Chitra Medical Tours&Travel

Chitra Medical Tours&Travel **চিত্রা মেডিকেল ট্যুরিজম** — আপনার চিকিৎসা যাত্রার বিশ্বস্ত সঙ্গী

27/07/2026
10/07/2026
28/06/2026

ভারতেরটুরিস্ট ভিসার স্লট ৭০০০
মেডিকেল ২৫০০
অনন্য ৫০০
মোট ১০০০০ ডেট ছাড়বে।

15/06/2026

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা।🥰🥰🥰
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে।
সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।এতে আরও বলা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।
মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় আইভ্যাক জানায়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।এফআরআরওর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

30/05/2026

📢 মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট
🆕 বর্তমানে অ্যাপ্লিকেশনের ভিতরে বড় কোনো পরিবর্তন করা হয়নি।
তবে বাংলাদেশি হাসপাতালের তথ্যের জায়গায় ফোন নাম্বার ও ইমেইল বাধ্যতামূলক করেছে এটা সঠিকভাবে মিলিয়ে দিতে হচ্ছে।

🔍 তথ্য কোথায় পাবেন?
🌐 হাসপাতালের নাম গুগলে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই ফোন নাম্বার ও ইমেইল পাবেন।
📄 অনেক সময় প্রেসক্রিপশনের নিচেও হাসপাতালের ফোন নাম্বার ও ইমেইল দেওয়া থাকে।

✅ এই দুইটা তথ্য সঠিকভাবে বসিয়ে দিলেই আবেদন সাবমিট হয়ে যাচ্ছে।

━━━━━━━━━━━━━━━

📌 অনেকেই মেডিকেল ভিসার এই অপশন নিয়ে কনফিউজড হচ্ছেন। তাই সহজভাবে বুঝিয়ে দেওয়া হলোঃ

🟢 MEDICAL VISA (M1)
🏥 যেসব পেশেন্ট চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবে তাদের জন্য এই অপশন।
➡️ সাধারণ মেডিকেল ট্রিটমেন্টের জন্য এটিই সিলেক্ট করতে হবে।

🟡 MEDICAL VISA (M2)
👨‍👩‍👦 পেশেন্টের সাথে যে অ্যাটেনডেন্ট যাবে তার জন্য এই অপশন।
➡️ অর্থাৎ Attendant / Helper / Family Member এর ভিসা।

🟣 MEDICAL VISA (M3)
🌿 যারা AYUSH চিকিৎসা (আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি ইত্যাদি) নিতে যাবে তাদের জন্য।

🟠 MEDICAL VISA (M4)
👥 যারা M3 ভিসাধারীর সাথে অ্যাটেনডেন্ট হিসেবে যাবে তাদের জন্য।

━━━━━━━━━━━━━━━

⚠️ কিছু গ্রুপে দেখা যাচ্ছে অনেকে বলছেন —
❌ হাসপাতালের লাইসেন্স নাম্বার লাগবে
❌ ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক

কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশনের ভিতরে এসবের কোনো অপশন বা ঘর নেই। তাই কোন ভিত্তিতে এই তথ্য ছড়ানো হচ্ছে সেটা আমরা জানি না।

📌 আমরাও ওই পোস্টগুলোর কথা শুনে নতুন করে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ঝামেলায় পড়েছিলাম। তাই আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশটসহ বিষয়টা পরিষ্কার করে দেখিয়ে দিলাম।

✅ বর্তমানে শুধু সঠিক ফোন নাম্বার ও ইমেইল মিলিয়ে দিলেই আবেদন সম্পন্ন হচ্ছে।

🚫 গুজব বা ভুল তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।
✔️ আগে নিজে যাচাই করুন, তারপর আবেদন করুন।

সম্মানিত মেম্বারগণ: আমাদের দেওয়া ইনফরমেশন এর মধ্যেও ভুল হতে পারে এটা কে সিরিয়াস ভাবে নিবেন না। আসলে কি পরিবর্তন করেছে সেটা আমরা আগামীকাল ৩০ তারিখ যখন ফাইল আপলোড দেবো তখন বুঝতে পারব এবং ৩১ তারিখে যারা ভিসা এপ্লিকেশন সেন্টারে ফাইল জমা দিবে তখন পুরোপুরি বোঝা যাবে। ধন্যবাদ

29/05/2026

ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ২০২৬ সালের জুনের মাঝামাঝি সময়ে ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

Address

K/34, Solim Uddin Road, Jamuna Future Park, Vitara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chitra Medical Tours&Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category