ATA Travel Agency

ATA Travel Agency We are the Best Online Travel Agency in Dhaka Bangladesh. We are a helpful travel agency. We are help anyone about traveller. We are help in any time.

We are provide our best service.

চায়না বিজনেস ভিসা প্রোসেস করা হয়। সাদা পাসপোর্ট এ ভিসা পাওয়ার নির্ভরযোগ্য গাইডলাইন।ATA Travel Agency Mobile: +88 01580-7...
10/08/2024

চায়না বিজনেস ভিসা প্রোসেস করা হয়।
সাদা পাসপোর্ট এ ভিসা পাওয়ার নির্ভরযোগ্য গাইডলাইন।

ATA Travel Agency
Mobile: +88 01580-707370
+88 01853-780528
Address: Rafiq Super Market, Natun Bazar, Vatara, Dhaka-1212.

All World Heritage Sites in Bangladesh. ..........................................বাংলাদেশের সকল বিশ্ব ঐতিহাসিক স্থান।
06/10/2020

All World Heritage Sites in Bangladesh.
..........................................

বাংলাদেশের সকল বিশ্ব ঐতিহাসিক স্থান।

বাংলাদেশের মনোমুগ্ধকর ভ্রমনস্পট গুলো
29/09/2020

বাংলাদেশের মনোমুগ্ধকর ভ্রমনস্পট গুলো

ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে এমিরেটস.......সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ টি.....২১ আগস্ট থেকে ঢাকায় পরিচালিত...
22/08/2020

ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে এমিরেটস.......
সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ টি.....

২১ আগস্ট থেকে ঢাকায় পরিচালিত ফ্লাইটের সংখ্যা আরও বৃদ্ধি করেছে এমিরেটস। এর ফলে ঢাকা থেকে পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ টিতে। অতিরিক্ত এই ফ্লাইটটি প্রতি শুক্রবার চলাচল করবে।

সারা বিশ্বে এমিরেটসের নেটওয়ার্কে গন্তব্যের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর ওয়ারশাতে পুনরায় ফ্লাইট শুরু হবে। ওয়ারশ হবে এয়ারলাইনটির ইউরোপীয় নেটওয়ার্কে ২৫ তম এবং বৈশ্বিক নেটওয়ার্কে ৭৫ তম গন্তব্য। প্রাথমিক ভাবে ২ টি সাপ্তাহিক ফ্লাইট দিয়ে শুরু করলেও ৭ অক্টোবর থেকে ৩টি সাপ্তাহিক ফ্লাইট চলাচল করবে।

দুবাই উন্মুক্ত হবার ফলে এখন এমিরেটস যাত্রীরা দুবাই ভ্রমণ করার সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা ঢাকাস্থ এমিরেটস অফিস কাউন্টার থেকেই দুবাই ভিসা পেতে পারেন । দুবাই ভ্রমণকারী বা ট্রানজিটকারী সকল যাত্রীদের জন্য কোভিড-১৯ পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

ভ্রমণকারী যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এমিরেটস। এয়ারলাইনটিতে ভ্রমণকালে কোন যাত্রীর কোভিড-১৯ সনাক্ত হলে এমিরেটস তার চিকিৎসার ব্যয় বহন করবে। এই অফারটি ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত কার্যকর থাকবে।
Contact: 01853780528 ( All Time Service)





কক্সবাজারে ফ্লাইট চালু করবে বিমান, নভো এয়ার ও ইউএসবাংলাঅবশেষে বন্ধ থাকা কক্সবাজারেও ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। ৩০ জুল...
28/07/2020

কক্সবাজারে ফ্লাইট চালু করবে বিমান, নভো এয়ার ও ইউএসবাংলা

অবশেষে বন্ধ থাকা কক্সবাজারেও ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। ৩০ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্য দিয়ে ঢাকা সঙ্গে দেশের ৭টি রুটেরই ফ্লাইট চালু হচ্ছে। জানাগেছে ৩০ আগষ্ট থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএসবাংলা এয়ারলাইন্স। আজ কালের মধ্যে এই তিন এয়ারলাইন্স তাদের ফ্লাইট সিডিউল ঘোষনা করবে। সংশ্লিস্ট এয়ারলাইন্সগুলো সুত্রে এই তথ্য জানাগেছে।

আজ মঙ্গলবার এ কথা জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

করোনার কারণে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক। এরপর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। ১১ জুন থেকে যশোরে ও ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। ২১ জুলাই থেকে রাজশাহীতে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

তবে সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিমান সংস্থাগুলো। কারণ পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল-মোটেলগুলো এখনো বন্ধ রয়েছে। ঈদের আগে সেগুলো খোলার কোনো সম্ভাবনা নেই। এসব বিষয় বিবেচনা করে ফ্লাইট শিডিউল ঠিক করবে বিমান সংস্থাগুলো।







US BANGLA Operating domestic flights all over again......FLY NOW!___________________________Fare starts from BDT 2,500Co...
23/07/2020

US BANGLA Operating domestic flights all over again......

