Adventures with Totul

Adventures with Totul IT LEAVES YOU SPEECHLESS, THEN TURNS YOU INTO A STORYTELLER.” – IBN BATTUTA

21/08/2025
অ্যাডভেঞ্চার আমাদের কোথা থেকে আসে তা আমার জানা নেই এবং আমি জানতেও চাই না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা জরাজীর্ণ বাস্তবতা থ...
17/09/2020

অ্যাডভেঞ্চার আমাদের কোথা থেকে আসে তা আমার জানা নেই এবং আমি জানতেও চাই না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা জরাজীর্ণ বাস্তবতা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি, তাই আমি মাঝেমধ্যে উধাও হয়ে যাই 🪂 আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার খুবই প্রিয় একটি মুভি নিয়ে , যার নাম আপনারা সবাই জেনে থাকবেন।
Into the wild

আপনাদের কখনো কি একঘেয়ে এই জীবন ছেড়ে দূরে কোথাও চলে যাবার কথা মনে হয়েছে? যান্ত্রিক জীবন ছেড়ে সুখসন্ধান করার ইচ্ছে হয়েছে? অনেকেরই ইচ্ছে করে সিনেমার ফরেস্ট গাম্পের মতো হেঁটে হেঁটে গোটা দেশ, গোটা বিশ্বটা ঘুরে বেড়াবে।অজানা এক জগৎ যে হাতছানি দিয়ে সবসময়ই নিজের ভেতর লুকিয়ে থাকা আদিম যাযাবর রক্তকে ডাকছে। এরকমই এক যুবকের জীবন নিয়ে "ইনটু দ্য ওয়াইল্ড" ছবিটি বানানো।

একটি সত্য ঘটনা থেকে নির্মিত এই মুভিটি ।এটি একটি অনুপ্রেরণামূলক মুভি যা জীবন নিয়ে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।

আমার কাছে এটা শুধু মুভিই নয়,কারন আমি এখানে নিজস্ব জীবনবৃত্তান্ত খুঁজে পেয়েছি। মাঝে মাঝে আমারও মনে হয় আচ্ছা এই সমাজবিজ্ঞান নামক বিষয় থেকে যদি বের হয়ে যেতে পারতাম।ধরাবাধা নিয়মে জীবন পাড় করতে করতে আমাদের সবার'ই একসময় মনে হয় সবকিছু ছেড়ে এমন কোথাও চলে যেতে যেখানে কোনো নিয়ম থাকবেনা, থাকবেনা মা-বাবার বাধ্যতামূলক শাষনব্যবস্থা, স্বাধীনতার প্রতি লোভ আমাদের সবার ই আছে। কিন্তু ফ্যামিলি ছাড়া, সবাইকে ছাড়া আসলেই কি সুখি হওয়া যায়? একা একা আসলেই কি ভালো থাকা যায়?

মুভির প্রধান চরিত্র হলো ক্রিস, গ্রাজুয়েট কমপ্লিট করে হুট করেই বাড়ি থেকে পালিয়ে যায় সে আলাস্কার উদ্দেশ্যে।কারনটি ছিলো ব্যাক্তিগত জীবনে অসুখী,একই ডেইলি রুটিন মেইনটেইন করতে করতে বিরক্ত, বাবা-মার ঝগড়ার জন্য বিরক্ত।সে মনে করতো টাকা,শক্তি এগুলো শুধুমাত্র একটি ভ্রম, টাকা পয়সা মানুষকে একটা গন্ডির ভেতর আটকে রাখে, টাকা-পয়সা মানুষকে নিজের মত করে বাচতে দেয়না।অ্যালাস্কা যাওয়ার পথে তার অনেক ধরনের লোকের সাথে দেখা হয়,তাদের সাথে ভালো সম্পর্ক হয়, মায়া তৈরি হয় এবং মায়া কাটিয়ে আবার রওনা শুরু হয় তার।কারণ সমাজের বেড়াজাল থেকে বেড়িয়ে যাওয়া ই তার উদ্দেশ্য। অ্যালাস্কায় বরফের ওপর হাটার সময় সে একটি পরিত্যক্ত Magic bus দেখতে পায়।সেখানেই থাকতে শুরু করে ক্রিস।জীবনের শেষ পর্যায়ে এসে কি অনুধাবন করতে পারে ক্রিস? একা ভালো থাকার সিদ্ধান্ত কি তখনো ঠিক মনে হয়েছিল তার? একা একা কি আসলেই ভালো থাকা যায়? ফ্যামিলি ছাড়া জীবনের শেষ পর্যন্ত কি পুরোপুরি সুখী হওয়া যায়?
Happiness only real when its Shared.

17/09/2020

Darjiling para playground 😧

17/09/2020
🤗আমি যখনই কাউকে জিজ্ঞাসা করি , তোমার পরের জীবনে কি হতে ইচ্ছে হয়। বেশিরভাগ অ্যানসার আসে আমি পাখি হতে চাই(হ্যাঁ অনেকে আবা...
29/07/2020

🤗আমি যখনই কাউকে জিজ্ঞাসা করি , তোমার পরের জীবনে কি হতে ইচ্ছে হয়। বেশিরভাগ অ্যানসার আসে আমি পাখি হতে চাই(হ্যাঁ অনেকে আবার বলে আমি জান্নাতে যেতে চাই ,সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না)এখন আমি পাখি নিয়ে কিছু কথা বলতে চাই। পাখির ডানা আছে কথা সত্য কিন্তু সে উড়ে ভয় আর তার পরিবার এর জন্য সে ভালোলাগা থেকে উড়তে চায় না,একমাত্র আমরা মানুষরাই পারি পাখির মতো উড়তে ডানা না থাকা সত্ত্বেও শুধু আমাদের দরকার উড়াল দেওয়ার সাহস বাধাহীন যতটুকু সময় থাকা যায় যা পাখি পারেনা। So I want to suggest all the peoples don't try bird dreams, স্বপ্ন হবে মানুষের মতো মানুষ হতে চাই পাখি না, যে ভয় থেকে উড়ে বেড়ায়। আমাদের এই অল্প জীবনে যতটুকু ভালোভাবে জীবনকে উপভোগ করতে চাই সেই ভাবে জীবনকে গড়ে তুলবো এটাই আমার চাওয়া। ট্রাভেল শুধু সমুদ্র পাহাড় ,মেরিন ড্রাইভ, স্নো ফল, না। ট্রাভেল হচ্ছে সবকিছু আপনার সংসার যাকে আপনি গড়ে তুলছেন সেটাও একটা ট্রাভেল আমার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের খোঁজ নেওয়া টাও ট্রাভেল এর অন্তর্ভুক্ত,🪂🤗আমি অনেক বেশি কথা লিখে ফেলি তাই না 😅আসলে অনেক কিছু লিখতে চাই হয়তো সব কথা মনে আসে না চেষ্টা করবো সেগুলো কে আবিষ্কার করা।শেষ কথা হচ্ছে জীবনকে ভালবাসতে হবে ।মানুষকে ভালবাসতে হবে আমাদের অসহায় প্রাণীদেরকে ভালবাসতে হবে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু যে কথা বলতে পারেনা ,গাছ কে ভালবাসতে হবে প্রচুর তবে আমি প্রেফার করব দেশী গাছ লাগাবেন ভালবাসি বাংলাদেশ ।সবাই ভাল থাকবেন আর দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 🪂(Adventures with totul এর এডমিন টুটুল আমি নিজেই কখন যে একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাই বুঝতে পারিনা তাই ভুল বুঝবেন না🤫😅)

(✍️🙋এই মুহূর্তে আমরা লকডাউন এর ভেতর কোথাও যেতে পারছিনা তাই মনের এডভেঞ্চার গুলি তোমাদের কাছে প্রকাশ করি আশা করি লেখাগুলি ...
24/07/2020

