14/10/2023
ইউএস বাংলা এয়ারলাইন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের প্রথম কোন বেসরকারি এয়ারলাইন এ স্বীকৃতি পেলো।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আয়াটা) হলো, সারা বিশ্বের এয়ারলাইনগুলোর একটি বাণিজ্য সংস্থা। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য হতে হলে আগে আয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) নিরাপত্তা মান অর্জন করতে হয়। সেই মানের পরীক্ষায় ভালো করলেই সদস্যপদ দেয় আয়াটা। এ বছর আয়াটা বিশ্বের ১৮টি এয়ারলাইন্সকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে ইউএস বাংলাও আছে।
বাংলাদেশে গত ২৭ বছরে অনেকগুলো এয়ারলাইন প্রতিষ্ঠি হয়ে আবার বন্ধ হয়ে যায়। তবে কোন বেসরকারী এয়ারলাইন্স আয়াটা সনদ পায়নি, ইউএস বাংলা প্রথমবারের মতো এ অর্জন করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। এছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। শিগগির ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হবে ৪৩৬ আসনের দু’টি এয়ারবাস ৩৩০ ও ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ।