Euro Bangla

Euro Bangla Hi, I'm Mohammed Rezaul Karim from Bangladesh. I'm professional Graphic Designer & YouTube content creator. My Channel name is Euro Bangla.

If you like my video’s do Like, Share and Comment and Don’t Forget to Subscribe my YouTube Channel and also don’t forget to turn on the bell Notification 🔔
For sponsorship or business enquiries please mail us to [email protected]

05/08/2026

সিরিয়ান মালিকানাধীন বুলগেরিয়ার একটি হালাল রেস্টুরেন্ট : সোফিয়া, বুলগেরিয়া 🇧🇬

জীবনে যদি একটি জিনিস আঁকড়ে ধরতেই হয়, তাহলে তা হোক আল্লাহর সন্তুষ্টি।মানুষের ভালোবাসা বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সময় ব...
04/08/2026

জীবনে যদি একটি জিনিস আঁকড়ে ধরতেই হয়, তাহলে তা হোক আল্লাহর সন্তুষ্টি।

মানুষের ভালোবাসা বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সময় বদলে যায়। কিন্তু যে আল্লাহর জন্য বেঁচে থাকে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না।

আল্লাহর রহমতই একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয়…

আল্লাহর সাহায্য কখন আসবে❓——————————————সূরা আল-বাকারায় আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষার মুখোমুখি হওয়া এবং সবর করার কথা স...
04/08/2026

আল্লাহর সাহায্য কখন আসবে❓
——————————————
সূরা আল-বাকারায় আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষার মুখোমুখি হওয়া এবং সবর করার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:
“তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের ওপর অতীত হওয়া লোকদের মতো অবস্থা আসেনি? কষ্ট ও বিপদ তাদের স্পর্শ করেছিল এবং তারা এমনভাবে ভীত-কম্পিত হয়েছিল যে, রাসুল ও তার সাথী মুমিনগণ বলে উঠেছিল—‘আল্লাহর সাহায্য কখন আসবে?’ জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।”
— (সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৪)

এই আয়াত থেকে বোঝা যায়, নবী-রাসুল এবং তাদের সাথীরাও কঠিন বিপদে আল্লাহর সাহায্যের অপেক্ষায় দিন গুনেছেন, কিন্তু সাহায্য না আসা পর্যন্ত তারা ধৈর্যের পথ থেকে বিচ্যুত হননি।

মানুষের মনে হতে পারে, "আমি তো এক বছর ধৈর্য ধরলাম, আর কত?" কিন্তু কুরআনে ধৈর্যের কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়নি। বরং আল্লাহর নির্দেশ হলো চূড়ান্ত সফলতা বা ফয়সালা না হওয়া পর্যন্ত সবর চালিয়ে যাওয়া।
“হে মুমিনগণ! তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতায় বিজয়ী হও এবং নিজেদের প্রস্তুত রাখো; আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো।”
— (সূরা আল-ইমরান, আয়াত: ২০০)

হয়রত ইয়াকুব (আ.) তাঁর পুত্র ইউসুফ (আ.)-কে হারানোর পর দীর্ঘ বছর ধরে কান্নাকাটি করলেও আল্লাহর ওপর আস্থা হারাননি বরং ধৈর্য ধরেছিলেন। তিনি বলেছিলেন:
“সুতরাং উত্তম ধৈর্যই আমার একমাত্র উপায়। আশা করা যায় আল্লাহ তাদের সবাইকে একসাথে আমার কাছে ফিরিয়ে দেবেন”
— (সূরা ইউসুফ, আয়াত: ৮৩)

রাসুলুল্লাহ (সা.) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন:
“জেনে রেখো! নিশ্চয়ই ধৈর্যের সাথেই রয়েছে জয় বা সাহায্য, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এবং বিপদের সাথেই রয়েছে তা থেকে মুক্তির পথ।”
— (মুসনাদে আহমাদ: ২৮০৩, জামে তিরমিজি)

