ইচ্ছে ডানা ট্রাভেলস

ইচ্ছে ডানা ট্রাভেলস বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাক?

কক্সবাজারে আগত পর্যটকবৃন্দ আপনারা বীচে গেলে এই রেট ফলো করবেন।এর বাহিরে কেউ অতিরিক্ত টাকা চাইলে টুরিস্ট পুলিশের সহায়তা নি...
22/10/2021

কক্সবাজারে আগত পর্যটকবৃন্দ আপনারা বীচে গেলে এই রেট ফলো করবেন।এর বাহিরে কেউ অতিরিক্ত টাকা চাইলে টুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারবেন।

যাওয়ার উপায়চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা পার্বত্য রূপের রানী বান্দরবান ভ্রমণ পাগল পর্যটকদের কাছে যেন এক স্বর্গ রাজ্য। দি...
03/10/2021

যাওয়ার উপায়
চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা পার্বত্য রূপের রানী বান্দরবান ভ্রমণ পাগল পর্যটকদের কাছে যেন এক স্বর্গ রাজ্য। দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে চাইলে বান্দরবান অতুলনীয়। প্রাকৃতিক ঝর্ণা, সুউচ্চ পাহাড় আর নৈস্বর্গিক লেকের মতো বেশকিছু দর্শনীয় স্থান সমৃদ্ধ করেছে এই পার্বত্য জেলাকে। এছাড়া এখানে সময়ে সময়ে হাত বাড়িয়ে মেঘ ছোঁয়ার অভিজ্ঞতাও নেয়া যায়। বান্দরবান জেলার দর্শনীয় স্থানের মধ্যে নীলগিরি, নীলাচল, কেওক্রাডং, বগালেক, শৈলপ্রপাত ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, নাফাখুম, মেঘলা পর্যটন কেন্দ্র, আলীর গুহা এবং স্বর্ণ মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য।

সৈকতের একটি অংশে পরিকল্পিত উপায়ে গড়ে তোলা হয়েছে ঝাউবন। ছবি তোলার জন্য অসাধারণ সুন্দর একটি পরিবেশ পাবেন এখানে। এছাড়াও...
30/09/2021

সৈকতের একটি অংশে পরিকল্পিত উপায়ে গড়ে তোলা হয়েছে ঝাউবন। ছবি তোলার জন্য অসাধারণ সুন্দর একটি পরিবেশ পাবেন এখানে। এছাড়াও কেনাকাটা করার জন্য পাবেন সমুদ্র সৈকতে হাজারো সৌখিন পণ্যের পসরা। বার্মিজ আচার হতে শুরু করে পোশাক পরিচ্ছদ, শামুক-ঝিনুক-কড়ি দিয়ে তৈরি নানান রকম গৃহ সজ্জার পণ্য, সৌন্দর্য চর্চার নানান রকম ভেষজ উপাদান, নান্দনিক অলংকার, শুঁটকি মাছ, নানান রকম বার্মিজ শো পিস ইত্যাদি আরও হরেক রকম বস্তু পাবেন সৈকতের নিকটে গড়ে ওঠা ছোট ছোট মার্কেটে। শৌখিন বস্তু ছাড়া এখানে মিলবে দৈনন্দিন সকল পণ্যই।

নীল রঙে রূপায়িত ‘নীলাদ্রি’। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যা নীলাদ্রির কথা বলছি, ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌ...
23/09/2021

নীল রঙে রূপায়িত ‘নীলাদ্রি’। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যা নীলাদ্রির কথা বলছি, ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয় আমাদের দেশেই! কি অবাক হচ্ছেন? ছবি দেখে কাশ্মীর ভেবে ভুল করবেন না, একে নীলাদ্রি নামেই চেনে সবাই। এর অপরূপ সৌন্দর্য্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে। নিজস্ব স্বকীয়তা হারিয়ে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক (Niladri Lake) নামে পরিচিত। নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাটে। প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে।

অনেকেই সুনামগঞ্জের টাংগুয়ার হাওর দেখতে যান। কিন্তু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যেকোনো পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে! এমনই একটি যায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে। এর নামটা যেমন সুন্দর এর রূপটাও তেমনি মোহনীয়। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেননা পানির রঙ এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রুপ। মাঝের টিলা গুলা আর ওপাড়ের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশ এর শেষ সিমানা। বড় উচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেয়া আছে। এই লেকটি এক সময় চুনা পাথরের কারখানার কাচামাল চুনা পাথরের সাপ্লাই ভান্ডার ছিল যা এখন বিলীন।

