𝘼𝙡 𝙌𝙪𝙗𝙖 𝘼𝙞𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • 𝘼𝙡 𝙌𝙪𝙗𝙖 𝘼𝙞𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡

𝘼𝙡 𝙌𝙪𝙗𝙖 𝘼𝙞𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝘼𝙡 𝙌𝙪𝙗𝙖 𝘼𝙞𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡, Travel Company, 52, Naya Paltan, S. R Garden (Ground Floor G-A-2), Dhaka-1000, Dhaka.

28/10/2026

আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ
অবশেষে মালয়শিয়ার মেডিকেল শুরু হতে যাচ্ছে।

আগামী ৩১ শে অক্টোবর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।

22/08/2026

Good news for travelers to Malaysia.


অপেক্ষার দিন শেষের দিকে।
21/08/2026

অপেক্ষার দিন শেষের দিকে।

10/08/2026
09/08/2026

DHAKA-RIYADH-DHAKA

09/08/2026

শুরু হয়েছে বাংলাদেশীদের জন্য মালয়েসিয়া যাওয়ার আবেদন প্রক্রিয়া।

ভিডিও কপি লিংক কমেন্টে।

এখন থেকে রিয়াদ এয়ারের( RX)সকল টিকেট পাওয়া যাচ্ছে আমাদের নিকট।
27/07/2026

এখন থেকে রিয়াদ এয়ারের( RX)সকল টিকেট পাওয়া যাচ্ছে আমাদের নিকট।

22/07/2026

বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট সকল আইন ও বিধি বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্ণিত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্য প্যানেল কোড ১৮৬০-এর ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৪২৭/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। এ অবস্থায়, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ধারা ১৩ অনুযায়ী উল্লিখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার প্রজ্ঞাপনে সই করেছেন। গতকাল সোমবার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা

লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলো হচ্ছে ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড। ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রাইভেট) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিস, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।

সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেট করে লোক পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে ১০০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় ৪৯ এজেন্সির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে তদন্ত কর্মকর্তা। তারই পরিপ্রেক্ষিতে এই ৪৯টি লাইসেন্স প্রত্যাহার করেছে মন্ত্রণালয়।

মাল্টিপল ভিসার ধরনঃ একাধিকবার প্রবেশের ভিসা আপনাকে একটিমাত্র ভিসা ব্যবহার করে একই দেশ বা অঞ্চলে একাধিকবার প্রবেশ ও প্রস্...
21/07/2026

মাল্টিপল ভিসার ধরনঃ

একাধিকবার প্রবেশের ভিসা আপনাকে একটিমাত্র ভিসা ব্যবহার করে একই দেশ বা অঞ্চলে একাধিকবার প্রবেশ ও প্রস্থান করার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত ভিসাটি বৈধ থাকে।

মূল বৈশিষ্ট্যবৈধতার সময়কাল: যে সময়সীমার মধ্যে ভিসা ভ্রমণের অনুমতি দেয় (যেমন, ৬ মাস থেকে ১০ বছর)।

অবস্থানের সময়কাল:
একটি একক ভ্রমণে আপনি দেশে সর্বাধিক যত দিন থাকতে পারবেন (যেমন, প্রতিবার প্রবেশের জন্য ৩০ বা ৯০ দিন)।

সীমাহীন প্রবেশ: নতুন ভিসার জন্য আবেদন না করেই আপনি বারবার দেশ ত্যাগ ও প্রবেশ করতে পারবেন।

সাধারণ ব্যবহারের ক্ষেত্র
ঘন ঘন ভ্রমণকারী ও ব্যবসায়ীরা: কর্পোরেট ভ্রমণ বা বিশ্বব্যাপী সভার জন্য আদর্শ, যেখানে আপনাকে যেতে এবং ফিরতে হয়।

পর্যটন: এর মাধ্যমে আপনি ভিসা বাতিল না করেই পার্শ্ববর্তী দেশগুলোতে ভ্রমণ করে ফিরে আসতে পারবেন।

পারিবারিক সাক্ষাৎ ও চিকিৎসা:
পরিবারের খোঁজখবর নিতে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অথবা বিদেশে চলমান স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি সর্বোত্তম।

আপনার ভিসায় উল্লেখিত নির্দিষ্ট 'অবস্থানের মেয়াদ' সর্বদা নিশ্চিত করুন, কারণ মেয়াদোত্তীর্ণ হলে—এমনকি আপনার ভিসা একাধিক বছরের জন্য বৈধ থাকলেও—জরিমানা বা নির্বাসনের সম্মুখীন হতে পারেন।

Address

52, Naya Paltan, S. R Garden (Ground Floor G-A-2), Dhaka-1000
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝘼𝙡 𝙌𝙪𝙗𝙖 𝘼𝙞𝙧 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share