Neelnovo Tourism - নীলনভো

Neelnovo Tourism - নীলনভো Neelnovo is all about tourism of domestic and internationals destinations.

We plan tour packages as per demand, provide tourist guide, ticketing service, hotel booking, transport facilities and all other tours related services.

মুর্শিদাবাদের খোশবাগে একদিনঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে আজকের দিনে ২৩ জুন বাংলা উড়িষ্যা বিহারের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে প...
23/06/2026

মুর্শিদাবাদের খোশবাগে একদিনঃ

১৭৫৭ খ্রিস্টাব্দে আজকের দিনে ২৩ জুন বাংলা উড়িষ্যা বিহারের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজয়ের প্রায় ১০ দিন পর ২ জুলাই ১৭৫৭ (রাজমহলের কাছে) নিঃস্ব অবস্থায় গ্রেফতার করা হয়। ধারণা করা হয়, সেই রাতে কিংবা পরের দিন মীর জাফর আলীর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মাদ আলী বেগ তাঁকে হত্যা করে। এরপর তাঁর মৃতদেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ শহরে প্রদর্শন করা হয়। এটি ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি নির্মম বার্তা—সিরাজের শাসনের অবসান ঘটেছে তা জনসাধারণকে দেখানো।

তাঁর মরদেহকে মুর্শিদাবাদে খোশবাগে দাফন করা হয়, যা ভাগীরথী নদীর ওপারে অবস্থিত। ঐ সময়কার প্রেক্ষাপটে মূল নগর থেকে সেটি বেশ দূরেই ছিল। যার উদ্দেশ্য ছিল- রাজনৈতিক উত্তেজনা এড়ানো। সদ্য ক্ষমতাচ্যুত নবাবের মৃত্যু জনরোষ বা বিদ্রোহ সৃষ্টি করতে পারত। তাই, জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় ছিল। নতুন শাসকদের বৈধতা প্রতিষ্ঠা মীর জাফর এবং ইংরেজদের জন্য সিরাজকে শহীদ বা প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা অনাকাঙ্ক্ষিত ছিল। নতুন ক্ষমতাসীনরা জনআবেগ ও সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। ভিন্ন প্রেক্ষাপটে আমরা ও আমাদের দেশে এই সামরিক চিন্তার প্রতিফলন দেখতে পাই প্রায় ২০০ বছর পর।

মীর জাফরের সমাধি মুর্শিদাবাদের জাফরগঞ্জ কবরস্থানে, যা ঐতিহাসিক রাজধানীর মধ্যেই অবস্থিত। ইতিহাসের প্রতীকী দিক থেকে বিষয়টি অনেকের কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়। কারণ- পরাজিত ও নিহত সিরাজের সমাধি তুলনামূলকভাবে নিরিবিলি স্থানে, আর ইংরেজদের সহায়তায় ক্ষমতায় আসা মিরজাফরের সমাধি ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি। ফলে, পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদী ইতিহাসচর্চায় এটি এক ধরনের প্রতীক হয়ে উঠেছে—যেখানে সিরাজকে প্রতিরোধের প্রতীক এবং মিরজাফরকে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে দেখা হয়।

খোশবাগের যে মূল সমাধি ভবনটি আছে, তার ভেতরেই আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা এবং পরিবারের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের কবর রয়েছে। আলীবর্দীর কবরটি সাধারণত সবচেয়ে বড় এবং কালো পাথরে আবৃত বলে বর্ণনা করা হয়।

কিছু বছর পূর্বে শীত ঋতুর শুরুতে আমরা দুই বন্ধু (হাসান ও আমি) মুর্শিদাবাদে খোশবাগের সমাধি ক্ষেত্রে স্বাধীনতার সূর্য ডোবানোর ঘটনার শিকার নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি চিহ্নের পাশে বসে ভাবিত হয়েছিলাম। খুঁজে ফিরেছিলাম এর পুনরাবৃত্তির ইতিহাস।





