Highland.Adv

Highland.Adv Trekk Bangladesh

চোখের সামনে ঘুরতে থাকা সুরমা রঙয়ের জালালি কবুতরগুলোর ভারতবর্ষে ইসলামের ছড়িয়ে পরার কতো সুন্দর একটা ইতিহাস বহন করে তা আমরা...
10/02/2025

চোখের সামনে ঘুরতে থাকা সুরমা রঙয়ের জালালি কবুতরগুলোর ভারতবর্ষে ইসলামের ছড়িয়ে পরার কতো সুন্দর একটা ইতিহাস বহন করে তা আমরা অনেকেই জানিনা। প্রবীণদের এই কবুতরকে সন্মান দেখিয়ে খেতে দেয়া এবং এর গোস্ত না খাওয়ার পেছনের কারণও এটি। হযরত শাহ জালাল (রাহ:) এর আগমন এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) এর সাথে উনার সাক্ষাতের বিরাট বড় সাক্ষী এই জালালি কবুতর। বিস্তারিতঃ

হযরত শাহ জালাল (রাহ:) উনার মামা ও শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। হযরত শাহ জালাল (রাহ:) ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবির-এর কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে হযরত শাহ জালাল (রাহ:) কে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে আহমদ কবির হযরত শাহ জালাল (রাহ:) এর হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন: যে স্থানে এই মাটির স্বাদগ্ধ গন্ধগ্ধ ও বর্ণেরগ্ধ মিল এক হবে, সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির (রাহ:) এর দোয়া নিয়ে হযরত শাহ জালাল (রাহ:) ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরিফ হতে একা-একাই যাত্রা শুরু করেন। তিনি যখন দিল্লী পর্যন্ত এসে পৌঁছালেন তখন তার শিষ্যদের সংখ্যা ২৪০ জন বলে ধারণা পাওয়া যায়।

দিল্লিতে আসার পর হযরত নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) এর জনৈক শিষ্য গুরুর কাছে হযরত শাহ জালাল (রাহ:) এর কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) অন্যের কুৎসা রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে হযরত শাহ জালাল (রাহ:) এর কাছে সালাম পাঠান । হযরত শাহ জালাল (রাহ:) সালামের উত্তরে উপঢৌকনস্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্জলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দীন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহ জালাল (রাহ:) এর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে উনাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া (রাহ:) উনাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ঐ কবুতরের বংশধর। যা জালালি কবুতর নামে খ্যাত।

Let the sky be your blanket and the earth your bed 🌌🌿
20/01/2025

Let the sky be your blanket and the earth your bed 🌌🌿

বান্দরবানে প্রথমবারের মতো পর্যটকদের জন্য চালু হলো ছাদ খোলা বাস। এই বাসে ভ্রমণ করে খোলা আকাশের নিচে পাহাড়ের সৌন্দর্য উপভো...
18/11/2024

বান্দরবানে প্রথমবারের মতো পর্যটকদের জন্য চালু হলো ছাদ খোলা বাস। এই বাসে ভ্রমণ করে খোলা আকাশের নিচে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে। পর্যটকরা চলন্ত বাসের ছাদ থেকে পাহাড়ে মেঘের মিতালী আর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে ভ্রমণপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতা যোগ করবে।

Winter is coming ⛌ Sundarban 📷 T Sharma
11/11/2024

Winter is coming ⛌ Sundarban
📷 T Sharma

কখনও কি বাংলাদেশকে এভাবে ভেবে দেখেছেন ?পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন (Mangrove forest) সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ...
06/11/2024

কখনও কি বাংলাদেশকে এভাবে ভেবে দেখেছেন ?

পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন (Mangrove forest) সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের উপর অবস্থিত। এই বদ্বীপকে বঙ্গীয় বদ্বীপ বা গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ বলে।
বিশ্বের বৃহত্তম এই বদ্বীপ আবার বিশ্বের বৃহত্তম উপসাগরের (Bay অর্থে) তীরে গড়ে উঠেছে। সেই উপসাগরকে আমরা বঙ্গোপসাগর বলি।
বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে গড়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত প্রাকৃতিক সমুদ্র সৈকত যার নাম কক্সবাজার সমুদ্র সৈকত।
সুন্দরবনে বাস করে পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ যার নাম king cobra বা শঙ্খচূড়।
কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের পার্বত্যাঞ্চলে বাস করে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ যার নাম Reticulated python বা গোলবাহার অজগর।
পৃথিবীর বৃহত্তম উপসাগরের উত্তরে পৃথিবীর সবচেয়ে লম্বা সামুদ্রিক পলল শাখা অবস্থিত যার নাম বেঙ্গল ফ্যান বা সোয়াচ অব নো গ্রাউন্ড।
সুন্দরবনে পৃথিবীর সবচেয়ে বড় কুমির, লোনাপানির কুমির বাস করে।

