14/10/2023
বর্তমানে হাজারো যুবকের স্বপ্ন ইউরোপ আমেরিকা সেটেল হওয়া 🇪🇺🤝
স্বপ্ন মানুষ তখনই পূরণ করতে পারে যখন সে বেঁচে থাকে এবং লক্ষ ঠিক রেখে চেষ্টা চালিয়ে যায় " যদি হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়ে যান, স্বপ্ন কখনোই পূরণ হবে না " সেটা হবে কাপুরুষের পরিচয় " 🤝
গতকালকে ঘটে যাওয়া ঘটনা টা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক,,
সিলেটের একটি ভাই রোমানিয়া দিল্লি এম্বাসিতে রিজেক্ট খেয়েছেন, ভিসা পায়নি,,দেড় থেকে দুই বছরের লালিত স্বপ্ন সেখানেই শেষ হয়ে গেল,, মানসিক যন্ত্রণা এবং পারিবারিক চাপ,,পরিবারকে কি জবাব দেবে এত টাকা নষ্ট করে দিল্লিতে গিয়ে ভিসা পেল না,, 😓😓
এটা ভেবেই হয়তো আ.ত্ম হ.ত্যা করার মত জঘন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন "😓😓
হয়তো অনেক ধার দেনা ঋণ করে স্বপ্ন পূরণ করার জন্য দিল্লিতে গিয়েছিলেন, অনেক স্বপ্ন ছিল হয়তো ভিসাটা পেলে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে, সকলের দায়িত্ব নিবেন, 😓
কিন্তু সেটা আর হলো না " তাই কিভাবে কি করবে,, না বুঝতে পেরেই হয়তো আ.ত্ম.হ.ত্যার সিদ্ধান্ত নিয়েছে "আ.ত্ম.হ.ত্যা কোনো কিছুরই সমাধান হতে পারে না,, এটা সম্পূর্ণই ভুল সিদ্ধান্ত " এখন তিনি তার পরিবারকে আরও বড় বিপদে ফেললেন
প্রিয় ইউরোপ স্বপ্নবাজ ক্লাইন্ট ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলব,, একটি ইউরোপের ভিসা জীবনের থেকে বেশি মূল্যবান হতে পারে না,, বেঁচে থাকলে এরকম স্বপ্ন পূরণ করার হাজার ও সুযোগ আসবে "লক্ষ্য ঠিক রেখে চেষ্টা করে এগিয়ে যান ইনশাল্লাহ সফল হবেন "
আর দিল্লিতে আসলে ১০০% ভিসা পাবেন এরকম চিন্তাভাবনা নিয়ে দিল্লিতে আসবেন না "আসলে আপনার নসিবে থাকলে সফল হতে পারেন, ভাগ্য খারাপ হলে ব্যর্থ হতে পারেন, এইরকম মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন "
আর প্রিয় এজেন্ট ভাইদের অনুরোধ করবো, আপনারা ক্লাইন্টের প্রতি একটু সহানুভূতি হন " সবাই অনেক ধার দেয় না কষ্ট করে আপনাদের কাছে আসে স্বপ্ন পূরণের জন্য " দিল্লিতে আসা-যাওয়া থাকা খাওয়া এবং ইন্ডিয়ান ভিসার খরচ মিলিয়ে ৮০/হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়ে যায় একজন ক্লায়েন্টের " এই লসটা ক্লাইন্ট বহন করে, কিন্তু জামানতের টাকাটা অন্তত ফেরত দিয়েন, তাহলে এরকম আ.ত্ম.হ.ত্যার মতো সিদ্ধান্ত কেউ নেবে না হয়তো "
আপনাদের ১০ জন ক্লায়েন্টের ভিসা হলে লাভের অংশটা নেন,, ১০ জন ক্লাইন্টের ভিসা হলে লসের অংশটা কেন নিবেন না?
একজনের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দেবেন না,, একটি মধ্যবিত্ত পরিবারের দুই তিন লাখ টাকা ঋণ দিতে হলে তিন চার বছর সঞ্চয় করা লাগবে! হয়তো অনেক পরিবার আছে অনেক স্বপ্ন নিয়ে টাকা গুলো বিভিন্নভাবে ম্যানেজ করে, কেউ গরু বিক্রি করে কেউ গহনা বিক্রি করে কেউ করে জমি বিক্রি করে, কেউ আবার ব্যাংক থেকে লোন নেয় "
তাই বলবো টাকার পিছনে অন্ধ না হয়ে বিবেক দিয়ে সবাই কাজ করুন,, মিলেমিশে দুই পক্ষকে এগিয়ে যেতে হবে কারো মনে কষ্ট না দিয়ে!
সবার জন্য শুভকামনা রইল 🖤🇪🇺