14/09/2026
🇧🇹বাই রোড ট্রানজিট ভিসায় #ভুটান গ্রুপ ট্যুর TAB এর সাথে🇧🇹
📍 গন্তব্যঃ থিম্পু, পুনাখা, পারো
⚠️ গুরুত্বপূর্ণ তথ্যঃ
আমাদের সাথে বাই রোড ভূটান ট্যুরে জয়েন করতে চাইলে আপনার অবশ্যই ভারতের ট্রানজিট ভিসা থাকতে হবে। শুধুমাত্র প্যাকেজে অংশগ্রহণকারীদের জন্য ট্রানজিট ভিসা প্রসেস করতে সহযোগিতা করা হবে। তবে সেক্ষেত্রে ভিসা প্রসেসিং চার্জ আলাদা করে প্রযোজ্য হবে। )
🗓️ যাত্রা শুরুঃ
১ম গ্রুপ: ০৮ অক্টোবর, ২০২৬
২য় গ্রুপ: ১৫ অক্টোবর, ২০২৬
⏳ ট্যুর ডিউরেশনঃ ৭ রাত ৬ দিন
💰 ভ্রমণ খরচঃ ৩০,০০০ টাকা (জনপ্রতি)
⚠️ এই ভ্রমণ খরচ শুধুমাত্র প্রথম ট্রিপের জন্য, পরবর্তী ট্রিপ থেকে সেইম ট্যুরের ভ্রমণ খরচ ৩২,০০০ টাকা।
☎️ বুকিং নিশ্চিত করতে অথবা ট্যুর সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01571273679 (Call or WhatsApp)
01571299749 (Call or WhatsApp)
✅ প্যাকেজে যা যা থাকছেঃ
🔸 রিটার্ন এসি বাস টিকেট (ঢাকা-চ্যাংরাবান্ধা-ঢাকা)
🔸 চ্যাংরাবান্ধা-জয়গাঁও-চ্যাংরাবান্ধা রিজার্ভ ট্রান্সপোর্ট
🔸 ৩★ হোটেলে ২/৩ জন শেয়ার বেসিসে থাকার ব্যবস্থা
🔸 প্রফেশনাল ট্যুর গাইড+বাংলাদেশের হোস্ট
🔸 সম্পূর্ণ ট্যুর চলাকালীন সকল ট্রান্সপোর্ট ব্যবস্থা
🔸 সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার
🔸 ভুটানের সব জনপ্রিয় দর্শনীয় স্থান ভ্রমণ
❌ প্যাকেজে যা যা থাকছে নাঃ
💵 ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা
💵 আসা-যাওয়ার সময় বর্ডারে স্পিড মানি (যদি লাগে)
🍛 বাসের যাত্রা বিরতিতে কোনো খাবার
📑 ট্রানজিট ভিসা প্রসেসিং ফি
📑 সরকারি চার্জ ৬০ ডলার (প্রতিদিন ১৫ ডলার)
🎟️ মনুমেন্ট বা দর্শনীয় স্থানে প্রবেশ ফি
♨️ ঐচ্ছিক কার্যক্রম (হট স্টোন বাথ ইত্যাদি)
💊 যেকোনো খরচ যা প্যাকেজে অন্তর্ভুক্ত নেই।
▶️ সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
🌙 প্রথম রাতঃ ঢাকা টু চ্যাংরাবান্ধা বর্ডার
রাত ৮টায় গাবতলী থেকে বিজনেস ক্লাস এসি বাসে চ্যাংরাবান্ধা বর্ডারের উদ্দেশ্যে যাত্রা।
🍽️ খাবারঃ ❌
🌃 রাত্রিযাপনঃ বাস জার্নি
☀️ প্রথম দিনঃ চ্যাংরাবান্ধা বর্ডার টু ফুয়েন্টশেলিং
খুব সকালে চ্যাংরাবান্ধা বর্ডারে পৌঁছে ইমিগ্রেশন প্রসেস শেষ করে রিজার্ভ গাড়িতে জয়গাঁও বর্ডারে যাত্রা। জয়গাঁও ও ভুটান ইমিগ্রেশন প্রসেস শেষে ফুয়েন্টশেলিং-এ রাত্রিযাপন।
🍽️ খাবারঃ সকাল, দুপুর, রাত
🌃 রাত্রিযাপনঃ ফুয়েন্টশেলিং
☀️ দ্বিতীয় দিনঃ ফুয়েন্টশেলিং → থিম্পু স্থানান্তর (৬ ঘণ্টার ড্রাইভ)
সকালের নাস্তা শেষে রিজার্ভ গাড়িতে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে যাত্রা, পথে সময় পেলে কিছু সাইটসিয়িং। থিম্পু পৌঁছে হোটেলে চেক-ইন ও বিশ্রাম। সময় থাকলে সন্ধ্যায় তাশিছো জং ও বুদ্ধ ডরডেনমা (বিশ্বের সবচেয়ে বড় বসা বুদ্ধমূর্তি) দর্শন।
🍽️ খাবারঃ সকাল, দুপুর, রাত
🌃 রাত্রিযাপনঃ থিম্পু
☀️ তৃতীয় দিনঃ থিম্পু সাইটসিয়িং → পুনাখা স্থানান্তর (আড়াই ঘণ্টার ড্রাইভ)