আল্লাহর সাহায্য এবং বিজয় পাওয়ার পূর্বশর্তই হলো ধৈর্য ধরে টিকে থাকা। সাহায্য কখন আসবে তা আল্লাহই ভালো জানেন, কিন্তু তা আসা পর্যন্ত বান্দাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে।

সবরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই—এর সবচেয়ে বড় প্রমাণ হলো প্রার্থনায় বা পরিস্থিতিতে তাড়াহুড়ো না করার হাদিসটি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে: ‘আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না!’”
— (সহিহ বুখারি: ৬৩৪০, সহিহ মুসলিম: ২৭৩৫)

বিপদ বা পরীক্ষার সময়সীমা কতদিন হবে তা মানুষ নির্ধারণ করতে পারে না। সাহায্য আসতে দেরি হওয়া মানেই আল্লাহ ভুলে গেছেন তা নয়, বরং আল্লাহ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলছেন।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন”
— (সূরা আল-বাকারাহ: ১৫৩)

সুতরাং, আল্লাহর সাহায্য পৌঁছানো পর্যন্ত অবিচল থাকা এবং আশা না হারানোই হলো প্রকৃত মুমিনের পরিচয়…

03/08/2026

🇷🇸 বেলগ্রেড সাবা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা WaterFront প্রজেক্ট: সত্যি দেখার মতো জায়গা…

03/08/2026

🇷🇸 সার্বিয়া রিপাবলিক সেন্টার (সিটি সেন্টার): প্রচন্ড গরমের মধ্যেও মানুষের ব্যস্ততার শেষ নেই।

সবাই ছুটছে...

02/08/2026

বাংলাদেশে প্রচন্ড গরম দেখেছি, সয়েছি কিন্তু গরমের কারণে বমির বেগ বা বমি হয়নি কোনোদিন। আজকে পেট মোচড় দিয়ে বারবার বমি হচ্ছে! এখানকার গরমের তীব্রতা বর্ণনা করার মতো নয়।

আজকে দুপুরে একটি ট্র্যাজেডিও হয়ে গেছে। বড় ভাই বাজার থেকে দু'টো বড় বড় মোরগ (রাতা) কিনে বাসায় আসতে আসতে পথেই মোরগ দু'টো মরে শক্ত হয়ে গেছে। আহা! এতো কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না...

আল্লাহ আল্লাহ 🥹
আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲🏻

02/08/2026

সবুজ🇷🇸

02/08/2026

সবার কাছে আমাদের এতোটা Available হওয়া বোধ হয় ঠিক হয়নি। অন্যদের মতো ধরা ছোঁয়ার বাইরে থাকা ভালো ছিলো…

❌❌

02/08/2026

⚠️ সতর্কতা ⚠️

সোনিয়া এবং আমি ছাড়া গ্লোবাল হলিডে লিমিটেডের সাথে যোগাযোগ করার, কথা বলার, তথ্য আদান প্রদান করার বা লেনদেন করার অন্য কোনো মাধ্যম নেই। একমাত্র সোনিয়া ছাড়া গ্লোবাল হলিডের অন্য কোনো প্রতিনিধি নেই। চৌধুরী মলের লিফটের-৬ এই অফিস ছাড়া আমাদের অন্য কোনো অফিস বা শাখা অফিস নেই। সোনিয়া ছাড়া অন্য কারো সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান কিংবা লেনদেন করলে তার দায়িত্ব আমাদের নয়❌

সবাইকে ধন্যবাদ
📞+8801618888201

(এই নাম্বার ব্যতিত আপাতত অন্য কোনো নাম্বার নেই)

02/08/2026

🇷🇸 গভীর রাত: Belgrade Bus Station-এ অপেক্ষা এবং নির্ঘুম রাত জাগা (০২)

Address

Dhaka
1203

Telephone

+8801408893143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euro Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Euro Bangla:

Shortcuts

Share

Category