📌Rayenda, Bagerhat

Dictators used this slogan to rule us,But we have revolutionized against tyranny in its spirit…জয় বাংলা বলে আগে বাড়ো.......
17/08/2024

Dictators used this slogan to rule us,
But we have revolutionized against tyranny in its spirit…

জয় বাংলা বলে আগে বাড়ো............💪

35th July, 2024

১১.০৬.২০২৪ : শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল থেকে হয়তো শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ও সবচেয়ে High Altitude বাস...
13/06/2024

১১.০৬.২০২৪ : শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল থেকে হয়তো শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ও সবচেয়ে High Altitude বাস সার্ভিস।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। দিল্লি থেকে লেহ। সেই বাস সার্ভিসের দায়িত্বে রয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষদের হাতে। সেটা হলো হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) এর ড্রাইভার ও তার টিমের ওপর। BRO সবুজ সংকেত দিয়ে দিয়েছে সেই সার্ভিস চালু করার জন্য।

বাস চলাচলের সময়সারণী :
====================
দিল্লি থেকে ছাড়বে : দুপুর ১২:১৫ টায়
চন্ডীগর সেক্টর ৪৩ : সন্ধ্যা ০৬:১০ টায়
সুন্দরনগর : রাত ১০:০০ টায়
মানালি : রাত ২:০০ টো
কেইলঙ : ভোর ০৫:০০ টা
এখান থেকে বাস ও তার স্টাফ পাল্টে যাবে। তার পর নতুন বাস সকাল ০৫:৩০ এ ছাড়বে লেহ যাবার জন্য।

এই রুটে যেতে গেলে মোট ১,০২৬ কিমি অতিক্রম করতে হবে। আর এর ভাড়া যতদূর মনে হয় Rs. 1,740/- per head রাখা হয়েছে।

এখন আপনার চাইলে সেই বাস সার্ভিস নিতে পারেন। এটা কোনো ভলভো বাস নয়, এটা সাধারণ বাস। এতে অনেক পর্যটকদের সুবিধা হবে যাঁরা খুব বাজেট ট্রাভেল করতে চান।

© সুব্রত দাস, মানালি, হিমাচল প্রদেশ

ছবি : প্রতীকী।

১৯৫৩ সালের ২৯ মে সকাল সাড়ে এগারোটায় নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে মানব ইতিহাসে স...
04/06/2024

১৯৫৩ সালের ২৯ মে সকাল সাড়ে এগারোটায় নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে মানব ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান। দীর্ঘদিন যাবত মানুষ তার অদম্য ইচ্ছাশক্তি ও সাহস দিয়ে চেষ্টা করে আসছিলো এভারেস্ট বিজয়ের। এতে সর্বপ্রথম সফল হতে পেরেছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে।
কে প্রথম এভারেস্টে সর্বোচ্চ চুড়ায় পৌঁছান এডমন্ড হিলারি না তেনজিং নোরগে? এটা নিয়ে বিতর্ক চলতেছে সেই ১৯৫৩ সাল থেকেই! মজার ব্যাপার হলো হিলারি ও তেনজিং কেউ কিন্তু বলে যাননি কে প্রথম এভারেস্টে সর্বোচ্চ চুড়ায় উঠেছিলো। বরং দুজনেই বলেছিলো 'আমরা'। তেনজিং বলেছিলো, 'আমরা এভারেস্ট জয় করেছিলাম' আর হিলারি বলেছিলো, 'আমরা এভারেস্টে পৌঁছেছিলাম'। অর্থাৎ কে আগে উঠেছে সেটা নিজেকে এককভাবে জাহির না করে বলেছিলো আমরা একসাথেই এভারেস্টে সর্বোচ্চ চুড়ায় উঠেছি।
আরো একটা মজার ব্যাপার নাকি ঘটেছিলো এভারেস্টে সর্বোচ্চ চুড়ায়! সেটা হলো তেনজিংয়ের ছেলে জামলিং তার 'মাই ফাদারস সোল' বইয়ে লিখেছেন, তেনজিংয়ের কাছে ক্যামেরা ছিলোনা কিন্তু হিলারির কাছে ক্যামেরা ছিলো। এভারেস্টে সর্বোচ্চ চুড়ায় উঠার পর তেনজিং বলেছিলো, ক্যামেরাটা দাও হিলারি অন্তত তোমার একটা ছবি তুলে দিই। হিলারি বলেছিলো, না তেনজিং আমাদের দুজনের একসাথে ছবি তোলার মতো যখন কেউ এখানে নাই তখন শুধু একজনের ছবি তুলে কি হবে! ভাবা যায় এমন মহানুভবতা!! মানব ইতিহাসে মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এভারেস্ট বিজয়ী এডমন্ড হিলারি ও তানজিং নোরগে!
সেইজন্যই হয়তো তেনজিং তার স্মৃতিচারনায় লিখেছিলেন,
'এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় কিন্তু তারচেয়ে উঁচু যেনো হয় মানুষের মন'