#ভ্রমণ
#বাংলারইতিহাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার ও CNS-ATM (Communication, Naviga...
30/05/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার ও CNS-ATM (Communication, Navigation, Surveillance–Air Traffic Management) নেটওয়ার্ক প্রকল্প বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার অন্যতম বৃহৎ আধুনিকায়ন প্রকল্প। আগে বাংলাদেশের আকাশসীমা দিয়ে যাওয়া অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে পুরোপুরি পর্যবেক্ষণ করা যেত না। ফলে ওভারফ্লাইট ফি আদায়েও ঘাটতি ছিল।
নতুন সিস্টেম চালুর পর ওভারফ্লাইট চার্জ আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কারণ এখন কার্যত কোনো বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে তা নজর এড়াতে পারে না।
প্রকল্পটির পরিকল্পনা ও অনুমোদনের কাজ শুরু হয় ২০১৮-২০১৯ সালের দিকে। ২১ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এবং ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান Thales-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। ২০ এপ্রিল ২০২৬ নতুন Air Traffic Management Centre ও ATC টাওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রকল্পটির চূড়ান্ত ব্যয় ছিল প্রায় ৯৪২ কোটি টাকা।
এই প্রকল্প চালুর আগে বাংলাদেশের আকাশসীমার বড় অংশ, বিশেষ করে বঙ্গোপসাগরীয় এলাকা, পূর্ণাঙ্গ রাডার নজরদারির আওতায় ছিল না। নতুন সিস্টেম চালুর ফলে:
বাংলাদেশের সমগ্র আকাশসীমা রিয়েল-টাইম নজরদারির আওতায় এসেছে। বিদেশি উড়োজাহাজের ওভারফ্লাইট পর্যবেক্ষণ ও ফি আদায় বৃদ্ধি পেয়েছে। ICAO মানদণ্ড অনুযায়ী বিমান চলাচল নিরাপত্তা অনেক উন্নত হয়েছে।
২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিমান পর্যবেক্ষণ সম্ভব। চট্টগ্রামের রাডারও একই নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে। ঢাকার কেন্দ্র থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল (প্রায় ৬৫০ কিমি) দূর পর্যন্ত বিমান শনাক্ত করা যায়।
বঙ্গোপসাগরে ৪৫০ নটিক্যাল মাইল (প্রায় ৮৩৩ কিমি) পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। ADS-B, আধুনিক Surveillance ও Air Traffic Management প্রযুক্তি যুক্ত হয়েছে। বিমান চলাচলের জট ও বিলম্ব কমানোর সক্ষমতা বেড়েছে।
আধুনিক চিন্তা ধারা ও প্রযুক্তির উৎকর্ষতা আমাদের দেশ ও জাতিকে অগ্রগামী করে তুলবে।


27/05/2026
Prayers .... 🙏 Deepest condolences for all the Ahmedabad Victims and their families.May God give them strength. 🥲🙏
12/06/2025

Prayers .... 🙏

Deepest condolences for all the Ahmedabad Victims and their families.
May God give them strength. 🥲🙏

গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। তবে ভিয়েতনামে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশীদের...
12/05/2025

গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। তবে ভিয়েতনামে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশীদের অনেকে আর দেশে ফেরেননি।

অনেকেই অবৈধ পথে ভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছেন; আবার কেউ সেখানেই ছোটখাটো কাজে যুক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশীদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম।

অভিবাসন ও পর্যটন খাতসংশ্লিষ্টরা বলছেন, বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমছে। হেনলির সূচকে বাংলাদেশী পাসপোর্টের অবস্থান এখন উত্তর কোরিয়া কিংবা লিবিয়ার পর্যায়ে। এ কারণে বাংলাদেশীদের জন্য ভিসার শর্ত ও জটিলতা বাড়ছে।

গত কয়েক বছর পর্যটক হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক বাংলাদেশী আর ফেরেননি। অবৈধভাবে তারা গন্তব্যের দেশে থেকে গেছেন কিংবা চোরাই পথে অন্য দেশে পাড়ি দিয়েছেন। এসব কারণে এ অঞ্চলের দেশগুলোয় বাংলাদেশীদের জন্য ভিসা ইস্যু বন্ধ হচ্ছে কিংবা জটিলতা বাড়ছে।

সূত্র: বণিক বার্তা

22/04/2025

সেখানকার জনপ্রিয় পর্যটন স্পট পহলগামে এই ঘটনা ঘটেছে। মনোরম এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।
বিস্তারিত কমেন্টে:

Address

House-35/12, Level-5, Road-4, Shyamoli
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801959795001

Alerts

Be the first to know and let us send you an email when Neelnovo Tourism - নীলনভো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neelnovo Tourism - নীলনভো:

Shortcuts

Share

Category