Dr. Eahsan Abdus Sobur

Dr. Eahsan Abdus Sobur তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, তোমাদের আগের লোকদের কী পরিণাম হয়েছিল! তাদের বেশির ভাগই ছিল মুশরিক।’ -(সুরা : রুম, আয়াত : ৪২)

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট,ভা/র/তী/য় আধিপত্য প্রতিরোধ ও ইসলামি/শারিয়ার গুরুত্ব  নিয়ে কিছু সিরিজ লিখবো।ইনশাআল্লাহ
29/12/2025

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট,ভা/র/তী/য় আধিপত্য প্রতিরোধ ও ইসলামি/শারিয়ার গুরুত্ব নিয়ে কিছু সিরিজ লিখবো।
ইনশাআল্লাহ

Benign Prostatic Hyperplasia (BPH)(বাংলায়: সৌম্য প্রোস্টেট বৃদ্ধি)সংজ্ঞা:Benign Prostatic Hyperplasia হলো বয়স্ক পুরুষদের...
23/12/2025

Benign Prostatic Hyperplasia (BPH)
(বাংলায়: সৌম্য প্রোস্টেট বৃদ্ধি)
সংজ্ঞা:
Benign Prostatic Hyperplasia হলো বয়স্ক পুরুষদের মধ্যে প্রোস্টেট গ্রন্থির অ-ক্যান্সারজনিত বৃদ্ধি। এটি সাধারণত মূত্রনালীর (urethra) ওপর চাপ সৃষ্টি করে প্রস্রাবের সমস্যা করে।
কারণ
বয়স বাড়ার সাথে হরমোনাল পরিবর্তন (বিশেষ করে testosterone → dihydrotestosterone)
বংশগত প্রভাব
স্থূলতা ও জীবনযাত্রার ধরন
লক্ষণ
Lower Urinary Tract Symptoms (LUTS):
প্রস্রাব শুরু করতে দেরি হওয়া
দুর্বল প্রস্রাবের ধারা
প্রস্রাব শেষ হওয়ার পরও ফোঁটা পড়া
বারবার প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতে (nocturia)
হঠাৎ প্রস্রাবের তীব্র চাপ
সম্পূর্ণ প্রস্রাব না হওয়ার অনুভূতি
জটিলতা
Acute urinary retention
বারবার urinary tract infection (UTI)
মূত্রথলিতে পাথর
কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া (দুর্লভ ক্ষেত্রে)
পরীক্ষা-নিরীক্ষা
Digital Re**al Examination (DRE)
PSA (Prostate Specific Antigen) – ক্যান্সার বাদ দিতে
Ultrasonography (USG)
Uroflowmetry
প্রস্রাবের পরীক্ষা
চিকিৎসা
১. ওষুধ:
α-blockers: Tamsulosin, Alfuzosin
5-α reductase inhibitors: Finasteride, Dutasteride
২. অস্ত্রোপচার (লক্ষণ গুরুতর হলে):
TURP (Transurethral Resection of Prostate) – সবচেয়ে প্রচলিত
Laser prostatectomy
Open prostatectomy (খুব বড় প্রোস্টেটে)
পরামর্শ
রাতে তরল গ্রহণ কমানো
ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলা
নিয়মিত ফলো-আপ
প্রস্রাব বন্ধ হয়ে গেলে জরুরি চিকিৎসা নিতে হবে।

02/03/2025
07/01/2025

বিশ্বজুড়ে নয়া আ*”তঙ্ক : এইচএমপিভি(HMPV)

√(HMPV) এর পূর্ণরূপ - Human Metapneumo virus।

√প্রথম আক্রান্ত দেশ - চীন, জাপান (২য়), মালয়েশিয়ার ( ৩য়), ভারত (৪র্থ)।

এইচএমপিভি কী?
--------------------------
√ HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়।

√এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

√এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই।

এইচএমপিভির উপসর্গগুলো কী?
---------------------------------------------
এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই।
√ সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে
• কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট।

√গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।

√এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়।

√তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।
কীভাবে ছড়ায়?
----------------------
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়।

√যার মধ্যে রয়েছে-
• কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
• হাত মেলানো বা স্পর্শ করা।
• সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।


বিশেষজ্ঞরা কী বলছেন???
-------------------------------------
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।

√হিউম্যান মেটানিউমোভাইরাস এবারই প্রথম নয়। আগে ২০০১ সালে চিহ্নিত হয়েছিল।

√এর কোনও মিউটেশন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

√তবে গত ৫০ বছর ধরে এই ভাইরাসের অস্তিত্ব মানব সভ্যতাতে রয়েছে।

HMPV সহযেকোনও ভাইরাস থেকে বাঁচতে কী কী নিয়ম মানতে হবে?
----------------------------------------------------------------------------
ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষকে হাত ধোয়ার এবং মাস্ক ও অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

১) স্যানিটাইজ়ার ব্যবহার করা

২) বাইরে থেকে ফিরে হাতে সাবান দেওয়া

৩) সর্দি-কাশিতে আক্রান্তের থেকে দূরে থাকা

৪) বাইরে বেরোলে মাস্ক পরতে পারলে ভাল
//
সংগৃহীত

▶️শীতের সময় শরীরের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন, কারণ এই মৌসুমে ঠান্ডা আবহাওয়ার কারণে শরীর সহজেই শুষ্ক ও দুর্বল হয়ে যেতে পারে...
03/11/2024

▶️শীতের সময় শরীরের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন, কারণ এই মৌসুমে ঠান্ডা আবহাওয়ার কারণে শরীর সহজেই শুষ্ক ও দুর্বল হয়ে যেতে পারে। মেডিক্যাল সাইন্স অনুযায়ী শীতকালে শরীর সুস্থ ও সবল রাখতে কিছু বিষয় মেনে চলা গুরুত্বপূর্ণ।🥶🥶

🤗১. ত্বকের যত্ন
শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে:
- নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
- গোসলের জন্য গরম পানি ব্যবহার করলেও অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলা ভালো, কারণ এটি ত্বকের প্রাকৃতিক তেলের ক্ষতি করে।
- ঠোঁটের শুষ্কতা রোধে লিপবাম ব্যবহার করা উচিত।

✅ ২. পর্যাপ্ত পানি পান
শীতকালে তৃষ্ণা কম লাগলেও শরীরের আর্দ্রতা বজায় রাখতে যথেষ্ট পানি পান করা উচিত। শরীর হাইড্রেটেড থাকলে ত্বক ও শরীরের কোষগুলি সুস্থ থাকে।

🍓🍓🍓 ৩. সুষম খাদ্য গ্রহণ
শীতে শক্তি বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। ভিটামিন সি, ডি, ওমেগা-৩ ফ্যাটি এসিড, জিঙ্ক ইত্যাদি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

😴 ৪. পর্যাপ্ত ঘুম
শীতকালে পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে পুনরুজ্জীবিত করে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।

💪 ৫. নিয়মিত ব্যায়াম
ঠান্ডা আবহাওয়ায় অনেকেই ব্যায়াম এড়িয়ে যান, কিন্তু শীতে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ব্যায়াম গুরুত্বপূর্ণ। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে।

💥 ৬. ভিটামিন ডি
শীতকালে রোদ কম পাওয়ার কারণে শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হতে পারে। তাই দিনের কিছুটা সময় রোদে থাকা ভিটামিন ডি’র জন্য উপকারী।

21/10/2024

শিলং থেকে ডাউকি।
পাহাড়ের সুন্দরতম রাস্তা।



Address

Mirpur Dhaka
Dhaka
1216

Telephone

+8801752153697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Eahsan Abdus Sobur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Eahsan Abdus Sobur:

Share