19/05/2026
♦️ সম্মানিত হাজী সাহেবগণ
👉সৌদি আরবে বর্তমানে অত্যন্ত তীব্র গরম বিরাজ করছে।
তবে এই সময় আমাদের সকলকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
👉বর্তমানে তাপমাত্রা প্রায় ৪৭–৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে।
🔹 তাই একান্ত প্রয়োজন ছাড়া সকাল ১০টা থেকে বিকাল ৪/৫টা পর্যন্ত কেউ রৌদ্রে বের হবেন না।
🔹 অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি।
🔹 বেশি বেশি পানি পান করবেন এবং সম্ভব হলে ছাতা বা সান প্রটেকশন ব্যবহার করবেন।
👉মনে রাখবেন, আমাদের মূল উদ্দেশ্য হলো সুন্দরভাবে ও সুস্থ অবস্থায় হজ্জ আদায় করা।
👉অতিরিক্ত নফল ইবাদত বা অপ্রয়োজনীয় চলাফেরা করতে গিয়ে কেউ যেন অসুস্থ হয়ে না পড়েন। সুস্থতা রক্ষা করাও গুরুত্বপূর্ণ আমানত।
🤲 আল্লাহ তাআলা সকল হাজী সাহেবকে সুস্থতা, নিরাপত্তা ও মাকবুল হজ্জ নসীব করুন।
আমীন।