই কেল্লা। নিরাপত্তার খাতিরেই চারপাশে বড় বড় দেয়াল। পরে অবশ্য ভেতরে ঢুকে নিজের মানিয়ে নিয়ে নিজেদের মত উপভোগ করলাম।

এরপরের গন্তব্য ঠিক করলাম পানাম নগরী। সে অনুযায়ী প্রথমে বন্দরে গিয়ে নৌকায় চড়ে নদী পার করলাম তারপর সেখানে মধ্যান্নভোজনের পরে অনেকখানি রাস্তা ইজি বাইকে চেপে পানাম নগরীতে পৌঁছালাম। পানাম সিটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, এটা নিয়ে সবাই কম বেশি জানি। এরপর নারায়ণগঞ্জের মদন থেকে বাসে চড়ে ঢাকার পথে যাত্রা করলাম।

একটি সফরে বাস-ট্রেন-নৌকা সবই ছিল একদিনের ছোট্ট এই যাত্রায়। আর সাথে সংগী-সাথী থাকলে, বিমানে চড়তেও মজাই লাগে (আঙ্গুরফল টক... 😁😂)।

Address

Dhaka

Telephone

+8801827300293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanbin Tushar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanbin Tushar:

Share