27/09/2021
শিলিগুড়ি ভ্রমণ:
শিলিগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রধান শহর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। একটি মূল বাণিজ্য কেন্দ্র হিসাবে এই শহরটি বিমান, সড়ক ও রেল পথের একটি উন্নত পরিবহন জালবিন্যাস দ্বারা সু-সজ্জিত। যদি পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের গ্যাংটক-এর মত শহরগুলিতে ভ্রমণ করতে হয় তাহলে এটি হল প্রতিটি স্থানের প্রবেশদ্বার। শিলিগুড়িতে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্যের স্থান রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার আর দার্জিলিং এই তিনটি জেলার কয়েকটি বিশেষ বিশেষ দর্শনস্থান রয়েছে।
শিলিগুড়ির সেরা দর্শনীয় স্থান?
• দার্জিলিং হিমালয় রেলপথ
• করোনেশন ব্রিজ
• উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র
• বেঙ্গল সাফারি
• ইসকন মন্দির
• হংকং বাজার
• কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
• মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি
• মহানন্দা নদীবক্ষস্হ সুকনা
• ড্রিমল্যান্ড বিনোদন পার্ক
• সূর্য সেন পার্ক, শিলিগুড়ি
• সালুগাড়া মঠ
কখন যাবেন :
ভ্রমণের জন্য সবসময়ই শীতকাল ভালো। খুব গরমে বা বৃষ্টির দিনের ভ্রমণ সুবিধার হয় না। তবে অক্টোবর থেকে মার্চ মাস ভারতের যে কোনো অঞ্চল ভ্রমণের আদর্শ সময়।
কোথায় থাকবেন:
শিলিগুড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকা-খাওয়ার সুব্যবস্থা। সাধারণ মান সম্মত আবাসিক হোটেল ও রিসোর্ট। বাজেট ট্রাভেলার এর জন্য হোটেলে প্রতিদিনের থাকা এবং খাওয়াসহ জনপ্রতি ভাড়া প্রায় ৮৫০-১২০০ রুপি ।
আরো বিস্তারিত জানাতে চাইলে কমেন্ট করুন।