আল্লাহু আকবার!!!  অবশেষে!!পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!!ঠি...
19/05/2024

আল্লাহু আকবার!!! অবশেষে!!
পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!!

ঠিক শুনছেন। আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ০৮:৩০ (বাংলাদেশের সময় ০৮:৪৫ এ) আকাশ ছুঁয়েছে।
সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।
আমরা ভীষণ আনন্দিত। কিন্তু ভুলে গেলে চলবেনা আমাদের মূল লক্ষু কিন্তু শুধু এভারেস্ট নয়, লোৎসেও। তাই দোয়াতে থাকুক বাবর আলী।

Source: Vertical Dreamers

ফিফা কিংবা ইউসিএল বা আইসিসির ফাইনাল। কতোটা এক্সাইটেড থাকি আমরা সেই দিনগুলোতে? আজ রাতটাও অনেক বাঙালির জন্য মারাত্মক উত্তে...
18/05/2024

ফিফা কিংবা ইউসিএল বা আইসিসির ফাইনাল। কতোটা এক্সাইটেড থাকি আমরা সেই দিনগুলোতে? আজ রাতটাও অনেক বাঙালির জন্য মারাত্মক উত্তেজনার কারণ৷ পেশায় ডাক্তার নেশায় পাহাড়ি বাবর ভাই আজ সামিট পুশে যাচ্ছে। সকালেই হয়তো খবরটা আসবে, বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে ডাক্তার সাহেবকে দেখা যাবে পৃথিবীর তৃতীয় মেরু খ্যাত ধরনীর সর্বোচ্চ পয়েন্টে।

সেভেন সামিট, নির্মল পূর্জা, পাইওনিয়ার সহ সব কয়টা এজেন্সির মাউন্টেইনার রা আজ ক্যাম্প ৪ থেকে সামিট পুশে যাবে। ডেথ জোনের রাতটা শেষ হলেই পৃথিবী সাক্ষী হবে নতুন কিছু মানবের সর্বোচ্চ শৃঙ্গ ছোবার। তাদেরই একজন হবেন Babar Ali ভাই। ১১ বছর পর আবারও ইতিহাস গড়তে যাচ্ছে কোন বাঙালি। ১১ বছর পর আবারও পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছোঁয়া পাবে কোন বাঙালির।

সবাই দোয়া করবেন বাবর ভাই যেন সফল হয়ে ফিরে আসেন বাংলাদেশে। ছোট দেশের ছোট ছোট মানুষগুলা যারা মাউন্টেনিংয়ের স্বপ্ন দেখেন সবাই আজ নির্ঘুম রাত কাটাবে। Vertical Dreamers এর মেম্বারদের কথা বাদই দিলাম। তাদের উপর দিয়ে যে কি যাচ্ছে তা আর বলার প্রয়োজন নাই। সবার এই কষ্ট স্বার্থকতা পাক। বাবর ভাই সহীহ সালামতে মাউন্ট এভারেস্ট ছুয়ে ফিরে আসুক। আল্লাহ সহায় হোক ডাক্তার সাহেবের। দোআ করেন সবাই।

Address

Dhaka

Telephone

+8801613346432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Highland.Adv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Highland.Adv:

Share

Category