25/08/2023
মাত্র ৬৯৯৯ রুপিতে ঘুরে আসুন মেঘালয়ের শিলং-চেরাপুঞ্জিতে ৩ দিন ২ রাতের ট্যুরে
সেপ্টেম্বর ৭ তারিখ ছুটি নিলে ৬-৭-৮ তারিখ টানা ছুটি পাচ্ছেন।
এছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত মেঘালয় ট্যুর হয়ে থাকে
সবথেকে ে এবার শিলং - চেরাপুঞ্জি যাত্রা হবে । ভারতের ভিসা নেয়ার সময় পোর্ট হিসেবে #ডাউকি সিলেক্ট করে দিবেন। আর যাদের ভিসা আছে তারা 'ডাউকি' পোর্ট যুক্ত করে নিবেন।
#বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ ০১৬১৬০০৫২০০
❑ ভ্রমণের খরচঃ
- জনপ্রতিঃ ৬৯৯৯ রুপি (১ রুমে ৪ জন)
- জনপ্রতিঃ ৮৪৯৯ রুপি (১ রুমে ২ জন)
🧑🤝🧑 আসন সংখ্যাঃ ৮/১৬/২৬ জন
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৫০০০ টাকা। (বিকাশ/নগদ পেমেন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য)
❑ বুকিং করার শেষ দিনঃ প্রতি সপ্তাহের সোমবার (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
❑ ভ্রমণ এর তারিখ এবং সময়ঃ এছাড়া প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আমাদের ট্যুর পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে যাওয়া আসা বাবদ ১৪০০ বাস ভাড়া বাবদ যুক্ত। ভ্রমণ শেষে আবার সোমবার ভোরে ঢাকায় ড্রপ করা হয়ে থাকে।
❑ পাঠাতে হবে।
❑ যেকোনো প্রয়োজনেঃ
01616-005200 (WhatsApp)
----
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
--------------------------
দিন - ০১
খুব ভোরে সিলেট পৌঁছে বাস কাউন্টারের পাশেই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবো। তারপর রিজার্ভ লেগুনায় চলে যাবো তামাবিল বর্ডারে। চেষ্টা করব সবার আগে বর্ডারে পৌঁছাতে, যাতে দ্রুত ওপারে যেতে পারি। বর্ডারে আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের রিজার্ভ গাড়ি করে চেরাপুঞ্জির পথে রওনা করব। আমরা পথে একে একে বোরহিল ফলস, মাউলিংনং গ্রাম, লিভিং রুট ব্রিজ ও উমক্রেম ফলস দেখে নিব। দুপুরের খাবার খাবো মাউলিংনং গ্রামে। রাতের মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যাব। রাতে চেরাপুঞ্জি থাকব।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০২
এই দিন খুব ভোরে উঠে নাস্তা শেষে একে একে দেখবো - কিনরেম ফলস, মাওসামি কেইভ, চেরাপুঞ্জি ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, নোকালিকাই ফলস, উইসোডং ফলস, মাওসাওয়া ফলস, ডেন্থলেন ফলস, প্রুট ফলস। তারপর সরাসরি আমাদের শিলং হোটেলের উদ্দেশ্যে যাত্রা। রাতে শিলং থাকবো।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০৩
সকালে উঠে নাস্তা করে চলে যাব ক্রাংসুরি ঝর্ণায়। তারপর যাব সোনেংপেডেং এ। এটিই এই ট্যুরে আমাদের সর্বশেষ স্পট। এর পর বর্ডারে ঢুকে যাব। ইমেগ্রেশন শেষ করে রিজার্ভ লেগুনায় করে সিলেট বাস স্ট্যান্ডে চলে আসবো। রাতের খাবার সেরে উঠে পড়বো বাসে।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)
দিন - ০৪
খুব ভোরেই আমরা পৌঁছে যাবো ঢাকায়। সমাপ্তি ঘটবে আমাদের অসাধারণ স্বাপ্নিক যাত্রার।
বিঃদ্রঃ বর্ডার ক্রস করতে সময় বেশী লাগলে সেই ক্ষেত্রে প্ল্যানের পরিবর্তন হতে পারে।
❑ ভ্রমণের স্থান সমূহঃ
✅ বোরহিল ফলস
✅ মাউলিংনং ভিলেজ
✅ লিভিংরুট ব্রিজ
✅ উমক্রেম ফলস
✅ মাওসামি কেইভ
✅ নোহকালিকায় ফলস
✅ সেভেন সিস্টার ফলস
✅ ডাইন্থেলেন ফলস
✅ উই সো ডং ফলস
✅ মাওসাওয়া ফলস
✅ চেরাপুঞ্জি ইকো পার্ক
✅ প্রুট ফলস
✅ ক্রাংসুরি ফলস
✅ সোনেংপেডেং
✅ কিনরেম ফলস
---------------------------------------------------------------------------------
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
✔️ ১ রাত চেরাপুঞ্জি এবং ১ রাত শিলং এ থাকার খরচ (১ রুমে ৩/৪ জন – বাজেট ফ্রেন্ডলি তাই মাঝারি মানের হোমস্টে এবং হোটেল ধরে এই প্যাকেজটি ডিজাইন করা হয়েছে।)
✔️ ৩ দিনে সর্বমোট ৯ বেলা খাবারের খরচ।
✔️ মেঘালয়ে সার্বক্ষণিক গাড়ি থাকবে (জীপ/টুরিস্ট কোচ)
✔️ গাড়ি পার্কিং এর খরচ।
❑ যা থাকছেনাঃ
❎ঢাকা – সিলেট – ঢাকা নন-এসি বাসের টিকেট।
❎সিলেট – তামাবিল বর্ডার – সিলেট রিজার্ভ লেগুনার খরচ।
❎ ভিসা ফি
❎ ট্রাভেল ট্যাক্স
❎ স্পটের এন্ট্রি ফি (জনপ্রতি ৩০০-৪০০ টাকার মতো পড়বে)
❎ বর্ডার ক্রসের সময় স্পিড মানি (জনপ্রতি ২০০-৩০০ টাকার মতো পড়বে)
❎ অনেক স্পটে ক্যামেরা নেয়ার ক্ষেত্রে চার্জ দিতে হয় সেই চার্জ
❎ কোন ব্যক্তিগত খরচ
❎ কোন প্রকার ঔষধের খরচ
❎ ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
❎ দুর্ঘটনাজনীত বীমা
---------------------------------------------------------------------------------
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে।
---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
---------------------------------
১. হালকা ব্যাকপ্যাক।
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৩. ব্রাশ।
৪. প্রয়োজনীয় ঔষধ।
৫. ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৬. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৭. হেডফোন ।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে। বুকিং মানি অফেরতযোগ্য। যদি কোন কারনে বুকিং এর পর ট্যুর ক্যান্সেল করতে চান এবং আপনার স্থলে অন্য কাউকে পাওয়া যায় কেবলমাত্র তখনই বুকিং এর টাকা ফেরত পাবেন।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
--------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. কটেজে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৬ জন)
৬. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
❑ আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
---------------------------------------------------------------------------------
দেশ ও দেশের বাহিরে কর্পোরেট, ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করুনঃ01616005200
www.salmantourandtravels.com