13/07/2026
ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আটাবের সাধারণ সদস্যদের অধিকার, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় যিনি বছরের পর বছর নিষ্ঠা, সততা ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তিনি আমাদের সভাপতি প্রার্থী এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)।
তাঁর নেতৃত্বে ট্রাভেল এজেন্সির লাইসেন্স নবায়নের মেয়াদ বৃদ্ধি, IATA ব্যাংক গ্যারান্টি হ্রাস, Fuel Surcharge-এর কমিশন, এয়ার টিকিটের ভ্যাট প্রত্যাহার, ATTI-এর আধুনিকায়ন, সদস্যদের প্রশিক্ষণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সদস্যবান্ধব অসংখ্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন না—কাজ করে দেখান।
আসুন, একটি শক্তিশালী, আধুনিক ও সদস্যকেন্দ্রিক আটাব গড়তে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বে আটাব আরও সমৃদ্ধ হবে এবং আগামী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে উত্তম তাওফিক দান করুন। আমীন।