20/03/2026
ফিরা হলো না বাড়ি।
এটাকে "এক্সিডেন্ট" বলা বন্ধ করেন...😡🫵
আর কতদিন আমরা "ইশ", "আহারে" আর ইমোশনাল পোস্ট দিয়ে দায়িত্ব শেষ করবো?
একটা লঞ্চ আরেকটার ওপর উঠে যাওয়া, মানুষের প্রাণ যাওয়া এগুলো কি প্রথমবার? না।
এটা কি শেষবার? একদমই না।
সোজাসাপ্টা কথা-এই দেশে কেউ নিয়ম মানে না, কারণ পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত।
অপরাধীরা জানে-এখানে সহজে জামিন পাওয়া যায়।
টাকা থাকলে চার্জশিট থেকে নাম সরানো যায়।
পাওয়ার থাকলে গ্রেফতার না হয়েও দিব্যি ঘুরে বেড়ানো যায়।
যাদের গাফিলতির কারণে আজ এত মানুষ প্রাণ হারালো, তারা এখনো কেনো শাস্তির আওতায় আসছে না?
আপনি যেটাকে "দুর্ঘটনা" বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, সেটা আসলে ঠান্ডা মাথায় খুন করা বলে।
বিশ্বাস করুন-আমাদের বিচার ব্যবস্থা আর আইন যদি এদের জন্য কঠোর না হয়, তাহলে একদিন আমরা এই দেশেই কীটপতঙ্গের মতো মরে পড়ে থাকবো।
যদি সত্যিই কষ্ট লাগে, তাহলে শুধু কান্না নয়-জাস্টিস চান। আওয়াজ তুলুন, যেন এবার অন্তত কেউ পার না পায়।
মনে রাখবেন..,
আমাদের নীরবতাই ওদের সাহস বাড়ায়।
Enough is enough!
We want justice!