সকালে ন্যাশনাল মেমোরিয়াল চর্টেন, ফোক হেরিটেজ মিউজিয়াম, চাংগাংখা লাখাং ও মোতিথাং টাকিন প্রিজার্ভ (জাতীয় প্রাণী টাকিন দর্শন) ভ্রমণ। লাঞ্চের পর ডচুলা পাস (৩,১০০ মিটার) হয়ে পুনাখার উদ্দেশ্যে যাত্রা — হিমালয়ের প্যানোরামিক ভিউ ও ১০৮টি ড্রুক ওয়াংগেল চর্টেন দর্শন। সন্ধ্যায় পুনাখা পৌঁছে হোটেলে চেক-ইন।
🍽️ খাবারঃ সকাল, দুপুর, রাত
🌃 রাত্রিযাপনঃ পুনাখা
☀️ চতুর্থ দিনঃ পুনাখা সাইটসিয়িং → পারো প্রত্যাবর্তন (৪ ঘণ্টার ড্রাইভ)
সকালে পুনাখা জং দর্শন — ভুটানের সবচেয়ে সুন্দর দুর্গ, ফো ছু ও মো ছু নদীর সঙ্গমস্থলে অবস্থিত। সাসপেনশন ব্রিজ (ভুটানের অন্যতম দীর্ঘতম) পার হয়ে চিমি লাখাং (উর্বরতার মন্দির) পর্যন্ত ছোট হাইক। বিকেলে ডচুলা পাস হয়ে পারো ফিরে আসা। সন্ধ্যায় পারো শহর ও স্থানীয় মার্কেট ঘোরার ফ্রি টাইম।
🍽️ খাবারঃ সকাল, দুপুর, রাত
🌃 রাত্রিযাপনঃ পারো
☀️ পঞ্চম দিনঃ পারো – টাইগার্স নেস্ট মনাস্ট্রি (তাকসাং) হাইক
সারাদিন গাইডেড হাইকে বিখ্যাত টাইগার্স নেস্ট মনাস্ট্রি (তাকসাং) ভ্রমণ, যা উপত্যকা থেকে প্রায় ৯০০ মিটার উঁচু পাহাড়ের গায়ে অবস্থিত। ক্যাফেটেরিয়ায় লাঞ্চ বিরতি ও অপূর্ব ভিউ উপভোগ। বিকেলে ফিরে সন্ধ্যায় কিচু লাখাং (ভুটানের অন্যতম প্রাচীন মন্দির) দর্শন। ঐচ্ছিকঃ ঐতিহ্যবাহী হট স্টোন বাথ (ব্যক্তিগত খরচে)।
🍽️ খাবারঃ সকাল, দুপুর, রাত
🌃 রাত্রিযাপনঃ পারো
🏁 ষষ্ঠ দিনঃ পারো → ফুয়েন্টশেলিং → ঢাকা
সকালের নাস্তা শেষে ফুয়েন্টশেলিং-এর উদ্দেশ্যে যাত্রা। ফুয়েন্টশেলিং ও জয়গাঁও বর্ডারের ইমিগ্রেশন প্রসেস শেষে চ্যাংরাবান্ধা বর্ডারে পৌঁছে ভারত ও বাংলাদেশ ইমিগ্রেশন সম্পন্ন করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। অমলিন স্মৃতি নিয়ে শেষ হবে এই রাজকীয় সফর।
🍽️ খাবারঃ সকাল, দুপুর
🌃 রাত্রিযাপনঃ বাস জার্নি
▶️ বুকিং করবেন যেভাবে:
বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য। বুকিং নিশ্চিত করার জন্য ব্যাংক ট্রান্সফার, বিকাশের মাধ্যমে ১০,০০০ টাকা পরিশোধ করে আপনার আসন নিশ্চিত করতে হবে। চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং নিশ্চিত করতে পারবেন। তবে মৌখিক বুকিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিসা পাওয়ার পর ইমিগ্রেশন জটিলতা অথবা ব্যক্তিগত কোনো কারণে ট্যুরে যেতে না পারলে কোনোভাবেই বুকিং মানি ফেরত দেওয়া হবে না। ভিসা না হলে বুকিং মানি ফেরতযোাগ্য।
➡️ *Bank Details*
Bank Name: MUTUAL TRUST BANK.
Account Name: TRAVEL ALERT BANGLADESH.
Account Number: 1301000648546.
Branch: Panthapath.(Dhaka)
Routing Number: 145263610.
👉যেকোনো বিষয়ে সঠিক তথ্য ও স্পষ্ট ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
☎️ শাহিন 01571273679 (whatsapp)
☎️সফিউল্লাহ 01571299749 (whatsapp)
Travel Alert Bangladesh
অফিস ঠিকানা:
৫/খ নিউ সার্কুলার রোড,ওয়েস্ট মালিবাগ,মৌচাক ,ঢাকা।
দেশ ও দেশের বাইরে গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।