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফুটে লাল শাপলা। জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটা...
21/09/2021

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বিশাল বিলজুড়ে ফুটে লাল শাপলা। জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ জায়গাটি ‘শাপলা বিল’নামেই বেশি পরিচিত। ইতিমধ্যে বরিশালের গণ্ডি ছাড়িয়ে বিলের কথা ছড়িয়ে পড়েছে অন্যান্য স্থানে, বিশেষ করে শহরে ইট-পাথরে বন্দি জীবন কাটানো মানুষ প্রশান্তির আশায় ছুটে আসে এ বিলে। শীত মৌসুমে পর্যটকের ভিড় বাড়ে। পর্যটকদের প্রশান্তি বিলানো ছাড়াও এই বিল ও তার শাপলা স্থানীয়দের অন্নেরও জোগান দেয়। চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন এক লাল স্বর্গ।

মুলত এই বিলে আগষ্টের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত শাপলার সিজন থাকে। এসময় লাল আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখে পড়বে। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের অস্তিত্ব আরো গাঢ় হয়ে ধরা দেবে। চোখ জুড়িয়ে দেবে জাতীয় ফুল শাপলার বাহারি সৌন্দর্য। আগাছা আর লতাগুল্মে ভরা বিলের পানিতে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা। সূর্যের সোনালি আভা শাপলা পাতার ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত হয়ে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিলের সৌন্দর্য। নৌকা কিংবা হাঁটুপানি মাড়িয়ে বিলের ভেতর ঢুকলে মনে হবে বাতাসের তালে তালে এপাশ-ওপাশ দুলতে দুলতে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছে শাপলারা। সে হাসিতে বিলজুড়ে ছড়িয়ে।

আবহাওয়ায় গরমের ভাব তেমন একটা নেই। তার বদলে বইছে ফুরফুরে বাতাস। রোদের তেজেও যেন কিছুটা শালীনতা এসেছে। অন্যদিকে আকাশের রঙে...
13/09/2021

আবহাওয়ায় গরমের ভাব তেমন একটা নেই। তার বদলে বইছে ফুরফুরে বাতাস। রোদের তেজেও যেন কিছুটা শালীনতা এসেছে। অন্যদিকে আকাশের রঙেও নীলের পরিমাণ বেড়েছে। এমন আবহাওয়ায় এবারও শরৎ এসেছে।

আশ্বিনের অর্ধেক পার। এমন স্নিগ্ধ ঋতুটি পসরা গুটাবে আর মাত্র ক’দিন বাদেই। আহা রে! শরতের এ আবহাওয়া আমাদের জীবনযাপনেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া দিয়ে গেছে। বিশেষ করে খাওয়া-দাওয়া বা চলাফেরায়। তবে খাওয়া-দাওয়া বা চলাফেরার প্রসঙ্গের আগে আসুন চোখ রাখি শরতের প্রকৃতিতে।

একদিকে বিস্তীর্ণ সাগরের হাতছানি আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যাদের মুগ্ধ করে তাদের জন্য এই দ...
09/09/2021

একদিকে বিস্তীর্ণ সাগরের হাতছানি আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যাদের মুগ্ধ করে তাদের জন্য এই দেশের মাঝেই বেড়ানোর চমত্কার একটি স্থান হতে পারে হরিণঘাটা (Harin Ghata)। বরিশাল বিভাগের দক্ষিণ প্রান্তে বরগুনা জেলায় অবস্থিত এই হরিণঘাটায় এসে একদিকে যেমন উপভোগ করা যায় সাগরের মাঝে সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্য, তেমনি দেখা মেলে নানা প্রজাতির গাছের সমারোহে গড়ে ওঠা সবুজ নিসর্গ আর হরেক রকম বণ্যপ্রাণীরও।