FLY NOW!
___________________________
Fare starts from BDT 2,500
Contact Us: 01853780528

২১ জুলাই থেকে ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইটদীর্ঘ প্রায় চার মাস পর আগামী ২১ জুলাই (মঙ্গলবার) থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্ল...
20/07/2020

২১ জুলাই থেকে ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট

দীর্ঘ প্রায় চার মাস পর আগামী ২১ জুলাই (মঙ্গলবার) থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও দুপুর ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে শাহ মখদুম বিমান বন্দর, রাজশাহীতে অবতরণ করবে। পুনরায় সকাল ১১টা ২০মিনিট ও দুপুর ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।

রাজশাহী রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর রাজশাহী জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন সহজতর হবে।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকেট করলে গ্রাহকগণ ভাড়ার উপর ১২% মূল্যছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকগণ ১২% মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।
৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট তেরটি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে কোভিড-১৯ মহামারীকালীণ সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

Call For Ticket:
01853780528







সম্মানিত যাত্রীগনকে আবুধাবি ফ্লাইটের যাত্রা সময়ের পুর্বে  ৪৮ ঘন্টার মধ্যে এবং দুবাই ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা ভাইরা...
18/07/2020

সম্মানিত যাত্রীগনকে আবুধাবি ফ্লাইটের যাত্রা সময়ের পুর্বে ৪৮ ঘন্টার মধ্যে এবং দুবাই ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস টেস্ট সম্পন্ন করে রিপোর্ট সংগ্রহ নিশ্চিত করতে হবে। ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টা পুর্বে চেক ইন কাউন্টারে অরিজিনাল রিপোর্ট দেখাতে হবে এবং রিপোর্টের ফটোকপি জমা দিয়ে বোর্ডিং পাস নিতে হবে।

শুধুমাত্র করোনা টেস্ট ‘নেগেটিভ’ যাত্রীগনকে বোর্ডিং পাস দেয়া হবে।

করোনা ভাইরাসের পরীক্ষার জন্য সরকার অনুমোদিত ল্যাবরেটরি, হাসপাতাল থেকে করাতে হবে।

এর বাইরে অন্য কোন ল্যাব বা হাসপাতালের রিপোর্ট গ্রহণযোগ্য নয়।

হাসপাতালের তালিকা

১.এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) (ঢাকা)

২. স্কয়ার হাসপাতাল (ঢাকা)

৩. ইবনেসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)

৪. আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)

৫. এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)

৬. ইউনাইটেড হাসপাতাল (ডাক)

৭. ল্যাব এইড (ডাকা)

৮. আইসি হাসপাতাল লিমিটেড ( Aichi) (ঢাকা)

৯. জয়নুল হক সিকদার ওমেন মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)

১০. এএমজেড হসপিটাল লিমিটেড (ঢাকা)

১১. ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল (ঢাকা)

১২. আহসানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল (ঢাকা)

১৩. বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল (ডাকা)

১৪. ইমপিরিয়াল হাসপাতাল লিমিটেড (চট্টগ্রাম)

১৫. ব্রাহ্মনবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল (ব্রাহ্মনবাড়িয়া)

১৬. টিএমএসএস মেডিক্যাল কলেজ এন্ড রেফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল (বগুড়া)

১৭. ডা. ফরিদা হক মেমোরিয়ার ইব্রাহীম জেনারেল কোভিট-১৯ ডায়াগনস্টিক ল্যাব (গাজীপুর)

১৮. ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (গাজীপুর)

১৯. শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল এন্ড নার্সেস কলেজ (গাজীপুর)

২০. প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেড (ঢাকা)

২১. বায়োমেড ডায়াগনোস্টিক (ঢাকা)

২২. ডিএনএ সলিউশন সেন্টার ( ঢাকা)

২৩. সিএসবিএফ হেলথ সেন্টার (ঢাকা)

২৪. ডা. লাল পাথ ল্যাব বাংলাদেশ প্রাইভেট লি: ( ঢাকা)

২৫. ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক (ঢাকা)

২৬. দি ডিএনএ ল্যাব লিমিটেড (ঢাকা)

২৭. গুলশান ক্লিনিক লিমিটেড (ঢাকা)

২৮. অথেনটিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট লি: (ঢাকা)

২৯. সিআরএল ডায়াগনস্টিক (ঢাকা)

৩০. আইসিডিডিআরবি মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরী (ঢাকা)

৩১. আলোক হেলথকেয়ার লি; (ডাকা)

৩২. সেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেড (চট্টগ্রাম)

৩৩. গাজী কোভিট-১৯ পিসিআর ল্যাব, রুপগঞ্জ (নারায়নগঞ্জ)

নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে; কভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন; নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন; বিদেশ যাত্রীদের কভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

Address

Rafiq Super Market, Natun Bazar, Vatara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ATA Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category