(✍️🙋এই মুহূর্তে আমরা লকডাউন এর ভেতর কোথাও যেতে পারছিনা তাই মনের এডভেঞ্চার গুলি তোমাদের কাছে প্রকাশ করি আশা করি লেখাগুলি পড়বে)পরিত্যক্ত সপ্নের কোন মানে নেই,
বেনামী কিছু সপ্ন জাস্ট উচ্ছিষ্ট হয়,
চাওয়ার কারণ গুলোও নেহাত ই তুচ্ছ,
পাওয়া গুলো তো আরো ই.........
আকাশটার শুন্যতাও মাঝে মাঝে নিজের
মনে হয়,
দেয়ালের কোল ঘেসে ঘোর অন্ধকার
ও খুব কাছের তখন,
কিছু অস্তিত্ব মনের কোনে বাসা বাধে
তবে তার ঘর নেই,
স্ফেফ অস্তিত্ব,
অধিকার বা হুট হাট বলে উঠবার মতো
কেউ কোথাও নেই,
অস্তিত্ব বা ভ্রম হলেও হতে পারে
তবে মন খারাপের সময়ে হয়তো কাউকে
দরকার কথা বলার না হলেও
শোনার মতো কেউ একজন,
মনের কোনে আর সেই শরত আসে না,
সবটাই ঘোর আধার বা ঝরো হাওয়া
যা শুধু এলোমেলো ই করে দিতে পারে,
গোছানো মতো ক্ষমতা জেনো তার নেই,
প্রকৃতি ও হয়তো চায় না,
তাই অগোছালো আমি সেই অগোছালো ই
রয়েই গেলাম সাথে কিছু অনিয়ম
না না সেসব ও খুব কাছের,
নিজের বলতে তো এটাই আর হ্যা
নিজেকে ফিল করতে পারাও এক রকমের ভাগ্য
সেটা ও হয়তো সবার হয় না,
কালো রাত জোছনার রাত,বা কালো মেঘ
বা দীর্ঘ কালো রাতের কালোর আধিক্য
সবাই বুঝবে না,
কিছু গভীরতা খুব গভীর
যার যার উপলব্ধিতেই সেই ভাষা
নিরন্তর খুজে পাওয়া যায়🪂(onu)

আজকে একটি আনন্দের খবর দিয়ে শুরু করতে যাচ্ছি 20 শে জুলাই থেকে বান্দরবান পর্যটন এরিয়া সকল পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছ...
20/07/2020

আজকে একটি আনন্দের খবর দিয়ে শুরু করতে যাচ্ছি 20 শে জুলাই থেকে বান্দরবান পর্যটন এরিয়া সকল পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে ।সকল স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের বান্দরবনে ট্রাভেল করার সুযোগ দেয়া হবে, তাই আমরা চাই সকল ট্রাভেলার স্বাস্থ্যবিধি মেনে বান্দরবনে ট্রাভেল করবে। এমন কোন কাজ করব না যাতে বান্দরবানের স্থানীয় কারো ক্ষতি হয়। সকলের কাছে বিশেষ অনুরোধ বান্দরবান কে আমরা নোংরা হতে দেব না ,এবং কি কোন পর্যটন এরিয়া কেই আমরা অপরিষ্কার রাখবো না ,ভালো থাকুক বান্দরবান এবং ভালো থাকুক আমার বাংলাদেশ।

জীবন অনেক সময়  উচ্ছিষ্ট আগাছার মতো বেড়ে উঠে, উপ্রে ফেলা যায় না,আবার রেখে দেয়া যায় না,অনেক টা স্যাতস্যাতে  শ্যাওলা  পড়ার ...
19/07/2020

জীবন অনেক সময় উচ্ছিষ্ট আগাছার মতো বেড়ে উঠে,
উপ্রে ফেলা যায় না,আবার রেখে দেয়া যায় না,অনেক টা
স্যাতস্যাতে শ্যাওলা পড়ার মতো, আবেগ - মায়া- ভালোবাসা নামক শব্দগুলো এতোটাই আপেক্ষিক হয় যে তখন অনিদিষ্ট গন্তব্যে পা বাড়াতে মন সায় দেয়,
বাস্তবতার কঠিন অংক মস্কিস্কে যখন ওতোপ্রোতো ভাবে আস্টে পিশটে খুব একটা অংশ দখল করে নেয়,
তখন জীবন টা অনেকটা অক্সিজেন হীনতায় ভোগে,
এমন মনে হয় শাস নিচ্ছি তবে ছাড়তে পারছিনা,
আবার যখন নিঃশাস ছাড়ছি গ্রহন করতে পারছি না,
খুব অদ্ভুত রকমের সেই সময়।
না........ না.........না
ভালোবাসা নয়,
তবে হ্যা.........
তখন আশ্রয় আর বিশস্ততার প্রয়োজন হয়,কাছের একজনের ভিশন দরকার অনুভুব হয়,
ভালোবাসা না থাকলেও জেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়,
একটা বিশস্ত কাধের উপর সব অভিমান জীবনের হিসাব নিকাশ ঝেড়ে ফেলা যায়, জার মুখে তাকালে জেন মন টা শান্ত হয়ে যায়, হাজার বাধা -বিপত্তিতে কিছু সময় স্থির হওয়া যায়,
জটিলতা তো জীবনের ই অংশ,
যতদিন শাস ততদিন আশ,
তাই জীবনের অংক বরাবরই বিভ্রান্তিকর হবেই,
তবে হাজার জটিলতায় ও এমন একজন দরকার হয়,
জার আশস্ততা আর মায়ায় দীর্ঘ সময় নিমিশেই কেটে যায়,
আর জীবনের অংক তখন কষতে পারা কঠিন হলেও হয়তো কাউকে সাথে নিয়ে এগিয়ে সমাধানের পথের উদ্দেশ্যে নিরন্তর ছুটে যাওয়া যায়.....!!! (এই লক ডাউন এর ভিতর কোথাও ঘোরাফেরা করা যাচ্ছে না তাই ভাবলাম আমাদের মস্তিষ্কে এবং হৃদয়ের ভিতরে অ্যাডভেঞ্চার করলে কেমন হয়)