বরগুনা জেলার আমতলী উপজেলা সদর তালতলী থেকে প্রায় আট কিলোমিটার দূরে হরিণঘাটা বাজারের পাশ থেকেই এই বনের শুরু। চিরসবুজের মধ্যদিয়ে বয়ে গেছে বনের প্রবেশ করার রাস্তাটি। যার দুই পাশে ঠায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির বনজ বৃক্ষ। এই বনকে বলা হয় সুন্দরবনের এক অংশ। কারণ এই দুই বনকে আলাদা করেছে একটি মাত্র নদী। বনের আরেক পাশে বলেশ্বর, বিষখালি, পায়রা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। নদী আর সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সঙ্গে দেখতে পাবেন বিশাল ঝাউবন। এ যেন একের ভিতর দুই। বন দেখার পাশাপাশি সাগরও দেখা হবে। বিশাল এই জায়গাজুড়ে রয়েছে শুধু নীরবতা ও পাখিদের কলরব। নীরবতার মাঝে পাখিদের ডাক ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় সব ধরনের যান্ত্রিক কোলাহল ও কর্ম ব্যস্ততা

06/09/2021
হাম হাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা...
04/09/2021

হাম হাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝরণা। জলপ্রপাতটি ২০১০ খ্রিষ্টাব্দের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন।[১][তথ্যসূত্র প্রয়োজন] দুর্গম গভীর জঙ্গলে এই ঝরণাটি ১৩৫[২], মতান্তরে ১৪৭ কিংবা ১৭০ ফুট উঁচু[৩][৪], যেখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝরণা হিসেবে সরকারিভাবে স্বীকৃত মাধবকুণ্ড জলপ্রপাতের উচ্চতা [১২ অক্টোবর ১৯৯৯-এর হিসাব অনুযায়ী] ১৬২ ফুট।[৫] তবে ঝরণার উচ্চতা বিষয়ে কোনো প্রতিষ্ঠিত কিংবা পরীক্ষিত মত নেই।[ক] সবই পর্যটকদের অনুমান। তবে গবেষকরা মত প্রকাশ করেন যে, এর ব্যাপ্তি, মাধবকুণ্ডের ব্যাপ্তির প্রায় তিনগুণ বড়।

অপারে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, এপারে সমতলে বিস্তৃত জলাশয়। এখানে চারটি বিল রয়েছে; ডিবি, ইয়াম, হরফকাটা আর কেন্দ্রী। প্রায় ছয়...
30/08/2021

অপারে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, এপারে সমতলে বিস্তৃত জলাশয়। এখানে চারটি বিল রয়েছে; ডিবি, ইয়াম, হরফকাটা আর কেন্দ্রী। প্রায় ছয়শ একরজুড়ে বিস্তৃত এ চার বিলের সমন্বিত জলাশয় ডিবির হাওর নামে পরিচিত।

এ হাওরেই ফুটেছে হাজার হাজার লাল শাপলা। প্রতিদিন শাপলার সৌন্দর্য্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন মানুষ।

হাজারো লাল শাপলার এমন সৌন্দর্য্য দেখতে যেতে হবে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে। লাল শাপলার সৌন্দর্য্য অবলোকনের পাশাপাশি দেখা মিলবে মেঘালয়ের সুউচ্চ পাহাড়েরও। শীতের শিশির ভেজা সকালে মুগ্ধ হবেন ভ্রমণে আসা পর্যটকরাও।

স্থানীয়রা জানান, শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত এ হাওরে লাল শাপলা ফোটে। এরপর হাওরের পানি একদম কমে যায়; ফলে সেভাবে শাপলার দেখা মিলে না। তবে হাওরের সৌন্দর্য্য উপভোগের জন্য শরতের শেষ ভাগ থেকে হেমন্তের মাঝামাঝি সময়ই উপযুক্ত।

সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকুলে অবস্থিত একটি দ্বীপ । এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্বকোনে মেঘনা নদীর মোহনায় অবস্থিত ...
25/08/2021

সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকুলে অবস্থিত একটি দ্বীপ । এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্বকোনে মেঘনা নদীর মোহনায় অবস্থিত । চতুর্দিকে নদী আর সাগর বেষ্টিত এই ছোট্ট দ্বীপ সন্দ্বীপ । শত বছরের পুরনো অতিহ্য ইতিহাসে ভরপুর । মনোরম স্নিগ্ধ পরিবেশ মুক্ত হাওয়া মনে হয় পৃথিবীর আর কোথাও নেই ।

Address

67 Naya Palta, City Heart, Level/11
Dhaka
1000

Telephone

+8801722283427

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ডানা ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে ডানা ট্রাভেলস:

Share