The night sky is considered one of the most peaceful things in my life thus far. I love the night sky especially in my b...
17/07/2020

The night sky is considered one of the most peaceful things in my life thus far. I love the night sky especially in my backyard but I am absolutely terrified of being outside in my backyard alone. Tonight I decided to go sit outside in the freshman quad and stair up at the sky. Today was a beautiful day out and the night was just as beautiful. For it being early march it was a cool almost summertime night. The Sky was clear, not a cloud to be found anywhere. The sky was a mixture of dark midnight blues and white. All swirled together to make a beautiful contrasting lights and darks of the night sky. The stars just decorated the sky. It almost looks as if someone took a handful of glitter and just threw it up to the sky. The stars were sparkling and gorgeous. The moon accented the night sky perfectly. It was three quarters full, bright and beautiful. The only draw back to the whole night was that while sitting in the freshman quad I could smell the fowl smells of ci******es and w**d. Besides the smell it was hard to find peace in the moment because there was so many people around talking, yelling and laughing. The noise was loud and disturbing; the smell was fowl and gross, however the sky remained so calm and peaceful through all the disturbances here on earth.

ভাবনারাজিতে আর না' ই হোক তুমি নামক বারতা।আমি কেবলই  পরাধীন তাই বাধতে হয়তো পারিনা। সময়ের স্রোতে জানি অনেক ভাসতে হবে,অনেক ...
13/07/2020

ভাবনারাজিতে আর না' ই হোক তুমি নামক বারতা।
আমি কেবলই পরাধীন তাই বাধতে হয়তো পারিনা।
সময়ের স্রোতে জানি অনেক ভাসতে হবে,
অনেক ঘোর কালো রাত জানি আরো বাকী,
আরো আরো দুঃ সপ্নে আঁতকে উঠা বাকী,
আরো অনেক রাত জানি কাদতে হবে
তাই আজ না হয় তুলেই রাখি,
ভালো স্মৃতিচারন নেই তাই তুলে রাখার ও কিছু নেই,
তবে ডাইরীর পাতায় কিছু ক্ষতের আলোকচিত্র
সীমাবদ্ধ আছে,
যা প্রতিনিয়ত ই মনে করিয়ে দেয়
এখনো শেষ নয় আরো দেখার বাকী আছে,
আরো কত প্রহর এভাবেই আকাশ দেখে
রাত্রিবিলাশ যাপন করতেই হবে,
নিকোটিন না পুড়ালেও অবহেলা আর
হ্যা পরাধীনতার শৃংখলতা একটু একটু করে
গ্রাস করছে পুরো মস্কিস্ককে,
একদিন এভাবেই হয়তো ইতি টেনে দিবে,
তার আগে সে ও হতাত করেই হারিয়ে যাবে দুম করেই,
কোন একটা কবরস্থানে ঘটবে তার শেষ আশ্রয় আর
আজীবনের মুক্তি......!!!!

আমার প্রিয় একটি জায়গা থানচি থেকে একটু দূরে রিমাক্রি 🌄 বিধাতার এক সুন্দর সৃষ্টি, আমার প্রিয় রিমাক্রি নিয়ে মুভি হচ্ছে ...
12/07/2020

আমার প্রিয় একটি জায়গা থানচি থেকে একটু দূরে রিমাক্রি 🌄 বিধাতার এক সুন্দর সৃষ্টি, আমার প্রিয় রিমাক্রি নিয়ে মুভি হচ্ছে তাই ভালো লাগলো ।এই ভাবে করে আমাদের প্রত্যেকটি টুরিস্ট স্পট কে সবার সামনে তুলে আনা যাবে ,অভিনয় তে আছেন আমাদের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু আশা করি short film টি রিমাক্রি কে সুন্দর ভাবে উপস্থাপন করা হবে, wish you all the best

Address

Dhaka

Telephone

+8801864295656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventures with Totul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventures with Totul:

Share